Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠ অতুলনীয় ⌡
    যতবার রাস্তার মোড়ে এসে দাড়াই,
    একেকটা রাস্তা
    সেখানেই শেষ হয়ে যায়
    সেখান থেকেই আবার নতুন রাস্তা শুরু হয়
    মানুষ রাস্তায় চলে অথবা
    রাস্তাই মানুষকে চালিয়ে নিয়ে যায়…

    ধনী বাইলেন রাস্তা আইল্যান্ড গার্ডেনে সুশোভিত
    ধনী রাস্তায় মিহি রেশম ঝিল কার্পেটিং
    গরীব রাস্তার যত্র অত্র
    অবিচ্ছেদ্য দূরারোগ্য ক্ষত
    গরীব রাস্তায় অভিযোগের ধানের চারা রোপিত

    রাজপথ দিয়ে চলার সময়
    মনে পড়ে গেল, প্রায়শই মনে পড়ে
    ক্ষেতের আইলের চিকন শরীর
    অবিরাম রোদের চুমুতে পোড়া
    কাদা পানির আদরে সিদ্ধ পায়ের
    হাড় জিরজিরে চাষার
    এস এম সুলতানের দেয়ালদীর্ঘ ক্যানভাসের
    পেশীবহুল চাষার’ও ঐ আইল-ই রাজপথ…

    সেখানে তাঁর বিখ্যাত রাজপথের
    মাঝে মাঝেই নেই কোনো যাত্রী ছাউনি
    তার শোভাবর্ধন’ও প্রশ্নাতীত
    শহরের রাস্তাগুলো এত পরিপুষ্ট প্রশস্ত হয়েছে
    আদতে ক্ষেতের আইল খেয়ে খেয়ে…
    ___________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    17
    24 Comments
    • চমৎকার লেখনি শক্তি আপনার

    • পড়ছি আর অদ্ভুত স্নিগ্ধতায় সিক্ত হচ্ছি! অনবদ্য!

      • মন্তব্যে অত্যন্ত প্রাণিত হই নিরন্তর প্রিয়বন্ধু… জানিনে এই কবিতা’র ভাগ্যে কি আছে…! সেই কৈশোর থেকেই দেখে শুনে পড়ে এসেছি অধিকাংশ কবি’র অবস্থা’ই হয় মাঝনদীতে ভেঙে পড়ার নৌকার মত… অথচ এই কবিতা’কেই তবু আমি বড্ড ভালোবেসেছি…! এই কবিতা’ই আমার কাছে সত্য ও সুন্দর…
        শুভ হোক মঙ্গল হোক সবারই…

      • কবিতাই কবির প্রাণ কবিপ্রিয়! আপনার জন্যেও মঙ্গল কামনা করি! শুভ রাত্রি!

    • এই অতুলনীয় দুই রাস্তার গল্প তো শুনলেন… জীবনে আরো এক রকম রাস্তা আছে, তার
      একটি কোমল নাম দিয়েছি, চলুন দেখিয়ে আনি সে’ই অনেকেরই “দেখা না দেখায় মেশা” দারুন অদ্ভুত স্বপ্নপথ

      • চমৎকার অভিজ্ঞতা হল আপনার “স্বপ্নপথ” ঘুরে!
        কবিতাটি আগেও পড়েছিলাম কিন্তু পড়ার সময় তা একবারো মনে হয়নি! কবিতাটি চিরনূতন হয়েই থাক! শুভেচ্ছা নেবেন!

      • আপনার মন্তব্যে অত্যন্ত মুগ্ধ ও উদ্বেলিত হ’লাম প্রিয়… এভাবে পাশে থেকে প্রাণিত করার জন্য অজস্র শুভেচ্ছা ও প্রীতিমুগ্ধতা জানাই প্রিয়… শুভ হোক…

    • সুন্দর, বরাবরের মত…

    • অসাধারণ উপস্থাপন করলেন

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 November 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • তুলটে এবং তুলটের বাইরে আমার কবি সাহিত্যিক বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা… সাহিত্য একটি জাতির স্বজাত্যবোধ, আত্মোপলব্ধ মননকে প্রতিনিধিত্ব করে বলে আমি বিশ্বাস করি… আমি এটাও অনুভব করি সঠিকভাবে প্রনোদিত, পরিবেশিত ও প্রসারিত না হওয়ার কারণে আমাদের অনেক সাহিত্যিক ব্যক্তিত্বের সৃষ্ট সাহিত্যকর্ম বৃহত্তর জনদৃষ্টির আড়ালে থেকে যায়… তাই আমি আশা করি, যদি পাঠকের কারো কোনো লেখা সত্যিই ভালো লেগে থাকে তবে রিয়্যাক্ট ও কমেন্টের মধ্যেই শুধু সীমাবদ্ধ না থেকে তুলটে এবং তুলটের বাইরে অনুমোদিত সব মিডিয়াতে আপনার বন্ধুমহলে শেয়ার করে আপনার ভালোলাগা সাহিত্যিকের সাহিত্যকর্ম প্রসারে এগিয়ে আসুন এবং সেটাই হবে সত্যিকার বন্ধুর পরিচয়… সবাইকে আবারও কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই…

      • সুপ্রিয় কবি সাহিত্যিকবন্ধু, যদি এই কবিতাটি ভালো লেগে থাকে তবে আমার সাম্প্রতিকতম কবিতা⌠ সুদূরতমার উষ্ণতা ⌡পাঠের আমন্ত্রণ জানাচ্ছি… সবারই শুভ হোক মঙ্গল হোক…

    • জনপ্রিয়তার উষ্ণ অভিনন্দন

    • অপরিসীম আপনার চিন্তা শক্তি

    • সুপ্রিয় কবি সাহিত্যিকবন্ধু,
      সবার উপর আমাদের প্রতিপালকের অপার করুণা বর্ষিত হোক… সকলের জীবনই অর্থপূর্ণ ও সমৃদ্ধ হয়ে উঠুক এই শুভকামনা জানাই…

      আমার সাম্প্রতিকতম নাত-ই-রাসুল হাবিব-ই-এলাহি পাঠের আমন্ত্রণ জানাচ্ছি… সবারই শুভ হোক মঙ্গল হোক…

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar