-

⌠ শাশ্বতী ⌡
শস্ত্রে নাহি ছিন্ন হয় এ আত্মা কখন
নাহি হয় কভু ইহা অনলে দহন
সিক্ত নাহি হয় ইহা কভুও সলীলে
নাহি হয় কভু ইহা শুষ্ক সমীরণে…
সে আছে সে ছিল সে থাকবে অনন্তে
হ্রাস কিংবা বৃদ্ধিরহিত মনের অজান্তে
চিরপুরানো হয়েও চির নতুন চমকিত
শরীরের শত মরণে সে হয়না নিহত…
আলো হতে এসে আঁধারে মিশে যায়
চোখে নাহি দেখা দেয় নিমিষে ফুরায়
আপন হয়ে করে বাস দেহের ভিতরে
বিদায় বেলা শত ডাকে আর না ফেরে
[ ভাবানুবাদ – গীতা শ্লোক – ২০ ]
“ন জায়তে, ম্রিয়তে, বা, কদাচিৎ,
ন অয়ম্, ভূত্বা, ভবিতা, বা, ন ভূয়ঃ,
অজঃ, নিত্যঃ, শাশ্বতঃ, অয়ম্, পুরাণঃ,
ন হন্যতে, হন্যমানে, শরীরে”
__________________________________
সাম্প্রতিকতম নাত-ই-রাসুল – ⌠ হাবিব-ই-রব্ব ⌡
সাম্প্রতিকতম কবিতা – ⌠ দিগন্তিকা ⌡
_____________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]22 Comments-
-
-
-
সুন্দর কবিতা!
জন্ম-মৃত্যুর এই খেলা নিয়ে চমৎকার একটা গান’ও আছে! “কে বলে মানুষ মরে”। গানটা থেকে চমৎকার একটা ভাবনা আসে। যেখানে বিবিধ ধর্মীয় মতবাদের সাথে চমৎকার কিছু মিল খুঁজে পাওয়া যায়! শুভেচ্ছা নেবেন! -
-
আলো হতে এসে আঁধারে মিশে যায়
চোখে নাহি দেখা দেয় নিমিষে ফুরায়
আপন হয়ে করে বাস দেহের ভিতরে
বিদায় বেলা শত ডাকে আর না ফেরে——- আলো আঁধার খেলা এ বেলা ও বেলা
আপন কেহ নয় করে শুধু খেলা। -
-
ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্
নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ ।
অজো নিত্যঃ শাশ্বতোহয়ং পুরাণো
ন হন্যতে হন্যমানে শরীরে।
আত্মার কখনও জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তাঁর উৎপত্তি বা বৃদ্ধি হয় না৷ তিনি জন্মরহিত শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনও বিনষ্ট হয় না।
মৈত্রেয়ী দেবীর ন হন্যতে পড়েছেন কবি ?-
“মৈত্রেয়ী দেবী” যে শুধু নাম নয়, এক জাদুময়ী অনুভবি প্রেম… পড়েছি প্রিয়… একটা কবিতা তখনই লিখেছিলাম, জানিনে কেন ইংলিশে… “First She loved a tree” আজও হাসি পায় মনে পড়লে… কিন্তু জানেন, ঐ কবিতাটির সমস্ত কথা আমার জীবনে সত্যি হয়েছিল…! কতদিন আগের কথা… তখন মনে হয় কলেজে পড়ি… “ন হন্যতে হন্যমানে শরীরে” স্তোত্রটির প্রেমে পড়ে গিয়েছিলাম সেই কলেজদিনগুলোতে… কত কথা, কত বিকেল, কত সন্ধ্যা এই একটা চরণ আমার সঙ্গী হয়ে ছায়ার মত আমার সঙ্গে থেকেছে, যেমন আজও তেমনই…
-
@anwar-parvez-nur-shishir আপনি পড়েছেন ? ভাবতেই পারিনি। কি পড়েননি বলুন তো? আর সেই কবিতাটা কোথায় ? প্লিস খুঁজে নিয়ে এখানে দেবেন। মৈত্রেয়ী দেবীর আর কোনো উপন্যাস আমি পাইনি ভীষণ খোঁজাখুঁজির পরও। সত্যিই এই স্ত্রোত এর সাথে গল্প যেন অসামান্য সংযোজন। আমি যখন পড়েছি তখন কেমন যেন লেগেছিলো। অনুভূতির সংজ্ঞা পাইনি।
আর আমি আপনার কাব্য সংকলন কাব্য শতদল ও অনেক খুঁজেছি। পেয়েছি একজায়গায় কিন্তু পড়তেই পারছিনা। আপনার কাছে আছে কি?পড়তে ইচ্ছে করেছিল তাই। -
@shiuli, আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত মনে হয়, আমি কিছুই পড়ে উঠতে পারিনি… অনেক অনেক অনেক কিছু নির্বাচিত ক’রে রেখেছি… আমার সেই ইংলিশ কবিতাটি অনুবাদ ক’রে এখানে নিশ্চয়ই দেবো… মৈত্রেয়ী দেবী’র অন্যান্য উপন্যাসের লিংক আপনাকে দেবো, আপনি ডাউনলোড ক’রে নিতে পারবেন… ‘ন হন্যতে’ আমি এখনও পড়ি, ভবিষ্যতেও পড়বো… কাব্য শতদল-এর প্রিন্ট আমার কাছে নেই তবে খুঁজে এনে আপনাকে দেবো…
আমার কয়েকজন কবিবন্ধু এবার খুব ধরেছিল, মেলা’য় বই বের করার জন্যে… কিন্তু আমার কবিতারও যে পাঠক রয়েছে সেটা জেনেছি গত বছরের শেষে… তবে সামনে কোনো বইমেলায় এবং ২১শে বইমেলায় অবশ্যই বই বের করার ইচ্ছে জেগেছে মনে… আপনাকে এজন্যে খুব করে পাশে চাই… থাকবেন? আপনারও কবিতার বই বের করতে হবে… চলবে? তাহলে এ বছর সম্পূর্ণ প্রস্তুতি চলবে…
-
@anwar-parvez-nur-shishir আপনি সত্যি সত্যি বই বের করবেন? কি যে ভালো লাগছে
বলে বোঝাতে পারবোনা। পাশে থাকবোনা আবার !! সর্বান্তকরণে পাশে আছি প্লিস জানাবেন যদি কোনো সাহায্য করতে পারি। কি কি কবিতা দেবেন সেটা নিয়ে কি চিন্তা ভাবনা করছেন ? ইশ ! এই বইমেলায় যদি আপনার বই পেতাম কি ভালো হতো ! দুর্ভাগ্য আমার ! অতি আনন্দে আমার লেখায় এলোমেলো হয়ে গেছে !আমি এখনো এতটা যোগ্য নই কবি যে সংকলন হবে। তবে আপনার কবিতা সংগ্রহ পড়ার খুব ইচ্ছে পোষণ করেছিলাম। আপনাকে মন থেকে ধন্যবাদ দিতে চাই এই উদ্যোগ এর জন্য। আরো কিছু লিখতে ইচ্ছে করছে কিন্তু ভেবে পাচ্ছিনা। খুব ভালো হোক আগামী এই কামনায় করি।
-
প্রিয় @shiuli, আপনার জন্যে মৈত্রেয়ী দেবী’র কিছু লেখার লিংক পাঠাবো… কোথায় দেবো জানাবেন… এখানে দিলেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন… খুশি লাগছে !
আমি এখনো নির্বাচিত করতে পারিনি কি কি কবিতা থাকবে আমার প্রথম একক বইয়ে… এটা এখনো আমার কাছে স্বপ্নের মত… এমন ক’রে আপনার মত আমাকে কেউ প্রাণিত করেনি এর আগে…! শুধু আমার একজন খুব ভালো কবিবন্ধু আছে কিন্তু সে থাকে নিউ ইয়র্কে, সে খুব ক’রে বইয়ের মার্কেটিং স্ট্র্যাটেজি সাজিয়ে বের করতে চেয়েছে আমার এবং তাঁর বই তবে সেই মহাযজ্ঞের পূর্বে যদি আপনাকে সাথে নিয়ে একটা চেষ্টা করা যায় তবে খুব ভালো হবে… আপনি আমার বই বের করার আগ্রহে যে খুশি হবেন জানতাম তবে এতটা খুশি হয়েছেন ব’লে আমার অপ্রতিরোধ্য আনন্দ লাগছে… !
প্রিয়কবি, আপনাকে বিশ্বাস করতেই হবে, আমি আপনার কবিতা পড়ে যে মন্তব্য করেছি সেগুলো কিন্তু কোনোভাবেই অতিশায়ন নয়… আমি আপনার কবিতা চিনেছি এবং সেই জন্যেই আপনার সংকলনের কথা বলেছি… এ বছর জুড়ে আপনার যে কবিতাগুলো লেখা হবে, সামনের বছর নিশ্চয়ই তাতে একটা সংকলন বের হবে বলে আমি বিশ্বাস করি… আপনি আমার প্রোফাইলের একেবারে নিচে একটা ই-মেইল অ্যাড্রেস পাবেন… ওটাতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন… তখন আমরা নিশ্চয়ই আগামী বছরের বইমেলার ধারাবাহিক প্রস্তুতি নিতে পারবো আশা করি…
-
@anwar-parvez-nur-shishir আমার এখন থেকেই মারাত্মক আনন্দ হচ্ছে। আমি আপনাকে অবিশ্বাস করছিনা কবি! তবে আপনার একটা একক কাব্য সংকলন হলে খুব ভালো হবে তাই বলছিলাম আর কি। আসলে আমার লেখার জার্নি তো খুব বেশি দিনের নয় তাই। আপনি আর আমি কি এক হলাম ? আর লিংক ও যাবতীয় তথ্য আমাকে এখানে অথবা ইমেইল এ দিতে পারেন। আর কবিতার মধ্যে রজনীগন্ধার ব্যাথা এই কবিতাটি থাকলে ভালো হবে। আপনি যদি অনুমতি দেন তো এই ব্যাপারে কিছুটা সাহায্য করতে চাই মানে সিলেকশন এর ব্যাপারে। আরো বিস্তারিত কথা হবে। শুভরাত্রি।
-
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



আলো হতে এসে আঁধারে মিশে যায়
চোখে নাহি দেখা দেয় নিমিষে ফুরায়
আপন হয়ে করে বাস দেহের ভিতরে
বিদায় বেলা শত ডাকে আর না ফেরে- কী চমৎকার কথা!