Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠পরিযায়ী প্রতিশোধ⌡
    তুমি আমার শ্রেষ্ঠ সর্বনাশাশ্রয়ী,
    বিচিত্র অপরাজিতা…
    দরদী নির্মমতায় শুরুতেই ডুবে গেছো,
    সৃষ্টি হয়েছে রহস্য অভেদ্য
    তোমার অপার নীরবতায়,
    থাকো তেমনই আছো যেমন,
    নড়ো না একতীল;
    চোখ তুলে চেয়ে এবার ​ অন্ধ করো বধির কবিকে…

    কঠিন তোমার, মায়াবী অবহেলা কেমন তুলতুলে,
    হাসতে গিয়ে কেঁদে ফেলে
    যেমন হৃদয়ের শরীর পুড়িয়ে ফেলতে…
    আজ দেখবো কতটুকু
    ভেজাতে পারো দুটো চোখের পাড়
    আমার সমাধির পাশে বসে
    তোমার সমস্ত বিকেল কেঁদে কাটিয়ে দিও…

    সবুজ মাঠের ঘাসের মিলন আকাঙ্খা ক’রে
    যেমন ধুসরিত মেঘ ভেঙে পড়ে
    তোমার আশ্রিত হওয়ার অভিপ্রায়ে…
    আমার গেঁথে গেঁথে দেয়া চুমু গ্রীবায় তোমার
    ফিরিয়ে দেয়ার একবার শেষ চেষ্টা করে দেখবে?
    সেই থেকে পৃথিবীর সব প্রেমিকার, জানো !
    গ্রীবায় সামান্য স্পর্শে’ও অসহ্য শিহরণ জেগে ওঠে …

    তুমি মৃত্যুর পর আমার শিরোচ্ছেদকারী হবে,
    বেদনার্ত নীল অপরাজিতা?
    বড্ড সাধ ছিল বেঁচে থেকে
    বিশ্বাসঘাতক হবো তোমার মতই,
    তোমার অবিশ্বস্ততায় বার বার খুন হয়ে যেতে
    আমার খুব ভীষণ কষ্ট হয়…
    চোখ খোলো প্রিয়,
    কড়িকাঠে দেখো ঝুলছি এ আমি সত্যিই…

    পৃথিবীর যত প্রেম জানি এ মুহূর্তে তোমার মনে,
    তোমার প্রেমে পায়ের নীচে যখন শুধুই শূন্যতার বাতাস…
    _________________________________
    সাম্প্রতিকতম – ⌠সনির্বন্ধ নিবেদন⌡⌠ইয়্যেসেনিনের বেহালা⌡
    _________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    15
    14 Comments
    • অনুপম এবং অভাবনীয়/ শুভেচ্ছা রইল প্রিয় কবি

    • প্রিয় কবি, এই বছরটা খুব ভালো কাটলো আপনার অনবদ্য গল্প-কবিতার সাথে! আপনার প্রতিটি সৃষ্টি নতুন নতুন চমক হয়ে অনাবিল মুগ্ধতায় ভাসিয়ে নিয়ে গিয়েছে দূর-বহুদূরে! যেখান থেকে ফেরার ইচ্ছা কখোনোই হয়নি! এভাবেই আপনার সাথে সাহিত্যের অমৃতধারায় ভেসে থাকতে চাই নতুন দিনগুলোতেও! অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল মঞ্চগুরু!

      • সত্যিই অবিস্মরণীয় ২০২২ সাল, হৃদয়ে জাজ্বল্যমান একটি পূর্ণাঙ্গ সময়কাল… এভাবে আমি নিজেও কখনো কোনো বছর এমন নিরবচ্ছিন্ন ভালোবাসা পাইনি… কতটুকু প্রেম সত্যিই দিতে পেরেছি জানিনে কিন্তু যা পেয়েছি তা নিঃসন্দেহে আশাতীত… প্রাণান্তকর প্রার্থনা, সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্রমন্ডলীর মঙ্গলালোক যেন আমাদের সবাইকে ছুঁয়ে থাকে এভাবেই অনাবিল আগামী দিনগুলোতে’ও… অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও শুভাশীর্বাদ জানাই প্রিয়বন্ধু… সবারই শুভ হোক মঙ্গল হোক…

    • অনিন্য শব্দমালা। শুভকামনা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 January 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অপরাজিতা💞💞

    • চমৎকার ব্যাক্ষা করেছেন

    • আপনি পোস্টের সাথে ছবি কিভাবে যুক্ত করেন তা যদি বলতেন তাহলে উপকার হতো ….

      • পোষ্টের সাথে ছবি দেয়া যায়না। তেমন কোন অপশন’ই নাই লেখকমঞ্চে। তবে আমাদের কবিপ্রিয় কোন এক বিশেষ উপায়ে লেখার সাথে ছবি যুক্ত করতে পারছেন।

    • আমার সকল সুন্দর মনের কবি সাহিত্যিক বন্ধুদের’কে অসাড় শীতের শুভেচ্ছাসহ ⌠ফ্ল্যাশব্যাক ফ্রেশ্যেনার্‌স⌡ পাঠের আমন্ত্রণ জানাচ্ছি… আমার সুপ্রিয় পাঠকের অনেকেই যারা আমার সাম্প্রতিকতম কবিতা স্ক্রলিং-এর নিচের সিড়িতে হারিয়ে এসেছেন বিশেষত তাঁদের জন্য প্রতিটি কবিতার লিঙ্কসহ এই আয়োজন রইলো… আপনার অনুভূতি জানিয়ে মন্তব্য করুন এবং ভালো লাগলে অবশ্যই
      আপনার সাহিত্যিক বন্ধুদের সাথে শ্যেয়ার করুন… সবারই কবিতার প্রতি প্রেম হোক, কবি’র প্রতি প্রেম হোক… সবারই শুভ ও মঙ্গল হোক…

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar