তুলট | জিসান মাহমুদুল হাসান | Activity
তোমার জন্য সৃষ্টিকর্তাকেও অস্বীকার করতে চেয়েছি।
ওমন সৌন্দর্য কোন বিশ্বাস নয়— এক ব্যক্তিগত বিস্ময়।
তোমার জন্য আমি স্বাধীনতাকেও অস্বীকার করেছি।
স্বেচ্ছায় বন্দী হয়েছি তোমার দুটি চোখের ভেতর।
তুমি ছাড়া মুক্তি আমার জন্যে কোনো পুরস্কার নয়।
তোমার জন্য আমি সকল সত্যকে জলাঞ্জলি দিয়েছি।
যে সত্যে তোমার স্থান নেই, তার কোন প্রয়োজন নেই।
আমি বাস্তবের চেয়ে তোমার বিভ্রমে বিশ্বাস করেছি।
তোমার জন্য আমি সূর্যের দিকেও বিপ্লবী হয়েছি।
যে আলো তোমার মুখের পাশে ম্লান হয়ে যায়, 
তার কাছে নতজানু থাকার কোনো কারণ দেখি না।
তোমার জন্য আমি গভীর অন্ধকারকে আপন করেছি।
অন্ধকার জানে— আলো যা প্রকাশ করতে পারে না, 
ভালোবাসা কখনো কখনো তা-ই লুকিয়ে রাখে।
তোমাকে বর্ণনা করতে গিয়ে মহাকাব্য ছুঁড়ে ফেলেছি।
বিশ্বাস হারিয়েছি বর্ণমালায় আর ভাষার উপমায়।
যদি তোমার কানের পাশে দুলতে থাকা একগুচ্ছ চুলের 
তর্জমা কেউ করতে পারে বিস্ময়ের ব্যাকরণ দিয়ে;
তবে সে-ই মানুষের ভাষায় প্রথমবার বাতাসকে লিখবে।
যদি তোমার হাসির পূর্ণ অর্থ কেউ উদ্ধার করতে পারে—
তবে তাকে বলো, ভালোবাসারও অভিধান লিখে যেতে।
আমি সেখানে প্রথম পাঠক হয়ে অপেক্ষা করবো।
জুলাই ৩, ২০২৬
"ব্যাক্তিগত বিস্ময়"
Xesun Mahmudul Hasan 
 #নীল_নিমজ্জন  #mxesun
তোমার জন্য সৃষ্টিকর্তাকেও অস্বীকার করতে চেয়েছি।
ওমন সৌন্দর্য কোন বিশ্বাস নয়— এক ব্যক্তিগত বিস্ময়।
তোমার জন্য আমি স্বাধীনতাকেও অস্বীকার করেছি।
স্বেচ্ছায় বন্দী হয়েছি তোমার দুটি চোখের ভেতর।
তুমি ছাড়া মুক্তি আমার জন্যে কোনো পুরস্কার নয়।
তোমার জন্য আমি সকল সত্যকে জলাঞ্জলি দিয়েছি।
যে সত্যে তোমার স্থান নেই, তার কোন প্রয়োজন নেই।
আমি বাস্তবে…Read More
অনেকবার নিজের কাছে ফিরতে চেয়েছি।
প্রতিবারই দেখিয়েছে— Error 404,
যে মানুষটাকে খুঁজছিলাম, এখানে থাকে না আর;
তুমি চলে যাওয়ার পর ঠিকানাটা বদলে গেছে।
বুকের ভেতর এখনও আকাশ আছে, মেঘ আছে,
শ্বাসও আছে— শুধু বসবাস নেই। আমি নেই।
মাঝে মাঝে পুরোনো স্মৃতির লিংকে ক্লিক করি।
সেখানেও দেখি—Errot 404: হৃদয় Not Found.
আমি এখনও তোমার কাছে যাওয়ার পুরোনো 
পথটাই ব্যবহার করি। স্মৃতিগুলো ঝাপসা হলেও
সম্পর্কটা ব্রাউজার বুকমার্কে সেভ করা, হয়তো
লিংক অন্য কোনো সার্ভারে সরিয়ে রাখা হয়েছে।
Dose Not Exist এর এক আভিশাপ আছে।
যা একবার সত্যি হয়ে গেলে, 
পৃথিবীর কোনো সার্চ আর তাকে খুঁজে পায় না।
অথচ Cache'তে জমে আছে তোমার হাসি,
তোমার চোখ, তোমার ছুঁয়ে যাওয়া বিকেল।
সবকিছু আছে— শুধু আমরা নেই। 
প্রতিবারই চেনা পথে তোমাকে খুঁজে বেড়াই
প্রতিবার একই উত্তর ফিরে আসে— Error 404:
Requested ভালোবাসা Dose Not Exist. 
এ সম্পর্কের Backup নেই, Restore বাটন নেই।
২৫ জুলাই, ২০২২
"Error 404: হৃদয় Not Found"
Xesun Mahmudul Hasan 
 #mxesun  #পরিত্যক্ত_পান্ডুলিপি
অনেকবার নিজের কাছে ফিরতে চেয়েছি।
প্রতিবারই দেখিয়েছে— Error 404,
যে মানুষটাকে খুঁজছিলাম, এখানে থাকে না আর;
তুমি চলে যাওয়ার পর ঠিকানাটা বদলে গেছে।
বুকের ভেতর এখনও আকাশ আছে, মেঘ আছে,
শ্বাসও আছে— শুধু বসবাস নেই। আমি নেই।
মাঝে মাঝে পুরোনো স্মৃতির লিংকে ক্লিক করি।
সেখানেও দেখি—Errot 404: হৃদয় Not Found.
আমি এখনও তোমার কাছে যাওয়ার পু…Read More
না-গোনা নির্ঘুম রাত। ৩ টা শব্দ। ১ টা অনুভূতি।
এই ছিল আমাদের সমস্ত ইতিহাস।
বাকি যা কিছু, তা ক্যালেন্ডার লিখে রেখেছে।
আমরা শুধু রাতগুলো মনে রেখেছি।
একেকটা রাত এত দীর্ঘ ছিল—
মনে হতো ভোর আর পৃথিবীতে ফিরবে না।
জানালার ওপারে আলো ফুটতো, আর
আমার ভেতরে আরেকটা রাত জন্ম নিত।
তিনটা শব্দ— এতটুকুই। সেই তিনটি শব্দের 
ভেতর আমি একটি সংসার দেখেছিলাম,
একটি বারান্দা, শুকাতে দেয়া লাল শাড়ি,
ধোঁয়া ওঠা চা, ছুটির অলস দুপুরের লজ্জা,
আর রাতে তোমার অপেক্ষার ক্লান্ত চাহনি।
শেষ পর্যন্ত শব্দগুলো টিকে থাকেনি।
অনুভূতিটা রয়ে গেছে; কথারা হারিয়ে যায়, 
কিন্তু একটি অনুভূতি বহু বছর ধরে
একই জায়গায় বসে থাকতে জানে।
আজও কোনো রাতে ঘুম আসে না।
শব্দগুলো মনে করার চেষ্টা করি, পারি না। 
শুধু অনুভূতিটা নিঃশব্দে এসে বসে। মনে হয়, 
ভালোবাসা আসলে কোনো মানুষের নিয়ে নয়। 
না-গোনা নির্ঘুম রাত, তিনটা শব্দ আর 
একটি অনুভূতির প্রতিধ্বনির হলো ভালোবাসা।
জুলাই ৪, ২০২৬
"∞, ৩, ১"
Xesun Mahmudul Hasan 
#কৃষ্ণচূড়ার_রঙে  #mxesun  #সংখ্যায়_সংশয়
না-গোনা নির্ঘুম রাত। ৩ টা শব্দ। ১ টা অনুভূতি।
এই ছিল আমাদের সমস্ত ইতিহাস।
বাকি যা কিছু, তা ক্যালেন্ডার লিখে রেখেছে।
আমরা শুধু রাতগুলো মনে রেখেছি।
একেকটা রাত এত দীর্ঘ ছিল—
মনে হতো ভোর আর পৃথিবীতে ফিরবে না।
জানালার ওপারে আলো ফুটতো, আর
আমার ভেতরে আরেকটা রাত জন্ম নিত।
তিনটা শব্দ— এতটুকুই। সেই তিনটি শব্দের
ভেতর আমি একটি…Read More
									<slash:comments>4</slash:comments>
কবিতা আমি কী করে পাবো? ছন্দবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত— 
কত নিয়ম, কত ব্যাকরণ। ওভাবে আমি পারি না।
অন্তরা যেমন মুখরাকে ধরে এক ছন্দ থেকে আরেক ছন্দে যায়,
তোমার কাছে তেমন করে কথাগুলো বেঁধে উঠতে পারি না।
মনে হয় সব শব্দ দম চেপে বসে আছে।
তোমার শরীরের কাছে এসে আমি নতুন ঘাসের গন্ধ পাই, 
ভেজা মাটির ছোঁয়া পাই, বৃষ্টি পাই, শুধু কবিতাটা পাই না।
অথচ তোমার পিঠের উপর আমার হাত রাখলেই দেখি—
শব্দেরা জেগে উঠছে। স্তবকে স্তবকে বাক্য পরে আছে।
অদৃশ্য কোনো বৃত্তে তারা নেচে যায় নিঃশব্দের আলোকে। 
আমার হাওয়ায় তোমার লোমকূপ দুলে ওঠে, 
যেনো চারার গোড়ায় কেউ আলতো করে মাটি চেপে গেছে।
আমি তখন বোবার মতো তোমার পাশে পড়ে থাকি।
অমন মুগ্ধতা কথা চায় না। শুধু নীরবতা ভিক্ষা করে।
আমি সেই নীরবতায় তোমাকে গড়ি। 
আর নিজের জন্য একটা শাস্তি চাই।
অমন শরীরের কাছে এসে কবিতা হারিয়ে ফেলার শাস্তি।
হোক না আবার নতুন দ্যোতনায় একটি কাব্যিক অপরাধ।
গুঞ্জন হোক শব্দ ছাড়া। ভালোবাসা হোক মাত্রা ছাড়া।
শ্বাস জড়িয়ে যাক ছন্দ ছাড়া। আর তুমি— 
একটু আদর করে আমাকে আবার "বন্য" বলে ডাকো।
আমি মুক্তবৃত্তে লিখি তোমারে।
"মুক্তবৃত্তে তুমি"
জানুয়ারি ১৭, ২০২৪
Xesun Mahmudul Hasan 
 #mxesun  #পরিত্যক্ত_পাণ্ডুলিপি
কবিতা আমি কী করে পাবো? ছন্দবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত—
কত নিয়ম, কত ব্যাকরণ। ওভাবে আমি পারি না।
অন্তরা যেমন মুখরাকে ধরে এক ছন্দ থেকে আরেক ছন্দে যায়,
তোমার কাছে তেমন করে কথাগুলো বেঁধে উঠতে পারি না।
মনে হয় সব শব্দ দম চেপে বসে আছে।
তোমার শরীরের কাছে এসে আমি নতুন ঘাসের গন্ধ পাই,
ভেজা মাটির ছোঁয়া পাই, বৃষ্টি পাই, শুধু কবিতাটা পাই না…Read More
									<slash:comments>4</slash:comments>
দূর্বাসার অভিশাপে আমি সব ভুলে যেতে চাই।
তোমার স্মৃতিতে আর কতকাল বন্দী হয়ে থাকবো?
প্রতিটি বিকেল তোমার সন্ধ্যার দিকেই ঢলে পড়ে।
প্রতিটি রাত এসে থামে একই ব্যাথাতুর অন্ধকারে।
এই স্মৃতি যেনো ভালোবাসার চেয়েও দীর্ঘজীবী, 
আমি তার কারাগারে স্বেচ্ছাবন্দী, বহুবছর ধরে। 
আমি মুক্তি চাই—
তোমাকে ভুলে যাওয়ার জন্য নয়,
তোমাকে মনে রাখার শাস্তি থেকে।
দূর্বাসা, যদি মানুষকে ভুলিয়ে দিতে পারেন,
তবে একবার আমাকেও অভিশাপ দিন।
যেনো একদিন তোমাকে মনে করতে গিয়ে
শুধু আলো মনে থাকে, মুখটা না।
যেনো একদিন তোমাকে মনে করাও
আমার কাছে শুধু পুরাণকাহিনি হয়ে থাকে—
কোনো হৃদয়ের হাহাকার নয়।
যেনো তোমার নাম উচ্চারণ করলে
শুধু একটি শব্দ জন্ম নেয়—
তার সঙ্গে কোনো ইতিহাস, কোনো অপেক্ষা, 
কোনো অসমাপ্ত জীবন জেগে না ওঠে।
"দূর্বাসার অভিশাপ"
জুন ৩০, ২০২৬
Xesun Mahmudul Hasan 
 #mxesun  #নীল_নিমজ্জন
দূর্বাসার অভিশাপে আমি সব ভুলে যেতে চাই।
তোমার স্মৃতিতে আর কতকাল বন্দী হয়ে থাকবো?
প্রতিটি বিকেল তোমার সন্ধ্যার দিকেই ঢলে পড়ে।
প্রতিটি রাত এসে থামে একই ব্যাথাতুর অন্ধকারে।
এই স্মৃতি যেনো ভালোবাসার চেয়েও দীর্ঘজীবী,
আমি তার কারাগারে স্বেচ্ছাবন্দী, বহুবছর ধরে।
আমি মুক্তি চাই—
তোমাকে ভুলে যাওয়ার জন্য নয়,
তোমাকে…Read More
এখনও কার্নিশ ধরে জোছনা ঝুলে থাকে,
মনে পড়ে আমাদের নির্ঘুম রাত।
কত কথা ভেসে যেত অন্ধকারের ভেতর,
কত নীরবতা এসে বসতো ঠোঁটের উপর। 
রাত তখন এত গভীর ছিল না,
কারণ দু’জন মানুষ জেগে থাকলে
অন্ধকারও একটু আবেগী হয়ে ওঠে।
জানালার বাইরে দূরের শহর ঘুমিয়ে পড়ত,
আর আমরা ধীরে ধীরে ডুবে যেতাম
অকারণ আলাপের দীর্ঘ স্রোতে।
এখনও মাঝে মাঝে
জোছনার আলো এসে পড়ে বিছানার পাশে,
আর মনে হয়—
কিছু রাত কখনও পুরোপুরি শেষ হয় না।
তারা শুধু মানুষের ভেতরে
ধীরে ধীরে রূপ বদলে বেঁচে থাকে।
তুমি হারিয়ে গেলে কবেই,
তবু সেই নির্ঘুম রাতগুলোর গন্ধ
এখনও ঘরের বাতাসে মিশে আছে।
আমি একা জানালার পাশে দাঁড়িয়ে টের পাই—
স্মৃতি আসলে জোছনার মতো,
ছুঁতে গেলে দূরে সরে যায়,
তবু সারারাত কার্নিশ ধরে ঝুলে থাকে।
"স্মৃতির জোছনা"
Xesun Mahmudul Hasan 
জুন ২৮, ২০২৬
 #mxesun  #নীল_নিমজ্জন
এখনও কার্নিশ ধরে জোছনা ঝুলে থাকে,
মনে পড়ে আমাদের নির্ঘুম রাত।
কত কথা ভেসে যেত অন্ধকারের ভেতর,
কত নীরবতা এসে বসতো ঠোঁটের উপর। 
রাত তখন এত গভীর ছিল না,
কারণ দু’জন মানুষ জেগে থাকলে
অন্ধকারও একটু আবেগী হয়ে ওঠে।
জানালার বাইরে দূরের শহর ঘুমিয়ে পড়ত,
আর আমরা ধীরে ধীরে ডুবে যেতাম
অকারণ আলাপের দীর্ঘ স্রোতে।
এখনও মাঝে মাঝে
জোছনার আলো এ…Read More
যত্ন করে যন্ত্রণা দাও।
ক্ষত যদি দাও, তবে আঙুল রেখো তার উপরও।
ক্ষতেরও তো ইচ্ছে করে
তোমার স্পর্শ নিয়ে ধীরে ধীরে সেরে উঠতে।
যত্ন করে যন্ত্রণা দাও।
যদি ঝড় নামাও, তবে বুকে বৃষ্টিও হয়ে থেকো।
ধ্বংসেরও তো ইচ্ছে করে
তোমার হাত ধরে আবার সবুজ হতে।
যত্ন করে যন্ত্রণা দাও।
অভিমান যদি দাও, তবে পাশে থেকো নিরবে।
কখনো শব্দ ফুরিয়ে গেলে, 
আমার দীর্ঘশ্বাসই ক্ষমা চেয়ে নেবে।
যত্ন করে যন্ত্রণা দাও।
কষ্ট যদি দাও, তবে চোখ রেখো আমার চোখে।
ভালোবাসার আঘাতে দু'জনই আহত হই—
আমি রক্ত দেখাই, আর তুমি দেখাও কান্না।
যত্ন করে যন্ত্রণা দাও।
দূরে যদি যাও, তবে ফেরার খোলা রেখো।
ভেঙে যদি দাও, ভাঙা টুকরোর খবর রেখো।
কাঁচের মতো আমি ভাঙনের শব্দে ভয় পাই।
যত্ন করে যন্ত্রণা দাও।
যন্ত্রণা হয়, যখন যন্ত্রণা দাও না।
যেদিন আমার কষ্টটুকুও তোমার কাছে পৌঁছাবে না,
সেদিনই বুঝবো— ভালোবাসা নয়,
যত্নটাই নিঃশব্দে মরে গেছে, এপিটাফে অবহেলা লিখে।
জুন ২৮, ২০২৬
"যত্ন করে যন্ত্রণা দাও"
Xesun Mahmudul Hasan 
 #mxesun  #নীল_নিমজ্জন
যত্ন করে যন্ত্রণা দাও।
ক্ষত যদি দাও, তবে আঙুল রেখো তার উপরও।
ক্ষতেরও তো ইচ্ছে করে
তোমার স্পর্শ নিয়ে ধীরে ধীরে সেরে উঠতে।
যত্ন করে যন্ত্রণা দাও।
যদি ঝড় নামাও, তবে বুকে বৃষ্টিও হয়ে থেকো।
ধ্বংসেরও তো ইচ্ছে করে
তোমার হাত ধরে আবার সবুজ হতে।
যত্ন করে যন্ত্রণা দাও।
অভিমান যদি দাও, তবে পাশে থেকো নিরবে।
কখনো শব্দ ফুরিয়ে গেলে,
আমার দীর…Read More
"কী সর্বনাশিনী বিষ পান ক'রে মধুক্ষরণের 
মতো প্রেম দিয়ে গেলে ভুল বাংলাদেশে—
অবিস্মরণীয় প্রেম দিয়ে গেলে ভুল বাংলাদেশে।"
— শক্তি চট্টোপাধ্যায়
আজ আমি সেই ভুল দেশেরই বিভক্ত নাগরিক।
এখানের দেশপ্রেমিক পরাধীনতার শিকল পরে।
এখানে বিশ্বাসঘাতকরা রাষ্ট্রীয় উপাধিতে ভুষিত।
এখানে বাঁচার জন্য রাজনৈতিক পরিচয় লাগে, 
অধিকার নামটা ডাস্টবিনে লিখা, স্বাধীনতাকে
তারা জোর করে নিজের বিছানায় বেঁধে রেখেছে,
ক্ষমতা এখানে প্রতিটি লাশের সঙ্গে আরও উঁচু হয়।
তবুও ভুল বাংলাদেশ বলবেন না।
মানুষ যদি দেশের পরিচয় বহন করে 
তবে এই দেশ আমার না, আমি এখনো বাংলাদেশি।
আর দেশ যদি মানুষের পরিচয় গড়ে দেয় তবে 
বেদখল হয়ে গেছে সোনার বাংলাদেশ, বিগত 
শোষকদেশের ঘৃণ্যবাহিনীর ধৌতমস্তিষ্কের আঁধারে।
যেখানে দেশপ্রেম জন্মের পর থেকেই নির্বাসিত।
যেখানে হত্যার উল্লাসে বিজয় উদ্যাপন করা হয়।
তবুও ভুল বাংলাদেশ বলবেন না। 
যে প্রেম রেখে গিয়েছিলেন আপনি, 
আমরা তাকে রাষ্ট্রের চোখে বিচার করেছি—
কখনো অবৈধ, কখনো অপ্রয়োজনীয় অথবা 
সংখ্যালঘু এক কবির অযাচিত আবদার বলে
তাকে সরিয়ে দিয়েছি নিজেদের জীবন থেকে।
তবুও ভুল বাংলাদেশ বলবেন না। 
দেশ শুধু পতাকা নয়, দেশ শুধু ইতিহাসও নয়—
দেশ আসলে সেই মুখ, যে আমাকে চিনে না, 
তবুও আমার সব দুঃখ নিজের মনে করে নেয়। 
এমন সর্বনাশিনী বিষের এক বিশ্বাস এখনো আছে।
তাই ভুল বাংলাদেশ বলবেন না। 
এমন বিশ্বাসে আমি আজও দাঁড়িয়ে থাকি—
হৃদয়ের হারানো মানচিত্র হাতে,
যেখানে সীমান্তগুলো মানুষের বুকের ভেতর টানা।
আর আহত পাখির মতো বলি ভুল দেশ বলে কিছু নেই,
ভুল মানুষ দিয়ে বানানো একটা সঠিক ব্যথা আছে শুধু।
তাই ভুল বাংলাদেশ বলবেন না।
"ভুল বাংলাদেশ"
জুন ২৮, ২০২৬
Xesun Mahmudul Hasan 
 #mxesun  #নীল_নিমজ্জন
“কী সর্বনাশিনী বিষ পান ক’রে মধুক্ষরণের
মতো প্রেম দিয়ে গেলে ভুল বাংলাদেশে—
অবিস্মরণীয় প্রেম দিয়ে গেলে ভুল বাংলাদেশে।”
— শক্তি চট্টোপাধ্যায়
আজ আমি সেই ভুল দেশেরই বিভক্ত নাগরিক।
এখানের দেশপ্রেমিক পরাধীনতার শিকল পরে।
এখানে বিশ্বাসঘাতকরা রাষ্ট্রীয় উপাধিতে ভুষিত।
এখানে বাঁচার জন্য রাজনৈতিক পরিচয় লাগে,
অধিকার নামটা ডাস্টবিনে লিখা…Read More
আমি এমন একটা উৎপাতের জীবন কাটাবো তোমার সাথে।
এই এখন- গরমে, ঝড়ে এক উৎপাত জড়িয়ে আছে, তেমন।
তুমি বকবে -'ঝড়ের ঝাপটায় ঘড় ভিজে গেলো।'
বলবে- 'ছাদের শুকাতে দেয়া লাল পাড়ের শাড়ি 
আবারও ভিজে একসা আর তুমি বসে বৃষ্টি দ্যাখো!
এখনো জানলাটা বন্ধ করো নি! জ্বর বাঁধাবে তো।
ক্ষণে ক্ষণে অভিশাপ দিবে -
"তোমার সংসারে এক মুহুর্ত সুখ পাই নি"
আমি তোমার সাথে একটা অভিশাপের জীবন কাটাবো।
চিৎকার করে ঘুমন্ত পাড়া জাগিয়ে তুলবে
রাতে ফিরতে দেরি হলে। বলবে- 'পুলিশ নেয় না কেনো?
ঘরের উনুন জ্বলেনি -নুন নেই, তেল নেই,
ঘরের বাজারটা'তেও খেয়াল নেই একটুও।'
আমার জন্যে না খেয়ে রাত জেগে থেকে ঝামটা দিবে-
"হাতমুখ ধুয়ে এসে দুটো খেয়ে আমাকে উদ্ধার করো"
আমি তোমার সাথে একটা নুন-পান্তার জীবন কাটাবো।
মশলা বাটা হাতে থাকবে হলুদের রঙ, 
বহু ব্যাবহারে নরম হওয়া শাড়িতে থাকবে ঝোলের দাগ- 
উনুনমুখী কপালের ঘাম মুছবে আঁচলে। 
তারপর রাতে স্নানের পরে ভেজা চুল মেলে 
আমার পাশে এসে বলবে- 
"দেখো একদিন আমাদের সব হবে।"
আমি তোমার সাথে এমন স্বপ্নের গল্প করা জীবন কাটাবো।
মেঘের গর্জনে ভয় পেয়ে হঠাৎ জড়িয়ে ধরবে আমাকে।
তারপর আবার বলবে— "চলো, বৃষ্টিতে ভিজি।"
আমরা ভিজবো। 
সংসারের সব হিসেব, বাজারের বাকি, ছেঁড়া জামা, 
নুন-পান্তা, সব ধুয়ে যাবে কিছুক্ষণের জন্য।
তুমি বলবে— "হ্যাবলার মতো চেয়ে থাকো কেন?"
আর আমি বুঝবো—
পৃথিবীতে প্রেম বলতে এর চেয়ে বড় কোনো ঘটনা নেই।
আমি তোমার সঙ্গে কোনো নিখুঁত জীবন কাটাতে চাই না।
আমি তোমার সঙ্গে একটা উৎপাতের জীবন কাটাতে চাই।
প্রেমযাপনঃ
 #mxesun  #নীল_নিমজ্জন 
৬ জুন ২০২৫
Xesun Mahmudul Hasan
আমি এমন একটা উৎপাতের জীবন কাটাবো তোমার সাথে।
এই এখন- গরমে, ঝড়ে এক উৎপাত জড়িয়ে আছে, তেমন।
তুমি বকবে -‘ঝড়ের ঝাপটায় ঘড় ভিজে গেলো।’
বলবে- ‘ছাদের শুকাতে দেয়া লাল পাড়ের শাড়ি
আবারও ভিজে একসা আর তুমি বসে বৃষ্টি দ্যাখো!
এখনো জানলাটা বন্ধ করো নি! জ্বর বাঁধাবে তো।
ক্ষণে ক্ষণে অভিশাপ দিবে –
“তোমার সংসারে এক মুহুর্ত সুখ পাই নি”
আমি তোমার সাথে…Read More
আমি তোমার ঠোঁটের কোনে,
তোমার চোখের গভীরে, তোমার মুখের আদলে
নিমেষনিহত তাকিয়ে থাকি—
কথা পড়বো বলে।
অত কথা কী করে বলো, কিছু না বলেই?
কী করে নিঃশব্দে এত সুর তোলো?
হাসিটুকু গুঁজে রাখো কেমন করে
একফালি চাঁদের মতো ঠোঁটের ভাঁজে?
আমি তোমাকে দেখি—
কেমন করে প্রার্থনা করার মতো করে
তুমি কথা বলো।
মেঘের প্রবাহের মতো এক চিলতে স্নিগ্ধতার পর
তোমার ঠোঁট থেকে কথার ঝর্ণা ঝরে।
আর যখন আমারে শোনো,
তখন তোমার মুখে দেখি দৈববাণী শোনার প্রতীক্ষা।
শুধু শিশুদের আধো-আধো কথা শুনতেই
মানুষ অমন ঘন নীরবতা ডেকে আনে।
আমি তোমার চোখে শুনি সে সব কথা, অরুন্ধতী—
যা তুমি কাউকে শোনাতে পারোনি।
তোমার আঁকা কথাগুলো গজলের মতো ঘিরে রাখে,
এক মধুর ঘোরে জড়িয়ে রাখে।
তুমি বর্ষাস্বভাবের মেয়ে—
হয় মুখে মেঘ তুলে রাখবে,
নইলে ঝরঝর করে ঝরে পড়বে অভিমানের বৃষ্টি।
তোমার ভালোবাসায় আমি এখনো টিকে আছি;
নইলে এই মাটির শরীর এতদিনে কাদায় মিশে যেতো—
ওমন ভিজে ভিজে।
"অরুন্ধতী"
Xesun Mahmudul Hasan 
 #mxesun  #কাঠগোলাপের_রাজত্বে
আমি তোমার ঠোঁটের কোনে,
তোমার চোখের গভীরে, তোমার মুখের আদলে
নিমেষনিহত তাকিয়ে থাকি—
কথা পড়বো বলে।
অত কথা কী করে বলো, কিছু না বলেই?
কী করে নিঃশব্দে এত সুর তোলো?
হাসিটুকু গুঁজে রাখো কেমন করে
একফালি চাঁদের মতো ঠোঁটের ভাঁজে?
আমি তোমাকে দেখি—
কেমন করে প্রার্থনা করার মতো করে
তুমি কথা বলো।
মেঘের প্রবাহের মতো এক চিলতে স্নিগ্ধতার পর
তোমা…Read More
									<slash:comments>0</slash:comments>
আনমনে এসে কড়া নাড়বো তোমার মনে।
ভালোবেসে ছুঁয়ে দেবো সোনার কাঠি, 
এলোমেলো হাওয়া হয়ে একদিন 
ছুঁয়ে দেবো তোমার কপালে রূপোর কাঠি।
ঘুম ভাঙবে না হয়তো, মুগ্ধতা জেগে উঠবে।
নিঃসঙ্গতার অভিশাপ নিয়ে তুমি
তবু আমার অপেক্ষায় থেকো।
ওই আত্মঘাতী শোক বুকে নিয়েও 
খুব করে আমারে ভালোবেসো।
একদিন বাতাসের পদশব্দে শুনতে পাবে পরিচিত হাসি।
দেখবে— মায়া কখনো কখনো 
কৌতুকের ধারালো ছুরি হয়ে আসে, 
আলোও মাঝে মাঝে প্রতারক হয়ে যায়।
শব্দে ভয় পেয়ো না, কৌতুকে ভুলো না,
হঠাৎ আলো দেখে চমকে যেও না।
আমি আসবো- মৃত্যুর শাসানি উপেক্ষা করে, 
সময়কে ফাঁকি দিয়ে, স্মৃতির পথ ধরে, 
স্বপ্নের আড়াল ভেঙে।
এখনই শেষ নয়। এখনই সব থেমে যাবে না।
তুমি শুধু ভালোবাসিস। আমি-ও বাসবো।
তারপরও যদি কিছু বাকি থাকে— শুধু অপেক্ষা।
২৫ এপ্রিল, ২০২০
 #mxesun  #পরিত্যক্ত_পাণ্ডুলিপি 
Xesun Mahmudul Hasan 
শুধু অপেক্ষা
আনমনে এসে কড়া নাড়বো তোমার মনে।
ভালোবেসে ছুঁয়ে দেবো সোনার কাঠি,
এলোমেলো হাওয়া হয়ে একদিন
ছুঁয়ে দেবো তোমার কপালে রূপোর কাঠি।
ঘুম ভাঙবে না হয়তো, মুগ্ধতা জেগে উঠবে।
নিঃসঙ্গতার অভিশাপ নিয়ে তুমি
তবু আমার অপেক্ষায় থেকো।
ওই আত্মঘাতী শোক বুকে নিয়েও
খুব করে আমারে ভালোবেসো।
একদিন বাতাসের পদশব্দে শুনতে পাবে পরিচিত হাসি।
দেখবে— মায়া ক…Read More
									<slash:comments>0</slash:comments>
আমি বৈশাখী ঝড়ের জন্য তোমার কাছে আসি—
যখন আকাশ হঠাৎ সমস্ত সংযম ভেঙে ফেলে, 
গাছের পাতায় পাতায় উন্মত্ততার ভাষা জেগে ওঠে, 
যখন ধুলো আর বিদ্যুতের গন্ধে 
পৃথিবী নতুন করে নিজের নাম উচ্চারণ করে—
তখনই তোমার দুয়ারে দাঁড়াই।
কারণ শান্ত দিনে মানুষ নিজের মুখ লুকিয়ে রাখতে পারে, 
কিন্তু ঝড়ের ভেতর সমস্ত মুখোশ উড়ে যায়।
আমি তোমার কাছে আসি আমার সবচেয়ে 
সুশৃঙ্খল রূপ নিয়ে নয়, বরং আমার সমস্ত বিশৃঙ্খলা নিয়ে।
বুকের ভেতর জমে থাকা না-বলা কথাগুলো তখন 
শুকনো পাতার মতো উড়তে থাকে, 
আর আমি তাদের আর ধরে রাখতে পারি না।
বৈশাখী ঝড় আমাকে শেখায়— 
ভেঙে পড়া সবসময় ধ্বংস নয়, 
কখনো কখনো তা পুনর্জন্মেরও অন্য নাম।
তাই আমি বর্ষার কোমল জলে নয়, 
ঝড়ের উন্মত্ত বিকেলে তোমার কাছে আশ্রয় খুঁজি।
কারণ পৃথিবীর সবাই আমার শান্ত মুখটা দেখেছে, 
কিন্তু আমি চাই, 
অন্তত একজন মানুষ আমার বজ্রপাতগুলোও চিনুক।
বর্ষায় নয়,
আমি বৈশাখী ঝড়ের জন্য তোমার কাছে আসি—
যাতে একদিন আমার 
সমস্ত তাণ্ডব দেখেও তুমি থেকে যাও।
"ঝড়ের জন্য"
জুন ৯, ২০২৬
Xesun Mahmudul Hasan 
 #নীল_নিমজ্জন  #mxesun
আমি বৈশাখী ঝড়ের জন্য তোমার কাছে আসি—
যখন আকাশ হঠাৎ সমস্ত সংযম ভেঙে ফেলে,
গাছের পাতায় পাতায় উন্মত্ততার ভাষা জেগে ওঠে,
যখন ধুলো আর বিদ্যুতের গন্ধে
পৃথিবী নতুন করে নিজের নাম উচ্চারণ করে—
তখনই তোমার দুয়ারে দাঁড়াই।
কারণ শান্ত দিনে মানুষ নিজের মুখ লুকিয়ে রাখতে পারে,
কিন্তু ঝড়ের ভেতর সমস্ত মুখোশ উড়ে যায়।
আমি তোমার কাছে আসি আমার সব…Read More
									<slash:comments>0</slash:comments>
খোলা আকাশের জানালা মেলে
ঈশ্বর যেন দেখে আমাদের ব্যাকুলতা।
আমি জানি— তোমার প্রয়োজন আছে,
তুমি শোনো আমার মনকথা।
তবু প্রশ্নটা থেকেই যায়—
আমাদের সাক্ষাৎ সবসময় সামাজিক হবে কেন?
অসামাজিক হয়ে একটুখানি ছুঁলেই কি
সব কিছু অশুদ্ধ হয়ে যায়?
কোন নিয়মে লেখা আছে স্পর্শ মানেই অপরাধ?
তোমার নামিয়ে নেয়া চোখ 
আমি বসে বসে দেখি নিঃস্পলক।
বিনম্র সেই দৃষ্টি আমাকে প্রতিদিনই বলে দেয়—
কোন শব্দের উচ্চারণের প্রয়োজন পরে না।
তুমি দেখো আমার অস্থিরতা, 
আমি দেখি তোমার নীরবতা।
আর মাঝখানে দাঁড়িয়ে থাকে
অদৃশ্য একটা দেয়াল— যার নাম হয়তো “সমাজ”।
এইসব কিছু আমি জানি, তুমি জানো।
আমরা জানি।
শুধু দেখে না সমাজ।
সে শুধু নিয়ম দেখে, অনুমতি দেখে,
দূরত্ব দেখে— কিন্তু ভালোবাসার কম্পন দেখে না।
 #mxesun  #পরিত্যক্ত_পাণ্ডুলিপি 
জানুয়ারি ১৭, ২০১৫
"সমাজ দেখে না"
Xesun Mahmudul Hasan
খোলা আকাশের জানালা মেলে
ঈশ্বর যেন দেখে আমাদের ব্যাকুলতা।
আমি জানি— তোমার প্রয়োজন আছে,
তুমি শোনো আমার মনকথা।
তবু প্রশ্নটা থেকেই যায়—
আমাদের সাক্ষাৎ সবসময় সামাজিক হবে কেন?
অসামাজিক হয়ে একটুখানি ছুঁলেই কি
সব কিছু অশুদ্ধ হয়ে যায়?
কোন নিয়মে লেখা আছে স্পর্শ মানেই অপরাধ?
তোমার নামিয়ে নেয়া চোখ
আমি বসে বসে দেখি নিঃস্পলক।
বিনম্র সেই দ…Read More
তুমি না, খুব বেশি ঈশ্বরের মতো—
তোমাকে চাইতে গেলেই নিজের কাছেই ভিখারি মনে হয়। 
যেন দু'হাত পেতে দাঁড়িয়ে আছি এমন এক দরজার সামনে, 
যে দরজা খুলবেও না, আবার পুরোপুরি বন্ধও হবে না।
আমি জানি, তোমাকে পাওয়া আমার নিয়তি নয়। 
তবুও অদ্ভুত অভ্যাসে প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি।
যেমন শুকিয়ে যাওয়া মাটি আকাশের দিকে তাকিয়ে থাকে, 
অথচ জানে না বৃষ্টি তার জন্য নামবে কিনা।
তুমি না, খুব বেশি ঈশ্বরের মতো— 
দূরে থেকেও জুড়ে বসে আছো।
কোনো নক্ষত্রের দিকে তাকালে তোমার কথা মনে পড়ে, 
কোনো পুরোনো গানে তোমার অভাব লাগে খুব করে।
আমি তোমার কাছে কিছু চাই না, নিজেকে তাই বোঝাই। 
কিন্তু রাত গভীর হলে আমার সমস্ত অস্বীকার ভেঙে পড়ে।
তখন বুঝি, চাওয়াটাও এক ধরনের প্রার্থনা। 
আর অপেক্ষা— এক ধরনের উপাসনা।
আমি কখনো তোমার নামে কোনো মন্ত্র জপিনি, 
কোনো অলৌকিকতার আশায় আকাশের দিকে তাকাইনি।
তবুও দিনের শেষে আমার সমস্ত উপাসনার ছোঁয়ায় তুমি।
এটাই আমার সবচেয়ে বড় লজ্জা, আর সবচেয়ে বড় সত্য।
কারণ যেমন করে তোমাকে পাওয়ার আশায় থাকি, 
ততখানি বিশ্বাসও করি না ঈশ্বরে।
ঈশ্বরকে আমি মানি অদেখা বলে, আর তোমাকে?
তোমাকে বিশ্বাস করি সমস্ত অজ্ঞাতসার নিয়েও।
মার্চ ১৬, ২০২৩
"ঈশ্বরের মতো"
 #পরিত্যক্ত_পাণ্ডুলিপি  #mxesun
Xesun Mahmudul Hasan
তুমি না, খুব বেশি ঈশ্বরের মতো—
তোমাকে চাইতে গেলেই নিজের কাছেই ভিখারি মনে হয়।
যেন দু’হাত পেতে দাঁড়িয়ে আছি এমন এক দরজার সামনে,
যে দরজা খুলবেও না, আবার পুরোপুরি বন্ধও হবে না।
আমি জানি, তোমাকে পাওয়া আমার নিয়তি নয়।
তবুও অদ্ভুত অভ্যাসে প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি।
যেমন শুকিয়ে যাওয়া মাটি আকাশের দিকে তাকিয়ে থাকে,
অথচ জানে না বৃষ্টি তার…Read More
আমি আজও সে সব শব্দের মৃতদেহ বয়ে বেড়াই, 
যেগুলো তোমার জন্য লেখা হয়েছিলো— 
অথচ পৌঁছানোর আগেই প্রাণ হারিয়েছে।
খাতার মলাটের ভারে, স্মৃতির ধুলো গায়ে নিয়ে।
কেউ তাদের নাম ধরে ডাকেনি, তাদের কণ্ঠ শুনেনি। 
তারা জানতো না, যার উদ্দেশে জন্ম হয়েছিলো-
সে কোনোদিন তাদের অস্তিত্বের কথাও জানবে না।
কখনো গভীর রাতে পুরোনো খাতা 
খুলে শব্দগুলোর গায়ে আঙুল বুলাই। 
মনে হয়, এরা একসময় জীবিত ছিলো। 
এদেরও হৃদস্পন্দন ছিলো, উত্তেজনা ছিলো, 
তোমার কাছে পৌঁছানোর তাড়া ছিলো।
কোনো কোনো বাক্যের চোখে 
এখনো অপেক্ষার ঘুমহীনতা লেগে আছে। 
কোনো কোনো উপমা আজও 
তোমার নাম শুনলে কেঁপে ওঠে। 
কোনো কোনো স্বীকারোক্তি 
এখনো বিশ্বাস করে— একদিন তুমি আসবে।
জানি, তুমি আসবে না। আর এদেরও পুনর্জন্ম হবে না।
শুধু মাঝে মাঝে একটি মৃত শব্দের ঠোঁট
থেকে অসমাপ্ত কোনো ডাক ভেসে আসে।
আমি শুনতে পাই ব্যাকুলতা তারপর আবার নীরবতা।
যেনো জ্বরের ঘোর নিয়ে শব্দ তোমাকে উচ্চারণ করে। 
এভাবেই বেঁচে আছি— একজন শববাহকের মতো।
আমার কাঁধে কোনো মানুষের লাশ নেই, 
আছে কিছু না-পাঠানো চিঠি, কিছু অসমাপ্ত কবিতা, 
কিছু উচ্চারণহীন ভালোবাসা।
আমি আজও সে সব শব্দের মৃতদেহ বয়ে বেড়াই, 
যেগুলো তোমার জন্য লেখা হয়েছিলো।
আর তাদের কবর দিতে পারি না— 
কারণ তাদের বুকে এখনো তোমার নাম লেখা আছে।
"শব্দের মৃতদেহ"
জুন ২৫, ২০২৬
Xesun Mahmudul Hasan 
 #mxesun  #নীল_নিমজ্জন
আমি আজও সে সব শব্দের মৃতদেহ বয়ে বেড়াই,
যেগুলো তোমার জন্য লেখা হয়েছিলো—
অথচ পৌঁছানোর আগেই প্রাণ হারিয়েছে।
খাতার মলাটের ভারে, স্মৃতির ধুলো গায়ে নিয়ে।
কেউ তাদের নাম ধরে ডাকেনি, তাদের কণ্ঠ শুনেনি।
তারা জানতো না, যার উদ্দেশে জন্ম হয়েছিলো-
সে কোনোদিন তাদের অস্তিত্বের কথাও জানবে না।
কখনো গভীর রাতে পুরোনো খাতা
খুলে শব্দগুল…Read More
শহরে আজ ঘামের আবদার বেশি।
হিমোগ্লোবিন মরছে সেই আবদার মেটাতে, 
আর অ্যাড্রেনালিন ব্রোকারের মতো ছুটে বেড়াচ্ছে।
ঘামের দর এখন বুলিশ ট্রেন্ডে। বাজার উত্তপ্ত। 
কালোবাজারে চলছে জমজমাট সওদা— 
হিমোগ্লোবিন মেরে ঘাম বিক্রি করছে অ্যাড্রেনালিন।
পুঁজিবাদী শহরে দুর্গন্ধমাখা ঘামের ভীষণ চাহিদা।
বিখ্যাত কবিরা স্বপ্নাতুর কিশোরীর ঘামকে 
প্রেমের নামে প্যাকেটজাত করে বিক্রি করছে।
নেতারা বিপ্লব আর প্রতিবিপ্লবের স্লোগান তুলে 
টগবগে তরুণের তাজা ঘাম সংগ্রহ করছে।
সরকার উন্নয়ন আর বিকাশের ব্যানার টাঙিয়ে 
যানজটে বন্দী, জীবনে ক্লান্ত, অসহায় মানুষের 
ঘাম কিনে নিচ্ছে অর্ধেক দামে।
শহর জুড়ে স্লোগান— ঘাম চাই। আরও ঘাম চাই।
এদিকে বাজারে সিনথেটিক ঘামও এসে গেছে।
প্যাকেটবন্দী আবেগ, বোতলজাত সংগ্রাম, 
কারখানায় তৈরি পরিশ্রম এসে গেছে আগেই।
তবু ধনীদের চাহিদা অন্যরকম।
তাদের চাই খাঁটি, জৈব, ন্যাচারাল ঘাম।
যে ঘামের সঙ্গে লেগে থাকবে ক্ষুধা, অনিশ্চয়তা, 
অপমান, আর বেঁচে থাকার মরিয়া চেষ্টা।
অথচ হিমোগ্লোবিনের ঘাটতি ভয়াবহ।
একের পর এক সব হিমোগ্লোবিন শেষ হয়ে যাচ্ছে।
কারণ অ্যাড্রেনালিন শেষ হিমোগ্লোবিনটাকেও 
মেরে ফেলেছে— ধনীদের ন্যাচারাল ঘামের চাহিদায়।
 #mxesun  #পরিত্যক্ত_পাণ্ডুলিপি 
এপ্রিল ২৪, ২০২৩
হিমোগ্লোবিন
Xesun Mahmudul Hasan 
বিঃদ্রঃ পুরাতন লেখাগুলো একটা হ্যাসট্যাগের নিচে এনে আরেকটু পরিবর্তন করে নেবো। কেনো জানি আমার আগের লিখাগুলোই বেশি ভালো লাগে।
শহরে আজ ঘামের আবদার বেশি।
হিমোগ্লোবিন মরছে সেই আবদার মেটাতে,
আর অ্যাড্রেনালিন ব্রোকারের মতো ছুটে বেড়াচ্ছে।
ঘামের দর এখন বুলিশ ট্রেন্ডে। বাজার উত্তপ্ত।
কালোবাজারে চলছে জমজমাট সওদা—
হিমোগ্লোবিন মেরে ঘাম বিক্রি করছে অ্যাড্রেনালিন।
পুঁজিবাদী শহরে দুর্গন্ধমাখা ঘামের ভীষণ চাহিদা।
বিখ্যাত কবিরা স্বপ্নাতুর কিশোরীর ঘামকে
প্রেমের নাম…Read More
যখন কেউ নক্ষত্র চেনাবে তোমার জেগে থাকা রাত ধরে-
তখন কি মনে পরবে আমারে?
মুছে ফেলা রাত শেষে ঘাস'ভেজা ভোরে,
তোমার ভুল স্বপ্ন নিয়ে নুন জমা শরীরে-
মৃদু হেসে কি নামে ডাকবে তারে?
যখন কেউ আঙুল জড়িয়ে হাটবে পাশে তোমার বন্দরে-
তখন কি পরবে মনে আমারে?
পুরোনো আদরে জং লেগে থাকা স্মৃতি,
একটা বেহায়া মন আর ধুলো জমা চিঠি-
ঝেরে সব, তার হাত ধরবে কি করে?
যখন কেউ বায়না ধরে তোমার চোখের ঘুম নেবে কেড়ে-
তখন কি মনে পরবে আমারে? 
আধখানা কবিতার আলসে দুপুরের সুরে,
বোতাম ভাঙা পাঞ্জাবির ময়লা হাতা ধরে-
আমার মতো করে কি টানবে তারে?
তখন নাই বা মনে করলে- তারার পানে চেয়ে চেয়ে
নাই বা আমায় ডাকলে-
নাই বা খুঁজলে কোনো পুরোনো কথার ভাঁজে, 
নাই বা থামলে হঠাৎ ভেসে আসা কোনো সুরের কাছে।
নাই বা বুঝলে, এককালে তোমার সাথেই ঋতু বদলাতো।
শুধু কোনো নির্জন রাতে, ঘুম আর জাগরণের মাঝখানে, 
যদি হঠাৎ বুকের ভেতর এক অকারণ শূন্যতা নড়ে ওঠে— 
তবে তাকে নাম দিও না।
বলো না, সে আমি। বলো না, সে হারিয়ে ফেলা কেউ।
ভেবে নিও, ওটা কেবল একটি পুরোনো বাতাস;
যে তোমার জানালায় তার নাম রেখে গিয়েছিলো।
তখন নাই বা মনে করলে— তারার পানে চেয়ে চেয়ে 
নাই বা আমায় ডাকলে।
এপ্রিল ১৬, ২০২৪
"নাই বা মনে করলে"
Xesun Mahmudul Hasan 
 #নীল_নিমজ্জন  #mxesun
যখন কেউ নক্ষত্র চেনাবে তোমার জেগে থাকা রাত ধরে-
তখন কি মনে পরবে আমারে?
মুছে ফেলা রাত শেষে ঘাস’ভেজা ভোরে,
তোমার ভুল স্বপ্ন নিয়ে নুন জমা শরীরে-
মৃদু হেসে কি নামে ডাকবে তারে?
যখন কেউ আঙুল জড়িয়ে হাটবে পাশে তোমার বন্দরে-
তখন কি পরবে মনে আমারে?
পুরোনো আদরে জং লেগে থাকা স্মৃতি,
একটা বেহায়া মন আর ধুলো জমা চিঠি-
ঝেরে সব, তার হাত ধরবে কি করে?…Read More
হেলেন, তোমাকে হারিয়েছে এই প্যারিস।
তবে ট্রয়ের প্রাচীর ভাঙার আগে
আমার ভেতরে ভেঙেছিল এক নগর।
ইতিহাস সে কথা লেখেনি।
ইতিহাস রাজাদের নাম মনে রাখে,
যুদ্ধের কারণ মনে রাখে,
জয়ী সেনাপতির নাম মনে রাখে—
কিন্তু যে মানুষটি একজনকে হারিয়ে
নিজের সমগ্র পৃথিবী হারিয়েছে,
তার নাম ইতিহাসের প্রয়োজন হয় না।
আমি কোনো ঋষি নই। সেই প্যারিস—
যে একদিন সৌন্দর্যের বিচারে
দেবীদের মধ্যে বেছে নিয়েছিল ভালোবাসাকে।
অ্যাথেনার প্রজ্ঞা নয়, হেরার সাম্রাজ্য নয়,
আমি বেছে নিয়েছিলাম আফ্রোদিতির প্রতিশ্রুতি।
সেদিন থেকেই আমার নিয়তি লেখা হয়ে গিয়েছিল।
মানুষ ভাবে ট্রয় ধ্বংস হয়েছিল একজন নারীর জন্য।
না। ট্রয় ধ্বংস হয়েছিল, একটি নির্বাচনের জন্য।
একটি আকাঙ্ক্ষার জন্য।
একটি "তোমাকে চাই" বলার দুঃসাহসের জন্য।
তোমাকে হারানোর পর আমি বুঝেছি— 
সব প্রেমের ভেতরে একটি ট্রয় লুকিয়ে থাকে।
বাইরে থেকে প্রাচীর যতই উঁচু হোক,
ভেতরে কোথাও একটি কাঠের ঘোড়া অপেক্ষা করে।
স্মৃতির ছদ্মবেশে।
বিশ্বাসের ছদ্মবেশে।
অথবা ভালোবাসার।
জুন ২৩, ২০২৬
"নির্বাচনের নিয়তি"
Xesun Mahmudul Hasan 
 #নীল_নিমজ্জন  #mxesun
হেলেন, তোমাকে হারিয়েছে এই প্যারিস।
তবে ট্রয়ের প্রাচীর ভাঙার আগে
আমার ভেতরে ভেঙেছিল এক নগর।
ইতিহাস সে কথা লেখেনি।
ইতিহাস রাজাদের নাম মনে রাখে,
যুদ্ধের কারণ মনে রাখে,
জয়ী সেনাপতির নাম মনে রাখে—
কিন্তু যে মানুষটি একজনকে হারিয়ে
নিজের সমগ্র পৃথিবী হারিয়েছে,
তার নাম ইতিহাসের প্রয়োজন হয় না।
আমি কোনো ঋষি নই। সেই প্যারিস—
যে একদিন সৌন্দর…Read More
যেদিন চওড়া পাড়ের বাসন্তি শাড়ি পরে আসবি, 
কপালে ছোট্ট লাল টিপ, হাতে কয়েকটি কাঁচের চুড়ি—
মনে হবে, 
অস্তগামী সূর্য এসে তোর কপালে আশ্রয় নিয়েছে।
সন্ধ্যার আলো মুখজুড়ে হুড়োহুড়ি করবে, 
আর কাঁচের চুড়িগুলো পাকা ধানের ক্ষেতে 
বয়ে যাওয়া হাওয়ার মতো 
টুংটাং করে গেয়ে উঠবে ফসলের গান।
সেদিন তোর হাতে এক মুঠো শরৎ তুলে দেবো।
দেবো কাশফুলের শুভ্রতা, 
নীল আকাশের অবসর, 
আর দূরের বাতাসের কলতান।
দেবো নতুন জীবনের আহ্বান।
আর যেদিন মন খুলে সব কথা বলবি—
বুকের ভেতর লুকিয়ে রাখা কথাগুলো, 
আঁচলের আড়ালে জমে থাকা দীর্ঘশ্বাস, 
ঘুমের ঘোরে বলা প্রলাপ, 
অকারণ অভিমান, অপ্রকাশিত ভয়— সব।
সেদিন আমি দু'হাত ভরে বসন্ত তুলে দেবো তোর হাতে।
দেবো শিমুলের রঙ, পলাশের আগুন, বকুলের গন্ধ
আর ভালোবাসার সমস্ত অনাবাদী জমি।
কারণ কিছু মানুষের জন্য ফুল যথেষ্ট নয়—
তাদের পুরো একটা ঋতু উপহার দিতে ইচ্ছে করে।
"বসন্ত দেবো"
Xesun Mahmudul Hasan 
 #mxesun  #নাম_সোনালু 
এপ্রিল ২৪, ২০২০
যেদিন চওড়া পাড়ের বাসন্তি শাড়ি পরে আসবি,
কপালে ছোট্ট লাল টিপ, হাতে কয়েকটি কাঁচের চুড়ি—
মনে হবে,
অস্তগামী সূর্য এসে তোর কপালে আশ্রয় নিয়েছে।
সন্ধ্যার আলো মুখজুড়ে হুড়োহুড়ি করবে,
আর কাঁচের চুড়িগুলো পাকা ধানের ক্ষেতে
বয়ে যাওয়া হাওয়ার মতো
টুংটাং করে গেয়ে উঠবে ফসলের গান।
সেদিন তোর হাতে এক মুঠো শরৎ তুলে দেবো।
দেবো কাশফুলের শুভ্রতা,…Read More
এখনো রাত নির্ঘুম কাটে
কবিতা লেখার বৃথা চেষ্টায়।
শব্দ আসে,
আবার ভেঙেও যায়—
যেন তোমাকে ছুঁতে গিয়েও
ফিরে আসা কোনো দীর্ঘশ্বাস।
পাতার পর পাতা ভরে ওঠে 
কাটাকাটিতে,
অপূর্ণ বাক্যে,
অর্ধেক জন্ম নেওয়া অনুভবে।
কারণ তোমাকে নিয়ে লিখতে গেলে
কবিতা ছোট হয়ে যায়,
ভাষা হঠাৎ অক্ষম লাগে।
তাই গভীর রাতে
আমি শুধু বসে থাকি—
জানালার পাশে,
অন্ধকারের পাশে,
নিজের ভিতরের শব্দহীনতার পাশে।
আর ভাবি—
যাকে ভুলতে পারিনি,
তাকে কি সত্যিই
কোনোদিন লেখা সম্ভব?
জুন ২৩, ২০২৫
"শব্দহীনতার পাশে"
Xesun Mahmudul Hasan 
 #নীল_নিমজ্জন  #mxesun
এখনো রাত নির্ঘুম কাটে
কবিতা লেখার বৃথা চেষ্টায়।
শব্দ আসে,
আবার ভেঙেও যায়—
যেন তোমাকে ছুঁতে গিয়েও
ফিরে আসা কোনো দীর্ঘশ্বাস।
পাতার পর পাতা ভরে ওঠে
কাটাকাটিতে,
অপূর্ণ বাক্যে,
অর্ধেক জন্ম নেওয়া অনুভবে।
কারণ তোমাকে নিয়ে লিখতে গেলে
কবিতা ছোট হয়ে যায়,
ভাষা হঠাৎ অক্ষম লাগে।
তাই গভীর…Read More
									<slash:comments>4</slash:comments>
এমন বৃষ্টি সব ধুয়ে নিয়ে যায়—
ছাদের কার্নিশ বেয়ে জল নেমে যায়,
গাছের পাতারা ধুয়ে মুছে নেয়
সারাদিনের ধুলো।
রাস্তাঘাট, অলিগলি, শহরের ক্লান্ত মুখ—
সব যেন নতুন হয়ে ওঠে এক পশলা বৃষ্টিতে।
শুধু আমি পারি না।
এমন বৃষ্টি সব ধুয়ে নিয়ে যায়,
আমার ভিতর কেনো তুমি লেগে আছো?
মনে হয়,
তুমি বুঝি এইমাত্র উঠে গেলে—
চায়ের কাপে এখনও ঠোঁটের উষ্ণতা আছে,
জানালার পাশে এখনও তোমার ছায়া পড়ে আছে,
আর আমি এখনও সেই একই প্রশ্নে আটকে আছি।
কেনো এভাবে গেঁথে গেলে আমার মধ্যে?
এমন বৃষ্টি পুরোনো পদচিহ্ন মুছে দেয়,
শুকনো রক্ত ধুয়ে দেয়,
ভাঙা দিনের ধুলো সরিয়ে নেয়—
আমার ভিতর তোমার পথগুলো
এত স্পষ্ট রয়ে যায় কেনো?
এইযে বৃষ্টি ঝরছে,
পৃথিবীকে হালকা করে দিচ্ছে—
আমি কেনো আরও ভারী হয়ে উঠি?
জুন ২১, ২০২৬
"অধোয়া স্মৃতি"
Xesun Mahmudul Hasan 
 #নীল_নিমজ্জন  #mxesun
এমন বৃষ্টি সব ধুয়ে নিয়ে যায়—
ছাদের কার্নিশ বেয়ে জল নেমে যায়,
গাছের পাতারা ধুয়ে মুছে নেয়
সারাদিনের ধুলো।
রাস্তাঘাট, অলিগলি, শহরের ক্লান্ত মুখ—
সব যেন নতুন হয়ে ওঠে এক পশলা বৃষ্টিতে।
শুধু আমি পারি না।
এমন বৃষ্টি সব ধুয়ে নিয়ে যায়,
আমার ভিতর কেনো তুমি লেগে আছো?
মনে হয়,
তুমি বুঝি এইমাত্র উঠে গেলে—
চায়ের কাপে এখনও ঠোঁটের উষ্ণতা…Read More
									<slash:comments>4</slash:comments>
যে তারাটা একটা সময় আলো দিতো,
সে'ই আজ সব শুষে নেয় কৃষ্ণগহ্বর হয়ে।
তোমার স্মৃতির ভারে আমিও কি সব হারাবো?
মহাবিশ্বের সবচেয়ে ভয়ংকর অন্ধকারগুলো
জন্ম নেয় সবচেয়ে উজ্জ্বল আলোর মৃত্যুর পর।
যে নক্ষত্র একদিন নিজের বুক পুড়িয়ে
চারপাশকে আলো দিয়েছিল,
একসময় তার নিজের ভারই 
বহন করা অসম্ভব হয়ে ওঠে।
তারপর সে ভেঙে পড়ে— নিজের ভেতরেই।
আমি যেন এমনই এক পতনের ভেতর আছি।
কেউ জানে না,
আমার ভেতরে কত আলো ধসে গেছে।
কত স্বপ্নের কক্ষপথ ভেঙে গেছে
তোমার অনুপস্থিতির মহাকর্ষে।
তোমার স্মৃতি যদি কৃষ্ণগহ্বর হয়ে ওঠে,
তবে কি আমার ভবিষ্যতের আকাশও
তার ঘটনাদিগন্ত পেরিয়ে যাবে?
তবুও আমি তোমার স্মৃতিকে মুছে ফেলতে চাই না।
আমি শুধু চাই,
সে যেন কৃষ্ণগহ্বর না হয়ে
দূরবর্তী কোনো নক্ষত্র হয়ে থাকে—
যার আলো আর আমাকে উষ্ণ করে না,
তবু আকাশের দিকে তাকালে মনে করিয়ে দেয়,
একসময় আমিও আলোয় ভরা ছিলাম।
আর যদি সত্যিই তোমার স্মৃতির ভারে ভেঙে পড়ি,
তবে সেই ভাঙনের মধ্যেও একটি প্রার্থনা রয়ে যাক—
যেন আমি অন্ধকার না হই, যেন আলো হারিয়েও
আলোকে বিশ্বাস করতে পারি।
কারণ যে একবার সত্যিকারের ভালোবেসেছে,
তার ভেতরে কোনো না কোনো নক্ষত্র
মৃত্যুর পরও জ্বলতে থাকে।
জুন ২২, ২০২৬
"কৃষ্ণগহ্বর"
Xesun Mahmudul Hasan 
 #নীল_নিমজ্জন  #mxesun
যে তারাটা একটা সময় আলো দিতো,
সে’ই আজ সব শুষে নেয় কৃষ্ণগহ্বর হয়ে।
তোমার স্মৃতির ভারে আমিও কি সব হারাবো?
মহাবিশ্বের সবচেয়ে ভয়ংকর অন্ধকারগুলো
জন্ম নেয় সবচেয়ে উজ্জ্বল আলোর মৃত্যুর পর।
যে নক্ষত্র একদিন নিজের বুক পুড়িয়ে
চারপাশকে আলো দিয়েছিল,
একসময় তার নিজের ভারই
বহন করা অসম্ভব হয়ে ওঠে।
তারপর সে ভেঙে পড়ে— নিজের ভেতরেই।
আমি…Read More
									<slash:comments>4</slash:comments>
আয়াত শোনাও ধৈর্য ধরবার জন্যে,
নইলে আমি পৃথিবীর বিরুদ্ধে লড়তে যাবো।
এই যে প্রতিদিন বুকের ভেতর 
এক অদৃশ্য কেয়ামত ঘটে, তার কোনো সাক্ষী নেই। 
সবাই দেখে আমি চুপচাপ আছি, কেউ দেখে না— 
আমার ভেতরে কত সভ্যতা ধ্বংস হয়ে গেছে।
আয়াত শোনাও, 
এমন কোনো বাণী শোনাও 
যা মানুষের ভাঙা পাঁজরে 
আবারও বিশ্বাসের হাড় গজিয়ে দেয়।
কারণ আমি ক্লান্ত। 
শুধু অপেক্ষা করতে করতে নয়, 
মানুষকে মানুষ ভেবে ভুল করতে করতেও ক্লান্ত।
আমি দেখেছি, 
সবচেয়ে ধারালো ছুরির নাম প্রতারণা; 
সবচেয়ে দীর্ঘ যুদ্ধের নাম স্মৃতি। 
আর সবচেয়ে বড় নির্বাসন— 
প্রিয় মানুষের ভিড়েই একা হয়ে যাওয়া।
তাই আয়াত শোনাও ধৈর্য ধরবার জন্যে, 
নইলে আমি পৃথিবীর বিরুদ্ধে লড়তে যাবো।
আমি গিয়ে জিজ্ঞেস করবো— 
কেন এত অসম বণ্টন? 
কেন কারও কপালে বসন্ত, 
আর কারও ভাগ্যে পাতা ঝরা সান্ধ্য?
জুন ২১, ২০২৫
আয়াত শোনাও- (কৃষ্ণগহ্বর)
Xesun Mahmudul Hasan 
 #নীল_নিমজ্জন  #mxesun
আয়াত শোনাও ধৈর্য ধরবার জন্যে,
নইলে আমি পৃথিবীর বিরুদ্ধে লড়তে যাবো।
এই যে প্রতিদিন বুকের ভেতর
এক অদৃশ্য কেয়ামত ঘটে, তার কোনো সাক্ষী নেই।
সবাই দেখে আমি চুপচাপ আছি, কেউ দেখে না—
আমার ভেতরে কত সভ্যতা ধ্বংস হয়ে গেছে।
আয়াত শোনাও,
এমন কোনো বাণী শোনাও
যা মানুষের ভাঙা পাঁজরে
আবারও বিশ্বাসের হাড় গজিয়ে দেয়।
কারণ আমি ক্লান্ত।
শুধু অপে…Read More
কষ্ট হয় না?
এইযে ভালোবাসো, 
তারপরও মুখ বুজে আছো।
এমন আত্মঘাতী শোক নিয়ে থাকো কী করে?
আমি জবাব দিই না।
কারণ কিছু দুঃখের কোনো ভাষা থাকে না, 
শুধু দীর্ঘ সহবাস থাকে।
যেমন বহু বছরের পুরোনো ক্ষত 
একসময় ব্যথা দেওয়া ছেড়ে দেয়, 
অথচ শরীর ছেড়ে যায় না—
তেমনি কিছু না-পাওয়া 
রক্তের ভেতর শিকড় গেঁড়ে বসে।
তখন আর তাকে বয়ে বেড়াতে হয় না, 
সে-ই মানুষটাকে বয়ে নিয়ে চলে।
আর ভালোবাসা?
সে তো কোথাও যায়নি। 
সন্ধ্যার আজানের মতো দূর থেকে ভেসে আসে এখনো—
শুধু তার শোকটাকে অভ্যাস করে নিয়েছি।
নভেম্বর ১১, ২০২২
"আত্মঘাতী শোক"
Xesun Mahmudul Hasan 
 #mxesun  #নাম_সোনালু
কষ্ট হয় না?
এইযে ভালোবাসো,
তারপরও মুখ বুজে আছো।
এমন আত্মঘাতী শোক নিয়ে থাকো কী করে?
আমি জবাব দিই না।
কারণ কিছু দুঃখের কোনো ভাষা থাকে না,
শুধু দীর্ঘ সহবাস থাকে।
যেমন বহু বছরের পুরোনো ক্ষত
একসময় ব্যথা দেওয়া ছেড়ে দেয়,
অথচ শরীর ছেড়ে যায় না—
তেমনি কিছু না-পাওয়া
রক্তের ভেতর শিকড় গেঁড়ে বসে।
তখন আর তাকে বয়ে বেড়াতে হয় না,
সে-ই ম…Read More
আগের জন্মে তুমি ছিলে হেরো,
আমি লিয়েন্ডার- মনে আছে?
অরুন্ধতী, সেদিন জল আমাকে মারেনি—
আমাকে মেরেছে তোমার নিভে যাওয়া প্রদীপ।
প্রতিরাতের সে উন্মত্ত সময়ের কালস্রোত ছিঁড়ে
সাঁতরে গিয়েছি তোমার দিকে।
ওপারে তোমার মিনারের চূড়ায় জ্বলা প্রদীপটাই
ছিলো আমার একমাত্র ধ্রুবতারা।
নোনা জলের ঝাপটা যখন চোখ-মুখ অন্ধ করতো,
আমি তখনও সেই আলো দেখে বুঝতাম—
তুমি আছো।
কিন্তু সেই অভিশপ্ত রাতে
ঈর্ষান্বিত ঝড় আলোটা নিভিয়ে দিল।
আমি তখন মাঝসমুদ্রে একলা এক নাবিক;
সামনে শুধু অন্ধকার, আর নিচে অতল জল।
অরুন্ধতী, জল আমাকে মারেনি—
আমাকে মেরেছে তোমার নিভে যাওয়া প্রদীপ।
যেদিন শিখাটা নিভল, সেদিনই আমার সমস্ত পথ,
সমস্ত শব্দ, সমস্ত ভবিষ্যৎ ডুবে গেল।
পরদিন তুমি যখন তীরে
আমার নিথর শরীর খুঁজে পেলে,
তুমি কাঁদোনি, 
নিজে বিলীন হলে সমুদ্রের জলে।
কারণ তুমি বুঝেছিলে—
এই পৃথিবী আমাদের জন্য নয় আর।
মে ২১, ২০২৬
"হেলেস্পন্টের হাহাকার"
Xesun Mahmudul Hasan 
 #mxesun  #নীল_নিমজ্জন
আগের জন্মে তুমি ছিলে হেরো,
আমি লিয়েন্ডার- মনে আছে?
অরুন্ধতী, সেদিন জল আমাকে মারেনি—
আমাকে মেরেছে তোমার নিভে যাওয়া প্রদীপ।
প্রতিরাতের সে উন্মত্ত সময়ের কালস্রোত ছিঁড়ে
সাঁতরে গিয়েছি তোমার দিকে।
ওপারে তোমার মিনারের চূড়ায় জ্বলা প্রদীপটাই
ছিলো আমার একমাত্র ধ্রুবতারা।
নোনা জলের ঝাপটা যখন চোখ-…Read More
তুমি আমার অবাধ্য সাইকি—
যে নিষিদ্ধ আলোর মায়ায় 
পা রেখেছিলে আমার গহীন অন্ধকারে।
আর আমি?
আমি এক ছদ্মবেশী ইরোস—
যে নিজের মুখ লুকিয়ে কেবল 
তোমার আত্মার কাছে পৌঁছাতে চেয়েছি।
আমাদের প্রেমের কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না,
ছিল না কোনো জাগতিক স্বাক্ষর বা প্রমাণপত্র—
ছিল কেবল দুই আত্মার মাঝে জন্ম নেওয়া
এক আদিম, নগ্ন অনুভবের হাহাকার।
তুমি কৌতূহলের ক্ষুদ্র এক মোমবাতি হাতে
আমার মুখোশের দিকে এগিয়ে এসেছিলে।
সেই গলিত মোমের উত্তাপ আমার শরীরে লাগেনি—
লেগেছিল আমার অখণ্ড বিশ্বাসের গভীরে।
কিছু সৌন্দর্য হয়তো ছলনার আড়ালে,   
অন্ধকারের নিভৃত আশ্রয়েই বেঁচে থাকে।
আলো জ্বাললে সেখানে ঈশ্বর পাওয়া যায় না। 
পাওয়া যায় শুধু রক্ত-মাংসের এক নশ্বর মানুষ—
যে হয়তো তোমার কল্পনার মতো পূর্ণ নয়,
তবু ভালোবাসার মতোই অসম্পূর্ণ।
আমি কি আমার এই শব্দচাষের অগ্নিপরীক্ষায়
কোনোদিন তোমাকে ফিরে পাবো?
নাকি এই বিচ্ছেদই আমাদের অমরত্ব—
মে ২১, ২০২৬
"আঁধারের রহস্য"
Xesun Mahmudul Hasan 
 #mxesun  #নীল_নিমজ্জন
তুমি আমার অবাধ্য সাইকি—
যে নিষিদ্ধ আলোর মায়ায়
পা রেখেছিলে আমার গহীন অন্ধকারে।
আর আমি?
আমি এক ছদ্মবেশী ইরোস—
যে নিজের মুখ লুকিয়ে কেবল
তোমার আত্মার কাছে পৌঁছাতে চেয়েছি।
আমাদের প্রেমের কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না,
ছিল না কোনো জাগতিক স্বাক্ষর বা প্রমাণপত্র—
ছিল কেবল দুই আত্মার মাঝে জন্ম নেওয়া
এক আদিম, নগ্ন অনুভবের হাহাকার।
তুমি…Read More
তোমার মতন কাউকে পেলে 
তাকে কি করে তোমার মতন ভালোবাসবো?
তোমায় এমন ভাবে ভালোবেসেছি যে, 
সব শব্দগুলো তোমার বর্ননায় ফুরিয়েছে। 
তোমাকে ভালোবেসে দেউলিয়া হয়ে'ই 
আমি গড়েছি আমার সাম্রাজ্য।
আমার হৃদপিণ্ড হয়েছে বাউলের একতারা, 
যা শুধু তোমার সুরই চেনে—
অন্য কোনো আঙুলের ছোঁয়া 
সেখানে কেবল এক বেসুরো আর্তনাদ তুলবে।
আমি এখন সেই নদী, 
যে একবার সমুদ্রে মিশে যাওয়ার পর—
আর কোনোদিন 
ঝর্ণা হয়ে ফিরে আসার পথ খুঁজে পায় না।
আমার সবটুকু বিস্ময়
তোমার চোখের গভীরতায় খরচ হয়ে গেছে,
এখন অন্য কারো চোখে তাকালে 
কেবল এক ধূসর মরুবালি দেখি।
আমি আমার অভিধানের শ্রেষ্ঠ শব্দগুলো 
তোমার পায়ে অর্ঘ্য দিয়েছি,
এখন অন্য কারো জন্য 'ভালোবাসি' শব্দটা 
বড় বেশি কাঙাল শোনায়।
জানুয়ারি ১৬, ২০২৬
"দেউলিয়া প্রেমিক"
Xesun Mahmudul Hasan 
 #mxesun  #নাম_সোনালু
তোমার মতন কাউকে পেলে
তাকে কি করে তোমার মতন ভালোবাসবো?
তোমায় এমন ভাবে ভালোবেসেছি যে,
সব শব্দগুলো তোমার বর্ননায় ফুরিয়েছে।
তোমাকে ভালোবেসে দেউলিয়া হয়ে’ই
আমি গড়েছি আমার সাম্রাজ্য।
আমার হৃদপিণ্ড হয়েছে বাউলের একতারা,
যা শুধু তোমার সুরই চেনে—
অন্য কোনো আঙুলের ছোঁয়া
সেখানে কেবল এক বেসুরো আর্তনাদ তুলবে।
আমি এখন সেই নদী,
যে একব…Read More
আমি তোমাকে চেয়েছিলাম, নেফারতিতি।
অথচ আমাকে দেওয়া হলো মহাকাশের শূন্যতা,
নির্দয় নির্ঘুম রাত,
একঝাঁক পরিযায়ী একাকিত্ব,
মৃত্যুর হাহাকার
আর একটি অমীমাংসিত গল্প।
আমি তো কোনো সাম্রাজ্য চাইনি,
কোনো অলৌকিক মুক্তিও না।
চাইনি ইতিহাসে নাম লিখতে,
চাইনি নক্ষত্রের উত্তরাধিকার।
আমি শুধু চেয়েছিলাম
তোমার পাশে বসে থাকা কিছু বিকেল,
দু'একটি অনর্থক আলাপ,
আর এমন একটি জীবন
যেখানে তোমার নাম উচ্চারণ করতে গিয়ে
বুকের ভেতর এতটা শূন্যতা জেগে উঠবে না।
অথচ দেখো—
তোমাকে চাওয়ার অপরাধে
আমাকে নির্বাসন দেওয়া হলো স্মৃতির কাছে।
এখন রাত জাগে,
হাহাকার জাগে,
দূরের নক্ষত্রেরা জ্বলে ওঠে আর নিভে যায়।
আমি তোমাকে চেয়েছিলাম।
কীভাবে তার বদলে
একটি সম্পূর্ণ মহাবিশ্বের নিঃসঙ্গতা পেয়ে গেলাম!
নভেম্বর ১৯, ২০২৪
"স্মৃতির নির্বাসন"
Xesun Mahmudul Hasan 
 #mxesun  #নাম_সোনালু
আমি তোমাকে চেয়েছিলাম, নেফারতিতি।
অথচ আমাকে দেওয়া হলো মহাকাশের শূন্যতা,
নির্দয় নির্ঘুম রাত,
একঝাঁক পরিযায়ী একাকিত্ব,
মৃত্যুর হাহাকার
আর একটি অমীমাংসিত গল্প।
আমি তো কোনো সাম্রাজ্য চাইনি,
কোনো অলৌকিক মুক্তিও না।
চাইনি ইতিহাসে নাম লিখতে,
চাইনি নক্ষত্রের উত্তরাধিকার।
আমি শুধু চেয়েছিলাম
তোমার পাশে বসে থাকা কিছু বিকেল,
দু’…Read More
									<slash:comments>4</slash:comments>
ইউরিডিসি,
এখন আমি একলা এক অরফিউস—
যার বীণায় কোনো সুর নেই, আছে শুধু হাহাকার;
আমি আজও পাতালের দরজায় মাথা খুঁড়ি—
যদি কোনোদিন তোমার সেই হারিয়ে যাওয়া পদধ্বনি
আবার শুনতে পাই অন্ধকারের ওপার থেকে।
দেবতারা আমাকে ক্ষমা করেনি,
সময়ও না।
কিন্তু সবচেয়ে নির্মম বিচারক হয়ে আছে নিজের হৃদয়;
সে প্রতিদিন আমাকে সেই এক মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায়—
যে মুহূর্তে বিশ্বাসের বদলে সন্দেহকে বেছে নিয়েছিলাম।
ইউরিডিসি—
আমি আর মৃত্যুকে ভয় পাই না।
ভয় পাই শুধু ফিরে তাকানোকে।
কারণ একবার ফিরে তাকিয়েই আমি জেনেছি—
কখনও কখনও একটি ক্ষণস্থায়ী দৃষ্টি
একটি সম্পূর্ণ অনন্তকালকে কেড়ে নিতে পারে।
তবু আমি অপেক্ষা করি।
হয়তো কোনো নক্ষত্রহীন রাতে,
যখন পৃথিবীর সব শব্দ স্তব্ধ হয়ে যাবে,
তখন আমার ভাঙা বীণার তারে
আবার জন্ম নেবে একটি সুর— 
আর সেই সুরের পথ ধরে
তুমি ফিরে আসবে না, 
কিন্তু তোমার স্মৃতি এসে বসবে আমার পাশে।
তখন আমি আর তোমাকে ডাকব না।
শুধু চোখ বুজে শুনব— অন্ধকারের ভেতরেও
তোমার নিঃশব্দ নূপুরের শব্দ আছে কিনা।
মে ২০, ২০২৬
"বিশ্বাসী ঘুনপোকা"
Xesun Mahmudul Hasan 
 #নাম_সোনালু  #mxesun
ইউরিডিসি,
এখন আমি একলা এক অরফিউস—
যার বীণায় কোনো সুর নেই, আছে শুধু হাহাকার;
আমি আজও পাতালের দরজায় মাথা খুঁড়ি—
যদি কোনোদিন তোমার সেই হারিয়ে যাওয়া পদধ্বনি
আবার শুনতে পাই অন্ধকারের ওপার থেকে।
দেবতারা আমাকে ক্ষমা করেনি,
সময়ও না।
কিন্তু সবচেয়ে নির্মম বিচারক হয়ে আছে নিজের হৃদয়;
সে প্রতিদিন আমাকে সেই এক মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায়—
যে মুহূর্…Read More
বারবার বলি— তাকে ভুলে যাও,
জবাব আসে— মন থেকে বলো না কেনো?
আমি চুপ করে যাই।
কারণ মনকে কী করে বুঝাই, 
যে মানুষটা নেই, সে-ই সবচেয়ে বেশি রয়ে গেছে।
বারবার বলি— তাকে ভুলে যাও,
জবাব আসে— কাকে? নিজেকে ভুলে কাকে রাখবো?
যে রাতগুলো জেগে কাটালে, 
যে স্বপ্নগুলো ভেঙে ফেললে, 
যে বুকভরা অপেক্ষা জমিয়ে রেখেছিলে— 
তাদের কোথায় রাখবে?
বারবার বলি— তাকে ভুলে যাও,
জবাব আসে— তবে কথাগুলোর কী হবে?
তার জন্যে জমানো সে কথা, যা কাউকেই বলা হয়নি। 
আমি বলি—
কথারা তো শব্দ না হয়েও বেঁচে থাকে,
চোখের কোণে জমে থাকা জলের মতো,
বা বুকের ভেতর আটকে থাকা দীর্ঘশ্বাসের মতো।
মন বলে—
তবু কিছু কথা ছিল তার নাম ধরে ডাকার জন্য,
কিছু অভিমান ছিল তার কাছেই জমা রাখার,
কিছু ভালোবাসা ছিল শুধু তার শোনার জন্য।
বারবার বলি— তাকে ভুলে যাও,
জবাব আসে— মানুষটাকে হয়তো ভুলে যাওয়া যায়,
কিন্তু যে স্বপ্নে সে ছিল, কোথায় তার কবর করবে?
ভুলে যাওয়ার সবচেয়ে বড় বাধা মানুষ নয়,
তার সঙ্গে বেঁচে থাকা অসমাপ্ত সম্ভাবনাগুলো।
আর কিছু বলি না, হেসে অস্পষ্ট উচ্চারণে বলি—
অসমাপ্ত সম্ভাবনা তাও বাঁচার!
মার্চ ২৩, ২০২৬
"অসমাপ্ত সম্ভাবনা"
Xesun Mahmudul Hasan 
 #mxesun  #নীল_নিমজ্জন
বারবার বলি— তাকে ভুলে যাও,
জবাব আসে— মন থেকে বলো না কেনো?
আমি চুপ করে যাই।
কারণ মনকে কী করে বুঝাই,
যে মানুষটা নেই, সে-ই সবচেয়ে বেশি রয়ে গেছে।
বারবার বলি— তাকে ভুলে যাও,
জবাব আসে— কাকে? নিজেকে ভুলে কাকে রাখবো?
যে রাতগুলো জেগে কাটালে,
যে স্বপ্নগুলো ভেঙে ফেললে,
যে বুকভরা অপেক্ষা জমিয়ে রেখেছিলে—
তাদের কোথায় রাখবে?
বারবার বলি— ত…Read More
এইযে বৃষ্টি ঝরছে,
চারদিক জুড়ে যেমন মেঘের তাণ্ডব—
তেমনই বুকের ভিতর তোমার হাহাকার।
জানালার কাঁচ বেয়ে জল নামে,
আর আমার ভেতর বেয়ে নামে
তোমাকে মনে পড়ার পুরোনো অসুখ।
মাঝে মাঝে বিদ্যুৎ চমকে ওঠে।
মনে হয়, তোমার নামটা বুঝি
আকাশের বুকেই লেখা ছিলো—
তাই এত আলোড়ন।
জানালার পাশে দাঁড়িয়ে ভাবি,
তুমি কি কোথাও এই বৃষ্টি দেখছো?
নাকি অন্য কোনো আকাশের নিচে
একেবারেই ভুলে গেছো এই ভেজা পৃথিবীটাকে?
এইযে বৃষ্টি,
এ শুধু মেঘের জল নয়।
এতে মিশে আছে অপেক্ষার গন্ধ,
না-পাঠানো চিঠির কালি,
ভিজে যাওয়া সন্ধ্যা,
তোমাকে হারানোর পর
বুকে জমে থাকা সমস্ত অনুচ্চারিত শব্দ।
আর আমি—
ভাঙা কার্নিশে জমে থাকা বৃষ্টির জলের মতো
একই আকাশের দিকে মুখ তুলে আছি।
কে জানে, মেঘের এত কান্না কোথা থেকে আসে—
আমি তো শুধু একবারই 
তোমাকে ভালোবেসেছিলাম।
জুন ১৮, ২০২৬
"তোমার হাহাকারে"
Xesun Mahmudul Hasan 
 #নাম_সোনালু  #mxesun
এইযে বৃষ্টি ঝরছে,
চারদিক জুড়ে যেমন মেঘের তাণ্ডব—
তেমনই বুকের ভিতর তোমার হাহাকার।
জানালার কাঁচ বেয়ে জল নামে,
আর আমার ভেতর বেয়ে নামে
তোমাকে মনে পড়ার পুরোনো অসুখ।
মাঝে মাঝে বিদ্যুৎ চমকে ওঠে।
মনে হয়, তোমার নামটা বুঝি
আকাশের বুকেই লেখা ছিলো—
তাই এত আলোড়ন।
জানালার পাশে দাঁড়িয়ে ভাবি,
তুমি কি কোথাও এই বৃষ্টি দেখছো?
নাকি অন্…Read More
									<slash:comments>4</slash:comments>
এখনও কত কথা চাপা পড়ে আছে—
পুরোনো ডায়েরির ভাঁজে রাখা 
শুকনো কৃষ্ণচূড়ার পাপড়ির মতো।
খুললেই ঝরে পড়ে না,
শুধু মনে করিয়ে দেয়—
একদিন খুব যত্ন করে তুলে রাখা হয়েছিল।
বারান্দার কোণে একটা ভাঙা টব 
পড়ে আছে বহুদিন।
গাছটা মরে গেছে কবে,
তবু বর্ষা এলে
সেখানে এখনও দু-একফোঁটা 
সবুজ জন্মানোর চেষ্টা করে।
মানুষও বোধহয় এমনই।
চোখের নিচে রাত জমে,
চায়ের কাপ ঠান্ডা হয়ে যায়,
ক্যালেন্ডারের পাতাগুলো বদলে যায়—
তবু কোথাও একটা জানালা
খোলা রেখেই দেয়।
যদি হঠাৎ কোনো হাওয়া আসে।
যদি বহুদিনের বন্ধ ঘরে
আবার আলো ঢোকে।
যদি ভুল করে ফেলে আসা কোনো স্বপ্ন
একদিন দরজায় কড়া নাড়ে।
তাই এখনও সব শেষ হয়ে যায়নি।
পুরোনো সিন্দুকের তলায়,
কালি শুকিয়ে আসা দোয়াতের পাশে,
রংচটা দেয়ালের ফাটলে,
কিছু ভবিষ্যৎ এখনও পড়ে আছে।
শুধু আমরা তাদের নাম ধরে ডাকি না আর।
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
"কত কথা চাপা আছে"
Xesun Mahmudul Hasan 
 #mxesun #কৃষ্ণচূড়ার_রঙে
এখনও কত কথা চাপা পড়ে আছে—
পুরোনো ডায়েরির ভাঁজে রাখা
শুকনো কৃষ্ণচূড়ার পাপড়ির মতো।
খুললেই ঝরে পড়ে না,
শুধু মনে করিয়ে দেয়—
একদিন খুব যত্ন করে তুলে রাখা হয়েছিল।
বারান্দার কোণে একটা ভাঙা টব
পড়ে আছে বহুদিন।
গাছটা মরে গেছে কবে,
তবু বর্ষা এলে
সেখানে এখনও দু-একফোঁটা
সবুজ জন্মানোর চেষ্টা করে।
মানুষও বোধহয় এমনই।
চোখের নিচে রাত জমে,
চ…Read More
									<slash:comments>4</slash:comments>
বলেছিলে,
জোর করে ভালোবাসা হয় না—
তবে আমার মনে 
কেন এমন অত্যাচার করছো?
আমি তো তাকে বুঝিয়ে বলেছি, 
তোমার না-চাওয়ারও একটা অধিকার আছে। 
বলেছি, 
সব অপেক্ষার শেষে মানুষ ফিরে আসে না।
তবু মন শুনতে চায় না।
সে প্রতিদিন তোমার দিকেই হাঁটে, 
যেন হারিয়ে যাওয়া কোনো নদী 
পুরোনো মোহনা খুঁজে ফিরছে।
তুমি বলেছিলে, 
জোর করে ভালোবাসা হয় না— ঠিকই বলেছিলে।
কিন্তু এই যে তোমাকে ভুলতে না পারার জেদ, 
তোমার অনুপস্থিতিকে
তোমার উপস্থিতির মতো বুকে বয়ে বেড়ানো, 
এগুলোকে কী নামে ডাকব?
ভালোবাসা নয় যদি, 
তবে এ কোন অত্যাচারী। 
যেখানে অভিযুক্ত, সাক্ষী আর শাস্তিপ্রাপ্ত— 
সবাই কি আমি?
জুন ১৮, ২০২৬
"অত্যাচারী"
Xesun Mahmudul Hasan 
 #নাম_সোনালু  #mxesun
বলেছিলে,
জোর করে ভালোবাসা হয় না—
তবে আমার মনে
কেন এমন অত্যাচার করছো?
আমি তো তাকে বুঝিয়ে বলেছি,
তোমার না-চাওয়ারও একটা অধিকার আছে।
বলেছি,
সব অপেক্ষার শেষে মানুষ ফিরে আসে না।
তবু মন শুনতে চায় না।
সে প্রতিদিন তোমার দিকেই হাঁটে,
যেন হারিয়ে যাওয়া কোনো নদী
পুরোনো মোহনা খুঁজে ফিরছে।
তুমি বলেছিলে,
জোর করে ভালোবাসা হয় না— ঠ…Read More
তুমি একটা নক্ষত্র দেখে আকাশ চিনতে চাও,
আর আমি সমগ্র রাত হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি।
তুমি আমার হাসি দেখেছ,
কিন্তু ভেতরে আগ্নেয়গিরির লাভা দেখোনি।
তুমি আমার নীরবতা শুনেছ,
কিন্তু তার নিচে চাপা পড়ে থাকা আর্তনাদ শোনোনি।
বোঝ না, তুমি কিচ্ছু বোঝ না।
অরুন্ধতি,
ধ্রুবতারার দিকে আঙুল তুলে গল্প বলা সহজ।
কিন্তু কোনো নক্ষত্রের নিভে যাওয়ার আগে
তার শেষ আলো কত দূর ভ্রমণ করে, 
সেই হিসাব জানো না।
তুমি দুঃখকে শুধু চোখের জল ভেবেছ,
আমি তাকে নক্ষত্রমণ্ডল বানিয়ে বয়ে বেড়িয়েছি।
তুমি ভালোবাসাকে একটি নাম দিয়েছ,
একটি মুখ দিয়েছ,
একটি মানুষের মধ্যে বেঁধে রেখেছ;
আর আমি?
আমি তাকে আকাশের মতো বিস্তৃত করে
হারিয়ে ফেলেছি নিজেরই ভেতর।
না তুমি বোঝ না, তুমি কিচ্ছু বোঝ না।
নইলে কেনো প্রতিবার মরে গিয়ে
আমাকে একাই জেগে উঠতে হয়?
তোমার বুকে কী একবারও শীত লাগে নি!
যেদিন বুঝবে; সেদিন দেখবে—
আমার কপালে যে কালপুরুষ,
বুকে যে যজ্ঞকুণ্ড,
হৃদয়ে যে সপ্তর্ষি জ্বলছে,
সেগুলো আমার অহংকার ছিল না।
ওগুলো ছিল আমার বেঁচে থাকার ক্ষতচিহ্ন।
"প্রলাপ-৭ (অবশেষ)"
জিসান মাহমুদুল হাসান 
জুন ১৩, ২০২৬
 #mxesun #প্রলাপ_আমার
তুমি একটা নক্ষত্র দেখে আকাশ চিনতে চাও,
আর আমি সমগ্র রাত হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি।
তুমি আমার হাসি দেখেছ,
কিন্তু ভেতরে আগ্নেয়গিরির লাভা দেখোনি।
তুমি আমার নীরবতা শুনেছ,
কিন্তু তার নিচে চাপা পড়ে থাকা আর্তনাদ শোনোনি।
বোঝ না, তুমি কিচ্ছু বোঝ না।
অরুন্ধতি,
ধ্রুবতারার দিকে আঙুল তুলে গল্প বলা সহজ।
কিন্তু ক…Read More
শেষবার যখন আমার বুকে বৃষ্টি হয়েছে,
তখন তোমার আঙুল বুকে বুনে দিয়েছিলো বীজ।
ভেজা মাটির মতো আমি চুপচাপ গ্রহণ করেছিলাম তাকে—
কোনো প্রশ্ন ছিল না, ছিল শুধু শরীরের নীরব অনুমতি।
তুমি চলে গিয়েও রেখে গেলে
এক অদৃশ্য সবুজের প্রতিশ্রুতি;
যেন আমার ভেতরের শূন্যতা
হঠাৎ কোনো নাম না জানা ঋতুর অপেক্ষায় দাঁড়িয়ে গেলো।
তারপর কেটে গেছে কত রোদ, কত ধুলো-হাওয়া।
আমার অপেক্ষার জমিন শুকিয়ে গেছে বারবার,
তবু গভীরে কোথাও সেই বীজ
ঘুম ভাঙতে শেখেনি— শুধু বেঁচে আছে।
মাঝে মাঝে স্মৃতির মেঘ নামলে মনে হয়,
আবার বুঝি অঙ্কুর উঠবে
তোমার নাম ধরে—
যেমন মাটি নিজের ভিতরের অন্ধকারকে
আলো বলে ভুল করতে শেখে।
কেউ দেখে না,
কেউ জানেও না—
আমার বুকের ভেতর এখনো ধীরে ধীরে জন্ম নিচ্ছে এক বন।
প্রতিটি শিকড়ে তোমার স্পর্শ,
প্রতিটি পাতায় তোমার সবুজ অনুপস্থিতি।
মার্চ ২০, ২০২৬
"শেষবার যখন"
Xesun Mahmudul Hasan 
 #mxesun  #রাফ_টাস্ক
শেষবার যখন আমার বুকে বৃষ্টি হয়েছে,
তখন তোমার আঙুল বুকে বুনে দিয়েছিলো বীজ।
ভেজা মাটির মতো আমি চুপচাপ গ্রহণ করেছিলাম তাকে—
কোনো প্রশ্ন ছিল না, ছিল শুধু শরীরের নীরব অনুমতি।
তুমি চলে গিয়েও রেখে গেলে
এক অদৃশ্য সবুজের প্রতিশ্রুতি;
যেন আমার ভেতরের শূন্যতা
হঠাৎ কোনো নাম না জানা ঋতুর অপেক্ষায় দাঁড়িয়ে গেলো।
তারপর কেটে গেছে কত রোদ,…Read More
কমার মতো আমাদের বিরতি 
অল্প হবার কথা ছিলো,
নিঃশ্বাস নেবার মতো—
অথচ তা দীর্ঘশ্বাস হয়ে গেছে।
আমরা ভেবেছিলাম,
একটু থামবো শুধু,
তারপর আবার বাক্য এগিয়ে যাবে
আগের মতোই।
কিন্তু কিছু বিরতি
নিজের নিয়তি ভুলে যায়।
কমা হতে হতে
তারা হয়ে ওঠে বিসর্গের দূরত্ব,
হসন্তের সমাপ্তি,
কিংবা দাঁড়ির দীর্ঘ নীরবতা।
আজ এতদিন পর মনে হয়—
আমাদের বিচ্ছেদ তো পূর্ণচ্ছেদ ছিল না,
ছিল একটি ভুলে যাওয়া কমা;
যে সামান্য থামার কথা ছিল,
সে-ই একদিন 
সমগ্র জীবন জুড়ে বসে রইল।
জুন ১২, ২০২৬
অপূর্ণ প্রেমের মতো— "কমা"
Xesun Mahmudul Hasan 
 #mxesun  #রাফ_টাস্ক
কমার মতো আমাদের বিরতি
অল্প হবার কথা ছিলো,
নিঃশ্বাস নেবার মতো—
অথচ তা দীর্ঘশ্বাস হয়ে গেছে।
আমরা ভেবেছিলাম,
একটু থামবো শুধু,
তারপর আবার বাক্য এগিয়ে যাবে
আগের মতোই।
কিন্তু কিছু বিরতি
নিজের নিয়তি ভুলে যায়।
কমা হতে হতে
তারা হয়ে ওঠে বিসর্গের দূরত্ব,
হসন্তের সমাপ্তি,
কিংবা দাঁড়ির দীর্ঘ নীরবতা।
আজ এতদিন পর মনে হয়—
আমাদের বিচ্ছেদ…Read More
চন্দ্রবিন্দুর মতো তুমি— দৃশ্যমানের চেয়ে অনুভবে বেশি।
অক্ষরের মাথায় নীরবে বসে থাকো, 
অথচ স্পর্শে বদলে যায় উচ্চারণের স্বর। 
তোমার কোনো দখলদারি নেই শব্দে; 
শুধু উপস্থিতিই তার সৌন্দর্যের কারণ।
তেমন করেই তুমি— 
না জড়িয়েও জুড়ে থাকো, 
না থেকেও দুচোখ ভরে বসো।
আমি যখন দুঃখ লিখি, 
সেখানে তোমার কোমলতা মিশে যায়; 
আমি যখন আনন্দ লিখি, 
সেখানে তোমার অনুরণন শোনা যায়।
তোমাকে ছুঁতে পারি না সরাসরি— 
যেমন ছোঁয়া যায় না কোনো শব্দের নাসিক্য দীর্ঘশ্বাস। 
শুধু অনুভব করা যায়, ধ্বনির অন্তর্লীন কম্পনের মতো।
তবু তুমি থেকে যাও— 
শব্দের নয়, শব্দের আড়ালে; 
ধ্বনির নয়, ধ্বনির ভেতরে; 
স্পর্শের নয়, স্পর্শের স্মৃতিতে।
তুমি সেই অপূর্ণ প্রেম, 
যার কোনো অধিকার নেই, 
তবু যার উপস্থিতি ছাড়া সম্পূর্ণ হয় না কোনো উচ্চারণ।
জুন ৯, ২০২৬
অপূর্ণ প্রেমের মতো— "চন্দ্রবিন্দু"
Xesun Mahmudul Hasan 
 #রাফ_টাস্ক  #mxesun
চন্দ্রবিন্দুর মতো তুমি— দৃশ্যমানের চেয়ে অনুভবে বেশি।
অক্ষরের মাথায় নীরবে বসে থাকো,
অথচ স্পর্শে বদলে যায় উচ্চারণের স্বর।
তোমার কোনো দখলদারি নেই শব্দে;
শুধু উপস্থিতিই তার সৌন্দর্যের কারণ।
তেমন করেই তুমি—
না জড়িয়েও জুড়ে থাকো,
না থেকেও দুচোখ ভরে বসো।
আমি যখন দুঃখ লিখি,
সেখানে তোমার কোমলতা মিশে যায়;
আমি যখন আনন্দ লিখি,
সেখ…Read More
খণ্ড'ত যদি ‘ত’-এর খণ্ডরূপ হয়, 
তবে আমি যেনো তোমার খণ্ড—
সম্পূর্ণ কোনো শব্দ নই, 
শুধু উচ্চারণের শরীরে 
লেগে থাকা একটুকরো অসমাপ্তি।
যেমন সন্ধ্যা পুরো রাত নয়, 
তবু রাতের আগমনের ভার বয়ে আনে, 
তেমনি তোমার পাশে থেকে আমি 
শিখেছি আড়ালে থাকার ব্যাকরণ।
খণ্ড'ত একা দাঁড়াতে পারে না— 
তার জন্য লাগে অক্ষর, 
একটি শরীর, একটি আশ্রয়।
আমিও তেমনই— 
নিজস্ব কোনো অভিধান নেই, 
নিজস্ব কোনো উচ্চারণ নেই, 
শুধু তোমার ছায়ায় অর্থ খুঁজে পাই।
কেউ দেখে না দীর্ঘ আলিঙ্গনের ভেতরে 
কতটা বিচ্ছেদের ভয় লুকিয়ে থাকে, 
কিংবা একটি চুমুর নিচে কত শত 
অনুচ্চারিত ক্ষমাপ্রার্থনা।
আমি সেই ভয়, 
সেই ক্ষমাপ্রার্থনা, 
সেই অদৃশ্য সংযুক্তি।
কখনও মনে হয়, 
ভালোবাসা আসলে পূর্ণতার শিল্প নয়; 
বরং নিজের একটি অংশ ভেঙে দিয়ে 
অন্য কারও ভেতরে বাস করার নাম।
তাই আমি আজও তোমার সঙ্গে যুক্ত আছি— 
একটি অক্ষরের শরীরের নীরব ক্ষতের মতো, 
একটি শব্দের গোপন ব্যথার মতো—
অপূর্ণ প্রেমের মতো, খণ্ড'ত হয়ে। 
জুন ১০, ২০২৬
অপূর্ণ প্রেমের মতো— "খণ্ডত"
জিসান মাহমুদুল হাসান 
 #mxesun  #রাফ_টাস্ক
খণ্ড’ত যদি ‘ত’-এর খণ্ডরূপ হয়,
তবে আমি যেনো তোমার খণ্ড—
সম্পূর্ণ কোনো শব্দ নই,
শুধু উচ্চারণের শরীরে
লেগে থাকা একটুকরো অসমাপ্তি।
যেমন সন্ধ্যা পুরো রাত নয়,
তবু রাতের আগমনের ভার বয়ে আনে,
তেমনি তোমার পাশে থেকে আমি
শিখেছি আড়ালে থাকার ব্যাকরণ।
খণ্ড’ত একা দাঁড়াতে পারে না—
তার জন্য লাগে অক্ষর,…Read More
উচ্চারণে তুমি সবসময় প্রকাশিত নও, 
তবু হৃদ্মাঝারে তোমার ছায়া লেগে থাকে। 
অনুস্বার যেমন স্বতন্ত্র না হয়ে শব্দশরীরে মিশে— 
তার সুর, তার অনুরণন, 
তার পূর্ণতা তৈরি করে।
তুমিও তেমন জুড়ে থাকো আমার 
সমস্ত বাক্যে, সমস্ত নীরবতায়, 
সমস্ত অপ্রকাশিত স্বীকারোক্তিতে।
আমি যখন অন্য কথা বলি, 
সেখানেও তোমার ছায়া থেকে যায়; 
আমি যখন চুপ করে থাকি, 
সেই নীরবতারও একটি গোপন উচ্চারণ তুমি।
হসন্তে অক্ষরের অন্ত হয়, 
কিন্তু অনুস্বার শব্দের ভেতর থেকে যায়— 
অদৃশ্য অথচ অবিচ্ছেদ্য।
তাই তোমাকে আমি ভালোবাসি না শুধু, 
আমি তোমাকে বয়ে বেড়াই মনের ভিতর। 
যেমন শব্দ নিজের অন্তর্গত অনুস্বারকে বহন করে, 
আমি তেমনি অস্তিত্বের গভীরে তোমাকে বয়ে বেড়াই।
জুন ৯, ২০২৬
অপূর্ণ প্রেমের মতো— "অনুস্বার"
জিসান মাহমুদুল হাসান 
 #রাফ_টাস্ক  #mxesun
উচ্চারণে তুমি সবসময় প্রকাশিত নও,
তবু হৃদ্মাঝারে তোমার ছায়া লেগে থাকে।
অনুস্বার যেমন স্বতন্ত্র না হয়ে শব্দশরীরে মিশে—
তার সুর, তার অনুরণন,
তার পূর্ণতা তৈরি করে।
তুমিও তেমন জুড়ে থাকো আমার
সমস্ত বাক্যে, সমস্ত নীরবতায়,
সমস্ত অপ্রকাশিত স্বীকারোক্তিতে।
আমি যখন অন্য কথা বলি,
সেখানেও তোমার ছায়া থেকে যায়;
আমি যখন চুপ করে থাকি,
সেই নীর…Read More
বিসর্গের মতো আমি তোমার থেকে দূরে—
পাশাপাশি থেকেও স্পর্শহীন দুটি বিন্দু।
মাঝখানে অদৃশ্য এক ব্যবধান,
যেখানে জমে আছে না-বলা কথার ধুলো।
বিসর্গের মতো আমি তোমার থেকে দূরে—
যেনো আমার স্বর্গ থেকেও দূরে;
আর আমি ‘দুঃখ’-এর বিসর্গ হয়ে
বুকভরা দীর্ঘশ্বাস জড়িয়ে আছি।
তুমি আলো হয়ে অন্য আকাশে জ্বলছো,
আমি সেই আলোর পরিত্যক্ত প্রতিধ্বনি।
যতবার তোমার দিকে এগোতে চাই,
বিসর্গের দুই বিন্দুর মতোই কোন গ্রহণ 
এসে অনিবার্য এক দূরত্বে থামিয়ে দেয়।
আজকাল মনে হয়—
আমি কোনো শব্দ নই, 
কোনো বাক্যও নই;
আমি শুধু এক বিসর্গ, 
যার প্রথম বিন্দুতে তুমি,
দ্বিতীয় বিন্দুতে আমি,
আর মাঝখানে জমে আছে
সমস্ত না-পাওয়া, সমস্ত দুঃখ।
জুন ৭, ২০২৬
অপূর্ণ প্রেমের মতো— "বিসর্গ"
জিসান মাহমুদুল হাসান 
 #রাফ_টাস্ক  #mxesun
বিসর্গের মতো আমি তোমার থেকে দূরে—
পাশাপাশি থেকেও স্পর্শহীন দুটি বিন্দু।
মাঝখানে অদৃশ্য এক ব্যবধান,
যেখানে জমে আছে না-বলা কথার ধুলো।
বিসর্গের মতো আমি তোমার থেকে দূরে—
যেনো আমার স্বর্গ থেকেও দূরে;
আর আমি ‘দুঃখ’-এর বিসর্গ হয়ে
বুকভরা দীর্ঘশ্বাস জড়িয়ে আছি।
তুমি আলো হয়ে অন্য আকাশে জ্বলছো,
আমি সেই আলোর পরিত্যক্ত প্রতিধ্বনি।
যতব…Read More
হসন্তে অক্ষরের অন্ত হলে,
আমার ভালোবাসার অন্ত তুমি।
বর্ণমালার সব শব্দ যেমন একসময় 
থামে কোনো না কোনো বিরতিতে—
তেমনি আমার সমস্ত পথচলা, 
সমস্ত উচ্চারণ, 
সমস্ত অস্থিরতার শেষ আশ্রয় তুমি।
আমি যত কবিতা লিখেছি, 
যত উপমা কুড়িয়েছি পৃথিবীর বুক থেকে, 
যত নক্ষত্রের আলো নিয়েছি নিঃসঙ্গ রাতে— 
সবকিছুর শেষে একটি নামই থেকে যায়।
হসন্ত যেমন একটি অক্ষরকে বলে দেয়— 
এখানেই তার উচ্চারণ থামুক, 
তেমনি তুমি আমার ভেতরের সব ছুটে চলা 
নদীকে দাও অনির্বচনীয় শান্তির মোহনা।
তাই আমি আর অনন্তের সন্ধান করি না। 
কারণ বুঝে গেছি, 
প্রেমের সবচেয়ে দীর্ঘ যাত্রাও কোনো 
এক মানুষের কাছেই এসে শেষ হয়।
আর তুমি আমার সেই সমাপ্তির আশ্রয়, 
সেই বিরামচিহ্ন, সেই নীরব উচ্চারণ।
জুন ১০, ২০২৬
অপূর্ণ প্রেমের মতো— "হসন্ত"
Xesun Mahmudul Hasan 
 #mxesun
হসন্তে অক্ষরের অন্ত হলে,
আমার ভালোবাসার অন্ত তুমি।
বর্ণমালার সব শব্দ যেমন একসময়
থামে কোনো না কোনো বিরতিতে—
তেমনি আমার সমস্ত পথচলা,
সমস্ত উচ্চারণ,
সমস্ত অস্থিরতার শেষ আশ্রয় তুমি।
আমি যত কবিতা লিখেছি,
যত উপমা কুড়িয়েছি পৃথিবীর বুক থেকে,
যত নক্ষত্রের আলো নিয়েছি নিঃসঙ্গ রাতে—
সবকিছুর শেষে একটি নামই থেকে যায়।
হসন্ত…Read More
তুমিও কি
কোনো কোনো রাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে বসো?
কোনো পুরোনো গান শুনে অকারণে চুপ করে যাও?
কারো হাত ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ে— 
একসময় কেউ তোমাকে সমস্ত দিনলিপি শুনাতো।
জানি না। উত্তর জানারও দরকার নেই।
শুধু জানি- তুমি আমার ভুত-ভবিষ্যৎ 
তুমি আমার সৃষ্টি, আমার কেয়ামত। 
তুমি যে মিশে আছো—
অন্যমনস্কতায়, উদাসীনতায়, হাহাকারে—
তাই তোমাকে আলাদা করে ভাবতে পারি না।
যেমন বাতাসকে কেউ আলাদা করে দেখে না,
অথচ তার স্পর্শে অনুভূতির প্রতিটি পাতা দোলে;
তেমনি তুমিও আছো— 
আমার প্রতিটি নীরবতায়, 
প্রতিটি দীর্ঘশ্বাসে, প্রতিটি অকারণ হাসিতে।
আমার জীবনের যে অধ্যায়টায় তুমি আছো, 
সেটাকে আমি আজও 
"ছিলো" বলে বলতে পারি না।
মনে হয়— এখনও কোথাও 
বর্তমান কালেই লেখা আছে তোমার নাম।
অক্টোবর ২৯, ২০২৫
"তুমি আছো"
জিসান মাহমুদুল হাসান 
 #mxesun  #রাফ_টাস্ক
তুমিও কি
কোনো কোনো রাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে বসো?
কোনো পুরোনো গান শুনে অকারণে চুপ করে যাও?
কারো হাত ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ে—
একসময় কেউ তোমাকে সমস্ত দিনলিপি শুনাতো।
জানি না। উত্তর জানারও দরকার নেই।
শুধু জানি- তুমি আমার ভুত-ভবিষ্যৎ
তুমি আমার সৃষ্টি, আমার কেয়ামত।
তুমি যে মিশে আছো—
অন্যমনস্কতায়, উদাসীনতায়, হাহাকারে—
ত…Read More
সব বিদায়ে দুজনের চোখ ভেজে না,
ভেজে তার চোখ, 
যে জুড়ে থাকতে চায় আরো কিছুক্ষণ। 
যে মানুষটা শেষ মুহূর্ত পর্যন্ত
একটুখানি সময়ের জন্য প্রার্থনা করে,
একটা অজুহাত খোঁজে থেকে যাওয়ার।
সব বিদায়ে দুজনের বুক সমান ভারী হয় না,
একজন চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই আসে।
আর অন্যজন শেষ পর্যন্ত বিশ্বাস করে—
হয়তো এবারও থেকে যাবে মানুষটা।
সব বিদায়ে দুজন কাঁদে না,
কাঁদে সে-ই, 
যার কাছে সম্পর্ক ছিল আশ্রয়।
যার কাছে মানুষ'টা
অভ্যাস নয়, প্রয়োজন ছিল, প্রিয়জন ছিলো।
কাঁদে সে-ই, যে বিদায়ের পরও
মনে মনে একটু জায়গা খালি রেখে দেয়,
যদি কোনোদিন ফিরে আসার ইচ্ছে হয়।
আবার—
কিছু মানুষ বিদায় নেয় না;
শুধু দূরে সরে যায়, অবহেলায়।
মাহমুদ কোনো মরুভূমির নাম নয়,
তোমার বিদায়ী তাওয়াফে সে-ও কেঁদেছে।
মে ৩০, ২০২৬
"কাঁদে সে-ই"
জিসান মাহমুদুল হাসান 
 #রাফ_টাস্ক  #mxesun
সব বিদায়ে দুজনের চোখ ভেজে না,
ভেজে তার চোখ,
যে জুড়ে থাকতে চায় আরো কিছুক্ষণ।
যে মানুষটা শেষ মুহূর্ত পর্যন্ত
একটুখানি সময়ের জন্য প্রার্থনা করে,
একটা অজুহাত খোঁজে থেকে যাওয়ার।
সব বিদায়ে দুজনের বুক সমান ভারী হয় না,
একজন চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই আসে।
আর অন্যজন শেষ পর্যন্ত বিশ্বাস করে—
হয়তো এবারও থেকে যাবে মানুষটা।
সব বিদা…Read More
তোমাকে আবিষ্কারের নেশা এমনভাবে ধরেছে—
যেন আমি কোনো 
অনন্ত মানচিত্রের ভেতর হারিয়ে যাওয়া অভিযাত্রী,
যেখানে প্রতিটি রেখা তোমারই দিকে বাঁক নেয়,
আর প্রতিটি পথ আমাকে আরও গভীরে ডেকে নেয়।
তোমার শরীরের ভেতর ভেতর খুঁড়ে খুঁড়ে
শুনতে ইচ্ছে করে 
তোমার ভালোবাসার ধ্বনিতে লেখা সেই সংগীত,
যা কোনোদিন উচ্চারণ করা হয়নি,
শুধু রক্তের ভেতর দিয়ে বয়ে গেছে নিঃশব্দে।
আমি এখন দেশ নয়,
তোমাকে জয় করতে চাই—
একেকটা অচেনা ভূখণ্ডের মতো,
তোমার নীরবতার পাহাড়,
তোমার ক্লান্ত নদী,
তোমার লুকোনো উপত্যকা পেরিয়ে।
তোমার শরীর যেন কোনো পুরোনো সভ্যতার মানচিত্র,
যেখানে অক্ষর মুছে গেছে,
কিন্তু অনুভব এখনো জেগে আছে ধুলোয় ঢাকা।
আমি সেখানে খুঁজে ফিরি
অদেখা তিলের মতো ছোট ছোট সত্য—
যেগুলো কেবল চোখে দেখা যায় না,
শুধু কাছে গেলে
নিজেকেই হারিয়ে ফেলতে হয়।
তোমাকে আবিষ্কারের এই নেশা
আমাকে প্রতিদিন এক নতুন পথ দেখায়
আর আমি তোমার ভিতর গভীরভাবে প্রবেশ করি—
যেখানে আমি আর আমি থাকি না,
থাকে শুধু তোমাকে জানার এক অশেষ পিপাসা।
নভেম্বর ০৩, ২০২৫
"তোমাকে জয় করতে চাই"
জিসান মাহমুদুল হাসান 
 #mxesun  #রাফ_টাস্ক
তোমাকে আবিষ্কারের নেশা এমনভাবে ধরেছে—
যেন আমি কোনো
অনন্ত মানচিত্রের ভেতর হারিয়ে যাওয়া অভিযাত্রী,
যেখানে প্রতিটি রেখা তোমারই দিকে বাঁক নেয়,
আর প্রতিটি পথ আমাকে আরও গভীরে ডেকে নেয়।
তোমার শরীরের ভেতর ভেতর খুঁড়ে খুঁড়ে
শুনতে ইচ্ছে করে
তোমার ভালোবাসার ধ্বনিতে লেখা সেই সংগীত,
যা কোনোদিন উচ্চারণ করা হয়নি,
শুধু রক্তের ভেতর দিয়ে বয়ে…Read More
									<slash:comments>4</slash:comments>
এই শহরে হররোজ প্রেম খুন হয়—
কোনো খবরের কাগজে ছাপা হয় না তার বিবরণ।
শুধু রাত নামলে
অগণিত জানালার ভেতর
নিঃশব্দে নিভে যায় কিছু আলো।
এখানে মানুষ খুব সহজে বলে—
“ব্যস্ত আছি”,
“সময় নেই”,
“পরে কথা হবে”—
আর সেই কথার আড়ালেই
মরে যায় একসময়ের খুব প্রিয় কোনো নাম।
এই মৃত শহরে ভালোবাসা
বড় কোনো ট্র্যাজেডিতে শেষ হয় না,
বরং প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যায়—
অপেক্ষা না-পাওয়া ফোনকলের ভেতর,
অর্ধেক উত্তর দেওয়া মেসেজে,
অথবা একই বিছানায় শুয়ে থাকা
দু’জন মানুষের দীর্ঘ নীরবতায়।
কত সম্পর্ক
এখানে বাঁচিয়ে রাখার অভিনয় করে।
কত মানুষ
হাসিমুখে অফিসে যায়,
বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়,
আর ভেতরে ভেতরে
নিজেরই মৃত অনুভূতির পাশে বসে থাকে।
জানুয়ারি ২, ২০২৬
"মৃত শহর"
জিসান মাহমুদুল হাসান 
 #রাফ_টাস্ক  #mxesun
এই শহরে হররোজ প্রেম খুন হয়—
কোনো খবরের কাগজে ছাপা হয় না তার বিবরণ।
শুধু রাত নামলে
অগণিত জানালার ভেতর
নিঃশব্দে নিভে যায় কিছু আলো।
এখানে মানুষ খুব সহজে বলে—
“ব্যস্ত আছি”,
“সময় নেই”,
“পরে কথা হবে”—
আর সেই কথার আড়ালেই
মরে যায় একসময়ের খুব প্রিয় কোনো নাম।
এই মৃত শহরে ভালোবাসা
বড় কোনো ট্র্যাজেডিতে শেষ হয় না,
বরং প্র…Read More
তুমি আবারও ফিরে এসো—
ভেঙেচুরে যাও আমাকে।
অক্ষত থাকার 
ভান করতে পারছি না আর,
ভেতরে ভেতরে এতদিনে
সবকিছু এমনিতেই ধ্বসে গেছে।
এসো,
আবার এলোমেলো করে দাও ঘুম,
সেই চন্দ্রগ্রস্ত রাতগুলো ফিরিয়ে দাও,
দিও জানালার পাশে দাঁড়িয়ে থাকা
সেই অস্থির অপেক্ষাগুলোও।
আমি জানি,
তোমার ফিরে আসা মানেই শান্তি নয়—
বরং আরও কিছু অনিদ্রা,
আরও কিছু অসহ্য দীর্ঘশ্বাস,
আর নিজেকে হারিয়ে ফেলার ভয়।
তুমি আবারও ফিরে এসো—
উদ্ধার করতে নয়,
পুরোপুরি শেষ করে দিতে।
আমি ধ্বংস হয়েও
আবার তোমার কাছেই
ভেঙে পড়তে চাই। 
মার্চ ১৫, ২০২৬
"ফিরে এসো"
জিসান মাহমুদুল হাসান 
 #mxesun  #রাফ_টাস্ক
তুমি আবারও ফিরে এসো—
ভেঙেচুরে যাও আমাকে।
অক্ষত থাকার
ভান করতে পারছি না আর,
ভেতরে ভেতরে এতদিনে
সবকিছু এমনিতেই ধ্বসে গেছে।
এসো,
আবার এলোমেলো করে দাও ঘুম,
সেই চন্দ্রগ্রস্ত রাতগুলো ফিরিয়ে দাও,
দিও জানালার পাশে দাঁড়িয়ে থাকা
সেই অস্থির অপেক্ষাগুলোও।
আমি জানি,
তোমার ফিরে আসা মানেই শান্তি নয়—
বরং…Read More
কত বিষণ্ন বর্ষায় কেটে গেছে আমাদের রাত—
জানালার কাঁচ বেয়ে নামা বৃষ্টির রেখার মতো
আমরা ধীরে মিশে গেছি একে অপরের ভিতর।
কত শুক্লপক্ষের রাত,
কত অহেতুক আলাপন—
যেখানে শব্দের চেয়ে বেশি কথা বলতো নীরবতা,
আর নিটোল স্নিগ্ধতা- এসে বসতো
তোমার কাঁধে মুখ রাখার সহজ ভঙ্গিতে।
সেইসব রাত সত্যিই কি শেষ হয়ে যায়?
নাকি ঘুম ভাঙার পরও
বালিশে লেগে থাকে তাদের উষ্ণতা।
আমি আজও হাত বাড়িয়ে দেখি—
শূন্যতায় যদি তোমার আকৃতি গড়ে উঠে।
কী নিঃশব্দে, কত নিভৃতে হারিয়ে যায় সব!
কোনো ঘোষণা নেই,
কোনো ভাঙচুর নেই,
শুধু একদিন হঠাৎ টের পাই—
আগের মতো আর কথা জমে না,
চোখের ভিতর আগুন জ্বলে না,
স্পর্শে আর কেঁপে ওঠে না পৃথিবী।
ভুলে যাই আমাদের সব বসন্ত দিন।
কৃষ্ণচূড়ার নিচে দাঁড়িয়ে থাকা বিকেল,
অকারণ হাসি,
হাত ছুঁয়ে যাওয়ায় জন্ম নেওয়া কাঁপুনি—
সবই যেন অন্য কারও জীবন এখন।
যেখানে মাঝরাতে এখনও
পুরোনো কথারা মদিরার মতো গাঢ় হয়ে যায়,
পুরোনো স্পর্শেরা ছায়ার মতো ঘুরে বেড়ায়,
আর আমরা—
দু’জন আলাদা মানুষ একই স্মৃতিতে বন্দী।
মে ৬, ২০২৬
"একই স্মৃতিতে বন্দী দু'জন"
জিসান মাহমুদুল হাসান 
 #রাফ_টাস্ক  #mxesun
কত বিষণ্ন বর্ষায় কেটে গেছে আমাদের রাত—
জানালার কাঁচ বেয়ে নামা বৃষ্টির রেখার মতো
আমরা ধীরে মিশে গেছি একে অপরের ভিতর।
কত শুক্লপক্ষের রাত,
কত অহেতুক আলাপন—
যেখানে শব্দের চেয়ে বেশি কথা বলতো নীরবতা,
আর নিটোল স্নিগ্ধতা- এসে বসতো
তোমার কাঁধে মুখ রাখার সহজ ভঙ্গিতে।
সেইসব রাত সত্যিই কি শেষ হয়ে যায়?
নাকি ঘুম ভাঙার পরও
বালিশে লেগে থাকে তাদের উষ্ণ…Read More
আমি ভেবেছিলাম,
পৃথিবী অন্তত একটু কেঁপে উঠবে।
আকাশের কোথাও বিদীর্ণ শব্দ হবে।
কিন্তু কিছুই হলো না।
শুধু খুব নিঃশব্দে
একটা যুগ শেষ হয়ে গেলো।
কেনো কোন ঝড় উঠে নি,
একটুকরো বৃষ্টিও পড়েনি। 
যেন প্রকৃতি আগেই মেনে নিয়েছিলো
তোমার চলে যাওয়ার সিদ্ধান্ত।
শুধু আমি পারিনি আজও। 
বুঝতে পারি নি আমাদের 
প্রদীপটা কখন অন্ধকারে ডুবে গেছে।
তবু বুকের কোথাও
একটা অবিশ্বাস এখনও বসে আছে—
হয়তো তুমি ফিরে তাকাবে,
হয়তো এই নীরবতা ভেঙে
একবার অন্তত ডাকবে আমার নাম।
যখন রাত গভীর হয়,
তখন বুঝতে পারি-
কিছু মানুষ হারিয়ে যায় না শুধু,
তারা সঙ্গে করে
ভেতরের পুরো পৃথিবী নিয়ে চলে যায়।
মার্চ ১৪, ২০২৬
"যুগের অবসান"
জিসান মাহমুদুল হাসান 
 #mxesun  #রাফ_টাস্ক
আমি ভেবেছিলাম,
পৃথিবী অন্তত একটু কেঁপে উঠবে।
আকাশের কোথাও বিদীর্ণ শব্দ হবে।
কিন্তু কিছুই হলো না।
শুধু খুব নিঃশব্দে
একটা যুগ শেষ হয়ে গেলো।
কেনো কোন ঝড় উঠে নি,
একটুকরো বৃষ্টিও পড়েনি।
যেন প্রকৃতি আগেই মেনে নিয়েছিলো
তোমার চলে যাওয়ার সিদ্ধান্ত।
শুধু আমি পারিনি আজও। 
বুঝতে পারি নি আমাদের
প্রদীপটা কখন অন্ধকারে ডুবে গেছে।
তবু…Read More
একটা ঝড় জমাট বাঁধছে।
আকাশ এখনও নীল, চুপচাপ।
সবচেয়ে ভয়ংকর বজ্রপাতগুলো
আগে শব্দ করে না, শুধু ঝলসে ওঠে।
​তেমন ঝলসে যাওয়া দু'চোখ দেখছে আমাকে—
কোন অভিমান নেই,
কোন অভিযোগ নেই।
আছে একধরনের ক্লান্ত নীরবতা—
যেন বহু যুদ্ধ হেরে যাওয়া কোনো নগরী
শেষবারের মতো নিজের পতাকা গুটিয়ে নিচ্ছে।
​আমি হাত বাড়িয়ে তার শান্ত আঙুল ছুঁতে চাই,
কিন্তু মাঝখানে জমে আছে এক অদৃশ্য প্রাচীর;
যেখানে আমাদের হাজার বছরের চেনা কথারা
বরফের মতো শীতল, ইতিহাসের মতো নিরব।
বিচ্ছেদের মন্ত্র পড়া হচ্ছে না,
তবু শোক ঢাকে তালে পা ফেলে আসছে,
তবু বাতাস ভারী হচ্ছে অমোঘ বিদায়-বাণীতে।
​এখন কেবলই ভাঙনের শব্দহীন অপেক্ষা।
জানি—
এই থমথমে মেঘে গুমোট হবে আবহাওয়া,
এই থমথমে মেঘে আর কোন বৃষ্টি নামবে না,
যা আসবে, তা ধ্বসে দেবে লুপ্ত নগরীর মতো।
আমি কোন শব্দ শুনতে পাচ্ছি না, আশ্চর্য!
ধ্বংস হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তেও
এই পৃথিবীটা কী ভীষণ নিস্পৃহ, কত শান্ত!
মার্চ ২৩, ২০২৬
"শব্দহীন অপেক্ষা"
জিসান মাহমুদুল হাসান 
 #রাফ_টাস্ক  #mxesun
একটা ঝড় জমাট বাঁধছে।
আকাশ এখনও নীল, চুপচাপ।
সবচেয়ে ভয়ংকর বজ্রপাতগুলো
আগে শব্দ করে না, শুধু ঝলসে ওঠে।
​তেমন ঝলসে যাওয়া দু’চোখ দেখছে আমাকে—
কোন অভিমান নেই,
কোন অভিযোগ নেই।
আছে একধরনের ক্লান্ত নীরবতা—
যেন বহু যুদ্ধ হেরে যাওয়া কোনো নগরী
শেষবারের মতো নিজের পতাকা গুটিয়ে নিচ্ছে।
​আমি হাত বাড়িয়ে তার শান্ত আঙুল ছুঁতে চাই,
কিন…Read More
মানুষ আসলে খুব সামান্য 
জিনিসের কাছেই হেরে যায়।
দুটো দিন একসাথে থাকার লোভ
একসময় এমনভাবে পেয়ে বসে,
নিজেকেই অপরিচিত লাগে।
নিজের ভেতরে এত অভাব আছে—
তোমাকে না চাইলে হয়তো জানতামই না।
আমরা আসলে মানুষকে চাই না শুধু,
চাই তার উপস্থিতির অভ্যাস।
একটা নির্দিষ্ট কণ্ঠস্বর,
রাতের শেষে এসে থেমে থাকা কিছু কথা,
অকারণে “কিছু লাগবে?” জিজ্ঞেস করা,
অথবা ভিড়ের মাঝেও
নির্দিষ্ট মানুষের চোখে নিজেকে খুঁজে পাওয়া।
তারপর একসময়
এই সামান্য জিনিসগুলোর জন্যই
কেমন ভিতরে ভিতরে ভিখারি হয়ে যাই।
অহংকার ঝরে পড়ে,
যুক্তি হার মানে,
নিজেকে ছোট করতে করতেও
শুধু আরেকটু কাছে থাকার ইচ্ছে বেঁচে থাকে।
স্বার্থপরের মতো চাই—
মানুষটা থাকুক,
আরও কিছুদিন,
আরও কিছু রাত,
আরও কিছু অসমাপ্ত আলাপের জন্য।
যেন সময়কে একটু ফাঁকি দেওয়া যায়।
চাই নিজের শূন্যতাটুকু ভরাট করতে।
একদিন খুব গভীর ভালোবাসার মাঝে
হঠাৎ আবিষ্কার করি—
আমরা শুধু অসম্পূর্ণতার আশ্রয় খুঁজছিলাম।
মে ২, ২০২৬
"উপস্থিতির অভ্যাস"
জিসান মাহমুদুল হাসান 
 #রাফ_টাস্ক  #mxesun
মানুষ আসলে খুব সামান্য
জিনিসের কাছেই হেরে যায়।
দুটো দিন একসাথে থাকার লোভ
একসময় এমনভাবে পেয়ে বসে,
নিজেকেই অপরিচিত লাগে।
নিজের ভেতরে এত অভাব আছে—
তোমাকে না চাইলে হয়তো জানতামই না।
আমরা আসলে মানুষকে চাই না শুধু,
চাই তার উপস্থিতির অভ্যাস।
একটা নির্দিষ্ট কণ্ঠস্বর,
রাতের শেষে এসে থেমে থাকা কিছু কথা,
অকারণে “কিছু লাগবে?” জিজ্ঞেস…Read More