Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • 📌 ইথার নির্বাণ

    কখনও আমি ঘাস ছূঁয়ে দেখিনি আঙ্গুলে,
    কতটুকু আর সে দিতে পারে উষ্ণতা…!
    মিথ্যেই কেবল অহংকার করেছি,
    তাই আজ আমি পাখী, খাঁচাভাঙ্গা…
    .
    কোথায় আমার আদি-রসসিক্ত শেকড়
    জীয়নের সকল আক্ষরিক প্রতিশব্দ!?
    দশদিশে তার খোঁজ করো স্নায়ূ
    আঁখীর সন্ধানে আঁখী মেলে ধরো…
    .
    অনেক ব্যথার মায়াজালে নিজেকে জড়িয়ে
    আপ্রাণ সচেষ্ট হয়েও হতে পারিনি মুক্ত,
    আমার প্রাণ-ভ্রমরকে নিজের হাতেই পিষে
    আমি আর কাকেই বা দোষী করবো…!
    .
    ফুলেল পেলব তোমার এমন গাল
    তা’ও আমি ফেলে এসেছি গহীন অরণ্যে,
    অথচ স্নানান্তে যে তোমার খুশবু
    আমার পিছু নিয়ে আজও তেমনি ‘ম’ ‘ম’…
    .
    প্রিয়জনার সান্নিধ্যপ্রার্থীতা আমারই
    তবে তার আঘাত’ও বড্ড কম নয়…
    মুক হলে’ও তবে চলতো বোধ করি,
    তবে দূর্ভাগ্য, আমি যে জন্মান্ধ নই…!
    .
    জানিনে কার জন্যে এ জীবনকে জনারণ্য হতে
    মহাসমূদ্রোপকূলে এনে সটান দাঁড় করিয়েছি,
    তাকে’ পেয়েছি এ’ও সাহস করে বলতে পারিনে
    তবে বোধ হয় ‘সে’ আমায় পেয়েছে…!
    .
    প্রানময় যার সশব্দ বিক্ষিপ্ত বিচরণ,
    তার কাছেই এ প্রানের ভার রইল;
    ‘অজো নিত্যঃ শাশ্বতোহয়ং পুরাণো
    ন হন্যতে হন্যমানে শরীরে…’
    .
    স্বর্ণলতা যতই জলীয়বাষ্পে জীঁইয়ে থাক
    পরাশ্রয়ী দূর্নাম তার কখন’ও ঘোঁচে না…
    কবি, আমার নির্জন কবি, তুমি এভাবেই বেঁচে থাকো,
    তোমার নিঃশ্বাস’ও যে আমাকে করে ঋনী…
    .
    উত্তরায়ণঃ
    মানব-জনমের এ জীবন-যাত্রায় আবেশ-ব্যথা, মন-যন্ত্রণা, হাস্যোজ্জ্বল আনন্দ আর নিয়ত উত্থাণ-পতন সংযোগে যে চিরায়ত প্রান-প্রবাহ বহমান তার পুরানো উৎসমুখ কোথায়! প্রশ্নখানি যতবার বুকের পাঁজরে আঘাত করে যায়, নিজের কষ্ট ব্যথার নির্বাণ হয়, নিজেকে ছেড়ে চলে আসতে ইচ্ছে করে, নিশ্চয়ই এ ভাবের আধার এ মাটির পৃথিবী নয়… এ নিশ্চিত অন্য কোথাও…! অত্যন্ত নির্ভার হয়ে কারো কাছে চির-সমর্পিত হতে অন্তর চেয়ে চেয়ে ফেরে…! যেথায় শুধুই পরমানন্দ…আজ’ও দেখা হয়নি সেই অতি-বিচিত্র জগৎ-ধাম…!

    8
    6 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar