• কিছু মানুষ আমাদের মনে হলদে খামের মতোই প্রিয় বৃষ্টি দিনে ছাতা না হোক মেঘের মতো প্রিয় হয়। আপনার কখনো এমন হয়েছে খুব জ্বরের ঘোরে হুট করে ঠান্ডা খাওয়ার ইচ্ছে। বা ধরুন খুব অশান্তির ভিতরে রাতের বেলায় নিজের প্রিয় কোনো খাবারের স্বাদ নিতে ইচ্ছে করা। কিছু মানুষ আমাদের জীবনে তেমন হয় আমরা জানি তাদের সঙ্গে আমাদের থাকা উচিত না। বা সম্ভব না কিন্তু আমরা তা…Read More

    4
    7 Comments
  • কার্তিকের ঠোঁট ”
    – আহমেদ আরভিন

    ঠিক তোমার
    শিরোধরা শিরার মাঝ থেকে,
    বিপুল বিঘ্ন-গন্ধ রাত শেষে —
    আমি শুষে নেই উষ্ণ-আধো চোখ খুলে।
    মাদকতায় বিভ্রান্ত,
    কিংবা জড়তার বক্ষে
    তোমার কুন্তলী-স্রোত শিশির বৃত্তে;
    আমি হয়তো মুগ্ধ বা চির সুখে সিক্ত,
    হয়তো উভয় — হয়তো তোমার প্রেমেই লিপ্ত!
    নয়তো এই আশ্বিন আকাশ
    ক…Read More

    2
    4 Comments
    • অপেক্ষা, মুগ্ধতা আর বিলয়ের সীমানায় প্রেম এখানে এক অনিবার্য মায়াবিষের মতো আত্মাকে ধীরে ধীরে আচ্ছন্ন করে…..🤍🖤

    • আপনার লেখা কবিতার শব্দগুলো খুব সুন্দর আর অন্যরকম এক অনুভূতির ছোঁয়া আছে। বিশেষ করে শেষের লাইনগুলো বেশ দারুণ লেগেছে, পড়তে খুব ভালো লাগলো।

    • আহমেদ আরভিন, আপনার এই লেখায় নিবিড় আবেগ আর প্রকৃতির যে গভীর চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই খুব মায়াময় এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি ছত্রে যেভাবে অনুভূতির এক গভীর ঘ্রাণ মিশে আছে, তা পড়তে পড়তে বেশ ভালো লাগলো, চাইলে শব্দের বুননে আরও একটু নিরীক্ষা করে দেখতে পারেন। আমাদের এই ছোট সুন্দর আড্ডায় অন্যান্য লেখকদের কাজে আপনার মূল্যবান মন্তব্য আর ভালো লাগ…Read More

    • প্রেম, অপেক্ষা আর অনিশ্চয়তার এক অদ্ভুত মায়া ছড়িয়ে আছে কবিতাটায়।

  • আমার পৃথিবী
    মানিকুল ইসলাম মানিক

    বিশাল পাহাড় থেকে পড়ে যাচ্ছিলাম,
    হয়তো মৃত্যু অবধারিত ছিল।
    হঠাৎ তাঁর ইচ্ছায় তোমার উদয় হলো,
    হাতটা বাড়িয়ে দিলে,
    জীবনের আলো দেখালে।

    জীবনে কাউকে ভালোবাসিনি,
    ভালোবাসার মানে বুঝিনি।
    তুমি শেখালে ভালোবাসতে,
    সবসময় পাশে পাশে থাকতে,
    শেখালে ভালোবাসার যত্ন নিতে।

    তুমি ছাড়া আমি এক বিশাল শূন্যতা,
    অন্ধকার রা…Read More

    4
    11 Comments
  • রসের হাঁড়ি
    ফরিদুল ইসলাম

    পথের ধারের খেজুর গাছ
    করি কি তার যত্ন,
    যতোই করি অবহেলা
    কাটলে বেরোয় রত্ন।

    ঝাঁকড়া মাথার খেজুর গাছ
    কাঁটা বেজায় শক্ত,
    ছেলে বুড়ো সবার প্রিয়
    সবাই মিষ্টি রসের ভক্ত।

    শীত সকালে রসের হাঁড়ি
    গাছির কতো কর্ম,
    কলিকালের ছেলেপুলে
    বুঝবে কি তার মর্ম।

    খেজুর রসের পায়েস পিঠা
    খেতে ভারি মজা,
    মন্ডা-মিঠাই সাধের লুচ…Read More

    8
    7 Comments
    • সুন্দর! ধন্যবাদ

    • অসাধারণ!! মনটা চলে গেছে খেঁজুর গাছে বাঁধা হাড়ির কাছে 😋😋

    • খেজুরের মিষ্টি রসে মিশে আছে গ্রামবাংলার শীতসকাল, পরিশ্রম আর হারিয়ে যেতে বসা শৈশবের উষ্ণ স্মৃতি…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম শীতের সকালের আমেজটা পেয়ে গেলাম, ভীষণ মিষ্টি হয়েছে। গ্রুপের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু লাইক আর কমেন্ট করবেন, তাহলে আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।

    • খেতে খুব সুস্বাদু হবে নিশ্চয়।

    • ফরিদুল ইসলাম, শীতের সকালের কুয়াশাভেজা খেজুর রসের এমন দারুণ বর্ণনা পড়ে শৈশবের সোনালী স্মৃতিগুলো মনের ভেতর জীবন্ত হয়ে উঠল, আর আপনি চাইলে পরবর্তী কোনো লেখায় খেজুর গাছে ওঠার সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলোর কথা আরও বিস্তারিতভাবে ফুটিয়ে তুলতে পারেন।

    • খেজুরের রসের সঙ্গে যে কত স্মৃতি জড়িয়ে আছে!

  • ★মাই ব্ল্যাক ডায়মন্ড ★

    তুমি আমার জীবনে হঠাৎ আসা
    কোনো গল্প নও,
    তুমি ধীরে ধীরে জমে ওঠা এক অনুভূতি~
    যাকে যতবার ভুলতে চেয়েছি,
    ততবারই আরও গভীর করে মনে পড়েছে।

    তোমার একটু যত্ন আমার কাছে
    বহু দিনের ক্লান্তির পর একটুখানি শান্তির মতো।
    তোমার দুটো ভালো কথা
    আমার সমস্ত অভিমানকে বরফের মতো গলিয়ে দেয়।

    জানো, তোমার কাছে আমার চাওয়া খুব বেশি ন…Read More

    2
    2 Comments
    • এতটুকু চাওয়া—একটু আশ্রয়, একটু যত্ন আর পাশে থাকার নিশ্চয়তা। অথচ এই সামান্যটুকুই কখনো সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে।

  • অন্তর্গত নির্বাসন
    মাহমুদ হায়াত

    নীরবতা এখন আমার নিজস্ব শোকগাথা,
    নিজের ছায়াতেই আঁকি নির্বাসনের মানচিত্র।
    শূন্যতা আমার উত্তরাধিকার, একাকিত্বের সার্বভৌমত্ব।
    আমার অনুপস্থিতিই যার অভিলেখ।
    স্পর্শ কোরো না,
    ক্ষত শুকোয়নি, শুধু যন্ত্রণায় তোমার অধিকার নেই;
    মন থেকে মুছে দিয়েছি নাম,
    অথচ দাগের গভীরে আজও তোমার স্বাক্ষর।
    য…Read More

    4
    5 Comments
    • MAHMUD HAYAT, আপনার লেখা ‘দাগের গভীরে আজও তোমার স্বাক্ষর’ লাইনটি এক গভীর অনুভূতির কথা বলে যা পাঠককে বিষণ্ণ সৌন্দর্যে আচ্ছন্ন করে রাখে। আপনি অন্য সদস্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করে আমাদের এই গ্রুপটিকে প্রাণবন্ত রাখতে পারেন।

    • নিজের ভেতর নির্বাসিত এক হৃদয় মুছে ফেলতে চেয়েও পুরোনো ভালোবাসার অমোচনীয় দাগ থেকে মুক্তি পায় না…..🤍🖤

    • Mahmud Hayat, আপনার লেখা এই লাইনগুলো খুব গভীর আর ইমোশনাল। মাঝেমধ্যে একাকীত্বের এই অনুভূতিগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। খুব সুন্দর গুছিয়ে মনের কথাগুলো প্রকাশ করেছেন আপনি।

    • খুব ভালো লিখেছেন।

    • অভিমান পেরিয়ে যে নীরব দূরত্ব তৈরি হয়, তার ভাষা যেন এই কবিতা।

  • সুখী- দুঃখী
    সোহেল নেওয়াজ

    কোন রাজার সুখী, দুঃখী
    নন্দী গ্রামের বামন পারায়
    রয়ে গেছে গভীর জলের
    ভালোবাসার ফুল্গ ধারায়
    দুঃখী,সুখী দুই বোন
    একইসাথে এখন
    খেলছে জলে জলকেলি
    যুগান্তরের মতোন
    হংসমিথুন খেলা করে
    দীঘির জলে ছন্দ ভরে
    সুখী,দুঃখী গাঁয়ের প্রাণ
    ভালোবাসার গল্প – গান।

    (বগুড়ার নন্দী গ্রামের দুইটি দীঘির…Read More

    2
    5 Comments
    • Shohel Nawaz, “হংসমিথুন খেলা করে, দীঘির জলে ছন্দ ভরে” এই চমৎকার পঙক্তিটি পড়তে পড়তে মনে হলো যেন চোখের সামনে নন্দীগ্রামের সেই মায়াভরা দুই দিঘি ভেসে উঠছে। আপনার লেখনীর মাধ্যমে গ্রামীণ লোকগাথা আর প্রকৃতির এমন অপূর্ব মেলবন্ধন দারুণ উপভোগ করেছি, আপনি নিয়মিত লিখে আমাদের আরও সমৃদ্ধ করুন।

    • সুখ ও দুঃখের দুই জলের আয়নায় নন্দী গ্রামের ইতিহাস আজও ভালোবাসার চিরন্তন কাব্য হয়ে দোলে…..🤍🖤

    • Shohel Nawaz, আপনার কবিতার ‘সুখী,দুঃখী গাঁয়ের প্রাণ ভালোবাসার গল্প-গান’ লাইনটা পড়ে মনটা একদম শান্ত হয়ে গেল, দারুণ লিখেছেন!

  • মেমোরির ক্যাশ
    কাজী অ্যাডাম

    বহু দিন পরও
    হঠাৎ কোনো গন্ধে
    তোমার কথা মনে পড়ে।

    একটি পুরোনো গান,
    বৃষ্টির জানালা,
    চায়ের কাপের ধোঁয়া—
    এত সামান্য জিনিস
    কীভাবে এত বড় মানুষকে
    ফিরিয়ে আনে?

    আমি জানি,
    স্মৃতি সবসময় মূল ফাইল রাখে না।

    কখনো একটি গন্ধ,
    একটি শব্দ,
    একটি বিকেলের রঙ
    পুরো অতীতের দরজা খুলে দেয়।

    তাই তো…Read More

    5
    16 Comments
    • Kazi Adam, আপনার এই লেখায় অতি সাধারণ অনুষঙ্গ দিয়ে গভীর আবেগকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই হৃদয়ে দাগ কাটে, তাই আপনার লেখনীর এই স্নিগ্ধতা ধরে রেখে আরও অনেক কিছু লিখে যাওয়ার জন্য আপনার প্রতি রইল অনেক শুভকামনা।

      • প্রিয় কবি বন্ধু, সাধারণ অনুষঙ্গের আড়ালেই অনেক সময় সবচেয়ে গভীর অনুভূতিগুলো লুকিয়ে থাকে। আমার লেখার এই স্নিগ্ধতাটুকু আপনার ভালো লেগেছে, আপনার শুভকামনা সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

    • অতীতকে কি ভুলা যায়? সুন্দর উপমা দিয়ে অতীতকে তুলে এনেছেন কলমের খোঁচায়।ধন্যবাদ কবি।

      • কবি বন্ধু, অতীতকে ভোলা যায় কি না জানি না, তবে তার চিহ্নগুলো যে কত বিচিত্রভাবে ফিরে আসে, তা এড়ানো কঠিন। আমার উপমাগুলো আপনার মনে সাড়া জাগিয়েছে জেনে ভালো লাগল।

    • আপনার কবিতা লেখার পর্যবেক্ষণ বেশ নিঁখুত, আমি তাকে খুঁজে পাই কিছু গানে, কোন একটা ঘ্রাণে, কোন একটা বসন্তে। তবু যেন পাই! ❤️❤️

      • কবি বন্ধু, কী সুন্দর করে বললেন! কোনো গান কিংবা পরিচিত ঘ্রাণে হঠাৎ পুরোনো সময়ের সামনে দাঁড়িয়ে পড়া, এ যেন স্মৃতির নিজস্ব কৌশল। আপনার এই অনুভবটুকু আমারও খুব চেনা।

    • কখনো বড় ঘটনা কখনো ছোট ছোট স্মৃতি মানুষের মনে দাগ কেটে যায়।

      • ঠিক তাই, কবি বন্ধু। জীবনের সব দাগ যে বড় কোনো ঘটনার স্মারক হয়, তা নয়; কখনো সামান্য একটি মুহূর্তই বছরের পর বছর মনে থেকে যায়। আপনার কথাটা বেশ ভাবাল।

    • মানুষ চলে যায়, অথচ তার গন্ধ, গান আর ছোট্ট অভ্যাসগুলো স্মৃতির গোপন দরজা খুলে অনন্তকাল বেঁচে থাকে…..🤍🖤

      • কবি বন্ধু, মানুষটির অনুপস্থিতির পর তার ছোট্ট অভ্যাসগুলোই যেন সবচেয়ে জীবন্ত হয়ে ওঠে। গন্ধ কিংবা গানের ভেতর দিয়ে ফিরে আসার এই অনুভূতিটুকু আপনি দারুণভাবে ধরেছেন।

      • আপনার কথায় স্মৃতির নীরব বেঁচে থাকাটুকু আরও মায়াময় হয়ে উঠল…..🤍🖤

    • Kazi Adam, লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম, সত্যি খুব সুন্দর একটা অনুভূতি শেয়ার করেছেন। ছোট ছোট বিষয়ের মাধ্যমে স্মৃতি যেভাবে ফিরে আসে, সেটা আমাদের সবার সাথেই কোনো না কোনোভাবে ঘটে।

      • কবি বন্ধু, স্মৃতির অদ্ভুত ক্ষমতা এখানেই, একটি ছোট্ট দৃশ্যের সূত্র ধরে সে আমাদের কত দূরের সময়ে নিয়ে যেতে পারে! আপনারও সেই যাত্রায় সঙ্গী হতে পেরেছে লেখাটি, জেনে আনন্দ পেলাম।

    • একটি গন্ধ, পুরোনো গান কিংবা চায়ের কাপ—কী অদ্ভুতভাবে মানুষকে ফিরিয়ে আনে স্মৃতির কাছে!

      • কবি বন্ধু, স্মৃতির দরজায় কড়া নাড়তে সব সময় মানুষের প্রয়োজন হয় না, কখনো এক কাপ চা কিংবা এক টুকরো সুরই যথেষ্ট। আপনার কথায় সেই ফিরে আসার মুহূর্তটি সুন্দরভাবে ধরা পড়েছে।

  • কবিতা: দৃষ্টি নিমন্ত্রণ

    “একদিন তোমাকে নিমন্ত্রণ করবো,
    কোন খাওয়া দাওয়া বা পান করার জন্য নয়।”
    “তাহলে?”
    “না কোন ভালোবাসার স্পর্শ,
    না আলিঙ্গন অথবা ঠোঁটে গভীর কোন চুমু!

    ” তাহলে নিমন্ত্রণটা কিসের?”
    “চোখে চোখ রাখা, যাকে বলে দৃষ্টি বিনিময়।
    দীর্ঘক্ষণ.. তার থেকেও আরও দীর্ঘক্ষণ।
    যতক্ষণ না চোখের জল শুকিয়ে যায়,
    সূর্য উদয় থেকে অস্ত না…Read More

    4
    12 Comments
  • হাতিয়ার
    – শাহ্ আলম আল মুজাহিদ

    এখানে-ওখানে ছোটোখাটো কাজে,
    যখনই নিয়োজিত হই,
    সদাই হেরি প্রযুক্তির অশেষ ধারা—
    নতুন বিস্ময়ে রই।

    পথে-মাঠে-ঘাটে কত যে শ্রমিক,
    কত যে তাঁদের হাতিয়ার,
    বিজ্ঞান এসে গড়েছে নতুন
    বিস্ময়ী এই বসুন্ধরার।

    মানবসমাজের বিস্ময়কর কাণ্ড,
    কত কীর্তির রেখাচিত্র;
    প্রকৃতির মাঝে তার চেয়েও অসীম
    রহ…Read More

    3
    6 Comments
    • প্রকৃতি ও প্রযুক্তির মেলবন্ধনে ফুটে ওঠা আপনার এই সুন্দর ভাবনাগুলো হৃদয়ে গভীর প্রশান্তি জাগায়, তাই আশা করছি আপনার কলম এভাবেই অনবরত নতুন নতুন সৃষ্টি উপহার দিয়ে যাবে।

    • প্রযুক্তি মানুষের হাতে বিস্ময়ের হাতিয়ার হলেও কবির সত্যিকারের সৃষ্টিশক্তি জেগে ওঠে প্রকৃতির অনন্ত পাঠশালায়…..🤍🖤

    • কবিতাটিতে ‘কবিতা লেখার হাতিয়ার আমি—প্রকৃতির মাঝেই পাই’—লাইনটি দারুণ লিখেছেন, সত্যিই তো প্রকৃতির মাঝে সবকিছুর উত্তর লুকিয়ে থাকে, তাই না?

    • কনগ্রেজুলেশন মঞ্চ বন্ধু শুভকামনা রইল।

  • #অজ্ঞতায়_অবহেলা___

    বিবেকের শক্ত তালা
    জটিলতার চাবি এঁটে রুদ্ধ করতেই হয়
    অথবা ভেঙে দিতে হয় আবেগী ভালোবাসা,
    সভ্যতা এ পথে, এই নিয়মেই অভ্যস্ত,
    ব্যত্যয় হলে ভর্ৎসনা-অঙ্গুলি প্রস্তুত
    স্পষ্ট করে দিতে।
    মানুষ তো পারস্পরিক পরম্পরা এড়িয়ে যেতে অপারগ,
    দ্বিধাহীন হয়ে তাই এগিয়ে দেয়
    আপন আবেগী স্কন্ধ খড়্গ তলে,
    বলি হয় নিখাত নিগুঢ় ভালোবা…Read More

    1
    2 Comments
    • জীবনের কঠিন বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা সেই নিভৃত যন্ত্রণার কথাগুলো যেভাবে আপনি শব্দের বাঁধনে সাজিয়েছেন তা হৃদয় ছুঁয়ে যায়, তাই আমার মনে হয় শব্দের সাথে ছন্দ মিলিয়ে মনের গহীন অনুভূতিগুলো প্রকাশ করার এই চর্চাটি আপনি নিয়মিত চালিয়ে গেলে দারুণ সব সৃষ্টির সাক্ষী হতে পারব আমরা।

    • সভ্যতার অজ্ঞতা ও অবহেলায় মানুষ বারবার অন্তর্গত মৃত্যুর স্বাদ পায়, অথচ তার নীরব যন্ত্রণার সাক্ষী হয় না কেউ…..🤍🖤

  • উপকথা নভেম্বর ৮
    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    স্পর্শকলা

    আশিকের চাকরি নেই, সিনার চাকরি আছে কিন্তু সেটা নিয়ে পার্টিতে কথা বলা যায় না, কারণ সে মর্গের পাশে “চিরশান্তি সাজঘর” নামের দোকানে লাশের মেকআপ করে, আর একদিন রাতে ম্যাগি খেতে খেতে সিনা বলল, “দশ বছরে আমার একটা কাস্টমারও কমপ্লেইন করে নাই, কিন্তু একটা ‘বাহ্‌’ও বলে নাই, জিরো ফিডব্যাক,” আশিক বলল, “আমার ত…Read More

    1
    3 Comments
    • Ashik Mokami, আপনার এই লিখনশৈলীতে মানবিক অনুভূতির যে সূক্ষ্ম পরশ ফুটে উঠেছে, তা সত্যিই অসাধারণ এবং ‘এই ঘরে মন্তব্য নাই, মন্তব্যই এই ঘরের সবচেয়ে বড় মন্তব্য’—আপনার এই লাইনটি আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। আপনি এই অসাধারণ রচনার মাধ্যমে যেভাবে নীরবতাকে শিল্প হিসেবে ফুটিয়ে তুলেছেন তা অতুলনীয়; আশা করছি আপনি এমন সুন্দর লেখা নিয়মিত আমাদের উপহা…Read More

    • সম্মতির কোমল ছোঁয়ায় স্পর্শও একদিন শিল্প হয়ে ওঠে…..🤍🖤

    • আপনার লেখাটির “এই ঘরে মন্তব্য নাই, মন্তব্যই এই ঘরের সবচেয়ে বড় মন্তব্য” লাইনটি ভীষণ গভীর আর আবেগী, আপনার কি মনে হয় সব অনুভূতির জন্য শব্দের প্রয়োজন আছে?

  • চাঁদের দেশের রূপকথা
    কবি ইমদাদ শাহ্

    অনেক দূরে রূপকথাদের দেশে
    যেথায় মেঘ-বাদল পাহাড়ের গায়ে মেশে
    সেথা চাদের দেশ
    ঘর বেঁধেছে জোছনা-পরীর দল
    চাঁদের বুড়ি চরকা কাটে শিং দুটি ধবল

    সেই পরীদের খোঁপায় ফুটে শত তারার ফুল
    গানের ধারায় নাচে পরী মেঘ নাদে তুলতুল
    দুধ-জোছনার নরম আলো
    সঙ্গে নিয়ে তারার মালো
    রূপার থালায় জমায় যে…Read More

    1
    3 Comments
    • কবি ইমদাদ শাহ্, আপনার লেখা এই রূপকথার জগতটি যেন শরতের মেঘের ভেলায় ভেসে চলা এক স্নিগ্ধ ও মায়াবী অনুভবের দারুণ সংমিশ্রণ। দুধ-সাদা মেঘের আনাগোনা আর দূর আকাশের স্বপ্নমাখা এই চিত্রকল্পগুলো পড়ে মনটা সত্যিই শান্ত ও উজ্জ্বল কোনো এক লোকে হারিয়ে যাওয়ার অনুভূতি দিচ্ছে। আপনারা যদি নিয়মিত অন্য সদস্যদের লেখায় লাইক বা ভালোবাসার প্রতিক্রিয়া জানান এব…Read More

    • রূপালি জোছনার ডানায় ভর করে শিশুমন আজ স্বপ্নের এক মায়াবী রাজ্যে উড়ে যায়…..🤍🖤

    • ইমদাদ শাহ্, আপনার লেখা কবিতাটা পড়ে মনে হলো যেন চোখের সামনে একদম রূপকথার এক মায়াবী জগৎ ভেসে উঠছে। এত চমৎকার আর সুন্দর সব শব্দ দিয়ে স্বপ্নের দেশটাকে ফুটিয়ে তুলেছেন যে পড়ার সময় খুব ভালো লাগছিল। ছোটবেলার সেই চাঁদের বুড়ি আর রূপকথার গল্পের কথাগুলো আপনার কলমে দারুণভাবে ফুটে উঠেছে।

  • #এমন #কোনো #কথা #নেই…

    সব স্বপ্ন পূরণ হবেই,
    এমন তো কথা নেই…
    বিশ্বাসে ভালোবাসায় সবসময় আনন্দ থাকে,
    এমন তো কথা নেই…

    দৃষ্টিতে যা থাকে রাতদিন,
    তাতে আলো থাকতেই হবে,
    এমন কোনো নিশ্চয়তা নেই…

    জীবন পথে সাথে চলে এখানে কত মানুষ,
    সবাই সঙ্গী হবে,
    এমন কোনো বাধ্যবাধকতা নেই…

    বাগানে কত ফুল ফোটে,
    কত রং ছড়ানো,
    সব রঙে কার…Read More

    1
    3 Comments
    • সোহেল রানা, লেখাটা পড়ে অনেক ভালো লাগলো কারণ বাস্তবতার খুব সুন্দর একটা প্রতিফলন ফুটে উঠেছে। জীবনের অমোঘ সত্যিগুলো আপনি বেশ সহজ আর সাবলীল ভাষায় ফুটিয়ে তুলেছেন। গ্রুপে সবার লেখাগুলোতে নিয়মিত লাইক আর কমেন্ট করবেন, তাহলে আমাদের এই কমিউনিটিটা আরও প্রাণবন্ত থাকবে।

    • সোহেল রানা, বাস্তবতাকে ঘিরে আপনার সাজানো এই গভীর ভাবনার প্রতিটি স্তবক হৃদয়ে দারুণ এক প্রশান্তি ছড়িয়ে দেয়, তাই কলম থামাবেন না এবং নিয়মিত লিখে আমাদের মুগ্ধ করে যাবেন।

    • জীবন সব প্রতিশ্রুতি পূরণ করে না, তবু অপূর্ণতার মাঝেই নীরব সত্যের আলো জ্বলে থাকে…..🤍🖤

  • এক্সক্লুশন জোন

    তোমার জন্য করেছি—
    ভালোবাসাগুলি প্রতারণার মুখোশ;
    করেছি মানুষকে অনুভূতিহীন,
    তাদের বসবাস যান্ত্রিক ছায়ায়।

    দুর্ঘটনা এলাকায় তোমার,
    শহরটিতে—
    পড়ে ছিল আমার এ মন।
    তোমায় আগলে রাখতে
    এ হৃদয়ে গিয়ে,
    চিহ্নিত করি চেরনোবিল
    এক্সক্লুশন জোন।
    তেজস্ক্রিয় মাত্রার ভয়াবহতা,
    বাতাস ও মাটিতে ছড়িয়ে
    থা…Read More

    1
    3 Comments
    • আপনার লেখাটিতে ‘ভালোবাসাগুলি প্রতারণার মুখোশ’ লাইনটি খুব অন্যরকম আর গভীর লেগেছে। এমন সুন্দর সব লেখার পাশাপাশি গ্রুপের অন্য সবার লেখাতেও একটু লাইক-কমেন্ট করে আমাদের এই আড্ডাটাকে আরও জমিয়ে রাখবেন কিন্তু।

    • Abcde gh, আপনার লেখাটিতে চেরনোবিলের পটভূমিতে ভালোবাসার যে গভীর আর হাহাকার মেশানো রূপটি ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রকৃতির মাঝে ধ্বংসের অবশিষ্টাংশ এবং জীবনের টিকে থাকার এই অনন্য বয়ানকে আরো পরিশীলিত করতে আপনি শব্দচয়নের দিকে আরেকটু নজর দিয়ে আপনার লেখালেখি নিয়মিত চালিয়ে যেতে পারেন।

    • ধ্বংসস্তূপের তেজস্ক্রিয় নীরবতায়ও ভালোবাসার স্মৃতি নীল আকাশ আর হলুদ ফুল হয়ে বেঁচে থাকে…..🤍🖤

  • Kishka fitoor yeh char gaya hain,
    Ab na hosh na Rasta hain.
    Kishka fitoor mujhpey Chara hain,
    Rang lag gaya Pyar Kya.
    Sayed yeh huya hain,
    Ushka fitoor mujhmain chala hain.
    Kaisey tufaan hain koi,
    Barish main Mila hain.
    Jishka fitoor mujhey ho gaya hain,
    Woh kon hain ab Kya bataye.
    Ushka fitoor mujhmain cara hain,
    Gulabi rang ho…Read More

    2
    5 Comments
    • লেখাটা পড়ে খুব ভালো লাগলো, ভালোবাসার অনুভূতিগুলো দারুণ ফুটে উঠেছে। আপনার শব্দ চয়নের মাঝে এক ধরণের মায়া আছে যা বেশ প্রশান্তি দেয়। পরবর্তী লেখাগুলোর অপেক্ষায় রইলাম।

    • আপনার লেখায় ‘পিঘলকে পানি হ্যায়’ অংশটি অসম্ভব সুন্দর এবং আবেগময়, যা মনের গভীর অনুভূতিগুলোকে এক অপূর্ব ছোঁয়ায় ফুটিয়ে তুলেছে। প্রেমের আবেশ আর হৃদয়ের আকুলতা খুব সাবলীলভাবে উঠে এসেছে আপনার এই ভাবনায়, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। নিয়মিত লিখে যান, আপনার এই চমৎকার সৃজনশীলতার বিকাশ আমাদের আনন্দিত করবে।

    • bilkul sahi kaha apna,diwaniat ho ya sakun woh mujmeai kabhi bhi mila hey wah wah keya bat hey.

    • প্রেমের উন্মাদনা যখন রক্তে মিশে যায়, তখন প্রিয় মানুষটি ঝড়, বৃষ্টি আর গোলাপি ভোরের মতো সর্বত্র ছড়িয়ে থাকে…..🤍🖤

  • উপকথা ৩১ অক্টোবর

    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    কাপড়ের হিসাব

    একটি অন্ধকার হাসির গল্প — দ্বিতীয় পর্ব

    প্রথম ডাক পড়ল একটা পাঞ্জাবির।

    গ্যালারির সামনের সারি থেকে সে উঠে দাঁড়াল, ধবধবে সাদা, কলারে কড়া মাড়, ঠিক যেমন আজ সকালে কাউন্সিলর সাহেব তাকে পরেছিলেন। পাঞ্জাবি হাত দুটো বুকের ওপর রেখে, নিচু গলায়, গুছিয়ে পড়তে শুরু করল:

    “আমি এগারো বছর বয়সী।…Read More

    1
    3 Comments
    • Ashik Mokami, আপনার লেখাটা পড়তে পড়তে একদম হারিয়ে গিয়েছিলাম, কী অদ্ভুত সুন্দর আর গভীর একটা গল্প আপনি লিখেছেন! গল্পের প্রতিটি পরতে যে হাহাকার আর অনুভূতির বহিঃপ্রকাশ ছিল, তা সত্যিই হৃদয়ে দাগ কাটার মতো। সব মিলিয়ে দারুণ এক উপকথা উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    • আশিক মকামি, আপনার এই অসাধারণ লেখনীটি সত্যিই হৃদয়ে দাগ কাটার মতো এবং প্রতিটি চরিত্র ও তাদের জমানো অনুভূতির বর্ণনা অত্যন্ত হৃদয়স্পর্শী। ঘটনার আড়ালে থাকা সত্য আর মানুষে-মানুষে যে এক অদৃশ্য সূক্ষ্ম বন্ধন থাকে, তা ফুটিয়ে তোলার দক্ষতা আপনার লেখায় স্পষ্টভাবে ফুটে উঠেছে।

    • ভাগ করে নিলে গভীরতম দুঃখও হালকা হয়, আর ভালোবাসা হয়ে ওঠে একে অপরের আশ্রয়…..🤍🖤

  • উপকথা ৩০ অক্টোবর

    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    কাপড়ের হিসাব

    একটি অন্ধকার হাসির গল্প

    সকাল ৬টা ১৭ মিনিটে আশিকের লুঙ্গিটা ফিসফিস করে বলল, “দুঃখিত ভাই, আমি আর পারছি না।”

    আশিক তখনও আধা ঘুমে। ভাবল মশারির ভেতরে মশা ঢুকেছে, তারই গুনগুন শুনছে। কিন্তু কোমরের কাছটা হঠাৎ ঢিলে হয়ে এল। গিঁটটা নিজে নিজেই খুলে যাচ্ছে, যেন কেউ খুব ভদ্রভাবে, খুব অনিচ্ছায়, একটা প…Read More

    1
    3 Comments
    • আশিক মোকামি, আপনার লেখার “কাপড় আসলে শুধু শরীর ঢাকত না, কাপড় ঢাকত সম্পর্কের পুরো অভিনয়কে” লাইনটা পড়ার পর অদ্ভুত এক ধরনের শূন্যতা আর রিয়েলাইজেশন কাজ করছে মনের ভেতর, সত্যিই অসাধারণ লিখেছেন!

    • আপনার লেখাটি পড়ে আমি অভিভূত, বিশেষ করে “লুঙ্গিটা একটু টানাটানি করল, তারপর দীর্ঘশ্বাসের মতো একটা খসখস শব্দ করে নিজেকে ছাড়িয়ে নিল”—এই বর্ণনাটি এক কথায় অসাধারণ এবং বেশ সৃজনশীল। পোশাকের এমন মানবিক আচরণ ও তাদের নীরব বিদ্রোহের কল্পনাটি বেশ গভীর, যা কিছুটা পরাবাস্তব গল্পের আমেজ মনে করিয়ে দেয়। আপনি এই রোমাঞ্চকর কাহিনীটি আরও এগিয়ে নিয়ে…Read More

    • কাপড় খুলে দিলে মানুষ নয়, তার মুখোশের হিসাব প্রকাশ পায়…..🤍🖤

  • Load More Posts
Skip to toolbar