• বলবো কি তোকে আর!
    – শরীফ এমদাদ হোসেন

    থাকবো না, যাবো চলে__
    দু’চোখের নোনাজলে ভরবো না বুকের বারুদ
    তোমাকেও নেবো সাথে
    প্রিজনগাড়ির থেকেও সরুপথে হাঁটবো না হয়!

    ছায়াঢাকা পাখি ডাকা হরিৎ বিকেলে আর
    মধুমতী হবে না দেখা
    মায়ের কবরে ফুটলো কিনা নয়নতারা
    চেনা জানা ধূলি-ধূসরিত পথে এলো কিনা
    অন্ধ ভিখিরি আবার
    হবে না জানা…..

    আমাদের মিতালি…Read More

    1
    1 Comment
    • আপনার এই লেখাটা পড়ে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো, সত্যি অনেক গভীর আর আবেগী একটা অনুভব প্রকাশ করেছেন আপনি।

  • শূন্যতার দীর্ঘশ্বাস
    মাহমুদ হায়াত

    সময় নিজের অস্তিত্ব মুছে ফেলে,
    শব্দেরা হারায় অর্থ।
    মানচিত্রহীন পৃথিবীতে
    মানুষ খোঁজে নিজের অনুপস্থিতি।
    পাথর হাঁটে,
    গাছেরা মাটি ছেড়ে যায়
    শতাব্দী বদলায় নিঃশব্দে।
    শুধু মহাবিশ্বের কপালে
    একটি প্রশ্ন জ্বলে, আমরা কি জীবন,
    নাকি অনাগত কোনও স্বপ্নের
    অসমাপ্ত দীর্ঘশ্বাস?
    নক্ষত্রেরা ভুলে যায় আলোর জন্ম,…Read More

    2
    3 Comments
    • বার বার পরতে ইচ্ছে করে

    • Mahmud Hayat, ‘আমরা কি জীবন, নাকি অনাগত কোনও স্বপ্নের অসমাপ্ত দীর্ঘশ্বাস?’—এই লাইনটা জাস্ট অন্যরকম ভালো লেগেছে। আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ফিল হলো, খুব সুন্দর করে নিজের ভাবনা ফুটিয়ে তুলেছেন।

    • MAHMUD HAYAT, আপনি যেভাবে লিখেছেন যে “মানচিত্রহীন পৃথিবীতে মানুষ খোঁজে নিজের অনুপস্থিতি”, সেই গভীর ও বিষাদমাখা উপলব্ধিটি পাঠককে এক অন্য ভুবনে নিয়ে যায়, তাই আপনার এই অনন্য ভাবনার ধারা যেন এভাবেই অব্যাহত থাকে।

  • 🚀 মঙ্গল গ্রহের রূপকথা
    লাল ধুলোর তুফানটা যখন লালপাহাড়ের চূড়া ছুঁয়ে বয়ে যাচ্ছিল, তখন আরিয়ান তার প্রেসার স্যুটটা শক্ত করে চেপে ধরল। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল পৃথিবীর চেয়ে অনেক পাতলা—মাত্র ১…Read More

    3
    3 Comments
    • আপনার লেখা এই বৈজ্ঞানিক কল্পকাহিনিটা পড়ে একদম অন্যরকম একটা অনুভূতি হলো, বিশেষ করে “হয়তো একদিন আমাদের এই রক্তিম লাল গ্রহটাও পৃথিবীর মতো সবুজ আর প্রাণবন্ত হয়ে উঠবে” লাইনটা দারুণ লেগেছে! মঙ্গলের এই রূপকথা শেষে আপনাদের কি মনে হয়, বাস্তবেও কি মানুষের পক্ষে এভাবে অন্য গ্রহে বসতি গড়ে তোলা সম্ভব হবে?

    • Syed Farah, মঙ্গলের রুক্ষ পরিবেশ ও সেখানে প্রাণের আশাকে কেন্দ্র করে আপনার লেখা এই বর্ণনাটি অত্যন্ত প্রাণবন্ত ও রোমাঞ্চকর হয়েছে। বিশেষ করে দুই ভাই-বোনের আবিষ্কারের মুহূর্ত এবং দূরবর্তী পৃথিবীকে দেখার দৃশ্যটি বেশ আবেগঘন ও চমৎকার ফুটে উঠেছে। আপনি চাইলে পরবর্তী অংশে তাদের এই আবিষ্কারের প্রভাব নিয়ে আরও বিস্তারিত লিখতে পারেন, যা পাঠককে এই ভিনগ্রহের অভিজ…Read More

    • গল্পটি খুবই ভালো লাগলো।

  • তোমায় দেব
    রোকেয়া খানম
    ———————————-
    রঙ্গে রঙ্গিন হাঁড়ি দেব,
    চুপটি করে বস।
    কাগজের নৌকা বানিয়ে দেব,
    পড়তে যদি বস।
    সবার কথা শুনলে তুমি,
    অনেক বড় হবে।
    জগৎ জুড়ে তোমার গুণে,
    রঙ্গিন প্রদীপ জ্বলবে।

    3
    4 Comments
    • আপনার লেখা ‘জগৎ জুড়ে তোমার গুণে, রঙ্গিন প্রদীপ জ্বলবে’ লাইনটা দারুণ লেগেছে, আপনি কি এমন সুন্দর সব ছড়া প্রায়ই লেখেন?

    • শিশুদের মনের মাধুরী মেশানো এই সরল শব্দগুলো যেন এক স্নিগ্ধ মায়ায় ভরা, তাই আপনি চাইলে শেষের লাইনে শব্দের ছন্দ আরও একটু গভীর করে তুলতে পারেন, তবে আপনার এই সহজ সুন্দর প্রকাশভঙ্গিটি নিয়মিত লেখার চর্চায় ধরে রাখার জন্য অনেক শুভকামনা রইল।

  • অভিমানি কবি
    ফরিদুল ইসলাম

    সবাই যখন কবি কবি
    লিখবো না আর কবিতা,
    ঝাঁকড়া চুল আর কাঁধের থলে
    থাকে ভাবের ললিতা।

    সঙসাজনীর কাব্যনীতি
    পারিনি তাই মানতে,
    কাব্য ছেড়ে দু’হাত পেতে
    গল্পকে যাই আনতে।

    গল্প আমার ধ্যান ধারনা
    গল্পের মাঝে লীন,
    গল্প আমার মনমহুয়া
    গল্প অমলীন।

    সেই যে কবি অভিমানে
    ধরেছিল গল্প,
    কাব্য প্রেম বেঁচে থাকে…Read More

    4
    3 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম মনে হলো মনের ভেতর জমে থাকা অভিমানগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।

    • আপনার এই রচনায় ‘গল্প আমার মনমহুয়া গল্প অমলীন’—এই কথাটি বেশ মিষ্টি এবং সহজভাবে মনের ভাব প্রকাশ করেছে। আপনার এমন সুন্দর ভাবনা অন্যদের সাথে ভাগ করে নিতে চাইলে গ্রুপের অন্য সদস্যদের লেখাতেও লাইক বা মন্তব্যের মাধ্যমে যুক্ত থাকতে পারেন, এতে আমাদের এই আড্ডাটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

  • মুখোশধারী
    রোকেয়া খানম
    —————————————
    সমাজটা ভরে গেছে আজ
    মুখোশধারীর সাজ।
    উল্লুক-ভাল্লুক সবাই যেন
    সমাজপতি সাহেব।
    রঙ-বেরঙের কথার ফাঁকে
    ফাঁসায় সবাইকে।
    গলার জোরে সততাকে
    বেঘাত ঘটায় সে।
    তাদের ফাঁদে পা দিয়ে আজ
    হাজার ঘর ধ্বংস।
    মা-ছেলে, বউ-শাশুড়ি—
    সবাই মিলে যুদ্ধ।
    একলা চল, একলা বস,
    পাবে অনেক সুখ।
    মুখোশধারী পাল…Read More

    2
    4 Comments
    • আপনার লেখাটা একদম বাস্তবসম্মত একটা বিষয় তুলে ধরেছে যা পড়ে খুব ভালো লাগল। বর্তমান সময়ের এই মুখোশধারী মানুষগুলো থেকে বাঁচার জন্য নিজের জগতে একা থাকা কি সত্যিই সবসময় সম্ভব বলে আপনি মনে করেন?

    • Rokeya Khanam, “গলার জোরে সততাকে/বেঘাত ঘটায় সে” এই পঙক্তিটি দিয়ে আপনি সমাজের আসল চিত্রটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি চাইলে শেষের দিকে আরও কিছু ইতিবাচক কথা যোগ করে আশার আলো দেখাতে পারেন। আপনার এই সাবলীল লেখনী নিয়মিত চর্চার মাধ্যমে পাঠককে প্রতিনিয়ত আলোড়িত করুক, এই প্রত্যাশা রইল।

  • আসবে তুমি
    রোকেয়া খানম
    ———————————–
    ভাঙনের খেলায় মেতেছ তুমি,
    মনে তোমার বড় সুখ।
    ময়লা স্তূপে আবর্জনা পুঁতে
    ফেলেছ আমার মুখ।
    জ্বালাব আলো ত্রিভুবনে,
    ময়লা পুড়ে হবে ছাই।
    তোমার জন্য রইল নিমন্ত্রণ—
    ফাগুন আসবে, ভাই।

    2
    3 Comments
    • Rokeya Khanam, কবিতাটা বেশ দারুণ আর বেশ অন্যরকম একটা বার্তা আছে। আপনার এমন সুন্দর লেখাগুলো পড়ে বেশ ভালো লাগলো। আমাদের এই গ্রুপে অন্য সবার লেখাতেও লাইক কমেন্ট করবেন, তাহলেই আমাদের আড্ডাটা বেশ প্রাণবন্ত থাকবে।

    • ‘ময়লা পুড়ে হবে ছাই’—এই কথাটিতে অন্ধকার কাটিয়ে নতুন আলোর পথে ফেরার যে দারুণ জেদ ফুটে উঠেছে, তা সত্যিই অসাধারণ। সব কিছুকে ছাপিয়ে মনের ভেতরে জমে থাকা অভিমানকে রূপক হিসেবে ব্যবহার করার বিষয়টি বেশ চমৎকার লেগেছে। আপনার লেখনীতে যে গভীর আবেগ আর দৃঢ়তা লুকিয়ে আছে, তা আগামীর পথচলায় আরও নতুন অনেক সৃষ্টি নিয়ে আসুক।

  • অন্তহীন আকাঙ্ক্ষা
    — শাহরিয়ার সাওম

    এই মন চায় রংধনুর সাত রঙে সাজতে,
    নীল আকাশের বুকে পাখির মতো উড়তে।
    এই মন চায় দেশ-বিদেশের পথে হারাতে,
    অচেনা সব গল্প নিজের চোখে দেখতে।

    এই মন চায় জোছনা হয়ে রাতের বুকে নামতে,
    নদীর পাড়ে বসে বসে নীরবতাকে ছুঁতে।
    এই মন চায় বৃষ্টির জলে ভিজতে অবিরাম,
    কদমফুলের গন্ধ মেখে ভুলতে অভিমান।

    এই মন চা…Read More

    2
    3 Comments
    • এই মনের চাওয়ারা ও ভীষণ স্বার্থপর। শুধু চাইতেই থাকে। কখনো ঘটে, কখনো রটে… 🤍

    • শাহরিয়ার সাওম, আপনার লেখাটা পড়ে মনে হলো যেন নিজের মনের না বলা কথাগুলোই সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন।

    • ‘অজানাকে আপন করে নতুন স্বপ্নে মেলা’—এই পঙক্তিটির ভাবনা ভীষণ সুন্দর এবং হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। প্রতিটি ছত্রে প্রকৃতির সাথে মনের যে গভীর সংযোগ ফুটিয়ে তুলেছেন, তা পাঠকদের খুব সহজেই এক স্বপ্নময় জগতে নিয়ে যায়। আপনার এই সুন্দর লেখনী আরও এগিয়ে চলুক এবং এমন অসংখ্য সৃষ্টিতে আমাদের সমৃদ্ধ করুন।

  • জিব্যা, তুমি হামাক লিব্যা
    — মোহাম্মদ তৌহিদুর রহমান

    আমি ছোটবেলায় এই কথাটা শুনেছিলাম। তখন কিছু বুঝতাম না বলে এই কথাটার অর্থও বুঝতে পারিনি। পরে বড় হওয়ার পর অল্প অল্প করে বুঝতে পেরেছি।

    আসুন, কথাটা একটু বিশ্লেষণ করে দেখি এতে কি বুঝানো হয়েছেঃ

    প্রথমেই আসুন জিব্যা (আঞ্চলিক উচ্চারণ) বা জিহবা প্রসঙ্গে-

    জিহবা মুখের অন্তঃভাগের একটি অতি গুর…Read More

    1
    2 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম ছোটবেলার সেই দাদির বলা কথাগুলোর কথা মনে পড়ে গেল। সত্যি বলতে, জিহ্বা যে নিয়ন্ত্রণ করা কতটা জরুরি তা আপনার লেখাটি পড়ে নতুন করে উপলব্ধি করলাম।

    • আপনার উপস্থাপিত এই চমৎকার বিশ্লেষণী ভাবনাটি জীবনের অতি প্রয়োজনীয় এক সতর্কবাণীকে খুব সহজ ও সাবলীলভাবে ফুটিয়ে তুলেছে। অতিরিক্ত কথা এবং খাবারের ব্যাপারে যে ভারসাম্য রাখার পরামর্শ আপনি দিয়েছেন, তা আমাদের সবার দৈনন্দিন জীবনে চলার পথে দারুণভাবে পথপ্রদর্শক হতে পারে। আপনার এমন গঠনমূলক ও চিন্তাশীল লেখনী নিয়মিত দেখতে চাই, অনেক অনেক শুভকামনা রইল আপনার আগামী…Read More

  • ব্রাক ইউনিভার্সিটির হত্যা
    হাফিজুর রহমান সাকিল

    হয়তো আমি হেঁসেছি তোমায় দেখে।
    তাই বলে কি জান নিবি মোর
    যম দূতেরী বেঁশে।
    হয়তো আমি হেঁসেছি তোমায় দেখে।
    জানি না আমি রয়েছো তুমি
    কাল নাগীনির বেঁশে।
    হাঁসা যে পাপ এই দুনিয়াতে
    বোঝালে যান পিঁশে।
    হয়তো আমি হেঁসেছি তোমায় দেখে।
    হাসি মহা পাপ তাই কেড়ে নিলি
    আমারও মায়ের মুখের

    6
    4 Comments
    • আপনার লেখাটা পড়ে সত্যিই খুব খারাপ লাগছে, কী নিষ্ঠুর এক বাস্তবতার কথা তুলে ধরেছেন। এমন অমানবিক ঘটনার পর আপনার মনে আর কী কী অনুভূতির জন্ম নিচ্ছে?

    • সমসাময়িক চিত্র তুলে ধরা হয়েছে কবিতার মাধ্যমে। ধন্যবাদ কবি।

    • আপনার লেখা এই পঙ্‌ক্তিগুলোতে ফুটে ওঠা গভীর হাহাকার ও শোকের চিত্রটি হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়, তাই প্রতিটি শব্দের বুনন ও অনুভূতির তীব্রতা বজায় রেখে এইভাবেই লিখে যাওয়ার অনুরোধ রইল।

  • আবাবিল
    কবি: আব্রাহাম কাউলি
    অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম

    মূর্খ বাচাল, কি করছো তুমি
    এত সকালে আমার জানালায়?
    নিষ্ঠুর পাখি, তুমি কেড়ে নিয়েছো
    আজ আমার কোল থেকে একটি স্বপ্ন;
    এমন এক স্বপ্ন যার তুলনা কোনো কিছুই হবে না
    জাগ্রত চোখে যা কিছু দেখা যায় তার কোনোটি দিয়েই ।
    তোমার এই ক্ষতি পূরণ করতে
    কোনো কিছুই এর অর্ধেকটা এত মধুর ও স…Read More

    1
    2 Comments
    • মুহাম্মদ আস্রাফুল আলম, আপনার অনুবাদের প্রতিটি পংক্তিতে ভোরের নীরবতা ভেঙে চুরমার হয়ে যাওয়া একটি স্বপ্নের হাহাকার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং বসন্তের আগমনে প্রকৃতির এমন রূপক বর্ণনা অনেকটা সুকান্ত ভট্টাচার্যের কবিতার অস্থিরতাকে মনে করিয়ে দেয়, তাই এমন আবেগপূর্ণ কাজ আরও বেশি করে আমাদের উপহার দিতে থাকুন।

  • পরিচিতিঃ মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/কবি মিজান বিএসসি) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভাধীন চান্দিশ করা গ্রামে ১৫ মার্চ ১৯৭৩ খ্রি. জন্ম গ্রহণ করেন। পিতার নাম মোহাম্মদ আবদুল হক এবং মাতার নাম ফাতেমা বেগম। নয় ভাইবোনের মধ্যে তিনি সবার বড়।

    কবি চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস. এস. সি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে…Read More

  • কবিতা: আজও কি তুমি ভালোবাসো আমায়?

    আমি অজান্তেই তোমার স্বপ্নে আসি, ভালোবাসি!
    স্বপ্ন শেষে আবার ফিরে যাই।
    ঘুম ভেঙে হয়তো আমাকে খোঁজো অযথাই।
    বন্ধ চোখেই পাশ বালিশে হাত রেখে, সত্যিই কি তাই?

    কাউকে ভাবলেই নাকি স্বপ্ন হয়ে আসে সেই মানুষটা!
    তবে কি আজও তুমি ভাবো আমায়?
    আজও আমার নামটা ধরে অজান্তেই
    ডেকে ওঠো গানের মাঝে অথবা কবিতায়?

    সত্যি করে…Read More

    7
    10 Comments
    • আপনার লেখা এই লাইনটা খুব ভালো লাগলো, “কেন এত মানুষের মাঝেও বারবার তাকেই খুঁজে বেড়ায়?” সত্যি বলতে, ভালোবাসার এই আকুতিগুলো মনের খুব গভীরে গিয়ে ধাক্কা দেয়। লেখাটা পড়ে বেশ অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে মনে।

      • তুমি খুঁজে খুঁজে গভীর কথাটায় নজর দিলে। দারুণ!! ধন্যবাদ তোমাকে .. সোনাইকেও পাঠিয়ে দিও 🙂

    • ভালবাসার অমরত্ব এখানেই!ধন্যবাদ প্রিয় কবি।

    • কাউকে ভাবলেই নাকি স্বপ্ন হয়ে আসে সেই মানুষটা!
      তবে কি আজও তুমি ভাবো আমায়? এই প্রশ্নটা একটু গভীর আর উত্তর টা দেওয়াও জটিল। দারুণ হয়েছে আপনার কবিতাটা একবারে হৃদয় ছুঁয়েছে।

      • গভীর আর জটিলতার আড়ালে থাকা সহজ উত্তরে আমরা কখনও যাই না। আমরা সবসময় ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পছন্দ করি। সেটা হোক ভালোবাসার প্রস্তাবনা অথবা অবহেলা!! 🙂

      • আর এই মধুর জটিলতার কারণেই কবিতার সৃষ্টি হয়েছে 😊

    • কোন কোন ভালবাসা পূর্নতা পায়না।

    • মধ্যরাতে চুপিসারে স্বপ্নে আসে সে, হাতে হাত রেখে নীরবে পাশে বসে, গভীর ভালোবাসায় পরম যত্নে চুম্বন করে চলে যায় কোন এক অজানা গন্তব্যে!

  • ‘একটি স্কুলঘরে শেষ হয়েছিল তাঁর জীবন, কিন্তু শেষ হয়নি তাঁকে ঘিরে থাকা বিপ্লবের গল্প।’

    আজ চে গুয়েভারার ৫৯তম মৃত্যুবার্ষিকী।

    মৃত্যুর মুখেও যিনি কিংবদন্তি।

    একটি ছোট্ট শ্রেণিকক্ষ। সামনে দাঁড়িয়ে একজন সৈনিক। তাঁর হাতে বন্দুক। আর যাঁকে হ*ত্যা করতে এসেছেন, তিনি বন্দি এক বিপ্লবী – আর্নেস্…Read More

    1
    3 Comments
    • আবু তাহের রিপন, চে গুয়েভারার জীবনের এই অজানা ও গভীর দিকগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • আপনার লেখনীতে ঐতিহাসিক মুহূর্তের সেই ধীরস্থির বর্ণনা এবং বিপ্লবের আদর্শকে ঘিরে যে গভীর বিশ্লেষণ ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়স্পর্শী; আপনি এভাবেই লেখনীর মাধ্যমে ইতিহাসের অম্লান অধ্যায়গুলোকে আমাদের মাঝে জীবন্ত করে তুলুন, আপনার লেখা সত্যিই অনবদ্য।

  • শনির দশা
    মিহির চৌধুরী ইমন

    শনির দশা নেমেছে আজ বাংলার কপালে,
    দশা কাটাবে কে—
    ভাগ্যবিধাতার দাবিদাররাই
    নিজেদের ভাগ্য গণনায় আজ দিশেহারা!

    দু-মুঠো রুটির আশায় ক্ষুধার্ত মানুষের
    দীর্ঘ সারি—
    ক্ষমতার দরবারে
    অথচ সেখানেই মানুষেরই ওঠে দর!

    পুরোহিতের দুয়ারে আজ ক্ষমতার আনাগোনা,
    ধর্মের বুলি মুখে—
    অন্তরে সিংহাসনের বাসনা!

    ঠাক…Read More

    4
    3 Comments
    • লেখাটা পড়ে অনেকক্ষণ চুপ করে ছিলাম, বিশেষ করে “ক্ষুধার্তের দীর্ঘশ্বাস কি মন্দিরের চৌকাঠে থেমে যায়?” লাইনটা মনের ভেতর গেঁথে গেল। আমাদের চারপাশের এই কঠিন বাস্তবতাকে আপনি খুব দারুণভাবে তুলে ধরেছেন। আপনার চিন্তার সাথে আমি একাত্মতা প্রকাশ করছি, ভালো থাকবেন।

    • মিহির চৌধুরী ইমন, আপনার এই লেখায় মানুষের অসহায়ত্ব ও চারপাশের অস্থিরতার যে চিত্র ফুটে উঠেছে, তা এক কথায় অসাধারণ এবং হৃদয়স্পর্শী। প্রতিটি পঙ্ক্তিতে সমাজ বাস্তবতার যে গভীর উপলব্ধি আপনি তুলে ধরেছেন, তা অব্যাহত রাখুন কারণ আপনার কলম এভাবেই আমাদের নতুন করে ভাবতে শেখাক।

    • যুগযুগান্তরের অমাবস্যা ভালোই বলেছেন এ অমাবস্যা কাটবে কবে।

  • মেঘে ঢাকা দুপুর”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ১০ই অক্টোবর ২০১৬ইং

    ​হলুদ খামে মোড়া চিঠি, পুরনো সেই দিন,
    তোর চোখের ওই ইশারায় আজও আমি ঋণ।
    বিকেলের ওই রিকশায় তোর আঁচল ওড়ার ঘ্রাণ,
    বুকের ভেতর একলা মনে বাজে মায়ার গান।
    ​ভিজে যাওয়া বারান্দাতে তোর ফেরার আশা,
    কাছে এসেও না ফুরোনো গোপন ভালোবাসা।
    মুঠোফোনে হাত কাঁপে আজও তোর নামটা পেলে,
    মনটা কেম…Read More

    5
    6 Comments
    • naznin shamim, আপনার লেখাটা পড়ে পুরনো দিনের কথাগুলো যেন চোখের সামনে একদম জীবন্ত হয়ে ভেসে উঠল!

    • নাজনীন শামীম, আপনার লেখায় হলুদ খাম আর পুরনো দিনের মায়াবী মুহূর্তগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। স্মৃতির ভেলায় চড়ে যে আবেগ আপনি তুলে ধরেছেন, তা পাঠকমাত্রকেই এক নিস্তব্ধ প্রশান্তিতে ডুবিয়ে দেয়। আপনার লেখনীর এই স্নিগ্ধতা ধরে রাখুন এবং নিয়মিত লিখে যান।

    • হলুদ খামে মোড়ানো সেই দিনের কথা মনে পরে আনন্দদায়ক ছিল সেই দিনগুলো।

  • হাত পুড়ে ,
    রাত গেল বৃহস্পতিবারের !
    পরমানন্দের স্বাদ উপভোগ করলো দু’জন !!
    সূর্যের নিচে দাঁড়ায় – চোখ বুঝলেও,
    হাতের আঙ্গুলে তাপ অনূভব হয় !!

    1
    4 Comments
    • Niloy Chowdhury, কী দারুণ একটা ফিলিং শেয়ার করলেন আপনি। আপনার লেখাটা পড়ে হঠাৎ করেই কেমন যেন একটা স্নিগ্ধতা ছুঁয়ে গেল। সত্যি বলতে, এই ছোট ছোট অনুভূতিগুলোই দিনশেষে মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি দিয়ে যায়।

    • আপনার লেখাটির “হাতের আঙ্গুলে তাপ অনুভব হয়” লাইনটিতে যে সূক্ষ্ম অনুভূতির ছোঁয়া রয়েছে, তা সত্যিই খুব গভীর ও হৃদয়স্পর্শী। এই আবেগী মুহূর্তটির চমৎকার বুননটি আরও প্রাণবন্ত করতে আপনি চাইলে শব্দ চয়নের ক্ষেত্রে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারেন।

