Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠কাব্য দীক্ষা⌡
    তুমি আমার মনের কবি হবে?
    তবে তোমার কবিতার খসড়া-খাতায়
    চুলের শেকড় বেয়ে আসা শিহরণে
    আকাশের মেঘে, বৃষ্টির জলে, বাতাসের বাঁশীতে
    প্রামাণ্য হতে হবে কিছু আকাঙ্খিত বিষয় —

    মানুষের মৌলিক চরিত্র প্রবৃত্তির
    নানা রঙেঁর গহীন স্পর্শ ও স্খলণে
    অবিরত প্রেমের স্নায়ূ শিথিল আত্মহত্যা
    মনের সুগভীর অতৃপ্তির পাষাণ উঠোনে
    মনুষ্য প্রজাতির চারিত্রিক অন্তর্দ্বন্দ্ব,
    স্ববিরোধিতা, দ্বিধাবিভক্তি ইত্যাদি
    শব্দ কর্ষণের আপ্ত বাক্যে ঘুম ভেঙে যাক…

    ভাবনা মননের জমাট শতক পেরিয়ে
    ছবি ও সুরের মিলনাত্মক বৈপরীত্য
    কখনো কখনো কবি’কে স্বয়ংক্রিয়তায়
    জীবাত্মা থেকে মানবে রুপান্তরিত করে,
    অথবা অতলান্তিক প্রচেষ্টায়…

    আমার মনের কবি মহাশয়
    আমি তোমাকে মানবরূপে দেখতে চাই
    সাঁজঘরের প্রসাধনে, তোমার দোহাই লাগে
    আর নকল ফকির সেঁজো না… রাশ টানো…

    মাঝে মাঝেই সগতোক্তির ক্ষেদ শোনো
    তোমাকে যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে
    যেতেই হবে এমন মাথার দিব্যি দেবো না,
    যারা গিয়েছে তাদেরকে আমি চিনতে পারি
    এমন রংধনুময় অবয়ব তার, চোখ শীতল হয়…

    আমার মনের কবি মানুষ
    তুমি যা নও তা যেন কখনো, কোনো কালেই
    তোমার জীবনে চর্চিত না হয়…
    তাহলে তোমাকে আর চেনা হবে না…
    কাগজের কালো অক্ষরেই
    তোমার মৃত্যুৎপ্রেক্ষা রচিত হয়ে যাবে…

    কাল কলম মন এ কি কখনও
    প্রপঞ্চের উদাহরণ হতে পারে !
    এখনও সরলের সুর সাধো, নইলে
    আমাদের মধ্যে নাক্ষত্রিক দূরত্ব
    তৈরি হতে হতে সূত্রচ্ছেদ হতে পারে…!
    সুতরাং এসো আমার মনের কবি,
    তুমি কালের হাত দিয়ে সত্যকে লেখো…
    ____________________________________
    Cover Photo: Lollypop Joy | 2016
    Medium: High School Crayons
    Scratches: Anwar Parvez Nur Shishir
    _________________________________________________________
    সাম্প্রতিকতম – ⌠একদিন মিলনোৎসব হবে⌡, ⌠শূন্যগর্ভা প্রলাপ⌡, ⌠জীয়ন বিভীষিকা⌡, ⌠রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন⌡, ⌠সর্বনাশের সিম্ফোনি⌡, ⌠অনিশ্চিহ্ন⌡, ⌠ঘুঁড়ি⌡, ⌠প্রাত্যহিকী⌡, ⌠তেলাপোকা⌡, ⌠দূরত্ব ২৭৪ কিলোমিটার⌡⌠৩৭ নং এপিটাফ⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    19
    16 Comments
    • শুভকামনা

    • মঞ্চগুরু, আপনার উপলব্ধিটা সুন্দর ছিল বলেই এত দারুণ একটা কবিতা পেলাম। অভিবাদন জানবেন।

    • “আমার মনের কবি মহাশয়
      আমি তোমাকে মানবরূপে দেখতে চাই
      সাঁজঘরের প্রসাধনে, তোমার দোহাই লাগে
      আর নকল ফকির সেঁজো না… রাশ টানো…” মনের কবি মহাশয়, আপনার শব্দ জালে জড়িয়ে যাচ্ছি প্রতিনিয়ত! আপনি এমনি থাকুন, ভালো থাকুন সবসময়!

      • প্রীতিমুগ্ধতা, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই প্রিয়বন্ধু, এমন দারুন মন উদ্বেল করা মন্তব্যের জন্যে… আপনি শুধু আমার প্রিয়বন্ধুই নন, লেখকমঞ্চের খুব কম লেখা-ই রয়েছে যেখানে আপনার প্রেরণাদায়ক মন্তব্যের পুষ্পার্ঘ অর্পিত হয়নি… আপনার সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যত জীবন কামনা করি সর্বদাই… শুভ ও মঙ্গল হোক প্রিয়…

      • অনেক ধন্যবাদ কবিপ্রিয়! অন্তহীন এই ভালোবাসা আমাদের লেখার শক্তি জুগিয়ে যাক!

    • আমি কবি নাই বা হলাম ,কিন্তু আমি তোমার কবিতা হবো সেই কবিতা যার প্রতীক্ষায় তোমাকে কবি করেছে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 February 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar