Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠স্থানান্তর⌡ ​ ​
    একটা দিনের অপেক্ষায় মাসের ২৯ তারিখ…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ মেয়েটা পোষা বিড়ালটা ফেলে যেতে চাইছে না
    শোকেইসের সব জিনিষ কার্টনে বাঁধা হয়ে গিয়েছে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ চিনামাটির প্লেট বাটি, চায়ের কাপ, জলের গ্লাস !

    জলে ডোবা কাঁচের গোলকে সাহেবি বর-বউ
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ শ্বেতপাথরের স্যুভেনিয়্যের্‌ তাজমহল,
    ফাঁকা শোকেইসটা এখন শুধুই কাঠের কংকাল !

    জানালার কাঁচে সকাল রোদের কুসুমি আলো
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ বকুল গাছটার পাতাগুলো কেমন ছুঁয়ে থাকে
    বিছানার চাদরে ‘রোদের মেঘ’ সরে সরে যায় !

    আমাদের মনে হওয়া ঘরের চিনে ওঠা ঘুলঘুলি
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কালো খয়েরি পালকের তিরতিরে চড়ুই
    এখনও একভাবে তাকিয়ে থাকা বেসিনের আয়না !

    অফ-হোয়াইট দেয়ালের একটা পেরেক
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ মনের মধ্যে বার বার খোঁচা দিয়ে যাচ্ছে,
    সিরামিক টাইল্‌সের মেঝেও কেমন ঠান্ডা !

    পর্দাহীন শূন্য জানালা দিয়ে আর কিছুতেই
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ নরম রোদের আলো এসে ছুঁয়ে যাচ্ছে না,
    শখের খেলনা আর মেঝেতে ছড়িয়ে নেই…

    জানালার কাঁচে সকাল রোদের কুসুমি আলো
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ বকুল গাছটার পাতাগুলো কেমন ছুঁয়ে থাকে
    বিছানার চাদরে ‘রোদের মেঘ’ সরে সরে যায় !

    বুকের মাঝখানে সেই একই ব্যথার সাইরেন,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কত কতদিন আজ এই পরগৃহে বসবাস…
    চলে যাওয়া কত সহজ, অথচ ফিরে আসা !

    মেয়েটি ছোট কিন্তু তার ব্যথা অনেক বড়,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ চলে যেতেই হবে, এতটুকুই শেষ সত্যি,
    এ পৃথিবীটাই যে একটা বিশাল ভাড়া-বাড়ি !

    একটা দিনের অপেক্ষায় মাসের ২৯ তারিখ
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ পোষা বেড়ালটা ফিরেছে প্রতিদিন একই নিয়মে
    শোকেইসের সব জিনিষ কার্টনে বাঁধা হয়ে গিয়েছে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ চিনামাটির প্লেট বাটি, চায়ের কাপ, জলের গ্লাস !
    __________________________________________________________
    সাম্প্রতিকতম – ⌠দূরত্ব ২৭৪ কিলোমিটার⌡⌠৩৭ নং এপিটাফ⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    15
    9 Comments
    • অনুপম মন বিষাদের কবিতা

    • “মেয়েটি ছোট কিন্তু তার ব্যথা অনেক বড়,
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ চলে যেতেই হবে, এতটুকুই শেষ সত্যি,
      এ পৃথিবীটাই যে একটা বিশাল ভাড়া-বাড়ি !”

      অপূর্ব মন ছুঁয়ে যাওয়া লেখা/ অসংখ্য শুভেচ্ছা রইল প্রিয় কবি/

    • কবি অতি সুন্দর ব্যাক্ষা করেছেন!

    • জীবন জীবিকা অন্বেষনের কঠিন বাস্তবতার চমৎকার উপস্থাপন। শুভকামনা রইল…

    • “বুকের মাঝখানে সেই একই ব্যথার সাইরেন,
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কত কতদিন আজ এই পরগৃহে বসবাস…
      চলে যাওয়া কত সহজ, অথচ ফিরে আসা !” খুব চেনা আবেগগুলো ধরা দিল এই কবিতায়! এমনভাবে ধরা পড়িনি আগে! সত্যি চলে যাওয়া সহজ কিন্তু ফিরে আসা আর হয়না!

    • জানালার গ্লাসে একজোড়া চোখ রাতভর কথা হয় বালিশে
      অভিমান নিয়ে থেকে লাভ কি আয়নাটা ভারী হয় নালিশে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 January 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • কবি অতি সুন্দর কাব্য বর্ণনা করেছেন!

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar