-
একটি গান – সহস্র মুগ্ধতা [ ২ ]
𝄞
এ পৃথিবীতে কিছু কিছু সংগীত শুনলে মনে হবে এর উৎসবিন্দু এই পৃথিবীর বাইরে কোথাও, কোথাও কোন্ সুন্দরতম সুদূর থেকে এটা ভেসে ভেসে আসে…!
এমন একটি গান যা আপনি যতবারই শুনবেন ততবারই আপনার মনকে এলোমেলো ক’রে দিতে সক্ষম… অনেক সুরকার ও সংগীতবোদ্ধাগণ বলেছেন এটি Endlessly Playable…! গানটির বানী-ছন্দ ছোট হলেও উপমহাদেশের জীবন্ত কিংবদন্তী অস্কার বিজয়ী সুরকার যাকে “মোৎজার্ট অব মাড্রাজ” বলা হ’য়ে থাকে সেই “এ আর রহমান” এর স্টাফ নোটেশ্যনে এতটাই অপ্রতিরোধ্য এবং মোহণীয় যে আপনি এর সুরের ইন্দ্রজালে মন্ত্রমুগ্ধ হয়ে যেতে বাধ্য…
𝄞
তামিল-তনয় পদ্মভূষণ “এ আর রহমান”-এর পরিচয়ের কোনো অপেক্ষা রাখে না… যিনি স্বনামেই প্রখ্যাত এবং যিনি নিজেই একটি প্রতিষ্ঠান – যাকে আদর করে “Isai Puyal” বা “সংগীতের ঝড়ো হাওয়া” ব’লে ডাকা হয়…! তিনি সেই কয়েকজন মিউজিশিয়ানদের মধ্যে একজন যারা নিজেদের রেকর্ড ভাঙতে পছন্দ করেন এবং সৃজনশীলতার উজ্জ্বল সিগনেচার রেখে নতুন কিছু তৈরি করতে সর্বদাই প্রস্তুত…
𝄞
গানটি পাঞ্জাবি ভাষায় রচিত। এটির রচয়িতা আরেক প্রখ্যাত পাঞ্জাবি কন্ঠশিল্পী সুখবিন্দর সিং যিনি বহু জনপ্রিয় গানে কন্ঠ দিয়ে শ্রোতাদের কাছে ভালোবাসার জায়গা করে নিতে পেরেছেন… যদিও গানটিতে খুব কালজয়ী কোনো লিরিক নেই, শুধুমাত্র কয়েকটি লাইন আছে যা পুরো গানে বারবার বলা হয়েছে, তবুও সেগুলি একজনকে বসিয়ে রাখার এবং অবিরাম শোনার পক্ষে যথেষ্টের চেয়েও বেশি। এবং সেটি অবশ্যই এ আর রহমানের অসম্ভব Out of the world সুরের জন্যে…
𝄞
গানটির নাম “মন চান্দ্রে”, যার অর্থ পাগল হৃদয়। এই গানটিতে একজন প্রেমিকের আবেগকে চিত্রিত করা হয়েছে যিনি বলছেন যে তিনি প্রেমে পড়ার পরে কোনও শান্তি বা তৃপ্তি খুঁজে পান না। আপনি যদি কখনও প্রেমে পড়ে থাকেন এবং এতে আঘাত পেয়ে থাকেন তবে আপনি এই গানটি
অনিবার্যভাবে পছন্দ করবেন…
𝄞
তুলটে আমার দারুন সুন্দর মনের কবিসাহিত্যিক বন্ধুদের উপহার হিসেবে এই বিশেষভাবে নির্বাচিত গানটির অনুবাদ দেয়া হলো সম্পূর্নভাবে হৃদয়াঙ্গম করার জন্যে…
𝄞
“Mann Chandre” – মন (হৃদয়) চান্দ্রে (পাগল)। মানে পাগল হৃদয়। একটি হৃদয় যা প্রেমের জ্বালায় অশান্ত, অস্থির… এ প্রেম এমনই – “যে জলে আগুন জ্বলে” ( হেলাল হাফিজ ) … এই গানটি এমন একজন প্রেমিকের আবেগ নিয়ে যে বলে যে সে প্রেমে পড়ার পর কোনো শান্তি বা তৃপ্তি পায় না…
𝄞
গানটি পাঞ্জাবি ভাষায়, কিন্তু বিশ্বাস করুন আপনি একটি শব্দ না বুঝলেও আপনার অন্য কোনদিকে খেয়াল থাকবে না কারণ এই গানটি সবই সুরময়, সুরমাখা এবং সুরপূর্ণ … … … ♪ ♫𝄞 ♬ ♪𝄞 ♫ ♬𝄞♪
𝄞
এ্যালবাম: Connections (Released: October 2008)
কন্ঠ: সুখবিন্দর সিং, শ্রদ্ধা পন্ডিত, বিজয় প্রকাশ
সংগীতঃ এ আর রহমান
গানের কথাঃ সুখবিন্দর সিং
ভাবানুবাদঃ আনোয়ার পারভেজ নূর শিশির
𝄞
“উতলা মন পায় না কিছুতে তৃপ্তি
কেন ডুবতে গেলাম ভালোবেসে…!
আমার কিছুতেই নেই মুক্তি…
হৃদয় একবারই ভালোবেসেছে
ভিতরে পুড়ে হয়েছে অঙ্গার
অথচ নয়নে অশ্রু জলের ছল্ ছল…!
স্বস্তি নেই এতটুকু আর
হৃদয়হীনের কষ্ট নেই কোনো,
বুঝবে না সে নিষ্ঠুর কিছুতে
এসে একবার দেখে যাও প্রিয়তম…
ভালোবাসার আগুনে কিভাবে জ্বলছি
উতলা মন পায় না কিছুতে তৃপ্তি…!”
𝄞
মূল গানের কথাঃ
“মন চান্দ্রে নু রাস না আভে,
না আভে দারওয়াস্ …!
জিগার দা সওদা ক্যিউ ক্যর ব্যেঠা ,
মুক্কাদি জানদি আস্ …!
জে লুট জানদা তে লুট জানদা দিল,
হৌক্যে খাঁকে ছুপ জানদা…!
বেপারওয়াহ দা কি ক্যেহনা,
না আভে দারওয়াস…!
দার্দ সাতৌন্দা বেদারঁদা নু,
বেদারদাঁ দা কি জানদা…!
মন চান্দ্রে নু রাস্ না আভে
না আভে দারওয়াস্ (পুনরাবৃত্তি)….”
𝄞
উপরের লাইনটি পুনরাবৃত্তি হতে থাকবে এবং এটি শুনতে থাকা মানুষটি ব্যথা অনুভব করা শুরু করবে, ব্যথাটা ধীরে ধীরে মধুর পরশে হৃদয়কে প্রশান্ত করে দেবে…! আমার মনে হয় অ্যালবামের নামটি এই গানটির সাথে পুরোপুরি উপযুক্ত: সংযোগ… এই গানটি দুটি আত্মার সংযোগ এবং তারা আলাদা হওয়ার সময় যে যন্ত্রণার মধ্য দিয়ে যায় তা চিত্রিত করে। এত চমৎকার কম্পোজিশ্যন নিয়ে আর কিছু লেখার নেই। শুধু এটা শুনুন… এর মধ্যে কোথাও এমন শান্তি খুঁজে পাবেন যা হয়তো আপনি এতদিন ধরে খুঁজছিলেন…!
𝄞
তথ্যসুত্রঃ
১) Mann Chandre Nu – Best of A R Rahman, mukhtarlyallpuri blogspot
২) An Unusual Review – Mann Chandre Nu, amansharma wordpress
৩) Discussion on Mann Chandre Nu – Instantkhichri blogspot
৪) Connections (Album) – Wikipedia Review
৫) A R Rahman at his best – chennairavi wordpress
___________________________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]-
-
-
অসম্ভব ভালো একটা গান! এ আর রহমানের সূফী গানগুলো রেগুলার শোনা হয় তবে এই বিরহ মধুর গানটি আগে শোনা হয়নি। এ আর রহমানের কম্পোজিশন নিয়ে নতুন করে কিছু বলতে চাইনা কারণ তার সৃষ্টি যে অন্য ধারার তা আর বলার অপেক্ষা রাখেনা। মুগ্ধ হয়ে শুনছিলাম সারাটাক্ষণ! সুখবিন্দর সিং এর ভরাট কণ্ঠ গানটাকে আরো বেশি হৃদয়স্পর্শী করে তুলেছে! গানের কথাগুলো আগে বাংলায় পড়ে নেয়ায় যখন শুনছিলাম তখন গানটি আরো বেশি উপলব্ধি করতে পারছিলাম তাই অনেক অনেক ধন্যবাদ কবিপ্রিয় গানটির সাথে পরিচয় করিয়ে দেবার জন্যে। ভালোবাসা নেবেন!
-
অত্যন্ত আনন্দিত ও মুগ্ধ হ’লাম আপনার দারুন সুন্দর Appreciation পেয়ে… ভালোবাসা জানাই প্রিয় সজীব… তাহলে আমার এই লেখা সার্থক হ’লো…! আমার বন্ধুদের মধ্যে একজন হলে’ও এই গানটির কদর ১০০% বুঝতে পেরেছে… আমার “Soul Playlist” এ এমন সুনির্বাচিত বেশ কিছু গান রয়েছে যা বিশ্বসংগীতের রত্নপ্রতিম বলা যায়… ধীরে ধীরে আমার বন্ধুদেরকে সেগুলো উপহার দিয়ে যেতে আশা রাখি… অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো প্রিয়…
-
-
-
-
-
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]




গানটা শুনলাম। লাখো মুগ্ধতা ………….. ধন্যবাদ ও শুভেচ্ছা রইল
ধন্যবাদ