Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠বেখবর বায়সনামা⌡
    ‘কিছু কালো কাক উড়ে এলো
    আমায় লক্ষ্য করে,
    যাদের কে একদিন দূরে
    উড়ে যেতে সাহায্য করেছিলাম
    যাতে সেগুলো আমাকে বারে বার
    ছিঁড়ে-খুঁড়ে খেতে না পারে…

    ‘খুব চেষ্টা করেছিলাম
    কাকগুলো থেকে বেঁচে থাকার
    কিন্তু মুক্তির কোনো উপায় পাওয়া গেলো না,
    চারিদিকে উঁচু উঁচু দেয়ালের বাগান…

    ‘সত্য থেকে মিথ্যার দিকে যে ঝোঁক
    এর শক্ত প্রভাব থেকে বেঁচে থাকা গেলো না
    উদ্দাম ফাঁকা___________________
    আকাশে কাকগুলো উড়লোই…
    ‘আমাকে ভোঁ-তাড়া করে বেড়াচ্ছে কাকগুলো
    সকাল সঁন্ধ্যে, অবিশ্রান্ত, অক্লান্ত
    পারেও বটে…
    অপর্যায়ক্রমিক হারি আবার জিতি’ও মাঝে মাঝে…

    ‘মিথ্যেচারীর কাছে
    কাকগুলোকে ভালোবাসতে শেখা প্রথম
    অতঃপর অন্যান্য পাপ শুরু হলো,
    ক্রমাগত…
    প্রাথমিকে উত্তীর্ন হলেও মাধ্যমিকে আটকে গিয়ে বুঝলাম,
    কাকগুলো লুসিফারের সাথে চুক্তিবদ্ধ…
    ‘আলোকিত পথে যে কোনোদিন হাটিনি, এমন নয়,
    তাই, আলোই ছিল উদ্দেশ্য, পথকে দোষ দিইনি…

    অবশেষে আলো তো দূরের কথা,
    একটা জোঁনাকী মিললো না,
    নিদেনপক্ষে যেখান থেকে এসেছিলাম
    ফেরা যেতো !
    ‘যেখান থেকে তোমরা আসো,
    যেখান থেকে আমি এসেছি,
    খুঁজে খুঁজে হারিয়ে ফেলেছি; চেষ্টা জারি থাকলেও
    কাকগুলো খুব বিভ্রান্ত করে, ঘুলুট পাকায়…

    ‘নিষিদ্ধের অমোঘ আকর্ষণই খেলো চিরকাল,
    বেড়ার ওপাশের ওগুলো ঘাস,
    এপাশের গুলো লোম,
    স্বনির্মিত কারাগারে এখন পঁচে মর্…
    তুই কাঁথা, সুঁইও তুই…
    ‘কালো কাক’কে আর বিশ্বাস নেই, একটুও না,
    এর হাতে পড়েছো কি মরেছো, একেবারে কালো সুঁড়ঙ্গ…

    ফিরে আসলেও নির্ঘাত
    কিছু না কিছু ফেলে আসবেই… এই রে !
    ‘পরশপাথরের মতো তুমি’ও
    হতে পারতে কেউ বা কিছু,
    ‘শুভাশীর্বাদের দানে তুমি’ও
    হতে পারতে কেউ বা কিছু,
    মানুষের মাঝখানে থেকে হতে পারতে উর্বর,
    তেঁতো শোনালেও কথাটা মিষ্টি, এখনও দেখেশুনে চলো হে…

    ‘যার যায় শুধু ‘সেই’ বোঝে,
    সন্তান শয়তানের দোসর হলেও
    কোন্ এক কি টানে যেন বুকে ঝিম্ ধরে মা’বাবার-ই,
    আগে বুঝিনি, এখনও বুঝতে কষ্ট হয়…
    কোথায় যে যাবো !
    ‘অপচিত সময় এখন আমকে
    নিশ্চিন্তে অপচয় করছে,
    কাকগুলোকে মেরে ফেলতেই হবে,
    উপায় নেই আর…

    আগে তবুও আকাশ দেখা যেতো, আর এখন~! নাহঃ…
    ‘মরণোন্মুখ সব্বাইকে
    বলার মতো কথা একটাই,
    কোথাও কোনো কালো কাক দেখেছো,
    মেরে দাও____________________
    এখনো কারো কারো হাতে নিশ্চয় সময় আছে,
    একটু দাড়িয়ে নীল আকাশে নিষ্পাপ চেয়ে থাকার…
    ____________________________________________
    তবু আজ রক্তের নিদ্রা,
    তবু ভীরু স্বপ্নের সখ্য;
    সহসা চমক লাগে চিত্তে
    দুর্জয় হল প্রতিপক্ষ !
    ………………………….
    দলিত হৃদয় দেখে স্বপ্ন
    নতুন, নতুনতর বিশ্ব,
    তাই আজ স্বপ্নের ছায়ারা
    একে একে সকলি অদৃশ্য
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠অদ্বৈধ / সুকান্ত ভট্টাচার্য⌡
    ____________________________________________
    সাম্প্রতিকতম – ⌠নিখোঁজ আলোকচিত্র⌡, ⌠শূন্যগর্ভা প্রলাপ⌡, ⌠জীয়ন বিভীষিকা⌡, ⌠রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন⌡, ⌠সর্বনাশের সিম্ফোনি⌡, ⌠অনিশ্চিহ্ন⌡, ⌠⌠বিমূর্ত বিষ্ময়⌡⌡, ⌠প্রাত্যহিকী⌡, ⌠দূরত্ব ২৭৪ কিলোমিটার⌡⌠৩৭ নং এপিটাফ⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    16
    9 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar