-
এখনো রাত নির্ঘুম কাটে
কবিতা লেখার বৃথা চেষ্টায়।শব্দ আসে,
আবার ভেঙেও যায়—
যেন তোমাকে ছুঁতে গিয়েও
ফিরে আসা কোনো দীর্ঘশ্বাস।পাতার পর পাতা ভরে ওঠে
কাটাকাটিতে,
অপূর্ণ বাক্যে,
অর্ধেক জন্ম নেওয়া অনুভবে।কারণ তোমাকে নিয়ে লিখতে গেলে
কবিতা ছোট হয়ে যায়,
ভাষা হঠাৎ অক্ষম লাগে।তাই গভীর…Read More
4 Comments -
এমন বৃষ্টি সব ধুয়ে নিয়ে যায়—
ছাদের কার্নিশ বেয়ে জল নেমে যায়,
গাছের পাতারা ধুয়ে মুছে নেয়
সারাদিনের ধুলো।
রাস্তাঘাট, অলিগলি, শহরের ক্লান্ত মুখ—
সব যেন নতুন হয়ে ওঠে এক পশলা বৃষ্টিতে।শুধু আমি পারি না।
এমন বৃষ্টি সব ধুয়ে নিয়ে যায়,
আমার ভিতর কেনো তুমি লেগে আছো?মনে হয়,
তুমি বুঝি এইমাত্র উঠে গেলে—
চায়ের কাপে এখনও ঠোঁটের উষ্ণতা…Read More4 Comments -
যে তারাটা একটা সময় আলো দিতো,
সে’ই আজ সব শুষে নেয় কৃষ্ণগহ্বর হয়ে।
তোমার স্মৃতির ভারে আমিও কি সব হারাবো?মহাবিশ্বের সবচেয়ে ভয়ংকর অন্ধকারগুলো
জন্ম নেয় সবচেয়ে উজ্জ্বল আলোর মৃত্যুর পর।
যে নক্ষত্র একদিন নিজের বুক পুড়িয়ে
চারপাশকে আলো দিয়েছিল,
একসময় তার নিজের ভারই
বহন করা অসম্ভব হয়ে ওঠে।
তারপর সে ভেঙে পড়ে— নিজের ভেতরেই।আমি…Read More
4 Comments -
আয়াত শোনাও ধৈর্য ধরবার জন্যে,
নইলে আমি পৃথিবীর বিরুদ্ধে লড়তে যাবো।এই যে প্রতিদিন বুকের ভেতর
এক অদৃশ্য কেয়ামত ঘটে, তার কোনো সাক্ষী নেই।
সবাই দেখে আমি চুপচাপ আছি, কেউ দেখে না—
আমার ভেতরে কত সভ্যতা ধ্বংস হয়ে গেছে।আয়াত শোনাও,
এমন কোনো বাণী শোনাও
যা মানুষের ভাঙা পাঁজরে
আবারও বিশ্বাসের হাড় গজিয়ে দেয়।কারণ আমি ক্লান্ত।
শুধু অপে…Read More3 Comments -
কষ্ট হয় না?
এইযে ভালোবাসো,
তারপরও মুখ বুজে আছো।
এমন আত্মঘাতী শোক নিয়ে থাকো কী করে?আমি জবাব দিই না।
কারণ কিছু দুঃখের কোনো ভাষা থাকে না,
শুধু দীর্ঘ সহবাস থাকে।যেমন বহু বছরের পুরোনো ক্ষত
একসময় ব্যথা দেওয়া ছেড়ে দেয়,
অথচ শরীর ছেড়ে যায় না—
তেমনি কিছু না-পাওয়া
রক্তের ভেতর শিকড় গেঁড়ে বসে।তখন আর তাকে বয়ে বেড়াতে হয় না,
সে-ই ম…Read More2 Comments -
আগের জন্মে তুমি ছিলে হেরো,
আমি লিয়েন্ডার- মনে আছে?
অরুন্ধতী, সেদিন জল আমাকে মারেনি—
আমাকে মেরেছে তোমার নিভে যাওয়া প্রদীপ।প্রতিরাতের সে উন্মত্ত সময়ের কালস্রোত ছিঁড়ে
সাঁতরে গিয়েছি তোমার দিকে।
ওপারে তোমার মিনারের চূড়ায় জ্বলা প্রদীপটাই
ছিলো আমার একমাত্র ধ্রুবতারা।নোনা জলের ঝাপটা যখন চোখ-…Read More
1 Comment -
তুমি আমার অবাধ্য সাইকি—
যে নিষিদ্ধ আলোর মায়ায়
পা রেখেছিলে আমার গহীন অন্ধকারে।
আর আমি?
আমি এক ছদ্মবেশী ইরোস—
যে নিজের মুখ লুকিয়ে কেবল
তোমার আত্মার কাছে পৌঁছাতে চেয়েছি।আমাদের প্রেমের কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না,
ছিল না কোনো জাগতিক স্বাক্ষর বা প্রমাণপত্র—
ছিল কেবল দুই আত্মার মাঝে জন্ম নেওয়া
এক আদিম, নগ্ন অনুভবের হাহাকার।তুমি…Read More
1 Comment -
তোমার মতন কাউকে পেলে
তাকে কি করে তোমার মতন ভালোবাসবো?
তোমায় এমন ভাবে ভালোবেসেছি যে,
সব শব্দগুলো তোমার বর্ননায় ফুরিয়েছে।
তোমাকে ভালোবেসে দেউলিয়া হয়ে’ই
আমি গড়েছি আমার সাম্রাজ্য।আমার হৃদপিণ্ড হয়েছে বাউলের একতারা,
যা শুধু তোমার সুরই চেনে—
অন্য কোনো আঙুলের ছোঁয়া
সেখানে কেবল এক বেসুরো আর্তনাদ তুলবে।আমি এখন সেই নদী,
যে একব…Read More6 Comments -
আমি তোমাকে চেয়েছিলাম, নেফারতিতি।
অথচ আমাকে দেওয়া হলো মহাকাশের শূন্যতা,
নির্দয় নির্ঘুম রাত,
একঝাঁক পরিযায়ী একাকিত্ব,
মৃত্যুর হাহাকার
আর একটি অমীমাংসিত গল্প।আমি তো কোনো সাম্রাজ্য চাইনি,
কোনো অলৌকিক মুক্তিও না।
চাইনি ইতিহাসে নাম লিখতে,
চাইনি নক্ষত্রের উত্তরাধিকার।আমি শুধু চেয়েছিলাম
তোমার পাশে বসে থাকা কিছু বিকেল,
দু’…Read More4 Comments -
ইউরিডিসি,
এখন আমি একলা এক অরফিউস—
যার বীণায় কোনো সুর নেই, আছে শুধু হাহাকার;
আমি আজও পাতালের দরজায় মাথা খুঁড়ি—
যদি কোনোদিন তোমার সেই হারিয়ে যাওয়া পদধ্বনি
আবার শুনতে পাই অন্ধকারের ওপার থেকে।দেবতারা আমাকে ক্ষমা করেনি,
সময়ও না।
কিন্তু সবচেয়ে নির্মম বিচারক হয়ে আছে নিজের হৃদয়;
সে প্রতিদিন আমাকে সেই এক মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায়—
যে মুহূর্…Read More5 Comments -
বারবার বলি— তাকে ভুলে যাও,
জবাব আসে— মন থেকে বলো না কেনো?আমি চুপ করে যাই।
কারণ মনকে কী করে বুঝাই,
যে মানুষটা নেই, সে-ই সবচেয়ে বেশি রয়ে গেছে।বারবার বলি— তাকে ভুলে যাও,
জবাব আসে— কাকে? নিজেকে ভুলে কাকে রাখবো?যে রাতগুলো জেগে কাটালে,
যে স্বপ্নগুলো ভেঙে ফেললে,
যে বুকভরা অপেক্ষা জমিয়ে রেখেছিলে—
তাদের কোথায় রাখবে?বারবার বলি— ত…Read More
5 Comments-
-
কবিতার প্রতিটা লাইন যেন বুকের ভেতর একটা দীর্ঘশ্বাস তৈরি করে। বিশেষ করে ওই যে
‘যে স্বপ্নে সে ছিল, কোথায় তার কবর করবে?’
অসাধারণ এক সত্যি কথা!
খুব গভীর এবং সুন্দর। আপনি খুব ভালো লিখছেন
-
-
এইযে বৃষ্টি ঝরছে,
চারদিক জুড়ে যেমন মেঘের তাণ্ডব—
তেমনই বুকের ভিতর তোমার হাহাকার।
জানালার কাঁচ বেয়ে জল নামে,
আর আমার ভেতর বেয়ে নামে
তোমাকে মনে পড়ার পুরোনো অসুখ।মাঝে মাঝে বিদ্যুৎ চমকে ওঠে।
মনে হয়, তোমার নামটা বুঝি
আকাশের বুকেই লেখা ছিলো—
তাই এত আলোড়ন।জানালার পাশে দাঁড়িয়ে ভাবি,
তুমি কি কোথাও এই বৃষ্টি দেখছো?
নাকি অন্…Read More4 Comments -
এখনও কত কথা চাপা পড়ে আছে—
পুরোনো ডায়েরির ভাঁজে রাখা
শুকনো কৃষ্ণচূড়ার পাপড়ির মতো।খুললেই ঝরে পড়ে না,
শুধু মনে করিয়ে দেয়—
একদিন খুব যত্ন করে তুলে রাখা হয়েছিল।বারান্দার কোণে একটা ভাঙা টব
পড়ে আছে বহুদিন।
গাছটা মরে গেছে কবে,
তবু বর্ষা এলে
সেখানে এখনও দু-একফোঁটা
সবুজ জন্মানোর চেষ্টা করে।মানুষও বোধহয় এমনই।
চোখের নিচে রাত জমে,
চ…Read More4 Comments -
বলেছিলে,
জোর করে ভালোবাসা হয় না—
তবে আমার মনে
কেন এমন অত্যাচার করছো?আমি তো তাকে বুঝিয়ে বলেছি,
তোমার না-চাওয়ারও একটা অধিকার আছে।
বলেছি,
সব অপেক্ষার শেষে মানুষ ফিরে আসে না।তবু মন শুনতে চায় না।
সে প্রতিদিন তোমার দিকেই হাঁটে,
যেন হারিয়ে যাওয়া কোনো নদী
পুরোনো মোহনা খুঁজে ফিরছে।তুমি বলেছিলে,
জোর করে ভালোবাসা হয় না— ঠ…Read More3 Comments -
তুমি একটা নক্ষত্র দেখে আকাশ চিনতে চাও,
আর আমি সমগ্র রাত হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি।তুমি আমার হাসি দেখেছ,
কিন্তু ভেতরে আগ্নেয়গিরির লাভা দেখোনি।
তুমি আমার নীরবতা শুনেছ,
কিন্তু তার নিচে চাপা পড়ে থাকা আর্তনাদ শোনোনি।বোঝ না, তুমি কিচ্ছু বোঝ না।
অরুন্ধতি,
ধ্রুবতারার দিকে আঙুল তুলে গল্প বলা সহজ।
কিন্তু ক…Read More2 Comments -
শেষবার যখন আমার বুকে বৃষ্টি হয়েছে,
তখন তোমার আঙুল বুকে বুনে দিয়েছিলো বীজ।
ভেজা মাটির মতো আমি চুপচাপ গ্রহণ করেছিলাম তাকে—
কোনো প্রশ্ন ছিল না, ছিল শুধু শরীরের নীরব অনুমতি।তুমি চলে গিয়েও রেখে গেলে
এক অদৃশ্য সবুজের প্রতিশ্রুতি;
যেন আমার ভেতরের শূন্যতা
হঠাৎ কোনো নাম না জানা ঋতুর অপেক্ষায় দাঁড়িয়ে গেলো।তারপর কেটে গেছে কত রোদ,…Read More
1 Comment -
কমার মতো আমাদের বিরতি
অল্প হবার কথা ছিলো,
নিঃশ্বাস নেবার মতো—
অথচ তা দীর্ঘশ্বাস হয়ে গেছে।আমরা ভেবেছিলাম,
একটু থামবো শুধু,
তারপর আবার বাক্য এগিয়ে যাবে
আগের মতোই।কিন্তু কিছু বিরতি
নিজের নিয়তি ভুলে যায়।
কমা হতে হতে
তারা হয়ে ওঠে বিসর্গের দূরত্ব,
হসন্তের সমাপ্তি,
কিংবা দাঁড়ির দীর্ঘ নীরবতা।আজ এতদিন পর মনে হয়—
আমাদের বিচ্ছেদ…Read More5 Comments -
চন্দ্রবিন্দুর মতো তুমি— দৃশ্যমানের চেয়ে অনুভবে বেশি।
অক্ষরের মাথায় নীরবে বসে থাকো,
অথচ স্পর্শে বদলে যায় উচ্চারণের স্বর।
তোমার কোনো দখলদারি নেই শব্দে;
শুধু উপস্থিতিই তার সৌন্দর্যের কারণ।তেমন করেই তুমি—
না জড়িয়েও জুড়ে থাকো,
না থেকেও দুচোখ ভরে বসো।আমি যখন দুঃখ লিখি,
সেখানে তোমার কোমলতা মিশে যায়;
আমি যখন আনন্দ লিখি,
সেখ…Read More3 Comments -
খণ্ড’ত যদি ‘ত’-এর খণ্ডরূপ হয়,
তবে আমি যেনো তোমার খণ্ড—
সম্পূর্ণ কোনো শব্দ নই,
শুধু উচ্চারণের শরীরে
লেগে থাকা একটুকরো অসমাপ্তি।যেমন সন্ধ্যা পুরো রাত নয়,
তবু রাতের আগমনের ভার বয়ে আনে,
তেমনি তোমার পাশে থেকে আমি
শিখেছি আড়ালে থাকার ব্যাকরণ।খণ্ড’ত একা দাঁড়াতে পারে না—
তার জন্য লাগে অক্ষর,…Read More3 Comments -
Syed Farah and
জিসান মাহমুদুল হাসান are now friends
- Load More Posts
Friends
Hridoy
@solayman-uddin-hridoy
শরীফ খান
@sharifkhan
Saro
@saro
Redwan Khan
@redwan-khan
রিফায়াত নিগার
@refayat-nigar
সাবিত রিজওয়ান
@rejon
Poly Alam
@butterflywords
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir




অক্ষরহীনতার নামই তুমি….🖤