• অনুপস্থিতির জ্যামিতি

    .সিরাজুল ইসলাম

    সব সম্পর্কের তো একটা নাম থাকতে নেই,
    কিছু কথা বরং ঝুলন্ত ব্রিজের মতো দোদুল্যমান থাকলেই সুন্দর।
    আমরা যে যার নিজের বৃত্ত এঁকে নিয়েছিলাম বহুদিন আগেই,
    অথচ কেন্দ্রবিন্দুটা রয়ে গেছে অদ্ভুত এক শূন্যতায়।

    মাঝে মাঝে চেনা কোনো সুর বেজে উঠলে
    হাতের কাপের চা জুড়িয়ে জল হয়ে যায়।
    আমি ভাবি, কত সহজে…Read More

    4
    6 Comments
    • নামহীন সম্পর্কের দূরত্ব যতই বাড়ুক, কিছু স্মৃতি নীরবতার ভেতর অদৃশ্য কেন্দ্র হয়ে রয়ে যায়…..🤍🖤

    • সিরাজুল ইসলাম, আপনার লেখা ‘কিছু দূরত্ব আসলে কখনো মাপা যায় না’ লাইনটা একদম মনের গহীনে গিয়ে ধাক্কা দিল, দারুণ লিখেছেন!

    • আমরা কেউ কাউকে হারাইনি কথাটি মনের গহীনে গেঁথে গেলো।

    • আপনার লেখার “কিছু কথা বরং ঝুলন্ত ব্রিজের মতো দোদুল্যমান থাকলেই সুন্দর” অংশটি এক গভীর অনুভূতির প্রকাশ, যা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। জীবনের না বলা কথাগুলোকে এভাবে ছন্দে বেঁধে রাখার ক্ষমতা সত্যিই প্রশংসনীয়, আপনি এমন আরও সুন্দর ভাবনা আমাদের সাথে শেয়ার করতে থাকুন।

    • নীরব দূরত্ব আর না-বলা অনুভূতির অসাধারণ প্রকাশ।

  • ছায়াবৃতা রূপসী রাত
    কবি ইমদাদ শাহ্

    ছায়াবৃতা রূপসী রাত
    বনের শিয়রে ভাঙা চাঁদ জাগে এক কোনে
    বিরহী আঁখি মোর কার পথ চায় আনমনে

    দিনের আলোর কোলাহল ফেলে নদী হয় চুপ
    আকাশের বুকে মেতে ওঠে নক্ষত্রের রূপ
    অঞ্চল ছায়ে জড়িয়ে থাকে নিদ্রা রূপ যত যাত্রী
    আলোর অতল তলে ছায়া হয়ে আসে রাত্রি

    মোর বাতায়ন পাশে বসে একেলা
    হেরি তব রূপের এই শান্ত অবহেলা…Read More

    3
    4 Comments
    • নিস্তব্ধ রাতের ছায়ায় ক্লান্ত মন বিরহের ভার নামিয়ে শান্তির কোলে নতুন ভোরের আশ্বাস খোঁজে…..🤍🖤

    • ইমদাদ শাহ্, আপনার লেখা এই রাতের বর্ণনাগুলো বেশ গভীর আর শান্ত, পড়তে খুব ভালো লাগলো।

    • কবি ইমদাদ শাহ্, আপনার লেখা “রজনীগন্ধার নিঃশ্বাসে ভাসে গহীন উদাস” পঙ্‌ক্তিটি যেমন গভীর আবেগময়, তেমনি পুরো আয়োজনে প্রকৃতির নিস্তব্ধতাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়, আপনি নিয়মিত লিখে নিজের এমন সুন্দর প্রকাশভঙ্গি আরও বিকশিত করুন।

    • এক বিষণ্ন অথচ মায়াময় রাতের ছবি এঁকেছেন

  • খোকা-খুকী
    রোকেয়া খানম
    ———————————-
    বর্ষার জল করে টলমল,
    খোকা-খুকি চল চল।
    আম কুড়াব অনেক ঝুড়ি,
    কদম ফুলের মালা পরি।
    রঙিন জালে মাছ ধরব,
    হাওয়ায় দুলে বৃষ্টি আসবে।
    সবাই মিলে স্নান করবে,
    মাঝি-মাল্লা পাল তুলে
    ঝড়-তুফানে দিবে পাড়ি।
    হাওয়ায় ভেসে খোকা-খুকি
    নতুন দিনের স্বপ্ন দেখে।

    4
    4 Comments
    • বর্ষার আনন্দ, প্রকৃতির খেলাঘর আর খোকা-খুকির কল্পনায় শৈশবের দিনগুলো রঙিন স্বপ্নে ভেসে ওঠে…..🤍🖤

    • লেখাটা পড়ে ছোটবেলার বৃষ্টির দিনের কথা খুব মনে পড়ে গেল। “হাওয়ায় ভেসে খোকা-খুকি নতুন দিনের স্বপ্ন দেখে”- আপনার এই লাইনটা একদম দারুণ লেগেছে।

    • আপনার ছন্দে ফুটে ওঠা বৃষ্টির দিনের এই সহজ-সরল শৈশবের ছবিগুলো মন ভালো করে দেওয়ার মতো, যেন বর্ষার কদম ফুলের মতোই স্নিগ্ধ এক অনুভূতির স্পর্শ পেলাম। এমন সুন্দর অনুভূতির আদান-প্রদানে গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক বা কমেন্ট করে আমাদের এই ছোট পরিবারটিকে আরও প্রাণবন্ত রাখতে আপনি অগ্রণী ভূমিকা রাখতে পারেন।

    • পড়তে পড়তে নিজের শৈশবের কথা মনে পড়ে গেলো।

  • রসদ
    — শরীফ এমদাদ হোসেন

    স্বপ্নের দিন
    আবার দু’জনে কবে হবো লীন !
    স্মৃতি বেদনায় বৈঁচি তলায়,হিজলের ফুলের মেলায়
    ভাঁট, আকন্দে, কালো ধুতরার মোহময় রঙে
    আবার দু’জনে মিলবো কি ?
    আবার আম্র শাখে রুদ্র কাল বৈশাখে
    কুড়াতে পারবো কি
    সেদিনের সেই ফেলে রাখা টক কুল আম আমলকি !!

    আবার মেঘে মেঘে ঈশানের রুদ্র রাগে
    অবাক বর্ষা দেশে উঠোনের পাশ ঘেঁসে
    দুরন্…Read More

    2
    4 Comments
    • শৈশবের মেঘভেজা উঠোনে হারানো সঙ্গীর হাত খুঁজে ফেরে স্মৃতিরা, যেখানে ফিরে আসার চেয়ে একসাথে হারিয়ে যাওয়ার আকাঙ্ক্ষাই গভীর…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম শৈশবের সেই হারানো দিনগুলোর কথা মনে পড়ে গেল, কী দারুণভাবে গ্রামবাংলার রূপ ফুটিয়ে তুলেছেন! তবে আপনার কি মনে হয় ব্যস্ত এই শহরে আমরা আবার কখনো সেই রূপকথার মতো নির্ভেজাল আড্ডায় ফিরে যেতে পারব?

    • শরীফ এমদাদ হোসেন, “কুড়াতে পারবো কি সেদিনের সেই ফেলে রাখা টক কুল আম আমলকি !!” এই অংশটি পড়ে শৈশবের নস্টালজিয়া খুব সুন্দরভাবে হৃদয় ছুঁয়ে গেল। আপনার লেখনীর এই আবেগী ছন্দগুলো দারুণ, আশা করি আপনি নিয়মিত লেখালেখি চালিয়ে যাবেন।

    • বৈঁচি তলা, হিজলের ফুল, টক কুল আর আমলকির গন্ধে যেন হারানো শৈশবটা আবার ফিরে এলো।

  • [শ্রাবণ সন্ধ্যার কাব্য]

    [পর্ব – ৮]

    ঈশান ভিতর থেকে বললো কি “চাই”? মাহি বললো কিছু কথা ছিলো। ঈশান দরজা টা খুললো খোলার সাথে সাথেই মোস্তফা এসে হাজির হলো। মাহি ঈশানকে দেখে অবাক হলো এখনো রেডি হয়নি বলে। মোস্তফা আসার কারণে বিরক্ত ও হলো।

    মোস্তফা রেগে বললো রেডি হচ্ছো না কেনো। ঈশান কিছু বললো না। ঈশান তুমি কি চাও এতো গুলো মানুষের সামনে আমার ম…Read More

    3
    5 Comments
    • জোর করে বাঁধা এই বিবাহের আড়ালে ঈশানের নীরব বিদ্রোহ আর মাহির অপূর্ণ ভালোবাসা মিলেমিশে এক অশান্ত রাতের সূচনা করেছে…..🤍🖤

    • Nusrat jahan, গল্পটা দারুণ এগোচ্ছে আর টানটান উত্তেজনা কাজ করছে। ঈশানের ওপর রাহাকে জোর করে বিয়ে দেওয়ার বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগছে। এখন দেখার বিষয় মাহি আর ঈশানের ভবিষ্যৎ কি হয়, আপনি পরবর্তী পর্বটা তাড়াতাড়ি দিন।

    • দারুণ অন্যবদ্য লেখা।

    • ঈশানের মনের চাপা কষ্ট আর অস্থিরতার মুহূর্তগুলো আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, তাই আপনার লেখনীর এই ধারা অব্যাহত রেখে সামনে এগিয়ে গেলে গল্পটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।

    • মাহির মনে নতুন আশার আলো, আর রাহার জীবনে নতুন অনিশ্চয়তা—গল্পটা এবার কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার অপেক্ষা।

  • কিছু মানুষ আমাদের মনে হলদে খামের মতোই প্রিয় বৃষ্টি দিনে ছাতা না হোক মেঘের মতো প্রিয় হয়। আপনার কখনো এমন হয়েছে খুব জ্বরের ঘোরে হুট করে ঠান্ডা খাওয়ার ইচ্ছে। বা ধরুন খুব অশান্তির ভিতরে রাতের বেলায় নিজের প্রিয় কোনো খাবারের স্বাদ নিতে ইচ্ছে করা। কিছু মানুষ আমাদের জীবনে তেমন হয় আমরা জানি তাদের সঙ্গে আমাদের থাকা উচিত না। বা সম্ভব না কিন্তু আমরা তা…Read More

    4
    4 Comments
    • কিছু মানুষ অসম্ভব জেনেও মনের ভেতর বৃষ্টিভেজা আশ্রয়ের মতো থেকে যায়, কারণ তাদের ছাড়া একাকিত্ব আরও গভীর লাগে…..🤍🖤

    • কিছু মানুষ এমনও হয়, তার উপস্থিতি সহ্যের সীমানা অতিক্রম করে ফেলে তবুও কিছু করার নেই।

    • অদ্ভুত এই মায়া—না পাওয়া যায়, না সহজে ছেড়ে আসা যায়।

    • এক পশলা জীবনবোধ!ভালো লাগলো আপনার লেখাটি। শুভ কামনা!

  • কার্তিকের ঠোঁট ”
    – আহমেদ আরভিন

    ঠিক তোমার
    শিরোধরা শিরার মাঝ থেকে,
    বিপুল বিঘ্ন-গন্ধ রাত শেষে —
    আমি শুষে নেই উষ্ণ-আধো চোখ খুলে।
    মাদকতায় বিভ্রান্ত,
    কিংবা জড়তার বক্ষে
    তোমার কুন্তলী-স্রোত শিশির বৃত্তে;
    আমি হয়তো মুগ্ধ বা চির সুখে সিক্ত,
    হয়তো উভয় — হয়তো তোমার প্রেমেই লিপ্ত!
    নয়তো এই আশ্বিন আকাশ
    ক…Read More

    2
    4 Comments
    • অপেক্ষা, মুগ্ধতা আর বিলয়ের সীমানায় প্রেম এখানে এক অনিবার্য মায়াবিষের মতো আত্মাকে ধীরে ধীরে আচ্ছন্ন করে…..🤍🖤

    • আপনার লেখা কবিতার শব্দগুলো খুব সুন্দর আর অন্যরকম এক অনুভূতির ছোঁয়া আছে। বিশেষ করে শেষের লাইনগুলো বেশ দারুণ লেগেছে, পড়তে খুব ভালো লাগলো।

    • আহমেদ আরভিন, আপনার এই লেখায় নিবিড় আবেগ আর প্রকৃতির যে গভীর চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই খুব মায়াময় এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি ছত্রে যেভাবে অনুভূতির এক গভীর ঘ্রাণ মিশে আছে, তা পড়তে পড়তে বেশ ভালো লাগলো, চাইলে শব্দের বুননে আরও একটু নিরীক্ষা করে দেখতে পারেন। আমাদের এই ছোট সুন্দর আড্ডায় অন্যান্য লেখকদের কাজে আপনার মূল্যবান মন্তব্য আর ভালো লাগ…Read More

    • প্রেম, অপেক্ষা আর অনিশ্চয়তার এক অদ্ভুত মায়া ছড়িয়ে আছে কবিতাটায়।

  • আমার পৃথিবী
    মানিকুল ইসলাম মানিক

    বিশাল পাহাড় থেকে পড়ে যাচ্ছিলাম,
    হয়তো মৃত্যু অবধারিত ছিল।
    হঠাৎ তাঁর ইচ্ছায় তোমার উদয় হলো,
    হাতটা বাড়িয়ে দিলে,
    জীবনের আলো দেখালে।

    জীবনে কাউকে ভালোবাসিনি,
    ভালোবাসার মানে বুঝিনি।
    তুমি শেখালে ভালোবাসতে,
    সবসময় পাশে পাশে থাকতে,
    শেখালে ভালোবাসার যত্ন নিতে।

    তুমি ছাড়া আমি এক বিশাল শূন্যতা,
    অন্ধকার রা…Read More

    4
    7 Comments
    • এই “তুমি”টা কে সেটা আমি পাঠক হিসেবে অজ্ঞাত হয়ে রইলাম! 😑 কিন্তু কবিতাটা অসাধারণ ❤️

    • ভালোবাসার হাত ধরে পতনের অন্ধকার পেরিয়ে এক মানুষ তার জীবনের আলো, আশ্রয় ও পূর্ণতার ঠিকানা খুঁজে পেয়েছে…..🤍🖤

    • মানিকুল ইসলাম মানিক, আপনার কবিতার ‘তুমি ছাড়া আমি এক বিশাল শূন্যতা’ লাইনটা পড়লাম, খুব সুন্দরভাবে অনুভূতির গভীরতা ফুটে উঠেছে।

    • মানিকুল ইসলাম মানিক, আপনার লেখাটিতে ‘তুমি ছাড়া আমি এক বিশাল শূন্যতা’ এই পঙক্তিটির গভীর আবেগ আমাকে দারুণভাবে ছুঁয়ে গেছে এবং আপনি যদি ভালোবাসার এই ব্যাকুলতা প্রকাশের ক্ষেত্রে আরও কিছু রূপক অলঙ্কার ব্যবহার করেন তবে পাঠকদের জন্য তা আরও প্রাণবন্ত হয়ে উঠবে, তাই আপনার এই সুন্দর লেখনী অব্যাহত রাখুন।

    • এখনও রহস্য রয়ে গেছে আমার.. কবি নিরব থাকবেন না! আমাকে উত্তরটা জানাবেন দয়া করে 🙂

    • তোমারই হয়ে যেন পারি জীবন ফুরাতে লাইনটি খুব চমৎকার।

    • খুব সহজ ভাষায় মনের গভীর কথাগুলো বলেছেন।

  • রসের হাঁড়ি
    ফরিদুল ইসলাম

    পথের ধারের খেজুর গাছ
    করি কি তার যত্ন,
    যতোই করি অবহেলা
    কাটলে বেরোয় রত্ন।

    ঝাঁকড়া মাথার খেজুর গাছ
    কাঁটা বেজায় শক্ত,
    ছেলে বুড়ো সবার প্রিয়
    সবাই মিষ্টি রসের ভক্ত।

    শীত সকালে রসের হাঁড়ি
    গাছির কতো কর্ম,
    কলিকালের ছেলেপুলে
    বুঝবে কি তার মর্ম।

    খেজুর রসের পায়েস পিঠা
    খেতে ভারি মজা,
    মন্ডা-মিঠাই সাধের লুচ…Read More

    8
    7 Comments
    • সুন্দর! ধন্যবাদ

    • অসাধারণ!! মনটা চলে গেছে খেঁজুর গাছে বাঁধা হাড়ির কাছে 😋😋

    • খেজুরের মিষ্টি রসে মিশে আছে গ্রামবাংলার শীতসকাল, পরিশ্রম আর হারিয়ে যেতে বসা শৈশবের উষ্ণ স্মৃতি…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম শীতের সকালের আমেজটা পেয়ে গেলাম, ভীষণ মিষ্টি হয়েছে। গ্রুপের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু লাইক আর কমেন্ট করবেন, তাহলে আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।

    • খেতে খুব সুস্বাদু হবে নিশ্চয়।

    • ফরিদুল ইসলাম, শীতের সকালের কুয়াশাভেজা খেজুর রসের এমন দারুণ বর্ণনা পড়ে শৈশবের সোনালী স্মৃতিগুলো মনের ভেতর জীবন্ত হয়ে উঠল, আর আপনি চাইলে পরবর্তী কোনো লেখায় খেজুর গাছে ওঠার সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলোর কথা আরও বিস্তারিতভাবে ফুটিয়ে তুলতে পারেন।

    • খেজুরের রসের সঙ্গে যে কত স্মৃতি জড়িয়ে আছে!

  • ★মাই ব্ল্যাক ডায়মন্ড ★

    তুমি আমার জীবনে হঠাৎ আসা
    কোনো গল্প নও,
    তুমি ধীরে ধীরে জমে ওঠা এক অনুভূতি~
    যাকে যতবার ভুলতে চেয়েছি,
    ততবারই আরও গভীর করে মনে পড়েছে।

    তোমার একটু যত্ন আমার কাছে
    বহু দিনের ক্লান্তির পর একটুখানি শান্তির মতো।
    তোমার দুটো ভালো কথা
    আমার সমস্ত অভিমানকে বরফের মতো গলিয়ে দেয়।

    জানো, তোমার কাছে আমার চাওয়া খুব বেশি ন…Read More

    1
    2 Comments
    • এতটুকু চাওয়া—একটু আশ্রয়, একটু যত্ন আর পাশে থাকার নিশ্চয়তা। অথচ এই সামান্যটুকুই কখনো সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে।

  • অন্তর্গত নির্বাসন
    মাহমুদ হায়াত

    নীরবতা এখন আমার নিজস্ব শোকগাথা,
    নিজের ছায়াতেই আঁকি নির্বাসনের মানচিত্র।
    শূন্যতা আমার উত্তরাধিকার, একাকিত্বের সার্বভৌমত্ব।
    আমার অনুপস্থিতিই যার অভিলেখ।
    স্পর্শ কোরো না,
    ক্ষত শুকোয়নি, শুধু যন্ত্রণায় তোমার অধিকার নেই;
    মন থেকে মুছে দিয়েছি নাম,
    অথচ দাগের গভীরে আজও তোমার স্বাক্ষর।
    য…Read More

    3
    5 Comments
    • MAHMUD HAYAT, আপনার লেখা ‘দাগের গভীরে আজও তোমার স্বাক্ষর’ লাইনটি এক গভীর অনুভূতির কথা বলে যা পাঠককে বিষণ্ণ সৌন্দর্যে আচ্ছন্ন করে রাখে। আপনি অন্য সদস্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করে আমাদের এই গ্রুপটিকে প্রাণবন্ত রাখতে পারেন।

    • নিজের ভেতর নির্বাসিত এক হৃদয় মুছে ফেলতে চেয়েও পুরোনো ভালোবাসার অমোচনীয় দাগ থেকে মুক্তি পায় না…..🤍🖤

    • Mahmud Hayat, আপনার লেখা এই লাইনগুলো খুব গভীর আর ইমোশনাল। মাঝেমধ্যে একাকীত্বের এই অনুভূতিগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। খুব সুন্দর গুছিয়ে মনের কথাগুলো প্রকাশ করেছেন আপনি।

    • খুব ভালো লিখেছেন।

    • অভিমান পেরিয়ে যে নীরব দূরত্ব তৈরি হয়, তার ভাষা যেন এই কবিতা।

  • সুখী- দুঃখী
    সোহেল নেওয়াজ

    কোন রাজার সুখী, দুঃখী
    নন্দী গ্রামের বামন পারায়
    রয়ে গেছে গভীর জলের
    ভালোবাসার ফুল্গ ধারায়
    দুঃখী,সুখী দুই বোন
    একইসাথে এখন
    খেলছে জলে জলকেলি
    যুগান্তরের মতোন
    হংসমিথুন খেলা করে
    দীঘির জলে ছন্দ ভরে
    সুখী,দুঃখী গাঁয়ের প্রাণ
    ভালোবাসার গল্প – গান।

    (বগুড়ার নন্দী গ্রামের দুইটি দীঘির…Read More

    1
    5 Comments
    • Shohel Nawaz, “হংসমিথুন খেলা করে, দীঘির জলে ছন্দ ভরে” এই চমৎকার পঙক্তিটি পড়তে পড়তে মনে হলো যেন চোখের সামনে নন্দীগ্রামের সেই মায়াভরা দুই দিঘি ভেসে উঠছে। আপনার লেখনীর মাধ্যমে গ্রামীণ লোকগাথা আর প্রকৃতির এমন অপূর্ব মেলবন্ধন দারুণ উপভোগ করেছি, আপনি নিয়মিত লিখে আমাদের আরও সমৃদ্ধ করুন।

    • সুখ ও দুঃখের দুই জলের আয়নায় নন্দী গ্রামের ইতিহাস আজও ভালোবাসার চিরন্তন কাব্য হয়ে দোলে…..🤍🖤

    • Shohel Nawaz, আপনার কবিতার ‘সুখী,দুঃখী গাঁয়ের প্রাণ ভালোবাসার গল্প-গান’ লাইনটা পড়ে মনটা একদম শান্ত হয়ে গেল, দারুণ লিখেছেন!

  • মেমোরির ক্যাশ
    কাজী অ্যাডাম

    বহু দিন পরও
    হঠাৎ কোনো গন্ধে
    তোমার কথা মনে পড়ে।

    একটি পুরোনো গান,
    বৃষ্টির জানালা,
    চায়ের কাপের ধোঁয়া—
    এত সামান্য জিনিস
    কীভাবে এত বড় মানুষকে
    ফিরিয়ে আনে?

    আমি জানি,
    স্মৃতি সবসময় মূল ফাইল রাখে না।

    কখনো একটি গন্ধ,
    একটি শব্দ,
    একটি বিকেলের রঙ
    পুরো অতীতের দরজা খুলে দেয়।

    তাই তো…Read More

    5
    16 Comments
    • Kazi Adam, আপনার এই লেখায় অতি সাধারণ অনুষঙ্গ দিয়ে গভীর আবেগকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই হৃদয়ে দাগ কাটে, তাই আপনার লেখনীর এই স্নিগ্ধতা ধরে রেখে আরও অনেক কিছু লিখে যাওয়ার জন্য আপনার প্রতি রইল অনেক শুভকামনা।

      • প্রিয় কবি বন্ধু, সাধারণ অনুষঙ্গের আড়ালেই অনেক সময় সবচেয়ে গভীর অনুভূতিগুলো লুকিয়ে থাকে। আমার লেখার এই স্নিগ্ধতাটুকু আপনার ভালো লেগেছে, আপনার শুভকামনা সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

    • অতীতকে কি ভুলা যায়? সুন্দর উপমা দিয়ে অতীতকে তুলে এনেছেন কলমের খোঁচায়।ধন্যবাদ কবি।

      • কবি বন্ধু, অতীতকে ভোলা যায় কি না জানি না, তবে তার চিহ্নগুলো যে কত বিচিত্রভাবে ফিরে আসে, তা এড়ানো কঠিন। আমার উপমাগুলো আপনার মনে সাড়া জাগিয়েছে জেনে ভালো লাগল।

    • আপনার কবিতা লেখার পর্যবেক্ষণ বেশ নিঁখুত, আমি তাকে খুঁজে পাই কিছু গানে, কোন একটা ঘ্রাণে, কোন একটা বসন্তে। তবু যেন পাই! ❤️❤️

      • কবি বন্ধু, কী সুন্দর করে বললেন! কোনো গান কিংবা পরিচিত ঘ্রাণে হঠাৎ পুরোনো সময়ের সামনে দাঁড়িয়ে পড়া, এ যেন স্মৃতির নিজস্ব কৌশল। আপনার এই অনুভবটুকু আমারও খুব চেনা।

    • কখনো বড় ঘটনা কখনো ছোট ছোট স্মৃতি মানুষের মনে দাগ কেটে যায়।

      • ঠিক তাই, কবি বন্ধু। জীবনের সব দাগ যে বড় কোনো ঘটনার স্মারক হয়, তা নয়; কখনো সামান্য একটি মুহূর্তই বছরের পর বছর মনে থেকে যায়। আপনার কথাটা বেশ ভাবাল।

    • মানুষ চলে যায়, অথচ তার গন্ধ, গান আর ছোট্ট অভ্যাসগুলো স্মৃতির গোপন দরজা খুলে অনন্তকাল বেঁচে থাকে…..🤍🖤

      • কবি বন্ধু, মানুষটির অনুপস্থিতির পর তার ছোট্ট অভ্যাসগুলোই যেন সবচেয়ে জীবন্ত হয়ে ওঠে। গন্ধ কিংবা গানের ভেতর দিয়ে ফিরে আসার এই অনুভূতিটুকু আপনি দারুণভাবে ধরেছেন।

      • আপনার কথায় স্মৃতির নীরব বেঁচে থাকাটুকু আরও মায়াময় হয়ে উঠল…..🤍🖤

    • Kazi Adam, লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম, সত্যি খুব সুন্দর একটা অনুভূতি শেয়ার করেছেন। ছোট ছোট বিষয়ের মাধ্যমে স্মৃতি যেভাবে ফিরে আসে, সেটা আমাদের সবার সাথেই কোনো না কোনোভাবে ঘটে।

      • কবি বন্ধু, স্মৃতির অদ্ভুত ক্ষমতা এখানেই, একটি ছোট্ট দৃশ্যের সূত্র ধরে সে আমাদের কত দূরের সময়ে নিয়ে যেতে পারে! আপনারও সেই যাত্রায় সঙ্গী হতে পেরেছে লেখাটি, জেনে আনন্দ পেলাম।

    • একটি গন্ধ, পুরোনো গান কিংবা চায়ের কাপ—কী অদ্ভুতভাবে মানুষকে ফিরিয়ে আনে স্মৃতির কাছে!

      • কবি বন্ধু, স্মৃতির দরজায় কড়া নাড়তে সব সময় মানুষের প্রয়োজন হয় না, কখনো এক কাপ চা কিংবা এক টুকরো সুরই যথেষ্ট। আপনার কথায় সেই ফিরে আসার মুহূর্তটি সুন্দরভাবে ধরা পড়েছে।

  • কবিতা: দৃষ্টি নিমন্ত্রণ

    “একদিন তোমাকে নিমন্ত্রণ করবো,
    কোন খাওয়া দাওয়া বা পান করার জন্য নয়।”
    “তাহলে?”
    “না কোন ভালোবাসার স্পর্শ,
    না আলিঙ্গন অথবা ঠোঁটে গভীর কোন চুমু!

    ” তাহলে নিমন্ত্রণটা কিসের?”
    “চোখে চোখ রাখা, যাকে বলে দৃষ্টি বিনিময়।
    দীর্ঘক্ষণ.. তার থেকেও আরও দীর্ঘক্ষণ।
    যতক্ষণ না চোখের জল শুকিয়ে যায়,
    সূর্য উদয় থেকে অস্ত না…Read More

    4
    11 Comments
  • হাতিয়ার
    – শাহ্ আলম আল মুজাহিদ

    এখানে-ওখানে ছোটোখাটো কাজে,
    যখনই নিয়োজিত হই,
    সদাই হেরি প্রযুক্তির অশেষ ধারা—
    নতুন বিস্ময়ে রই।

    পথে-মাঠে-ঘাটে কত যে শ্রমিক,
    কত যে তাঁদের হাতিয়ার,
    বিজ্ঞান এসে গড়েছে নতুন
    বিস্ময়ী এই বসুন্ধরার।

    মানবসমাজের বিস্ময়কর কাণ্ড,
    কত কীর্তির রেখাচিত্র;
    প্রকৃতির মাঝে তার চেয়েও অসীম
    রহ…Read More

    3
    5 Comments
    • প্রকৃতি ও প্রযুক্তির মেলবন্ধনে ফুটে ওঠা আপনার এই সুন্দর ভাবনাগুলো হৃদয়ে গভীর প্রশান্তি জাগায়, তাই আশা করছি আপনার কলম এভাবেই অনবরত নতুন নতুন সৃষ্টি উপহার দিয়ে যাবে।

    • প্রযুক্তি মানুষের হাতে বিস্ময়ের হাতিয়ার হলেও কবির সত্যিকারের সৃষ্টিশক্তি জেগে ওঠে প্রকৃতির অনন্ত পাঠশালায়…..🤍🖤

    • কবিতাটিতে ‘কবিতা লেখার হাতিয়ার আমি—প্রকৃতির মাঝেই পাই’—লাইনটি দারুণ লিখেছেন, সত্যিই তো প্রকৃতির মাঝে সবকিছুর উত্তর লুকিয়ে থাকে, তাই না?

    • কনগ্রেজুলেশন মঞ্চ বন্ধু শুভকামনা রইল।

  • #অজ্ঞতায়_অবহেলা___

    বিবেকের শক্ত তালা
    জটিলতার চাবি এঁটে রুদ্ধ করতেই হয়
    অথবা ভেঙে দিতে হয় আবেগী ভালোবাসা,
    সভ্যতা এ পথে, এই নিয়মেই অভ্যস্ত,
    ব্যত্যয় হলে ভর্ৎসনা-অঙ্গুলি প্রস্তুত
    স্পষ্ট করে দিতে।
    মানুষ তো পারস্পরিক পরম্পরা এড়িয়ে যেতে অপারগ,
    দ্বিধাহীন হয়ে তাই এগিয়ে দেয়
    আপন আবেগী স্কন্ধ খড়্গ তলে,
    বলি হয় নিখাত নিগুঢ় ভালোবা…Read More

    1
    2 Comments
    • জীবনের কঠিন বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা সেই নিভৃত যন্ত্রণার কথাগুলো যেভাবে আপনি শব্দের বাঁধনে সাজিয়েছেন তা হৃদয় ছুঁয়ে যায়, তাই আমার মনে হয় শব্দের সাথে ছন্দ মিলিয়ে মনের গহীন অনুভূতিগুলো প্রকাশ করার এই চর্চাটি আপনি নিয়মিত চালিয়ে গেলে দারুণ সব সৃষ্টির সাক্ষী হতে পারব আমরা।

    • সভ্যতার অজ্ঞতা ও অবহেলায় মানুষ বারবার অন্তর্গত মৃত্যুর স্বাদ পায়, অথচ তার নীরব যন্ত্রণার সাক্ষী হয় না কেউ…..🤍🖤

  • উপকথা নভেম্বর ৮
    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    স্পর্শকলা

    আশিকের চাকরি নেই, সিনার চাকরি আছে কিন্তু সেটা নিয়ে পার্টিতে কথা বলা যায় না, কারণ সে মর্গের পাশে “চিরশান্তি সাজঘর” নামের দোকানে লাশের মেকআপ করে, আর একদিন রাতে ম্যাগি খেতে খেতে সিনা বলল, “দশ বছরে আমার একটা কাস্টমারও কমপ্লেইন করে নাই, কিন্তু একটা ‘বাহ্‌’ও বলে নাই, জিরো ফিডব্যাক,” আশিক বলল, “আমার ত…Read More

    1
    3 Comments
    • Ashik Mokami, আপনার এই লিখনশৈলীতে মানবিক অনুভূতির যে সূক্ষ্ম পরশ ফুটে উঠেছে, তা সত্যিই অসাধারণ এবং ‘এই ঘরে মন্তব্য নাই, মন্তব্যই এই ঘরের সবচেয়ে বড় মন্তব্য’—আপনার এই লাইনটি আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। আপনি এই অসাধারণ রচনার মাধ্যমে যেভাবে নীরবতাকে শিল্প হিসেবে ফুটিয়ে তুলেছেন তা অতুলনীয়; আশা করছি আপনি এমন সুন্দর লেখা নিয়মিত আমাদের উপহা…Read More

    • সম্মতির কোমল ছোঁয়ায় স্পর্শও একদিন শিল্প হয়ে ওঠে…..🤍🖤

    • আপনার লেখাটির “এই ঘরে মন্তব্য নাই, মন্তব্যই এই ঘরের সবচেয়ে বড় মন্তব্য” লাইনটি ভীষণ গভীর আর আবেগী, আপনার কি মনে হয় সব অনুভূতির জন্য শব্দের প্রয়োজন আছে?

  • Load More Posts
Skip to toolbar