-
আনোয়ার পারভেজ নূর শিশির is with Ishrat Jahan and 19 others
📌⌠ একটি গান – সহস্র মুগ্ধতা ⌡ – [ ৩ ]
সংগীতে সুফী ঘরানার গান মানব হৃদয়কে এমন এক জগতের সন্ধান দেয় যেখানে শুধু প্রেম আছে, বিচ্ছেদ নেই, বিচ্ছেদ থাকলেও মিলনের পথে কোনো বাঁধা নেই, যেখানে আত্মা নিবিড়ভাবে উন্মুক্ত এক পাখি, সে চাইলেই তার হৃদয়াকাঙ্খিতের সাথে মিলিত হ’তে সক্ষম…!জনহিতকর কর্মযজ্ঞের জন্য পরিচিত, ভারতের পদ্মশ্রী বিক্রমজিৎ সিং সাহনির সামাজিক কাজ বহুবার খবরে এসেছে। এইবার, তিনি ‘তু হি ইক তু’ শিরোনামে একটি গান নিয়ে এসেছেন। সুফী সংগীত শিল্পী জ্যোতি নূরাঁ এবং বিক্রমজিৎ সিং সাহনি বলেছেন এটি এমন একটি প্রশান্তিদায়ক গান যা চলমান মহামারী দ্বারা সৃষ্ট উদ্বেগ এবং পরবর্তীকালীন হতাশার সাথে মোকাবিলা করার ক্ষেত্রে অনেকের জন্য আশা নিয়ে আসবে। গানটি একটি অনুস্মারক যে সর্বশক্তিমান স্রষ্ঠার আমাদের সকলের জন্য একটি পরিকল্পনা রয়েছে এবং এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই…
গানখানি পাঞ্জাবি ভাষায় রচিত এবং গীত। গানটিতে এমন কিছু কথা আছে যা আপনাকে জীবনকে সম্পর্কে নতুন ক’রে ভাবতে সাহায্য করবে। গানটির কথার সাথে মিশে গিয়েছে বিক্রমজিৎ সিং সাহনির অপূর্ব ভাবগাম্ভীর্যপূর্ণ পবিত্র চেহারা এবং অপূর্ব সুন্দর লাস্যময়ী জ্যোতি নূরাঁ’জির অনন্য জলদগম্ভীর কন্ঠ, অসম্ভব সুন্দর নজরকাঁড়া ড্রেস ও মোহনীয় সাজ যেটা এই গানটিকে করেছে অভাবনীয়ভাবে দৃষ্টিনন্দন…
সঙ্গীত পরিচালনা করেছেন প্রযোজক-পরিচালক যতিন্দর শাহ, যিনি পাঞ্জাব ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি সুপরিচিত নাম। গানটির কথা লিখেছেন বাবু সিং মান এবং এটি পরিচালনা করেছেন পূজা সিং গুজরাল।
“তু হি ইক তু” ইতোমধ্যেই সঙ্গীত জগতে অসম্ভব মোহনীয় ভাইব ছড়িয়েছে… জ্যোতি নূরাঁ বলেছেন, “আমি অনেক সুফী সংগীত পরিবেশন করেছি কিন্তু এটি আমার কাছে সত্যিই বিশেষ কারণ আমি বিক্রমজিৎ সিং সাহনি’জির সাথে কাজ করেছি, যার মানবতার সেবায় নিজেকে উত্সর্গীকরণ অনুপ্রেরণাদায়ক। গানটি ইতিবাচক এবং আমি সত্যিই আশা করি এটি মানুষকে জীবনের উজ্জ্বল দিকটি দেখতে সাহায্য করবে।”
