Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • আমার কাছে কিছু মুহূর্ত আসে
    দীর্ঘ প্রতীক্ষার অবসানে
    হাসি কান্নার ছন্দ পতন শুনি,
    সীমিত সময় সুদীর্ঘ পথ খোঁজে
    অতঃপর…
    গন্তব্যে পৌছে যায় অলীক মনপাখি…
    .
    মেঘের উপর মেঘ
    তীব্র কয়েকটা বিজলি,
    দৃষ্টি অন্ধকার ক’রে পালিয়ে যায়
    হাতের অপেক্ষিত গোলাপ
    পথের ধুলো মাখে,
    তৃষ্ণার জল শুকিয়ে জাগে ফসলের চর…
    .
    চোখের পরে চোখের শীতল চাওয়ায়
    আদিগন্তের ব্যথা প্রলেপিত হয়
    কয়েকটা তীব্র বিজলি ফিরে ফিরে এসে
    আবার কোথাও মুহূর্তেই পালিয়ে যায়…
    রেখে যায় কিছু অর্বাচীন স্মৃতি…
    _______________________________________
    ‘বিক্ষিপ্ত’
    মহাকাশের ডায়েরি

    8
    18 Comments
    • তৃষ্ণার জল শুকিয়ে জাগে ফসলের চর। অপূর্ব কবি। আরো ভাল লাগল অতপর গন্তব্যে পৌছে যায় অলীক মনপাখি…।

    • কখনও কখনও কোন কথা না বলে চুপ থাকলেই বোধ হয় বেশী বলা হয়। আমি তাই চুপই থাকছি

    • বিক্ষিপ্ত আবেগগুলো জুড়ে চমৎকার একখানা কবিতা হয়েছে! খুব ভালো লাগলো! আরো ভালো লাগলো আপনার প্রোফাইল ঘুরে, খুব সুন্দর সাজিয়েছেন! সময় পেলেই একবার করে ঢু মারি আর একরাশ মুগ্ধতা নিয়ে ফিরি! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

      • অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি প্রিয় সজীব… আমার প্রোফাইল যেভাবে সাজাতে চাই সেটা পারিনি, কিছু সীমাবদ্ধতা রয়েছে, তারপরেও একটু গুছিয়ে রাখতে ভালো লাগে… তুলট টিম’কে কয়েকটা পেইজ রিলেটেড সাজেশ্যন জানিয়েছিলাম, হয়তো কখনো বাস্তবায়িত হতে পারে… তুলটে সব লেখা ঠিক দেয়া যায়না, জলবায়ূ তেমন নয়… আপনার লেখা পাঠের কোনো উপায় আছে কী? জানালে খুশি হবো… শুভ কামনা সব সময়…

      • ধন্যবাদ কবিপ্রিয়! আমার কাঁচা হাতের লেখা জানিনা আপনার ভালো লাগবে কিনা তবে আপনি পড়তে চেয়েছেন জেনেই আমি অত্যন্ত আনন্দবোধ করছি। আমার লেখাগুলো আমার প্রোফাইলে পাবেন। আমার প্রোফাইল খুব একটা গোছানো না তবে অতিথী আসার আগে যেমন একটা ঘর সাজানোর প্রস্তুতি চলে তেমন একটা চেষ্টা করেছি। ভালোবাসা নেবেন!

    • আপনি অনেক চমৎকার লিখেন। অভিনন্দন ও শুভকামনা।

      • প্রিয় কবি, যাদের অনুষঙ্গে সবচেয়ে অকৃত্রিমভাবে প্রাণিত, ছন্দিত এবং আনন্দিত হই, আপনি নিশ্চিতভাবেই তাদের অন্যতম… কোনো কবি’কে কবি’র বন্ধু হিসেবে পাওয়া মানে মাঝ নদীতে খড়কুটো নয় বরং একটা সম্পূর্ণ নৌকার আশ্রয় পাওয়া, আমার কাছে অন্ততঃ তেমনই মনে হয়… শুভ হোক নিরন্তর…

    • @আনোয়ার পারভেজ নূর শিশির অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আপনি এবং আরও অনেকেই আছেন, যাঁরা নি;সন্দেহে এ দলে পড়েন, তাঁদের কাছে আমারও অন্তহীন কৃতজ্ঞতা।

    • ‌যেন একজন ধ্যানম‌গ্নের প্রতীক্ষার অবসা‌নের চ‌কিৎ মুহূর্ত আ‌সে, তারপর আবার শীতল চাওয়া। আবার ধ্যান এবং প্রতীক্ষাও।

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar