Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • 📌 অত্যাগসহন বন্ধু

    জীবনের চলার পথে কত তুচ্ছাতিতুচ্ছ দুঃখ-যন্ত্রণা,
    আনন্দ-সুখ, ব্যর্থতা ও সফলতার অভিজ্ঞতা সঞ্চিত হতে থাকে,
    এগুলোর কিছু কিছু আমরা ভুলে যাই,
    কিছু ভুলে যেতে চাই অথবা ভনিতা করি ভুলে যাওয়ার …

    আবার কিছু বা কারো স্মৃতি বুকের গভীরে কাঁটার মত বিঁধে থাকে,
    এপাশ থেকে ওপাশ হলেই খচ্‌ খচ্‌ করে অদৃশ্য রক্তক্ষরণ ঘটায়…

    রক্তসম্পর্কীয় আত্মীয়-স্বজন ব্যতীত মানুষের জীবনে
    যে সম্পর্ক অত্যন্ত গাঢ় প্রভাব ফেলে সে হলো বন্ধু।
    এ সম্পর্ক এমনই রহস্যময় যে মানুষের কাছে!

    সেটা জীবনে প্রথমবার পড়া বইয়ের পাতা ওল্টানোর মত মনে হতে পারে,
    যেন প্রতি পাতায় পাতায় রোমাঞ্চ, এক এক অধ্যায়ে বিচিত্র অভিজ্ঞতা,
    অজানাকে জানতে পারার আনন্দ, কিংবা জানাতে পারার মুক্তি…

    তার উপর অভিমান করা চলে, হ্যা চলতেই পারে,
    কিন্তু রাগ ক’রে সঙ্গছাড়া হওয়া চলে না।
    এমনই এক সরল ও সহজ সম্পর্ক এই বন্ধুত্ব,
    কোনো দায় থাকে না তা আজীবন রক্ষা করার…

    সম্পর্কছেদেও প্রয়োজন হয় না কোনো আইনী দলিলের,
    স্বাক্ষীও অদরকারী কোনো চুক্তিতে যেতে;
    যেটা বলবৎ থাকে তা হলো দুটি হৃদয়ের বিশ্বস্ত নির্ভরশীলতা,
    আন্তরিক প্রীতিমুগ্ধতা ও নিঃস্বার্থ ভালোবাসা।

    একজন সৎ বন্ধুই হতে পারে হতাশ জীবনে আলোকোজ্জ্বল আশা,
    অপার বেদনাময় জীবনে একটু সান্তনার শীতল পরশ,
    কিংকর্তব্যবিমূঢ় সময়ে উত্তম পরামর্শদাতা ও সহায়তাপূর্ণ সাথী।

    কোনোরকম ব্যক্তিগত দায়বদ্ধতার দেয়াল এখানে নেই …
    তা বলেই যে বন্ধুত্ব দায়িত্বরহিত শুধুই এক সাময়িক সুসম্পর্কের নাম, সেটাও নয়।
    সুন্দর ও সাবলীল প্রশান্ত, নিয়মিত এদিক ওদিক,
    বাঁক নেয়া নদীর মত এই সন্মন্ধ বয়ে চলে যায়, দূর থেকে সুদূরে…

    সংস্কৃত শ্লোকে প্রাণের বন্ধুকে নির্ধারণ করা হয়েছে ‘অত্যাগসহন বন্ধু’ হিসেবে,
    সে-ই প্রকৃত প্রস্তাবে বন্ধু, যার বিচ্ছেদ অসহনীয় হয়ে ওঠে অনুক্ষণ॥
    অজানিতেই হৃদ-কমলে এক সুরের দোলা লাগে, তির্‌ তির্‌ কাঁপে অন্তরাত্মা —

    “তোমাকেই চেয়েছি সবখানে, সবার মাঝে আপন মনে
    তোমার বিরহে মন সদা সর্বদা মিলনের দিন গোনে…!

    রবির আলোয় উদ্ভাসিত – বন্ধু’র মিলনাকাঁঙ্খা প্রানে বড্ড বাঁজে ~

    “শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়
    মাঝে মাঝে প্রাণে, তোমার পরশখানি দিও”

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar