-

ধারাবাহিকভাবে প্রকাশিতব্য ভাবানুবাদ – মহাকবি সৈয়দ আলাওল শাহ্ রচিত অনুবাদকর্ম “পদ্মাবতী”
প্রথম স্তবক – দ্বিতীয় পট
মূলঃ জায়সী ও আলাওল
গ্রন্থঃ পদ্মাবতী / প্রথম খন্ড
প্রকাশকালঃ জুলাই ১৯৮৪
সম্পাদনাঃ দেবনাথ বন্দোপাধ্যায়
ভাবানুবাদঃ আনোয়ার পারভেজ নূর শিশির
⌠সিংহলদ্বীপ বর্ণন খন্ড⌡
(প্রথম স্তবক)
দ্বিতীয় পট / পদ্মাবতী কাব্য
সিংহলদ্বীপের কথা এখন বর্ণিত হবে
আরও শোনাই সেই পদ্মিনীর বর্ণনাও
কাব্যবর্ণনা যেন আয়নার প্রতিফলন
যেমন রূপ যার, বর্ণিত হবে ঠিক তাই
দ্বীপস্থ নারী ঔজ্জ্বল্যে প্রদীপশিখা সম
দেবতা সয়ং পদ্মিনীকে করে অবতীর্ণ
সপ্তদ্বীপের বর্ণনা করেছেন মহাকবি
সিংহলদ্বীপ কিছুতেই তাঁর তুলনীয় নয়
দিয়াদ্বীপ এর নিকট নিতান্তই অনুজ্জ্বল
সরনদ্বীপ কোনোক্রমে এর সমতুল্য নয়
জম্বুদ্বীপও তার অনুরূপ হতে পারেনি
লঙ্কাদ্বীপ এর সামান্য ছাঁয়াযোগ্যও নয়
কুম্ভদ্বীপও রয়েছে ঘন অরণ্যে আড়াল
মধুস্থলদ্বীপ তো মানুষের মৃত্যুর কারণ
বিশ্ব সংসারে আছে সপ্তদ্বীপের সমহার
তবে সিংহলদ্বীপ অনুপম অনন্য উত্তম
তুলনামূলক মূল স্তবকঃ আলাওল
সিংহল দ্বীপের কথা শুন এবে গাম
সেই পদ্মিনীর রূপ বর্ণ অনুপাম
সরস বর্ণনা যেন উজাল দর্পণ
যাহান যেমন রূপ দেখিব তেমন
ধন্য সেই দ্বীপ যথা হেন রূপ নারী
রূপে গুণে বহু যত্নে বিধি অবতারী
সপ্তদ্বীপ পৃথিবীর কহে সব নর
কোন দ্বীপ নহে সিংহলের সমসর
দিয়া দ্বীপ সরন্দ্বীপ জন্তু দ্বীপ লঙ্কা
কুম্ভস্থল মধুস্থল মনে করি শঙ্কা
হন্দুস্থানী ভাষে দ্বীপ নাম এহি বলি
জম্বু দ্বীপ প্লক্ষ আর শাক শাল্মলী
কুশ দ্বীপ ক্রৌঞ্চ দ্বীপ ষষ্ঠম কহিল
পুষ্কর দরিয়া দ্বীপ সপ্তমে পুরিল
___________________________________
পূনশ্চঃ
মাত্রাবৃত্ত মুক্তছন্দে রচিত উপরোক্ত ভাবানুবাদখানি দেবনাথ বন্দোপাধ্যায় সম্পাদিত পদ্মাবতী গ্রন্থ অনুসৃত একটি খন্ডভিক্তিক অনানুক্রমিক খসড়া প্রয়াস মাত্র। এটি ১লা জানুয়ারি ২০২৩ সালে আমার প্রথম ভাবানুবাদকর্ম। পরবর্তীতে গ্রন্থাকারে প্রকাশের প্রাক্কালে এটি যথাযথ অনুক্রমে সুসজ্জিত হবে বলে আশা করা যাচ্ছে। আমার ব্যক্তিগত প্রতীতি, এই ঐতিহাসিক কাব্যখানির ভাবানুবাদ প্রচলিত বাংলায় প্রকাশিত হলে প্রমিত বাংলার পাঠকগণ সাবলীলভাবেই এর কাব্যরস আহরণে সচেষ্ট হবেন।
পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়। বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি উজ্জ্বল নিদর্শন আলাওলের অনুবাদ কাব্যগ্রন্থ ‘পদ্মাবতী’। মালিক মুহম্মদ জায়সীর ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ এটি। জায়সী তাঁর কাব্য রচনা করেন ১৫৪০ খ্রিস্টাব্দে। প্রায় ১০০ বছর পর আরাকানের বৌদ্ধ রাজার অমাত্য মাগন ঠাকুরের নির্দেশে আলাওল ১৬৪৮ খ্রিস্টাব্দে পদ্মাবতী রচনা করেন। কবি তখন মাগন ঠাকুরের সভাসদ এবং আশ্রিত। পদ্মাবতী কাব্যের কাহিনীতে ঐতিহাসিকতা কতটুকু তা নিশ্চিত হওয়া যায় নি। সম্ভবত কবিচিত্তের কল্পনাই জায়সী এবং আলাওল দুজনকেই প্রভাবিত করেছিল। বাংলায় পদ্মাবতী রচনায় আলাওল মূলত পয়ার ও ত্রিপদী ছন্দের আশ্রয় নিয়েছেন। মধ্যযুগের ধর্মীয় সাহিত্যের ঘনঘটার মধ্যে এই পদ্মাবতী কাব্যগ্রন্থ স্বতন্ত্ররীতির এক অনুপম শিল্পকর্ম। পদ্মাবতী মৌলিক না হলেও সাবলীল ভাষার ব্যবহার ও মার্জিত ছন্দের নিপুণ প্রয়োগে তা আলাওলের কবিপ্রতিভার স্বাক্ষর বহন করে।
তথ্যসূত্রঃ আলাওল পদ্মাবতী, সৈয়দ আলী আহসান। ঢাকা: আহমদ পাবলিশিং হাউস, ১৯৬৮
______________________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]12 Comments-
-
-
এমন ক’রে প্রাণিত ক’রে পাশে থাকার জন্যে আন্তরিক ভালোবাসা রইলো প্রিয়বন্ধু… বাংলাদেশের প্রথিতযশা কবি, সমালোচক ও সাহিত্য ব্যক্তিত্ব সৈয়দ আলী আহসান সাহেব ‘পদ্মাবতী’ অনুবাদ করেছিলেন অর্ধ শতাব্দী পূর্বে ১৯৬৮ সালে… ভাষার প্রয়োগগত কারণে বিংশ শতাব্দীতে মধ্যযুগীয় সাহিত্যের প্রমিত বাংলা ফর্মেশ্যন নিয়ে আমাদেরকে কাজ করতে’ই হবে, এটা সাহিত্য ও সংস্কৃতির দায়বদ্ধতা, এটা এড়িয়ে যাবার কোনো উপায় নেই… আমাদের বাংলা সাহিত্যের স্বর্ণোজ্জ্বল অতীত আমাদের সাংস্কৃতিক সম্পদ… অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয়…
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 January 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



প্রিয় কবি চমৎকার ব্যাক্ষা করেছেন