Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • 📌 ​ ​⌠ মহাশূন্যের শব্দিতা ⌡ ​ ​

    অজান্তেই আসে আর চলে যায়
    পাশের মানুষটিও
    রেখে যায় শুধুমাত্র কিছুকালের স্মৃতি
    আকাশগঙ্গায় হারিয়ে যায় অন্ধকার গৃহ
    নিঃসীমে পাখা মেলে
    অন্ধ প্রতিকৃতি…
    কি এক আততায়ী স্বপ্ন তাঁকে
    করেছে ধুলোর মত মিহিন
    অপলক চোখে তাঁর চলে যাওয়া দেখি…

    কারো কারো নিজেকে বিশ্বের
    সবচেয়ে অচেনা মানুষ মনে হয়,
    শুধু আসা আর যাওয়া মানেই
    জীবনপ্রবাহ নয়…

    কাঁদায় অনুক্ষণ অনির্বার
    সুলভে পাওয়া অযাচিত অভিলাষ
    ভিন্ন স্থানে, বিভিন্ন কালে, একই পাত্র
    বয়ে নিয়ে বেড়ায় নিজেকেই ​
    শেষবেলা অবধি অথচ…
    নিজেকে কোনভাবেই করতে আবিষ্কার ​
    অপারগ হয়ে ফেলে তপ্ত নিঃশ্বাস
    আমি পেলাম যতটুকু ​
    তার সিকি আনাও কি কখনও
    পেরেছি দিতে নিরুপায় প্রাণে কারো…!

    এ বর্ণচোরা নিঃশেষপ্রায় জন্মের
    তবে কি ছিল প্রয়োজন !
    সাড়ম্বর যে জীবনকে ভেবেছি সমুদ্রতুল্য
    আদতে সে পাতকুয়ো’ও নয়…

    অপরাহ্নের শেষ এতটুকু ক্ষণ
    সুর্যাস্তের এখনো কিছু বাকি ​ ​ ​
    সাথে নিয়ে সঞ্চিত এক মুঠো অয়োময় গোধুলি
    চেয়ে দেখো, হে আমার নিশ্চুপ কালবালিকা
    যেচেছো যা কিছু
    আজ তার’ও ঢের বেশি এনেছি… … …
    _____________________________________________
    ‘‘অবশেষে জেনেছি মানুষ একা
    জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা
    দৃশ্যের বিপরীতে সে পারে না একাত্ম হতে এই পৃথিবীর সাথে কোনদিন’’
    [ ‘পাখি হয়ে যায় প্রাণ’ / কবি আবুল হাসান ]
    _____________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    18
    15 Comments
    • এ বর্ণচোরা নিঃশেষপ্রায় জন্মের
      তবে কি ছিল প্রয়োজন !
      সাড়ম্বর যে জীবনকে ভেবেছি সমুদ্রতুল্য
      আদতে সে পাতকুয়ো’ও নয়…
      অপরাহ্নের শেষ এতটুকু ক্ষণ
      সুর্যাস্তের এখনো কিছু বাকি
      সাথে নিয়ে সঞ্চিত এক মুঠো অয়োময় গোধুলি
      চেয়ে দেখো, হে আমার নিশ্চুপ কালবালিকা
      যেচেছো যা কিছু
      আজ তার’ও ঢের বেশি এনেছি… … …কল্পনার চেয়েও বেশি অনুভব করলাম এই লাইন গুলো। আচ্ছা আপনার প্রকাশিত বই এর কোনো পিডিএফ হবে ?

      • মন্তব্যে উদ্বেলিত ও মুগ্ধ প্রিয় কবি শিউলি চক্রবর্তী … ই-শব্দিতা (PDF Poetry Edition) তৈরির কাজ চলছে… হয়ে গেলে অবশ্যই আপনাকে পাঠাবো… একটু অপেক্ষা ক’রতে হবে যে…! আপনাকে জানাই নিরন্তর শুভেচ্ছা, প্রীতিমুগ্ধতা ও ভালোবাসা প্রিয়…

    • যাওয়া আসার পথের পাশে স্মৃতি পড়ে রয়। অভিনন্দন।

    • দারুণ লাগলো: সাড়ম্বর যে জীবনকে ভেবেছি সমুদ্রতুল্য
      আদতে সে পাতকুয়ো’ও নয়…

    • এ অংশটুকু দেয়ার উদ্দেশ্য কি? প্লীজ: ‘‘অবশেষে জেনেছি মানুষ একা
      জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা
      দৃশ্যের বিপরীতে সে পারে না একাত্ম হতে এই পৃথিবীর সাথে কোনদিন’’
      [ ‘পাখি হয়ে যায় প্রাণ’ / কবি আবুল হাসান ]

      • এই কবিতাটি লেখার আগে আমি পঞ্চাশ দশকে’র কবি আবুল হাসানের তেমন কোনো কবিতা পড়িনি শুধুমাত্র “ঝিনুক নীরবে সহো” ছাড়া, অবশ্য সেটা’ও পড়েছিলাম আজ থেকে হয়তো বছর বিশেক আগে…

        অনেকেই হয়তো খেয়াল করেছেন যে আমি আমার কবিতা’য় অনেক কবি সাহিত্যিকের রেলিভেন্ট রেফারেন্স ক্যোটেশ্যন ব্যবহার করি… এই কবিতাটি’র জন্য রেফারেন্স খুঁজতে গিয়ে মো. ইয়াকুব আলী লেখা একটা সংবাদ প্রবন্ধে কবি’র এই “পাখি হয়ে যায় প্রাণ” পেলাম যেটা অভিভাবকত্ব ক’রে আমার “মহাশূন্যের শব্দিতা”র, যেখানে বিধৃত হয়েছে কোনো কোনো মানুষের অপরাগতার কথা, তাদের ব্যর্থতার কথা, যে নিজেকে চিনেছে ব’লে সারাজীবন দাবী করে এসে, সর্বহৃত হ’য়ে একা বসে আছে… এই কবিতা’টিও এখানে অসম্পূর্ণ আকারে দেয়া রয়েছে তাই হয়তো আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকতে পারে… যদি এ কবিতা নিয়ে আরও কোনো জিজ্ঞাস্য থাকে তবে আমাকে নির্দ্বিধায় জানাতে পারেন… শুভেচ্ছা ও ভালোবাসা জানাই… শুভ হোক সবারই…

      • @anwar-parvez-nur-shishir! “বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র / নানানভাবে নানান কিছু শিখছি দিবারাত্র” – ধন্যবাদ আপনাকে জবাবের জন্য। আপনি বললেন “রেলিভেন্ট রেফারেন্স কোটেশন” । Relevant শব্দের অর্থ হচ্ছে সম্পর্কিত related with, connected with । আমি এখানে বিভিন্ন জনের কবিতায় কমেন্টে এরকম করতে যেয়ে অর্থাৎ “রেলিভেন্ট রেফারেন্স কোটেশন” হিসাবে অন্য কারো কবিতা দেয়ায় কেউ কেউ মন খারাপ করেছেন। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। একই মানুষ হিসাবে চিন্তার সাদৃশ্য তো থাকতেই পারে। এটা আসলে খারাপ কিছু না।
        আপনি তো আপনার কবিতার বাইরে এটা ব্যবহার করেন। অনেকে কবিতার মধ্যে এরূপ উদ্ধৃতি (quotations) ব্যবহার করেন। আমিও মাঝে মাঝে করি আমার মত করে। এখানে তুলটে দেয়া “আত্মার মুক্তি” কবিতাটা দেখতে পারেন। এটা ভাব-চিন্তার অগ্রগতিতে সহায়ক।

      • যারা আপনার কমেন্টে’র রেফারেন্সে মন খারাপ করেছেন তারা’ও নিশ্চয়ই একদিন পজিটিভ আচরণ করতে শুরু করবেন… আমি আমার কোনো নেতিবাচক কবিতায়’ও ইতিবাচকতার ইঙ্গিত এজন্যই দিয়ে যাই সর্বদা… আপনাকে নিশ্চিতভাবে নিজের সত্য ও সুন্দর বিশ্বাস ও আদর্শে অটল ও অনন্য থাকতে হবে…
        “আত্মার মুক্তি” পাঠ ক’রলাম এবং অত্যন্ত সমৃদ্ধ হ’লাম… আপনার কোনো কবিতায় আমন্ত্রণ জানালে আমাকে মেনশ্যন করবেন ট্যাগ ক’রে তাহলে খুঁজে বের ক’রতে সুবিধা হবে… শুভ হোক…

    • ধন্যবাদ ! অনেক সুন্দর করে নিজেকে বর্ণনা করেছেন । গভীরভাবে পর্যবেক্ষন করলে বুঝা যায় আমাদের বিভিন্ন অস্তিত্বের বিভিন্ন রূপ যা আমরা বিভিন্নভাবে পালন করি । কখনও সময়ে বিলীন হই কখনও পারিনা দুনিয়ার প্রতি মায়া – মমতার জন্য । আমি আসলে পৃথিবীও যে একদিন মানুষের মত মারা যাবে তার ই আকুল আবেদন দেখি প্রভূর প্রতি । মানুষ হিসেবে আমরা কত অসহায় এবং ক্ষুদ্র ও ক্ষনস্থায়ী সেটা হূদয়াঙ্গম এবং প্রকাশ টাই দেখিছি ।। আবারো ধন্যবাদ আমাকে পড়তে বলেছেন । আমার একটা কবিতা আছে হাওয়াই মিঠাই কষ্ট করে একটু পড়ে দেখবেন ।💙❤💛

      • প্রিয়কবি আপনার “হাওয়াই মিঠাই” পড়ে এলাম… আমি সত্যিই খুব আনন্দিত হয়েছি আপনার কবিতা পাঠের আমন্ত্রণে এবং আমি আমার মুগ্ধতা’ও রেখে এসেছি প্রিয়… এখানে আপনার মন্তব্যে আমি প্রীতিমুগ্ধতা জানাই কবি… একদিন নিশ্চিতভাবেই সমস্ত মমতা’কে পিছনে আমাদের’কে মহাশূন্যের বুদ বুদ হতে হবে, এর কোনো রকম ব্যত্যয় ঘটবে না… আপনাকে ধন্যবাদ ও সর্বান্তরিক শুকামনা জানাই প্রিয়কবি…

    • কারো কারো নিজেকে বিশ্বের
      সবচেয়ে অচেনা মানুষ মনে হয়,
      শুধু আসা আর যাওয়া মানেই
      জীবনপ্রবাহ নয়…

    • কিছু কিছু শব্দেরা নীরব থেকেই বেশী প্রকাশ করে ভাব
      বিশ্বাস করুন কবি আজকে আমার শব্দের খুব অভাব।
      অসাধারণ কথাটুকু বলেই আমি ক্ষান্ত
      আজ কথারা বড্ডো বেশী ক্লান্ত

    • চমৎকার, শুভকামনা চলমান💐

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar