Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠কাব্য ভাষ্য⌡
    অন্তরানুভব প্রকাশে এবং যুগান্তরে
    প্রচারে ও প্রসার সাধনে অসমপ্রচলিত শব্দার্গলিকা
    যথাকিঞ্চিত সুশিথিল এবং উপরন্ত
    কাব্য বাক্যস্থিত প্রদত্ত চিত্রকল্প
    সাধারণ্যে সুবোধগম্য ও তদানুসৃত হলেই
    বস্তুত কৃত্রিম বুদ্ধিমত্তার এ অর্বাচীন যুগের
    কৈশোর ও তারুণ্য, অযান্ত্রিক একটি অপ্রতিম
    সার্বজনীন কক্ষপথের সন্ধান পেতে সক্ষম হবে,
    এ অনুসিদ্ধান্তে আমি বিশ্বাসী নই…

    শহরের অলিতে গলিতে কেন এত এত
    অপরিনামদর্শী ঘুনপোকা অভিমান…!
    কিভাবে এসব হীন অথর্ব অলীক
    শবে জাগে জন্মের শকুনি অহংকার
    একদিন ছিঁড়ে ফেঁড়ে চলে যাবে বলেই
    এই সমস্ত কীর্তিকাহিনীর উদ্ভব…

    যে যুগে সুদূরত্ববাহী লৈখিক পত্রালাপ
    মুঠোদূরালাপনী’র ক্ষুদ্রবার্তার অধঃক্ষেপে
    সমাসীন সেক্ষেত্রে কালোত্তীর্ণ বৈশ্বিক
    অপ্রতুল রসোত্তাল মহাকাব্য সমূহ
    কেউ স্থিরমনষ্ক চিত্তে পাঠ ক’রবে বলে’ও
    আমি যে খুব বিশ্বাসী তা’ও নয়…

    সম্পূর্ণ আন্তঃমহাদেশীয় আবালবৃদ্ধবনিতা প্রজন্ম
    যেন কিছু এক দুর্নিবার্যহিয়ারহিত
    ব্রহ্মপরিবর্ধনপ্রসূত সর্বানুকাল্পিক যুগের অপেক্ষায়
    তাদের সর্বস্ব সমর্পিত ক’রে
    স্থিরনেত্রান্ধ হয়ে অযাচিত কালক্ষেপণে ব্রত…!

    তবে দেশকালপাত্রস্থিত আপেক্ষিক সুত্রাবদ্ধতায়
    তারা যতোধিক মনননিবিষ্ট, সত্যানুসন্ধানে
    ততোধিক নৈকট্যার্জন করতে
    সক্ষমতার সাথে প্রকট হতে পারবে কিনা
    সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে…

    কড়ি দিয়ে যেসব বেদনা কিনেছিলাম
    মনের নিরিবিলি এলাকায় সে সবই
    আজকে অপ্রতিম সুখ হয়ে চলচ্চিত্রিত !
    সুতরাং উপরোল্লেখিত শব সম্প্রদায়’কে
    এই মহাভিমানির উদ্বেলিত শুভাশীর্বাদ…
    তোমরা বেঁচেবর্তে থাকো আরও কিছু প্রহর

    আরও অনেক আনুষাঙ্গিক বিষয়
    উল্লেখ ক’রতে ইচ্ছে ছিল
    কিন্তু আমি জ্ঞাত রয়েছি,
    আমার এই মন্তব্য সর্বাধিকের ক্ষেদ
    অধিকিন্তু হাস্যোৎপাদনের
    উপকরন বলেই বিবেচিত হবে…
    কিন্তু তবুও কিছু কেউ অন্ততঃপক্ষে
    কাব্য ভাষার উৎসানুসন্ধানে
    কিয়দকাল ব্যাপৃত রইবে বলেই প্রতীতি হয়…
    ________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    17
    18 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar