-
৩৭ নং এপিটাফ-এর কৈফিয়ত
পরাবাস্তবতায় নিমগ্ন কিছু কাল, কিছু মুহূর্ত কাটে বিলীন অবচেতনে… হয় এখানেই সব খুঁজে পাওয়া যাবে অথবা না… উপাদানের সাথে উপযোগিতা কখনো কখনো গিয়ে উঠতে পারে না অথবা সচেতনভাবে যায় না… কবি ওমর শাম্স এর কথায় – “ভাষা, চিত্রকল্প, বাগভঙ্গির অপারম্পার্য এগুলোই কবিতায় ব্যবহৃত হতে থাকে সব সময় অবচেতন চিহ্নিত না করা যেতে পারলেও। আমরা কি নির্ঘাত বলতে পারি যে, “পাখির নীড়ের মতো চোখ” অবচেতন থেকে উঠে এসেছে…! পারি বা না পারি, এই বর্ণনা আমাদের বোধকে গভীরতায় টানে, আরো সংবেদনশীল করে।”… যানবাহন, সড়ক এবং দূর্ঘটনা কখনই কোনোটি এক জায়গায় বাস করে না, এদের উৎপত্তিস্থলও এক নয় আবার এগুলো কতই না একীভূত…! রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র শব্দে – “চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়… চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে, আমার না-থাকা জুড়ে…”
.
📌 ৩৭ নং এপিটাফ
.
নিথর পান্ডুর কতগুলো মুখোশ,
ভাঙ্গা আয়নার মত চেয়ে থাকে
ধুলোর কার্পেটে বেদানার
থকথকে আঠালো রক্ত
কয়েক মুহুর্ত আগের অনিবার্য আর্ত চিৎকারে…
ঘন পেট্রোলের ধোঁয়া নিরেট নিস্তব্ধ
অযত্নে আঁচড়ানো দূর্বাঘাসে
দেহের চুমু একাকার
অবিন্যস্ত সাহসী নিহত অসংখ্য চোখ
ঝুলছে আঙুর বাঁগিচায় থোকায় থোকায়…
.
যান্ত্রিক কারখানা চলমান অথচ জন্মান্ধ
উৎপাদিত দ্রব্যাদি শিকেয় তুলে রাখে
‘কুকুর হতে সাবধান’ কালো সাদায়
কি জানে কি শেখায়?
শূন্য হাতের অবিমিশ্রিত আশ্রয়
ভেসে ভেসে চলে সিন্দাবাদের সাম্পান
আনে ক্ষেদ, ক্ষুব্ধ রক্তকনিকায়
চেরনোবিলের মাটিখেঁকো উত্তাপ
শিয়রে দেয়াল ঘড়িতে অপেক্ষারত
অধৈর্য কাল সময়…
.
বাসের জানালায় ঝুলে থাকে কাটা হাত
সবুজ রক্ত ফোঁটা টুপ টুপ টুপ
শিশিরের মত ঝরে
তবুও থেমে যায় না কিছুতে নিরীক্ষা অভিযান
খোঁজাখুঁজি শেষে ১টা উন্মুখ
‘ভুলো না আমায়’ রুমাল কেবল মেলে
সূর্য ওঠে দেহের কোঠরে,
ক’রে ছিদ্র অন্বেষণ
সফেদ আলোয় কিছু পতঙ্গ
শুধু যায় আর আসে…
.
মরচে ধরা সরল লোহার রড
হৃদপিন্ড এফোঁড় ওফোঁড় করে
প্রচন্ড ধাতব ধাক্কা খেয়ে…
পরবর্তী গণিত মেলানো যায় না সহজে
ঘুলূট পাকিয়ে যায়…
.
১টা আদিম অতলস্পর্শী কূঁয়ো
কেঁদে কেঁদে শুধু হয়রান
পাত্র হাতে জল তোলে মন ফকিরা,
তুলে যায়, তুলে যায়
শাঁখের করাতে কেটে টসটসে মৌচাক
ফিরে আসে, খালি হাতে ফিরে আসে
২ মাথাওয়ালা ও রোমশ কিছু উলঙ্গ উজবুক লোকেরা…____________________________________________________
“জ্যোৎস্না কী? – না, জ্যোৎস্না হয় জল্লাদের ডিমের মতো চুলহীন জলবায়ুহীন মুণ্ডু, জোড়া-জোড়া চোখ, সাতটি আঙুলের একমুষ্টি হাত, রক্তকরবীর অন্ধকার, এবং একগুচ্ছ ভুল শিয়ালের সদ্যোমৃত যুবতীকে ঘিরে জ্বলজ্বলে চিৎকার।”
.
আব্দুল মান্নান সৈয়দ
জ্যোৎস্না | জন্মান্ধ কবিতাগুচ্ছ4 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



শুভকামনা