Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir

  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠ সহসা সম্বিত ⌡
    সমস্ত কর্তৃব্য শেষ ক’রে
    যদি আমার আর ফেরা না হয়
    তবে তুমি চলে যেও তোমার ঠিকানায়,
    হয়তো তুমি একদিন এ জীবনের মানে বুঝবে…

    কি অর্থ এই উৎকন্ঠিত হয়ে থাকার
    আমরা জানিনা কেন আমাদের এত ভয়,
    এত শঙ্কা অস্থিরতা একে অন্যকে হারাবার,
    কোথায় গেলে যে রেহাই পাওয়া যাবে অবশেষে…!

    নিত্য-দ্রব্যমূল্য বৃদ্ধির শেল
    আমাকে আঘাতে যতটা পঙ্গু করে
    তার পুরো যন্ত্রণা তুমি পাও, বিশ্বাস হয়না
    ক্ষত সারতেই নতুন আঘাতে খর্ব হচ্ছি দিনে দিনে…

    কার পাতে কতটুকু দৈ দিলে
    তার মৃদুহাসিযুক্ত মুখখানি দেখা যাবে !
    কোথায় পাওয়া যায় সেই না-রোধক বটিকা
    যা সেবনে সকলের মুখে হ্যা-বোধক শব্দ আসবে…

    যারা বলে তুমি স্বেচ্ছা-দ্বিচারিণী
    আর তোমার “হির” প্রেমে আমি রান্‌ঝা
    এ’ লোকের অলৌকিক মূর্খতা স্রেফ বাতুলতা
    ছাই পড়ুক তাদের মুখে এবং সদ্য বাড়া ভাতে…

    বোধ হয় চেষ্টিত প্রেমই এমন
    “চোখের জলে শুধু বালিশ ভেজালে
    প্রেম মাঠেই মারা যাবে এমনই নিয়ম”
    ঐতিহ্যবাহী সমাজে অন্যথা হবেনা কিছুতে…

    শুধু কটু কথার বান ছোটে যাদের রাত্রি দিন
    অনৈতিক বাৎসল্যে ভরা বন্ধুমহলের ‘না’ উচ্চারণে
    এমন মন্তব্যের ছুরি অন্য কাউকে ফালাফালা করতে পারে,
    আমাকে নয়, কেননা শুধু মৃত্যু দিয়েই শোধ হয়না জন্মের ঋণ …

    যা ভাবো আর তাই ভাবো, তবে তুমি শুনে রাখো…
    যদি আমার আর ফেরা না হয়
    তবে তুমি চলে যেও তোমার ঠিকানায়,
    তুমি একদিন এ জীবনের মানে বুঝবে হয়তো…
    __________________________________
    তোমার হাত যে ধরেইছিলাম তাই পারিনি জানতে
    এই দেশে বসতি করে শান্তি শান্তি শান্তি
    তোমার হাত যে ধরেইছিলাম তাই পারিনি জানতে
    সফলতার দীর্ঘ সিঁড়ি, তার নিচে ভুল-ভ্রান্তি
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ [ তোমার হাত / ​ শক্তি চট্টোপাধ্যায় ]
    __________________________________
    সাম্প্রতিকতম কবিতা – ⌠ সুদূরতমার উষ্ণতা ⌡
    ____________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    17
    28 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar