-
ছুঁয়ে দাও কোমলতা
ছুঁয়ে দাও কোমলতা, ছুঁয়ে দাও এই দুটি হাত।
ছুঁয়ে দিয়ে মুছে ফেলো কিংকর্তব্যবিমূঢ়তার
সমূহ নিপাত। ছুঁয়ে দাও এই ঠোঁট,খুব বেশি পিপাসা
কাতর। কঙ্কাল পাজর ছোঁও, মুছে যাবে অনির্বাদ
ঊদ্যায়ি অনুর মতো ভ্রান্তি-পাথর। কাছে এসে বসো
একবার; চেয়ে দেখো কোমলতা, শরীরে আমার
নিস্ফলা ঘাম; ক্লান্তিতে ছেয়ে আছে আমার
আনন। ভ…Read More8 Comments-
তুমি যদি ফিরে চাও, সব তুচ্ছ মনে হয় ! তুমি যদি ছুঁয়ে দাও, সব দুঃখ চলে যায়…… কোমলতা ! হৃদ গহীণে কোমলতার অভাব মনে দারুণ খরা সৃষ্টি করে। মন ও শরীরে একটা খসখসে আস্তর পড়ে যায় ! তখন গায়ে কোন কিছু স্পর্শ করে না। অভিমানী মনের সেই কোমলতা অত্যন্ত মূল্যবান। অনেক অনেক স্পর্শাতর এই কোমলতা। অসাধারণ। অনেক অনেক অভিনন্দন।
-
শিশুর হাসি
আজকাল গণহত্যা দেখি নির্বিকার
মহল্লার কুকুরগুলো মেরে ফেলা হচ্ছে মানুষকে
আরো নিরাপদ রাখবে বলে!
যেন পৃথিবীটা অন্য প্রানীদের নয়!
বাউল কী ভুল বলে—মানুষ মারার কল বসাইছে জগৎ জুড়িয়া!
পাহাড়ে গিয়ে দেখি, গাছের গোড়ায় বসে আছে
নিষ্ঠুর কাঠুরিয়া!
সাগর জলে ভাসে মৎস বিজ্ঞানী; অথচ অমার
নানীর বিছানায় দেখেছি বিড়ালের নিরাপদ নি…Read More10 Comments -
মৃদঙ্গ
আমি বৃষ্টিতে ভিজি
কেউ যেন আমার অশ্রু না দেখে।
যেদিন হাসি না
দিনটা পঁচা ফলের মতন
নর্দমায় গড়ায়।
আমি হাসতে হাসতে
বৃষ্টি মাথায় ফুটপাত ধরে হাঁটি।
লোকে আঙ্গুল তুলে বলে—
ঐযে, ঐ মানুষটা পাগল।
আমি বৃষ্টিতে হাটি
কেউ যেন আমার কান্না না বোঝে।12 Comments -
ছুঁয়ে দাও কোমলতা
ছুঁয়ে দাও কোমলতা, ছুঁয়ে দাও এই দুটি হাত।
ছুঁয়ে দিয়ে মুছে ফেলো কিংকর্তব্যবিমূঢ়তার
সমূহ নিপাত। ছুঁয়ে দাও এই ঠোঁট,খুব বেশি পিপাসা
কাতর। কঙ্কাল পাজর ছোঁও, মুছে যাবে অনির্বাদ
ঊদ্যায়ি অনুর মতো ভ্রান্তি-পাথর। কাছে এসে বসো
একবার; চেয়ে দেখো কোমলতা, শরীরে আমার
নিস্ফলা ঘাম; ক্লান্তিতে ছেয়ে আছে আমার
আনন। ভ…Read More20 Comments-
জানি দূরে পড়ে রবে ঐ হাত
তবুও স্বপনে একদিন অকস্মাৎ
ছুয়ে দেবো বোধহয় নেই এমন বরাত!সে যাক গে, অসাধারণ পঙতিমালা লিখেছেন একেবারে হৃদয়ের তন্ত্রীচয় নিশঃশব্দে ছুঁয়ে গেলেন। হৃদয় তো ছুঁয়েই গেলেন, হাতটা’র কি খুব দরকার???? আমি ছোঁয়া আর আমাকে ছোঁয়া একই কথা কারণ স্পর্শ তো দুজনেরই লাগবে। যাই হোক আপনার হাত ছুঁয়ে যাক কবিতারা…
-
শ্লোক-১
যেতে যেতে পথে
যত কিছু পাও
ঝরে পড়া ফুল
বাউলের ভুল
হোক তা তুচ্ছ
হাতে তুলে নাও।
হতে পারে রাত
মূর্খের আঘাত
মারী ও মড়কে
চরাচর হায়
পুঁতিগন্ধময়!
কাল নয়, দেখ
পরশুও হতে পারে
শ্রেষ্ঠ সময়।9 Comments -
* আমি সেই অভিমানী/ আমি সেই হতভাগা মন/ কখনো পড়লে মনে/ লিখো তুমি যাখন তখন *
অভিমানী তোমার কাছে চিঠি/রাগ করেছো বুঝি? রাগ করো না।
এখনো ঘাসফুলে শিশির জমে
হাস্নাহেনা গন্ধ ছড়ায়
কালো কাক কার্নিশে বসে ডাক দেয় প্রত্যুষে
আমারো ঘুম ভাঙ্গে; তোমার কথা? সেও
মনে পড়ে ঠিকই; কিন্তু লেখা হয় না!
হ্যাঁ, আজই লিখলাম, অনেকদিন পর বলতে
পারো। ভু…Read More20 Comments -
যুদ্ধে যাবো/
দামাল ছেলে, দামাল ছেলে
দামাল ছেলের দল
শক্তি সাহস আছে তোদের
যুদ্ধে এবার চল
যুদ্ধ এবার পাক-হানাদার
পাঞ্জাবীদের সাথে
হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে
পঁচিশে মার্চ রাতে
মারলো কতো ছাত্র-যুবক
মা-বোন যতো নারী
পুঁড়িয়ে দিলো হাট-বাজার আর
গরীব লোকের বাড়ি
চায় না ওরা বাঁচি মোরা
নিজের মতো করে
বাংলা ভাষায় কথা বলি
থাকি নিজ…Read More14 Comments -
সাহিত্য ছিলো শ্রুতিভাষ্য
আদিতে কবিতাই ছিলো সাহিত্য। শ্লোক, ধর্মকথা, রূপকথা, প্রেমকথা, জ্ঞানকথা—সবই হতো কাব্যে।
কবিতা ছিলো মৌখিক। কবিরা বলতেন; আর জনে জনে মুখে মুখে বিস্তার ঘটতো সর্বত্র।ধরা যাক, পাঁচ হাজার বছর ধরে; পুরো সামন্ত যুগজুড়ে কবিতা ছিলো বাচনিক।
শুধু ভারতবর্ষে নয়; পৃথিবীব্যপি এই মৌখিক সাহিত্য মানবসভ্যতার বিকাশ ঘটায়।
গুরুগৃহে, হাট-বাজ…Read More4 Comments -
গোলাপ তুমি
( ২৫ শে মার্চ কালো রাত্রিতে
রোকেয়া হলে নির্যাতিতা ছাত্রীদের স্মরণে )
হাত বাড়িয়ে ছুঁয়ে দিই
ঝরে পড়ো কয়েকটি পাপড়ি
ও মেয়ে, যেতে যেতে আঁড় চাও
নওতো সেই গোলাপ কুঁড়ি
ঝড়ো হাওয়া চাবুক চালায়
লণ্ডভণ্ড চরাচর
হানাদার হামলে পড়ে
বিশ্ববিদ্যালয় রক্তাক্ত প্রান্তর
পত্রিকার ফিচার ফটো তুমি
নির্লিপ্ত নয়না…Read More8 Comments -
শ্লোক/ ২
আমি এখন আর ‘দেশ’ বিশ্বাস করি না
স্বাধীনতা, গনতন্ত্র মিথ্যা ধারণা—নামতা পাঠের মতো
শুনিয়ে যাচ্ছে দিবানিশি কতিপয় মিডিয়া
এ অঞ্চলে জন্ম; নদীর পাড়ে চৌদ্দ-পুরুষের
ভিটে-মাটিতে ঘুঘু চড়ে বহুকাল
ফিঙ্গে বাতাসে শিষ দেয়
যে শহরে থাকি তা নিজের মনে হয় না; কালো গাড়িতে
ঘুরে বেড়ায় লুটেরা-তষ্কর; আর পতাকা উড়িয়ে
বলে যায়—আমার সোনার বাংলা/ আমি ত…Read More10 Comments -
শব্দদূষণ
শহরে খুব আন্দোলন চলতেছিলো; ককটেল ফুটতেছিলো থেকে থেকে। ক্লাস টিচার বললো—এবার সামরিক সরকার বিদায় হবেই হবে; যা, তোরা বাড়ি যা গিয়া…।
আমরা হৈচৈ করতে করতে স্কুল থেকে বেরিয়ে দেখি, গাড়িঘোড়া নাই; দোকান পাট বন্ধ। গাব্বু বলে—চল, এই সুযোগে মেইনরোডে ফুটবল খেলি।
কিন্তু বেশিক্ষণ খেলা হয় না। পুলিশের গাড়ি বাঁশি বাজিয়ে ফুঁ ফুঁ করে ছুটে আসে। মহল্লার…Read More4 Comments -
চলো যাই নদীপথে
এখানে এখন আরকিছু নেই, মনিমালা
হাসি আলো শ্রবনের মেঘ
জমবে নোংরা আলোচনা ঋতুচক্র নিয়ে
মহামারী আর বেকারত্ব হবে টকশোর খাদ্য
ক্রিয়াপদের আঞ্চলিক ব্যবহারকে বলা হবে দেশপ্রেম!
এই ভরা বর্ষায়
দুবলার চর ডুবে গেছে কিনা জানিনা
চলো নদীপথে
যেতে যেতে জাল ফেলি…Read More9 Comments -
ঈদ মুবারক
দুপুর বেলায় হঠাৎ ফোন পাই—নীচে আয়; আমি নূরুর দোকানে।
পঁচিশ বছর আগের কন্ঠ; চিনতে তবু ভুল হয় না।শার্ট চাপিয়ে নিচে নেমে আসি ।
নূরুরও বয়স বেড়েছে। থুতনিতে একমুঠো পাকা দাড়ি।
রায়হান বলে—এইতো আমি; টাক্লু; চিনবি কী করে!
ছিপছিপে রায়হানের ছিল একমাথা ঝাকড়া চুল। দিন যায়; মানুষ বদলায়।
আমি বলি—তুই না কানাডায় থাকিস?
হ্যাঁ পরশু এলাম। মা…Read More5 Comments -
এমন হত্যাকান্ড ভোলা যায় না
যুদ্ধের মধ্যে আমরা চন্দ্রঘোনা ছেড়ে রাঙ্গুনিয়া কলেজের পিছনে তৈয়ব চাচার বাড়িতে আশ্রয় নিই।
বনেদি তালুকদার বাড়ি। বড়ো উঠানের দুইপাশে দুইটা মাটির ঘর। পেছনে পুকুর আর সামনে টিনের কাচারী।
পুরুষরা কাচারীতে থাকে। মহিলারা বড় বড় ঢেগে ভাত-সালুন রাঁধে।
পাকিস্তানের প্রতি আনুগত্য বোঝাতে বাড়ির মাথায় চাঁনতারা প…Read More11 Comments -
বৃষ্টিকে মনে হয় হানাদার
যুদ্ধ কোনো সহজ ঘটনা না। অস্ত্রকারবারিদের নির্মম খেলা চাপিয়ে দেওয়া হয়েছিলো আমাদের উপর।
কর্ণফুলি পেপার ও রেওয়ান মিল অবাঙালী দাউদ কোম্পানির সম্পত্তি হওয়ায় যুদ্ধের শুরুতে সেনাবাহিনী চন্দ্রঘোনায় ঘাঁটি গাড়ে।
মিলগেটের তল্লাশি এড়ানোর জন্য মা আমাদের নিয়ে স্কুলের পিছনের পাহাড় ডিঙিয়ে নিস্তব্ধ বনপথে দোভাষী বাজারের দিকে এগ…Read More15 Comments -
যে জীবন ফেলে এসেছি
চন্দ্রঘোনা। অনন্য শৈশবের দেশ।
যেখানে পাহাড়ের কোল ঘেঁষে চাঁদের মতন বাঁক নেয় কর্ণফুলি।
যেখানে কুয়াশারা শরীর ছুঁয়ে যায়; অঝর ধারার বৃষ্টি আর উষ্ণ হাওয়া শৈশবকে করে প্রনবন্ত।
নদীর ওপারজুড়ে সীতা পাহাড়ের ক্রমশ ধূসর হয়ে যাওয়া গিরিশ্রেনির অপরূপ শোভা
আমি কী ভুলিতে পারি!
আজ এই পঞ্চাশোর্ধ বয়সে মনে পড়ে আসাম লতার উৎকট ঘ্…Read More11 Comments -
বরেণ্য কবি
কাব্য তার আসে না তেমন
তবু তাকে লিখতে হয়
বলতে হয় কাব্যকথা
কারণ তার কবি পরিচয়!
হয়তো দামাল বয়সে
ভর করেছিল দেবী বীনাপানি
আত্ম প্রচারার্থে বের করেছিল লিটলম্যাগ
দুঃখ উপায় করে
সরু-নাক কিশোরীর থেকে
তখন কাব্য তাকে সান্ত্বনা দেয়।
সুখ আর দুঃখ টেবিলের দুই জোকার
জীবন-জুয়ায় গলাগলি ধ…Read More11 Comments -
একটি তিনকোনা মাঠ
মাঠের স্বরূপ পাল্টে যাচ্ছে
মাঠের এখন ত্রিসীমানা
একপাশে বন
গাছগুলো বেশ ভালোই আছে
গাছগুলো বেশ নিরহংকার
চাওয়া নাই, পাওয়া নাই
একটা জায়গায় দাড়িয়ে আছে
আত্মবিশ্বাস
আমার এতো কিসের চাওয়া
শ্যামল পাতা!
টিক-টিক ঘড়ির কাটা ঘুরবেইতো
মাঠের স্বরূপ পাল্টে যাচ্ছে
মাঠের এখন ত্রিসীমানা
একপাশে বন।15 Comments -
মুখোশ/ ২
জাতি আর সম্প্রদায় এক না। জাতি নৃতাত্বিক বা জেনেটিক। যেমন, বাঙালি, রুশ, তামিল, আরব ইত্যাদি। সম্প্রদায় তার পেশাগত পরিচয়। যেমন, জেলে, চাষি, তাতি, ইহুদি, মুস্লিম ইত্যাদি।
ইদানিং সাম্প্রদায়িক পরিচয়কে জাতি পরিচয়ে চালানো হচ্ছে। এতে সঙ্ঘাত হচ্ছে নিজেদের মধ্যে।
বাংলাদেশি বা আমেরিকান কোনো জাতি পরিচয় না; বিরজমান রাষ্ট্র-কাঠামোয় বসবাসকারি মানু…Read More6 Comments -
শ্যামল পাতা
কোন ফাগুনে কখন যেন নেই তা মনে
মনের মাঝে গোপন মনে ঠাঁই নিয়েছো
ঠাঁই নিয়েছো ঘর বেধেঁছো শ্যামল পাতা।
ঠোঁটের হাসি চোখের ভাষা তীরের ফলা
উড়াল পাখি মনের মাঝে খুন ঝরালো
খুন ঝরালো ঘুন ধরালো বুকের মাঝে
কোমলতার ছোঁয়া নেবার ইচ্ছেগুলো।
মেঘলাকাশে রোদের মতো ঝিলিক তুলে
যখন তুমি ক্ষণিক চেয়ে যাও লুকিয়ে
যাও লুকিয়ে জড়িয়ে থাকো দ…Read More12 Comments - Load More Posts
Friends
পিপীলিকা
@abujubair
আজহারুল ইসলাম তালহা
@ajharul
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
নতুন করে শুরু
@amrin-shimu
Md.hazrat belal
@md-hazratbelal
Kd Rezaul Karim Hira
@kdrkh2005
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
এম এ খায়ের
@dmpcttc
আহমেদ হানিফ
@hanif





মুছে দাও সব ব্যথা ঘুচে যাক সব মলিনতা।