Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • 📌 দ্বান্দ্বিক ক্যানভাস

    আমি যখন বেঁচে ছিলাম, মিথ্যে বলবো না,
    আমাকে এক অনাত্মীয় তরুণীর কাছে বেচেছিলাম…

    রাতের পাথর মুহূর্ত মূর্তিমান মৃত্যুর মত শাসিয়ে বলতো –
    হতভাগা, তোর জীবনে রাত পেরোনো ভোর না আসাই উচিৎ;
    হয়েছিল’ও তাই; আমি রাতের আঁধারে র’য়ে গেলাম।

    সোয়া এক কিলোমিটার মনে হয় এক আলোকবর্ষ পথ;
    ৯ মিঃমিঃ’র শীতল ট্রিগারে বার বার তর্জনী পৌছে যায়।।
    কি যেন পাই আর কি যেন হারাই সংখ্যারেখার শূন্যবিন্দুতে,

    কার অভিশাপে কে জানে! পিতা বলে দূর হয়ে যা…!
    মাতা বলে, আমার দোয়া তোকে ফেরেশতার মতো পাহারা দেবে;
    আমি শুধুই বন্ধন ছিন্ন করি, যেন এছাড়া আর কিছু শিখিনি…

    যে হাতে অবৈধ অস্ত্র ওঠে, সে হাত আমার নয়…কিভাবে?
    অগনণ জনগণের ভীড়ে নিজেকে অনুর্বর মনে হয়,
    না হয় কিচ্ছু ফলবে না আর এ জমিতে, প্রচেষ্টা’ও কি অর্থহীন…?

    আগামীহীন এ জীবনযাপন শুধুই কী কালক্ষয়?
    আসলে আমি কী আঁধার কালো ঘর…!
    আলো নেই বলে অমূল্য দ্রব্যাদির প্রয়োজনও বুঝি ফুরিয়েছে।

    পরিস্থিতি এমন দাড়িয়েছে – আমিই বারুদ, আমিই আগুন…
    সর্ব্বোচ্চ সংকুচিত হই যখন দেখি কেউ কেউ অনিবার্য হয়ে ওঠে,
    আত্ম-অহংকার আত্মদন্ডে পরিনত হয়।।

    চড়া দ্রব্যমূল্য, অনিয়ন্ত্রিত ঋণ কিভাবে যে জীবনকে খেয়ে ফেলেছে!
    জানি’নে কেন এমন হয়…কী হয়েছিল এ জীবনের?
    জানি’নে এ জীবন নিয়ে কী হবে…! প্রশ্ন আজনম…!

    জীবনানন্দের কথাটা মনে অসহ্য পীড়ন সৃষ্টি করে –
    “ঘাসের উপর দিয়ে উড়ে যায় সবুজ বাতাস,
    অথবা সবুজ বুঝি ঘাস” – আমার অসুখটা’ও এরকম…

    শব্দ আর সত্য একাকার হয়, মৃত্যু মিথ্যে হয়ে যায়।
    সহস্র গুণী এবং দোষী ব্যক্তিবর্গের অমর কর্ম দেখে শুনে
    বোধ হয় আমি ক্রমাগত অতীতে আত্মপ্রবেশ করছি;

    অতলান্তিক অতীতের হীরকোজ্জ্বল দিনে সূর্য-গ্রহণ নেই;
    আমার জীবনের বিগত একদিনে, এক বছরে মৃত্যু নেই,
    মৃত্যুহীন অতীতে রক্তমাংসহীন আমি আছি, ক্ষুধা নেই…

    যাহোক, আমি যখন বেঁচে ছিলাম, মিথ্যে বলবো না,
    আমাকে এক অনাত্মীয় তরুণীর কাছে বেচেছিলাম…
    কারণ, আফসোস…! এছাড়া আমি আর কিছুই শিখিনি…!

    উত্তরায়ণঃ
    কোনো প্রকার নেতিবাচকতায় কাউকে আবৃত করা প্রচ্ছন্ন ভাবেও আমার ইচ্ছে নয়, এখানে যা উল্লেখিত হয়েছে সেটা অস্থিতিশীল সমাজের ব্যক্তিক কার্যক্রম, কোথাও কোনোভাবে এর অনাকাঙ্খিত প্রভাব পড়ুক সেটা’ও কাম্য নয়। ভোগ-বিলাসী, পার্থিব জীবনকে এখানে অনাত্মীয় তরুণী হিসেবে প্রতিভাত করা ব্যতীত আমার আর কোনো উপায় ছিল না, ইচ্ছে’ও হয়নি। এ মহামায়া’র এমনই কড়া যৌবন-মদির স্বাদ, যিনি এর হাতে ধৃত না হয়েছেন, তিনি কোনোক্রমেই এর অভাবনীয় আকর্ষণ ও সুদূরপ্রসারী ব্যাপকতা সম্পর্কে জ্ঞাত হবেন না… প্রজন্ম আমাদের কাছে যে পৃথিবী আশা করেছিল তা আমরা ক্রমান্বয়ে অনাবাসযোগ্য করে তুলছি… এ দায় সর্বতোভাবেই আমাদের…

    9
    12 Comments
    • প্রকৃত সত্য কথা, ধন্যবাদ

    • সত্যিই এই পৃথিবীকে আমরা ক্রমান্বয়ে অনাবাসযোগ্য করে তুলছি। এর থেকে মুক্তির যে পথ রয়েছে সে পথ কিন্তু খুবেই সরল। তবে, গোল বেধেছে আমাদের মনের ঘরে। তাই জটিল থেকে আরো জটিল হয়ে যাচ্ছে সবকিছুই।

    • সত্যিই অসাধারণ লেখনী

    • নানা দ্বন্দ্বে জীবন এগিয়ে চলে। অনেক শুভকামনা।

    • এ পৃথিবীতে একটি সুন্দর প্রভাত আনতে আপনি লিখে যান কবি, আগামী প্রজন্ম যদি কোন না কোন সময় আন্দোলিত হয়!। অনেক সুন্দর। শুভ কামনা রইল।

      • অভূতপূর্ব সুন্দর মন্তব্যে প্রীতিমুগ্ধ প্রিয়কবি… কিছু শব্দের সমাবেশে এসে কেউ যদি মঙ্গল-প্রভাতের সহযাত্রী হয় তবে এই চিরচেনা পৃথিবী একদিন নিশ্চয়ই আজকের নবজাতকের সুনিশ্চিত আবাস হয়ে উঠবে… শুভ হোক…

    • এই প্রথম আপনার লেখা পড়লাম। সত্যিই অপূর্ব। যেভাবে শব্দের খেলা করে ঘটনাটিকে এগিয়ে নিয়েছেন তাতে মুন্সিয়ানার যথেষ্ট ছাপ রয়েছে। এরমকভাবে কখনো লেখা হবে কিনা জানিনা। তবে অনুপ্রেরণা পেলাম। ধন্যবাদ কবিবন্ধু।

      • সুপ্রিয় বন্ধুপ্রতিম, আপনার মায়াময় মন্তব্যে সত্যিই মুগ্ধ… মনের মধ্যে মুহুর্তকে যথাযথভাবে ধারণ করতে চেষ্টা করেছি মাত্র এটুকুই… এর সৌন্দর্য আর স্বরূপ প্রতিভাত হয়ে ওঠে প্রকৃত সমঝদারের গুনে… আপনার জন্যে শুভেচ্ছা ও ভালোবাসা রইলো প্রিয়…

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar