Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null❤️ সুস্বাগতম, হে আগতপ্রায় বসন্তম ❤️

    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠ফ্ল্যাশব্যাক অব দ্য উইক⌡

    তোমায় হে প্রিয়
    ​ ​ ​ ​ দেখেছি স্বপনে সুনীল মেঘ ছায়ায়
    ​ ​ ​ ​ বাদশাহ দোজাহানে তুমি প্রেমময়
    মিশে আছো মমতায়…

    আমার কথায় কাজের সারাবেলা
    ​ ​ ​ ​ বেহিসেবী হৃদয়ে গাঁথি ভুলের মালা
    ​ ​ ​ ​ শুধু তোমারই প্রেমে মনের জ্বালা
    ভুলগুলো সকলি ফুল হয়ে যায়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠জীবন সাহারা⌡

    ভাবনা মননের জমাট শতক পেরিয়ে
    ছবি ও সুরের মিলনাত্মক বৈপরীত্য
    কখনো কখনো কবি’কে স্বয়ংক্রিয়তায়
    জীবাত্মা থেকে মানবে রুপান্তরিত করে,
    অথবা অতলান্তিক প্রচেষ্টায়…

    আমার মনের কবি মহাশয়
    আমি তোমাকে মানবরূপে দেখতে চাই
    সাঁজঘরের প্রসাধনে, তোমার দোহাই লাগে
    আর নকল ফকির সেঁজো না… রাশ টানো…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠কাব্য দীক্ষা⌡

    বরষার জলমুক্তো বৃষ্টিতে, নগ্ন পায়ে হঠাৎ একদিন,
    কোনো এক নাক্ষত্রিক ছবির মত সুন্দর দেশে,
    তোমার মায়াময় গাল ছুঁতে পাবো… এই দেখ আমি…
    তোমাকে ডাকবো, তোমাকে আলিঙ্গন করবো…
    তোমাকে ভালোবাসবো, আর কিছুতেই বিশ্রাম নেবো না…

    এ বিশুদ্ধ দৃশ্য অবলোকনে,
    যেখানেই হোক, হে পরম দয়াময় বিধাতা,
    শত সহস্র মহাকাল যেন তোমার না লেগে যায়…
    এ বিরহ যেমন তোমার সৃজন,
    এ মিলনের দায়’ও তোমার…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠একদিন মিলনোৎসব হবে⌡

    এত এতবার রাঞ্ঝাকে ডেকেছি যেন আমি নিজেই রাঞ্ঝা
    আমাকে এখন রাঞ্ঝা ডাকো,
    হীর বলে আর ডেকো না
    দুনিয়াতে কলঙ্ক হবে হীর,
    রাঞ্ঝার নাম এত জ’পো না
    ফুলের পাপড়ি ঝরে গেলেও
    বাতাসে সুবাস হারায় না
    ………………………………….
    কথার সাথে সুর মিশে যায়
    চাঁদের সাথে উজ্জ্বল জ্যোৎস্না
    তনু তেমন আমার থাকে না
    সর্বাঙ্গে সে রাঞ্ঝার হয়ে যায়
    তোমার নয়নে তোমার কথায়
    আমি আমাকে খুঁজে বেড়াই
    রাঞ্ঝা প্রীতম আমাকে যাও বলে
    আমি কি আমাকে পাবো কোনো কালে !
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠ একটি গান – সহস্র মুগ্ধতা ⌡ – [ ৫ ]

    পাথর ভবিষ্যত | বর্তমান হিমবাহবৎ,
    আর অতীত যেন মেরুপ্রদেশীয় শীত
    কোথাও কোথাও শুধু কাব্য-বিলাস,
    বোধকরি ধান ভানতে শিবের গীত
    আর কোথাও শুধু লাশের উপরে লাশ…
    ……………………………………………….
    উত্তরহীন প্রশ্ন, কত কত ছোট বড়,
    হৃদপিন্ডে বঁড়শীর মত, ভীমরুলের হুলের মত
    কংক্রিটের দেয়ালে একটা নিঃসঙ্গ পেরেক
    ঘাতক টেটার মত বিধে আকাশের দিকে ঝুলে থাকে !
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠শূন্যগর্ভা প্রলাপ⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    16
    19 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar