Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠শূন্যগর্ভা প্রলাপ⌡
    আমার দিনরাত্রি বেঁচে থাকা,মহাশূন্য…
    সব ফাঁকা____________________
    রাতদুপুর ভরপুর অন্নগ্রহণ আর মল নির্গমন
    এই তো শুধু মোটে দুটো কাজ,
    বৃষ্টিতে ভিজি, মাথায় পড়েনা বাঁজ…

    অথচ সেদিন শুনলাম হাটে,
    নাঙ্গল ঠেলতে গিয়ে কঙ্কালসার কৃষক মাঠে
    বাঁজ পড়ে গেছে ওপারে ! কে সে? সর্ব্বনেশে?
    ধন্য বলি তারে, সে বিশ্ববিধাতারে !
    কাকে ফেলে কাকেই না সে, সুনিবার্চিত করে রেখেছে !

    পাথর ভবিষ্যত | বর্তমান হিমবাহবৎ,
    আর অতীত যেন মেরুপ্রদেশীয় শীত
    কোথাও কোথাও শুধু কাব্য-বিলাস,
    বোধকরি ধান ভানতে শিবের গীত
    আর কোথাও শুধু লাশের উপরে লাশ…

    দিন সপ্তাহ, কাটে কি কাটে না,
    যাপিত জীবন যেন দুর্গম গহীন অ্যামাজন !
    বিষ্ময়ে বিবশ বোধ, আজ নিতে চায় প্রতিশোধ…
    মনের মধ্যে শত শত মন, লক্ষ ধারার জলপতন
    জনসাধারণে ভীতি আজ দ্রব্যমূল্য স্ফীতি,
    কোথায় বরফ গলে আর কোথায় উচ্চতা বাড়ে জলে !

    উত্তরহীন প্রশ্ন, কত কত ছোট বড়,
    হৃদপিন্ডে বঁড়শীর মত, ভীমরুলের হুলের মত
    কংক্রিটের দেয়ালে একটা নিঃসঙ্গ পেরেক
    ঘাতক টেটার মত বিধে আকাশের দিকে ঝুলে থাকে !

    কী করে কী করি আমি !
    হায় অন্তর্যামী…
    মসজিদ আমার ঘরের নিকটে, রহমান সে কোন তল্লাটে?
    প্রশ্ন শুধু প্রশ্ন, টন কে টন প্রশ্ন
    আমি অচঞ্চল চক্রবাক, অসহায় সতৃষ্ণ !

    উত্তরের আশা নাই, তাই হে বন্ধু বিদায়…
    চির বিদায়, হাতের কাছেই যেন আঁধার ছোঁয়া যায়,
    উত্তরের আশা নেই, আমার সর্ব্বনাশ সেই
    যে আমি আর এতটুকুও আমার মধ্যে নেই…
    ________________________________________
    বলতেই হচ্ছে…
    মাঝেই মাঝেই মনে হয়, আরও কারো কারো সুদূরের কবিতার বালিয়াড়ি থেকে ঘুরে আসি, দেখে দেখে আসি আমি তাদের সত্যিই বুঝেছি কিনা ! বকেয়া বোধ আর অনুক্ষণ পীড়ন আর কতকাল সয়ে যাবো? আত্মা সংলগ্ন হয়ে সহস্র কিলোমিটার দূরের কবিসখা যখন বলে যে তাকে শুধু একটু ‘তুমি’ বলে আবেশিত করেছি বলে সে ততোধিক আপ্লুত হয়েছে, তখন এ প্রাপ্তবয়স্ক চোখে জল চলে আসে, সজল চোখে তাঁর দিকে আরও বার বার চেয়ে থাকতে ইচ্ছে হয়… মনের মধ্যে অব্যক্ত কথাগুলো ফুল হয়, ফুল হয়…
    _________________________________________________________
    সাম্প্রতিকতম – ⌠জীয়ন বিভীষিকা⌡, ⌠রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন⌡, ⌠সর্বনাশের সিম্ফোনি⌡, ⌠অনিশ্চিহ্ন⌡, ⌠ঘুঁড়ি⌡, ⌠প্রাত্যহিকী⌡, ⌠তেলাপোকা⌡, ⌠দূরত্ব ২৭৪ কিলোমিটার⌡⌠৩৭ নং এপিটাফ⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    14
    10 Comments
    • উত্তরহীন প্রশ্ন, কত কত ছোট বড়,
      হৃদপিন্ডে বঁড়শীর মত, ভীমরুলের হুলের মত
      কংক্রিটের দেয়ালে একটা নিঃসঙ্গ পেরেক
      ঘাতক টেটার মত বিধে আকাশের দিকে ঝুলে থাকে ! এ অংশটা খুব টানলো।

    • এ অজ্ঞ হৃদয়ের অন্তর থেকে প্রীতি ও শুভেচ্ছা

    • “পাথর ভবিষ্যত | বর্তমান হিমবাহবৎ,
      আর অতীত যেন মেরুপ্রদেশীয় শীত
      কোথাও কোথাও শুধু কাব্য-বিলাস,
      বোধকরি ধান ভানতে শিবের গীত
      আর কোথাও শুধু লাশের উপরে লাশ…” ভীষণ দগদগে ক্ষত এই মনে, কবিতার পর কবিতা এসে হাত বুলিয়ে যায়! দারুণ আবেশে অবশ হয়ে আসে অনুভূতিগুলো! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

      • প্রিয়বন্ধু, আপনার অনুপম সুন্দর মুগ্ধতাপূর্ণ মন্তব্যে সত্যিই মনে দারুন এক অনুভূতি খেলা ক’রে যায়… একটি প্রাণের জন্যে শুধু একবারই বরাদ্দ এই দারুন সুন্দর পৃথিবীতে বার বারই ফিরে আসতে ইচ্ছে হয়, ভালোবাসা আর প্রেমের মায়ার টানে, এত এত রক্ত ঝরে তবুও… … …

    • এতো এতো অনুভূতি যে কোথায় পান কবি। মাঝে মাঝে তার উৎস খুঁজতে মন চায়।আপনার লেখা গুলো সবসময় যেন অনুভূতির ঝড় তোলে। আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি। কবিতায় বাঁচুন সতত এই প্রার্থনা।
      যে রং চিনেনা সেই জানে
      কত রং রং হীনতারও।
      রংহীন শরাব চোখে
      রং লাগায় শরাবীরও।

      • প্রিয়কবি শিউলি, বিবর্ণ চোখে যখন প্রাণপ্রতিমার মায়ামুখখানি এসে এসে প্রতিবিম্বিত হয়, যেন সবকিছু বিচিত্রবর্ণ হয়ে যায়, যে রঙের কোনো ভাষা নেই, শব্দ নেই, বোধ নেই শুধু বিলীন হওয়া, মিশ্রিত হয়ে প্রশান্ত হয়ে যাওয়ার অপেক্ষায় এক রকম নীল প্রেম নীল প্রেম… … … মোহনার অস্থীরতা সুবিস্তৃত মহাসমুদ্রে যেন নির্ভার হতে থাকে…

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar