-
• 4 years agoআনোয়ার পারভেজ নূর শিশির• 4 years ago
আমি আর তুমি / তুমি আর আমি, এছাড়া কি আর কোনো কবিতা হ’তে পারেনা…! হ’তে পারে, তবে সেটা এ জীবনে নয়, অন্য কোনো জীবনে… যেখানে কোনো আমি নেই, শুধু তুমি, শুধু তুমি…!
📌⌠ সাথিয়া নৈবদ্য ⌡
কোথায় আকাশ তেমন খালি,
প্রিয়ার বিরহ রাখি
মনে বিম্বিত সদাহাস্য চির
পরিচিত মায়া মুখ
তার চেয়েও কি আর কেউ
আছে নিরিবিলি পাখি
তুমি আমার ব্যথাতীত ব্যথা,
সুখেরও অধিক সুখ…
তুমি ও তোমার সমস্ত অস্তিত্ব
আমার কাছে ঈদি
তুমি নেই তবুও তুমিময়
আমার যা কিছু আছে
আমাকে তোমার সর্ব্বকালসঙ্গী
করেছে দয়াল বিধি
আমার হৃদয় অন্ধ অতৃপ্ত
সে তোমার প্রেমের দয়ায় বাঁচে…
আড়ষ্ট করতলে ঘুমন্ত
অতীত এক মহাকাল বেদনা
জ্বালিয়ে পুড়িয়ে ছাই
করে গেল বৃষ্টিহীন আসমান
নিলাম ক’রবো জীবন
আমার স্মৃতিটুকু তবু দেবোনা
তোমার প্রেমে ম’রে
দেখো কেমন আমি ভাসমান…!
কত দারুন অনাবিল
দিন দুপুর বিকেল সন্ধ্যা রাত
হৃদয়ের কাছে হৃদয়ের
অনন্ত সুখ, প্রশান্ত বসবাস
তোমার হাসিমুখ,
তোমার চোখে সুখের জলপ্রপাত
আমাকে দেয় অনন্তে
তোমার ফিরে পাওয়ার আশ্বাস…
____________________________________
“আগুনে পোড়ালে তবু কিছু রাখে কিছু থাকে,
হোক না তা শ্যামল রঙ ছাই,
মানুষে পোড়ালে আর কিছুই রাখে না
কিচ্ছু থাকে না,
খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই।”
________________ [ মানবানল / হেলাল হাফিজ ]
______________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]