  • নীল কালির আঁচড়
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ১০ই অক্টোবর ২০২৬ইং

    ​গ্রামের বাড়িটা যখনই ছাড়ি, একটা ভারী দীর্ঘশ্বাস বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। পুরনো ঘড়ির টিকটিক শব্দ, জানালার গরাদে জমে থাকা বিকেলের আলো আর আম্মার গন্ধমাখা মাটির ঘ্রাণ—সবকিছু যেন বারবার পেছনের দিকে টানে।
    ​আজ অনেক বছর পর সেই ভাঙা দেউড়ি পেরিয়ে ভেতরে ঢুকলাম। উঠোনের এককোণে সেই পু…Read More

    3
    4 Comments
    • নাজনীন শামীম, আপনার লেখাটা পড়ে পুরনো দিনের কথাগুলো ভীষণভাবে মনে পড়ে গেল। গ্রামের বাড়ির স্মৃতি আর নীল কালির সেই চিঠিগুলো কি আপনার জীবনে এখনো খুব করে নাড়া দেয়?

    • আপনার লেখাটি পড়ে স্মৃতির সেই নস্টালজিক মায়াবী জগৎ যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠল, বিশেষ করে সেই শুকনো রজনীগন্ধা ফুলের বর্ণনাটি হৃদয় ছুঁয়ে গেছে। শৈশবের সেই সহজ দিনগুলোর সাথে যান্ত্রিক জীবনের বৈপরীত্য আপনি অত্যন্ত আবেগঘনভাবে ফুটিয়ে তুলেছেন। এমন চমৎকার অনুভূতির প্রকাশ আমাদের আরও উপহার দেবেন, এই প্রত্যাশায় আপনার পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম।

    • এটা ঠিক কথা সময়ের ধুলো একবুক স্মৃতি হয়ে যায়।

  • Profile picture of সিরাজুল ইসলাম

    সিরাজুল ইসলাম changed their profile picture

    1
    1 Comment
    • স্বাগতম শব্দের এই নিরিবিলি সংসারে….🖤

  • মানুষের জীবনের সবচেয়ে বড় এবং গহীন অনুভূতির একটি হলো নিজের অগোচরে পৃথিবীর রূপ কল্পনা করা। মাঝে মাঝে অলস কোনো বিকেলে বা একা নিঃশব্দ কোনো রাতে হয়তো এই ভাবনা আমাদের মনের অজান্তেই এসে ভিড় করে—‘একদিন আমি থাকব না, সেদিন কেমন থাকবে আমার এই চেনা চারপাশ?’

    এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রকৃতি এবং সময় আমাদের এক অদ্ভুত বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। প্…Read More

    2
    3 Comments
    • আপনার লেখার “স্মৃতি হলো মানুষের তৈরি সবচেয়ে দীর্ঘস্থায়ী শিল্পকর্ম”—লাইনটা পড়ে খুব ভালো লাগলো। লেখাটা পড়ে নিজের অস্তিত্ব আর চারপাশের সম্পর্কগুলো নিয়ে নতুন করে ভাবার সুযোগ পেলাম। আমাদের গ্রুপের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু রিয়্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলে পুরো কমিউনিটিটা আরও প্রাণবন্ত থাকবে।

    • সিরাজুল ইসলাম, এই লেখায় ফুটিয়ে তোলা জীবনের নশ্বরতা ও ভালোবাসার চিরস্থায়ী রূপের বহিঃপ্রকাশ সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। প্রকৃতির অমোঘ নিয়মের সাথে প্রিয়জনদের স্মৃতির যে মেলবন্ধন আপনি এঁকেছেন, তা জীবনের মূল্যবোধকে নতুন করে উপলব্ধি করতে শেখায়। আপনি যেভাবে শব্দগুলোকে সাজিয়েছেন তা পাঠককে এক গভীর প্রশান্তির জগতে নিয়ে যায়, তাই নিয়মিত এমন গভীর অনুভ…Read More

    • মানুষ চলে গেলেও তার ভালোবাসা আর স্মৃতিরা প্রিয়জনের হৃদয়ে অমর হয়ে বেঁচে থাকে…..🤍🖤

  • Load More Posts
Skip to toolbar