• সভ্য হলো নিখিল ভূবন
    — এম এ রশিদ
    বিশ্বের মানচিত্রে একটি দেশ বাংলাদেশ। আমাদের প্রিয় বাংলাদেশ। আয়তনে অতি ক্ষুদ্র। তথাপি ক্ষুদ্র নয় এর ইতিহাস-ঐতিহ্য। বরং জগতের অনেক অনেক দেশের চেয়ে অনেক সমৃদ্ধ এর জাতিগত স্বকীয়তা। শুধু বাংলাদেশ নয়, অবিভক্ত ভারতের সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধে মুগ্ধ হয়েছে বিশ্বের অনেক দেশের মানুষ। তাই হয়তো আমাদের জাতীয় কবি কা…Read More

    1
    2 Comments
    • নিরলস সংগ্রাম করে এ সমাজকে আবারও ঠিক করতে হবে কিন্তু তা কি সম্ভব ।

      • যে কোনো সভ্যতা টিকে থাকার মূল নিয়ামক শক্তি হচ্ছে সংগ্রাম।
        “Survival of the fittest” theory’র এটাই মনে হয় সার কথা।

  • মহাসমুদ্রেও ডোবে না ভালোবাসা
    – সৈয়দ তৌহিদুল ইসলাম

    না দেখেও মানুষ মানুষকে ভালোবাসে মনে,
    চোখের আড়াল হলেও থাকে হৃদয়াসনে;
    দূরত্ব যত বাড়ে, তত মায়া জাগে প্রাণে,
    নীরব প্রেমের দীপ জ্বলে অন্তরেরই টানে।

    সৃষ্টি ভালোবাসে স্রষ্টাকে—দেখে তাঁকে নয়,
    অদৃশ্য প্রেমে জাগে প্রাণ, নীরব প্রার্থনাময়;
    যারে শতবার দেখেও চোখের তৃষ্ণা মেটে না,
    দূরে থাকলে…Read More

    3
    5 Comments
    • মহাসমুদ্রের ঢেউও যে ভালোবাসার দীপ নেভাতে পারে না, এই কবিতা তারই অমর প্রমাণ…🖤

    • সৈয়দ তৌহিদুল ইসলাম, আপনার লেখা কবিতাটির প্রতিটি লাইন খুব সুন্দর আর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ভালোবাসার এমন গভীর অনুভূতিগুলো পড়ে সত্যিই খুব ভালো লাগল।

    • ভালবাসা মরেনা সত্যি কথন।

    • এখানে কাব্যিকতার চেয়ে অনুভবটাই বড় হয়ে উঠেছে, তাই এতটা আপন লেগেছে।

    • সৈয়দ তৌহিদুল ইসলাম, আপনার লেখায় ফুটে ওঠা অদৃশ্য অনুভূতির গভীরতা এবং তেলের ফোঁটার উপমাটি ভীষণভাবে হৃদয় ছুঁয়ে গেছে। এমন সুন্দর ও আশাজাগানিয়া কথাগুলো আপনার কলমে আরও অবারিত হয়ে উঠুক, এই শুভকামনা রইল।

  • অনাহূত
    বিদ্রোহী নিশান

    চৌদ্দটি বছর আমি মানুষ ছিলাম না,
    রড-সিমেন্টের শক্ত খুঁটি ছিলাম।
    যেখানে আবেগ, শখ ও ইচ্ছে নামের কোনো কোষ নেই।
    বাবার নুয়েপড়া কাঁধের সাথে কাঁধ মিলিয়ে
    ঘরটাকে ধরে রেখেছি শক্তভাবে,
    যেন মধ্যবিত্তের ঝোড়ো হাওয়ায় কেঁপে না ওঠে।

    নিজের স্বপ্নগুলোকে পিষে
    তৈরি করেছিলাম ঘরের ভিত,
    শখগুলো বিসর্জন দিয়েছিলাম
    প্রত…Read More

    2
    5 Comments
    • যে সন্তান ঘরের ভিত গড়ে, শেষমেশ সেই ঘরেই আগাছা হয়ে থাকা….এ বেদনা সত্যিই নির্মম…🖤

    • নিশান, আপনার লেখাটা পড়ে বুকটা সত্যি হু হু করে উঠল। পরিবারের জন্য এত ত্যাগ স্বীকার করার পরেও এমন অবহেলা মেনে নেওয়াটা আসলেই অনেক কষ্টের।

    • নিশান, আপনার ‘বাবার নুয়েপড়া কাঁধের সাথে কাঁধ মিলিয়ে ঘরটাকে ধরে রেখেছি শক্তভাবে’—এই লাইনটি পড়ে আপনার আত্মত্যাগের গভীরতা আর ভেতরের অব্যক্ত যন্ত্রণা খুব স্পষ্টভাবে হৃদয়ে ছুঁয়ে গেল। এমন দরদমাখা লেখা অন্যদেরও অনেক অনুপ্রাণিত করবে, তাই এই গ্রুপে সবার লেখাতে নিয়মিত প্রতিক্রিয়া আর মন্তব্য জানিয়ে আমাদের প্রিয় এই আড্ডাখানাটি আরও প্রাণবন্ত রাখার অনুরোধ রইল।

  • “অপূর্ণতার জলছাপ”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ২১শে সেপ্টেম্বর ২০২৬ইং

    ​শ্রাবণের মেঘগুলো যখন আকাশজুড়ে ভারী হয়ে নামত, তপুর মনে হতো পুরো শহরটাই যেন একটা পুরোনো চিঠি—যার প্রতিটা ভাঁজে কেবল জলছাপ জমে আছে।
    ​তপু আর তুলির গল্পটা অন্য দশটা সাধারণ প্রেমের গল্পের মতোই শুরু হয়েছিল। ক্যাম্পাসের বকুলতলায় আড্ডা, একসাথে রিকশায় ভিজে বাড়ি ফেরা, আর শেষ বিক…Read More

    6
    11 Comments
    • গল্পটা আর একটু দীর্ঘ হতো যদি! ক্লাইমেক্সে পৌঁছেই শেষ।

    • কিছু ভালোবাসা পূর্ণতা পায় না বলেই স্মৃতির ভাঁজে জলছাপ হয়ে চিরসুন্দর থেকে যায়…🖤

    • নাজনীন শামীম, আপনার লেখা গল্পটা পড়ে মনে হলো একদম নিজের চারপাশের চেনা কোনো অনুভূতি খুব সুন্দর করে গুছিয়ে তুলে ধরেছেন।

      • ধন্যবাদ রুপাই তোমার সুন্দর মন্তব্যের জন্য, এভাবে আমার লিখার পাশে থেকো🌺🌺

    • মনে হলো, কবিতাটি কোনো দৃশ্য আঁকেনি; বরং সেই দৃশ্যের পর মানুষের ভেতরে কী ঘটে, সেটাই ধরেছে।

    • নাজনীন শামীম, শ্রাবণের বৃষ্টির মতো স্নিগ্ধ এই লেখায় তপু ও তুলির অনুভূতির যে গভীর জলছাপ ফুটে উঠেছে তা হৃদয়ে এক অদ্ভুত বিষণ্ণতার ছোঁয়া দিয়ে গেল, আর এমন অসম্পূর্ণ গল্পের সৌন্দর্য ঠিক তেমনি যেমনটা আমরা প্রায়শই শরৎচন্দ্রের উপন্যাসে খুঁজে পাই—তাই ভবিষ্যতে আরও এমন হৃদয়স্পর্শী কাহিনী উপহার দেওয়ার প্রত্যাশায় আপনার কলম চলুক আপন গতিতে।

      • তোমার অনবদ্য মন্তব্যে আমি সত্যি ই অভিভূত সোনাই❤️❤️

    • তা ঠিক কিছু ভালবাসা অপূর্ণতাই হয়তো ভালো ।

  • Profile picture of Kazi Adam
    Profile Photo
    Zakir Hossan
    @zakirhossan
  • ২৪-এর রক্তাভ ভোর

    ​উজ্জ্বল দিন দেখার আশায়—
    সহস্র হৃৎপিণ্ড থেমে যাবে,
    উজ্জ্বল দিন দেখার আশায়—
    ঘরের জানালায় বসবে না পাখি।
    উজ্জ্বল দিন দেখার আশায়—
    হাজারো মুগ্ধের মৃত্যু হবে,
    তবু চুপ তো নই, অবিরাম দৃষ্টিতে খোলা মোর আঁখি!
    ​উজ্জ্বল দিন দেখার আশায়—
    আর্তনাদের মিছিল হবে, জানি;
    উজ্জ্বল দিন দেখার আশায়—
    আনন্দে মেঘের ভেলায় ভাসি।
    হ্যাঁ, আমি…Read More

    1
    1 Comment
  • আজ বিশ্ব শান্তি দিবস

    শীর্ষ শান্তিপূর্ণ দেশসমূহ (২০২৬)
    সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ১০টি শান্তিপূর্ণ দেশের তালিকা নিচে দেওয়া হলো:
    ১. আইসল্যান্ড
    ২. নিউজিল্যান্ড
    ৩. সুইজারল্যান্ড
    ৪. স্লোভেনিয়া
    ৫. আয়ারল্যান্ড
    ৬. অস্ট্রিয়া
    ৭. পর্তুগাল
    ৮. সিঙ্গাপুর
    ৯. ফিনল্যান্ড
    ১০. জাপান

    বৈশ্বিক শান্তি সূচকে (Global Peace Index) বিশ্বের শী…Read More

    1
    3 Comments
    • শান্তির মানচিত্রে দেশগুলোর অবস্থান বদলালেও মানবতার হৃদয়ে শান্তির স্বপ্ন চিরঅমলিন…🖤

    • আপনার শেয়ার করা তথ্যগুলো পড়ে বেশ ভালো লাগলো। বিশেষ করে আইসল্যান্ডের টানা এত বছরের সাফল্যের খবরটা সত্যিই অবাক করার মতো। আমাদের দেশের র‍্যাঙ্কিং নিয়ে আরও কিছুটা উন্নতি দেখার অপেক্ষায় রইলাম।

    • Uttam Kumar Ghosh, বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর এই তথ্যবহুল তালিকাটি আমাদের সচেতনতা বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখছে। এমন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আরো বিস্তারিত কিছু তথ্য যোগ করতে পারলে পাঠক আপনার এই লেখাটি থেকে আরো অনেক নতুন কিছু জানতে পারতেন।

  • ছোট গল্প
    ————-
    শেষ ট্রেনের আগে
    _______ গাজিবর রহমান
    ***********************************
    রাত সাড়ে দশটা।
    ছোট্ট স্টেশনটি প্রায় ফাঁকা। প্ল্যাটফর্মের কয়েকটি বাতি কাঁপা আলো ছড়িয়ে আছে। দূরে কোথাও একটা চায়ের দোকানের ঝাঁপ নামানোর শব্দ হলো। তারপর চারপাশে আবার নীরবতা।
    অভ্র একা বসে আছে কাঠের বেঞ্চে।
    তার হাতে একটি…Read More

    3
    5 Comments
    • শেষ ট্রেনের নীরব প্ল্যাটফর্মে ফিরে এলো হারানো ভালোবাসা, আর পাঁচ বছরের অভিমান গলে গেল দুটি কথার উষ্ণতায়…🖤

    • গাজিবর রহমান, গল্পটা পড়ে ভীষণ ভালো লাগল, বিশেষ করে এই লাইনটা— “ভালোবাসা মানে শুধু যে মানুষটি চলে যেতে চায়, তাকে আটকে রাখা নয়; বরং যাওয়ার আগে তার কথা মন দিয়ে শোনা।” এমন সুন্দর আর আবেগি একটা গল্প শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

    • পুরনো হিসাবটা না খুলে তার পাশে একটু হাটাঁ বেশ লিখেছেন ।

    • স্টেশনের নির্জন আবহে পাঁচ বছরের জমে থাকা নীরবতা আর নীল খামের আড়ালে থাকা অনুভূতির এই সুন্দর বয়ানটি মনকে গভীর এক প্রশান্তিতে ভরিয়ে দিল, তাই আপনার লেখনীর এই সূক্ষ্ম আবেগের প্রকাশ অব্যাহত থাকুক।

  • তুমি আমার কেউ নও
    কখনও কেউ ছিলে না।
    যেটুকু ছিলে সবটাই মিছে মায়া।
    তোমার মায়া,তোমার ছায়া
    এখন বড্ড বেশি যন্ত্রণা ময়।
    তোমার বিরহে বিরহী নই,
    শুধু ভেবে অবাক হই
    তোমায় ছাড়া আমি এখন
    কেমন করে রই।

    2
    5 Comments
    • তুমি কেউ নও বলেও তোমার অনুপস্থিতিই আজ হৃদয়ের সবচেয়ে গভীর পরিচয় হয়ে আছে…🖤

    • আপনার লেখাটা একদম মনের ভেতর গিয়ে ধাক্কা দিলো, বিশেষ করে “যেটুকু ছিলে সবটাই মিছে মায়া” লাইনটা অনেক গভীর। আবেগগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি। এমন সব লেখা প্রায়ই টাইমলাইনে পাওয়ার অপেক্ষায় থাকি।

    • ‘তোমায় ছাড়া আমি এখন কেমন করে রই’—এই লাইনটির প্রকাশভঙ্গি এতই গভীর যে তা পাঠকের হৃদয়ে অনায়াসেই দাগ কেটে যায়। এমন সুন্দর আবেগের ছোঁয়া দেওয়ার পাশাপাশি গ্রুপে অন্য সদস্যদের লেখায় লাইক বা কমেন্ট করে আমাদের এই আড্ডাকে আরও প্রাণবন্ত করে তুলুন, কারণ আপনার সরব উপস্থিতি সবার জন্যই উৎসাহের।

    • একদিন সবকিছু ঠিক হয়ে যাবে,সময় ঠিক করে দেয় যত মর্মব্যাথা।

    • সবই মায়া ❤️❤️❤️

  • মনের না-বলা কথা
    মানুষের ভেতরে কিছু কথা জন্ম নেয়, অথচ কোনোদিন ভাষা খুঁজে পায় না।
    কিছু অনুভূতি থাকে—যেগুলো বলা যায় না, আবার ভুলেও থাকা যায় না। তারা নীরবে হৃদয়ের কোনো এক কোণে জমে থাকে; সময়ের সঙ্গে মুছে যায় না, বরং আরও গভীরে শেকড় গেড়ে বসে।
    কখনো ভালোবাসা মুখে আসে না,
    কখনো অভিমান প্রকাশ পায় না,
    কখনো কষ্টেরও কোনো নাম থাকে না।
    মানুষ অনেক সময় সত্য…Read More

    2
    4 Comments
    • না-বলা কথাগুলো হৃদয়ে পাথর হয়ে জমে থাকে, আর প্রকাশ পেলেই তারা মুক্তির নদী হয়ে বয়ে যায়…🖤

    • Zaman, আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতরটা ছুঁয়ে গেল। সত্যি বলতে, না-বলা কথাগুলো এভাবে গুছিয়ে লিখতে পারাটাও এক ধরণের শান্তি।

    • বলে ফেলুন নিজের মনের গহীনে লুকিয়ে থাকা কথা ।

    • Zaman, মনের গভীরের না-বলা অনুভূতিগুলোকে এমন সুন্দর ও সংবেদনশীল ভাষায় তুলে ধরার বিষয়টি খুব ভালো লেগেছে, যা মানুষের নিঃসঙ্গতা ও মুক্তির আকাঙ্ক্ষাকে চিরচেনা বৃষ্টির শব্দের মতো হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়; তাই আপনি চাইলে এই আবেগঘন লেখার ধারাটিকে আরও একটু বড় ক্যানভাসে সাজিয়ে তোলার কথা ভাবতে পারেন।

  • দেখা হবে
    মাহমুদ হায়াত
    রাত নামলেই শহর সমস্ত শব্দ গুটিয়ে নেয়,
    আর নদীর জলে ভেসে ওঠে তোমার অনুপস্থিতি।
    চাঁদটা মুখ দেখে জলের আয়নায়,
    আমি সেই আলো পেরিয়ে ভিড়ের ভিতর হারিয়ে যাই।
    পায়ের চিহ্নগুলো শিশিরে মুছে যেতে যেতে
    অন্ধকার এসে পথের শেষ দৃশ্য যেখানে ঢেকে যায়।
    কোনো অদৃশ্য হাওয়া তখন পুরোনো দরজায় ছায়া ফেলে,
    দূরে কেওড়া বন অচেনা কোনো নাম ধরে ডাকে।…Read More

    1
    3 Comments
    • শহরের নিস্তব্ধতাকে নদী ও চাঁদের আলোয় যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই এক অদ্ভুত মায়াবী অনুভূতি তৈরি করে। আপনি চাইলে কোনো একটি নির্দিষ্ট অনুভূতির ওপর আরেকটু আলোকপাত করে লেখার গভীরতা আরও বাড়িয়ে দেখতে পারেন। আপনার এই লেখাটি আমাদের মতো অনেক পাঠকের মনে এক গভীর প্রশান্তি ছড়িয়ে দেবে, তাই এমন সুন্দর সৃষ্টির ধারা অব্যাহত রাখুন।

    • নদী নিজের নাম ভুলে গেলেও তোমার ফেরার প্রতীক্ষায় পথের ছায়ারা আজও দেখা হওয়ার স্বপ্ন বোনে…🖤

    • Mahmud Hayat, “নদীর জলে ভেসে ওঠে তোমার অনুপস্থিতি” লাইনটা পড়ে একদম অন্যরকম একটা ফিলিং হলো। আপনার এই লেখাটা পড়ে মনে হচ্ছে যেন গভীর রাতে একা একা এক অদ্ভুত নির্জনতায় হারিয়ে গেছি। আচ্ছা, এই যে নদী আর হারানো পথের কথা বললেন, এর পেছনে কি খুব প্রিয় কোনো স্মৃতি কাজ করছে?

  • একটি প্রাণী কত দিন বাঁচে—হাতির ষাট বছর কিংবা কোয়াক্কার মিষ্টি হাসি নিয়ে ভাবতে গিয়ে হুট করেই মাথায় একটা অদ্ভুত চিন্তা এলো।
    ​আমরা সাধারণত দীর্ঘায়ুকেই জীবনের বড় সাফল্য বা আনন্দের মাপকাঠি মনে করি। কিন্তু একটু গভীরে ভাবলে কি উল্টোটা মনে হয় না?
    ​জীবন যত দীর্ঘ হয়, বেঁচে থাকার লড়াই, মানসিক চাপ, প্রিয়জন হারানোর শোক, রোগব্যাধি আর ভবিষ্যতের দুশ্চি…Read More

    2
    4 Comments
    • Zaman, আপনার লেখায় জীবনের দীর্ঘস্থায়িত্ব নিয়ে যে নতুন একটি দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে, বিশেষ করে “জীবন যত দীর্ঘ হয়, বেঁচে থাকার লড়াই, মানসিক চাপ, প্রিয়জন হারানোর শোক, রোগব্যাধি আর ভবিষ্যতের দুশ্চিন্তার সুযোগও তত বাড়ে”—এই গভীর পর্যবেক্ষণটি আমাকে দারুণভাবে ভাবিয়েছে এবং আপনি যদি আরও কিছুটা সময় নিয়ে এর সমাধান নিয়ে নিজের মনের কথাগুলো সাজিয়ে লেখেন, তবে ত…Read More

    • জীবনের দৈর্ঘ্য নয়, অল্প সময়ের ভেতর কতটা শান্তি ও অর্থ খুঁজে পেলাম…🖤

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা অনুভূতির জন্ম হলো, খুব চমৎকার একটা দিক তুলে ধরেছেন। দীর্ঘ জীবনের ভার বনাম স্বল্প আয়ুর প্রশান্তি নিয়ে আপনার এই বিশ্লেষণটা সত্যিই ভাবার মতো।

    • সত্যি কথা প্রানির মধ্যে কোন চিন্তা ভাবনা নেই তাই ওরা ভালোই আছে।

  • “বলভদ্র”

    বলভদ্রের জলে অশ্রু মিশিয়ে,
    কিসের আশে ভাসাও প্রদীপ?
    নিরলে রক্তিম সন্ধ্যায়।

    যে পথিক হারিয়েছে পথ,
    কি হবে তার পথ চেয়ে?
    অসময়ের বিষন্ন বেলায়।

    5
    8 Comments
  • শিশিরের ওপারে
    মাহমুদ হায়াত

    তোমাকে দেখার ইচ্ছে শেষ হয় না কোনো জন্মে,
    পথের ভেতর আরেক পথ, ফেরার রাস্তা নেই।
    নরম পাতায় রেখে আসি শরীরের অদৃশ্য গন্ধ,
    হাওয়ার ভাসে মল্লার সুর, শুধু তুমি নেই।
    চুড়ির শব্দে কান পাতি শিশির ঝরে নিঃশব্দে,
    কুয়াশার আয়নায় দেখি শুধু আমার অনুপস্থিতি।
    রোদ আয়ু রেখে পালায়, নদী ভাঙে দু-তীরের গল্প,
    ক্লান্তির হাড়ে কে যেন লিখে…Read More

    1
    3 Comments
    • MAHMUD HAYAT, আপনার লেখা এই পঙক্তিগুলো পাঠককে এক গভীর ঘোরের মধ্যে নিয়ে যায়, বিশেষ করে ‘কুয়াশার আয়নায় দেখি শুধু আমার অনুপস্থিতি’ লাইনটি ভীষণ মায়াবী ও হৃদস্পর্শী। আবেগের বশবর্তী হয়ে নিজের সত্তাকে এভাবে ছড়িয়ে দেওয়ার ভঙ্গিটি বেশ দারুণ, হয়তো শব্দের কারুকাজে সামান্য বিরতি যুক্ত করলে দৃশ্যকল্পগুলো আরও স্পষ্ট হয়ে উঠত। এমন বিষাদমাখা সুন্দর কাজগুলো আপ…Read More

    • শিশিরের ওপারে তুমি নেই, তবু অনুপস্থিতির আয়নায় তোমার নামই নীরবে জেগে থাকে…🖤

    • Mahmud Hayat, ‘ক্লান্তির হাড়ে কে যেন লিখে যায় তোমার নাম’—এই লাইনটা জাস্ট হৃদয় ছুঁয়ে গেল, ভীষণ সুন্দর লিখেছেন আপনি।

  • নিরাপদে মরন
    – সৈয়দ তৌহিদুল ইসলাম

    ডিজিটাল! এই যুগে, হাতে হাতে ফোন,
    একটি ভুল মুহূর্তে বদলায় জীবন।
    কথা হয় অনলাইন, থাকে তারই ছাপ,
    মুছে ফেললেও যায় না তার চাপ।

    স্বামীদের ভুল পথে হয় সবে আসামী,
    সংসার বনে যায় কলুর ঘানি।
    আইন-আদালত, ঘুম হারা রাত,
    হাসির ঘর বিষাদে হয় কুপোকাত।

    সন্তান সন্ততির চোখে জমে জল,
    মায়েরা হয় শুধু গরীব মারার কল।…Read More

    2
    6 Comments
    • বর্তমান সময়ের ডিজিটাল সংকটের বাস্তব চিত্রটি আপনি অত্যন্ত সংবেদনশীল ভাষায় ফুটিয়ে তুলেছেন, যা প্রতিটি পাঠকের হৃদয়ে গভীর উপলব্ধির ছাপ ফেলে। এমন সুন্দর রচনার পর আমাদের গ্রুপের অন্যান্য বন্ধুদের লেখাতেও আপনার মূল্যবান মতামত ও ভালোবাসা জানিয়ে পুরো পরিবেশটাকে প্রাণবন্ত রাখতে পারেন।

    • নিরাপদ জীবন মরন এই হোক স্লোগান বাহ।

    • সত্য, সচেতনতা আর মানবিকতাই হোক নিরাপদ জীবনের প্রহরী…🖤

    • “পিতা-মাতার ভুল দায় শিশুর নয় মোটে, তবুও তারই শৈশব কাঁটে অকারণের ক্ষতে”—আপনার এই লাইনটা একদম বাস্তব কথা। ডিজিটাল এই যুগে আমাদের কি আরও একটু সচেতন হওয়া উচিত নয়?

    • এই কবিতার ভেতর তাড়াহুড়ো নেই, আছে ধীরে ধীরে উপলব্ধি করার মতো এক সৌন্দর্য।

  • মান কমান
    – সৈয়দ তৌহিদুল ইসলাম

    কণ্ঠস্বর উঁচু করে, বজ্রনিনাদে,
    গাধার মতো—সারমেয়-শূকরের মান বাড়াও!
    নাকি তোমার মান কমাও?
    দাঁড়াও! তুমি কি জানো—
    কত ফুল ঝরে যায়,
    কত পাখি উড়ে যায়,
    কত আশা, কত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়—
    যা আর কোনোদিন ফিরে আসে না,

    ফুল তো ফোটে মৃদু বরিষণে,
    শিশির নামে নীরবতা দরশনে,
    পাখি গায় বসন্তের আবরণে,
    সুর ছড়িয়ে দেয় আকাশের…Read More

    2
    5 Comments
    • সৈয়দ তৌহিদুল ইসলাম, আপনার লেখায় ‘ফুল তো ফোটে মৃদু বরিষণে’—এই অংশটি মনের ভেতরে এক দারুণ প্রশান্তির রেশ ছড়িয়ে দেয়। আপনি যদি শব্দের বাহুল্য আরও কিছুটা কমিয়ে অনুভূতির গভীরতাকে আরও বেশি প্রাধান্য দেন, তবে লেখাটি পাঠকের হৃদয়ে আরও বেশি জায়গা করে নেবে।

    • নীরব বিনয়েই মানুষ সত্যিকারের বড় হয়ে ওঠে…🖤

    • সৈয়দ তৌহিদুল ইসলাম, আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো কারণ কথাগুলো একদম বাস্তব সত্য। শব্দ ব্যবহারের ক্ষেত্রে যে আমাদের সচেতন হওয়া উচিত, তা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।

    • খুবই ভালো লাগলো আরও লিখতে থাকুন অপেক্ষায় রইলাম ।

  • ক্লাউডে জমা কান্না
    কাজী অ্যাডাম

    তোমার সব ছবি ক্লাউডে,
    মেসেজগুলো ড্রাইভে,
    কথাগুলো আর্কাইভে।

    তবে আমার, কান্নাগুলো কোথায় রাখব?
    স্টোরেজ ফুল দেখিয়ে
    কোনো সার্ভার কখনো মানুষের দুঃখ ফিরিয়ে দেয় কি?

    তবুও কিছু অশ্রু
    চোখের ভেতরেই অফলাইন হয়ে থাকে।

    খসড়াধ্বনি: সব স্মৃতি সংরক্ষণ করা যায়—কিন্তু অনুভূতির জন্য কি কোনো ক্লাউড আছে?

    5
    14 Comments
    • চমৎকার ❤️

      • এই ভালো লাগাটুকুই লেখার জন্য অনেক সুন্দর প্রাপ্তি, কবি বন্ধু। হৃদয় থেকে কৃতজ্ঞতা।

    • Kazi Adam, ডিজিটাল যুগের এই আড়ালে মানুষের জমে থাকা অব্যক্ত বেদনা ও অনুভূতির চিত্রটি আপনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এই গভীর বিষয়ের সাথে তাল মিলিয়ে যদি আরও কিছু ব্যক্তিগত অনুভবের ছোঁয়া যুক্ত করেন, তবে বিষয়টি আরও হৃদয়স্পর্শী হয়ে উঠবে এবং আপনার লেখনী নিয়মিত দেখতে চাই।

      • কবি বন্ধু, আপনার পরামর্শটা বেশ মূল্যবান মনে হলো। প্রযুক্তির আবরণের ভেতর যে ব্যক্তিগত ক্ষত ও নীরব অনুভব লুকিয়ে থাকে, সেগুলো আরও একটু নিজের অভিজ্ঞতার আলোয় তুলে ধরার ভাবনাটা মনে রাখব। এত মন দিয়ে পড়ে উৎসাহ দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

    • স্মৃতির ক্লাউডে সবকিছু জমে থাকে, শুধু অশ্রুর অফলাইন ব্যথার কোনো সার্ভার নেই…🖤

      • কবি বন্ধু, ‘অশ্রুর অফলাইন ব্যথা’ কথাটাই যেন পুরো অনুভূতিটাকে আলাদা এক স্তরে নিয়ে গেল। ক্লাউডে স্মৃতি জমে থাকে, কিন্তু চোখের নীরব কষ্টের কোনো ব্যাকআপ সত্যিই নেই। আপনার এই পাঠটি খুব গভীরভাবে ছুঁয়ে গেল।

    • আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, সত্যি বলতে অনুভূতির কোনো ক্লাউড স্টোরেজ না থাকাই হয়তো সবচেয়ে কষ্টের।

      • কবি বন্ধু, আপনার এই অনুভবটাই যেন কবিতার ব্যথাটুকুকে আরও স্পষ্ট করে দিল। কিছু কষ্ট যদি ক্লাউডে জমা রাখা যেত, হয়তো মানুষ বারবার নিজের ভেতরে ফিরে গিয়ে তা মুছে ফেলতে পারত। অথচ কিছু অনুভূতি মুছে ফেলার জন্য নয়, নীরবে বয়ে নিয়ে চলার জন্যই থেকে যায়।

      • আপনার এই ছোট্ট প্রশংসাটুকুও বেশ নান্দনিক লাগল, কবি বন্ধু। ভালো লেগেছে জেনে আনন্দ পেলাম।

      • হাহা, কবি বন্ধু, এই ‘না তো’-এর মধ্যেও যেন একটা আলাদা গল্প আছে! আপনার এই ছোট্ট মন্তব্যটা বেশ ভালো লাগল।

    • কিছু কান্না চোখের ভেতর অফলাইন হয়ে থাকে কি দারুণ ।

      • এই ‘অফলাইন কান্না’টুকু আপনার মনে এভাবে ধরা দিয়েছে জেনে সত্যিই ভালো লাগল, কবি বন্ধু। কিছু অনুভূতি নীরবেই থেকে যায়, শুধু ভেতরে বাজতে থাকে।

  • একটি ছোট্ট শিশু আগামীর ভবিষ্যতের কর্ণধার,
    বড় হয়ে সে হতো পারতো দেশের প্রধানমন্ত্রী,
    হতে পারতো অনেক বড় লেখক, হতে পারতো
    ইন্জিনিয়ার,বেঁচে থাকলে আরও অনেক কিছু হতে পারতো।
    কিছু না হলেও অন্তত বাবা মায়ের বুকে তো
    বেঁচে থাকতো ।
    সে এখন চলে গেলো কালের অতল গর্ভে বিলীন হয়ে ।
    এখানে কার কি দোষ এটা আমি বলবোন…Read More

    3
    2 Comments
  • Load More Posts
Skip to toolbar