“তু হি ইক তু” গানখানির প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনে যেমনভাবে বিক্রমজিৎ সিং সাহনি তাঁর সহশিল্পী জ্যোতি নূরাঁ’জির ভূয়সী প্রসংশা করেছেন তেমনভাবে সংগীত পরিচালক জ্যোতি নূরাঁ’জিকে এই গানখানির প্রাণ বলে উল্লেখ করেছেন… জ্যোতি নূরাঁ’কে অনেকেই চিনে থাকবেন যারা সংগীত পরিচালক ‘এ আর রহমান’ সুরারোপিত হিন্দি ‘Highway’ সিনেমার “পাটাখা গুড্ডি” (Patakha Guddi) গানটি শুনেছেন…! ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ফোকফেস্টে নূরাঁ সিস্টারস তাদের সুফী সংগীত পরিবেশন করে দর্শকশ্রোতাকে মন্ত্রমুগ্ধ করেছিলেন…
বিশেষভাবে উল্লেখযোগ্য পাঞ্জাব তনয়া জ্যোতি নূরাঁ হ’লেন পাঞ্জাবের জালান্ধারের সুফী পরিবারের একটি প্রতিষ্ঠিত সংগীত ব্যান্ড “নূরাঁ সিস্টারস” (Nooran Sisters) এর প্রধান গায়িকা যিনি প্রধানত পাঞ্জাবের বিভিন্ন দরবার শরীফে আয়োজিত স্টেজ শ্যোতে হাজার হাজার দর্শকশ্রোতাদের সামনে তাদের মনোমুগ্ধকর সুফী সংগীত পরিবেশন করে থাকেন, তার সাথে কন্ঠসঙ্গত করেন তার বড় বোন ‘সুলতানা নূরাঁ’ এবং তবলা নওয়াজ হিসেবে সঙ্গত করেন একমাত্র ছোট ভাই ‘সাহিল মীর’… তাদের গান শোনার সাথে সাথে তাদের বাদ্যযন্ত্রানুষঙ্গিক সম্মীলন ও দারুন ড্র্যামাটিক প্রেজেন্টেশ্যন সত্যিই অত্যন্ত মনোমুগ্ধকর… প্রসঙ্গত উল্লেখ্য, জ্যোতি নূরাঁ’জী ইতোমধ্যেই শতাধিক জনপ্রিয় সুফী সংগীতে কন্ঠ দিয়েছেন এবং বলিউডে’র বহু সংখ্যক প্লেব্যাক করেছেন…
গানের কথাঃ বাবু সিং মান
কন্ঠঃ বিক্রমজিৎ সিং সাহনি ও জ্যোতি নূরাঁ
সংগীতঃ যতিন্দর শাহ
পরিচালনাঃ পূজা সিং গুজরাল
ভাবানুবাদঃ আনোয়ার পারভেজ নূর শিশির
.
[ তু হি ইক তু ] [ তুমিই শুধু তুমি ]
ম্যে ইক জাগদা বুজদা দিওয়া / আমি জাজ্বল্যমান প্রদ্বীপ
কাদ্ তাক্ ম্যেরি কাহানি / কিন্তু কতক্ষণ জ্বলবো জানিনা
ওয়্যাগহা নেরি পাতা ন্যেহি ম্যেরি / ঝট্কা বাতাসে নিভে যেতে পারি
জ্যোত কাদো বুজ জানি / কালকে হয়তো আমার অস্তিত্ব থাকবেনা
ম্যে কাল তাক ন্যেহি র্যেহ্না / আমি কালকে আর থাকবো না
ইয়্যে সাজনানু যা ক্যেহনা / আমার প্রিয়াকে তোমরা জানিয়ে দাও
তু হি ইক তু বাসে হার সু / সর্বত্রই তুমি আর তুমি হে প্রভূ
ত্যেরা জ্বালওয়া জিঁ ভার / তোমার অনিন্দ্য সৃষ্টির চমক
বেখা হার দিশে ম্যেনু / আমি চারিদিকে দেখি শুধু
ত্যেরা ভেদ কিসে না পায়া / তোমার ভেদ কেউ জানে না
লাব দে গায়্যে সেয়ানে / জ্ঞানীগুণী একথাই বলে গেছেন
ইয়্যে দুনিয়া ইক খেদ্ বানায়্যে / দুনিয়াটাকে খেলার মাঠ বানিয়েছো
ত্যেরিয়া তু হি জানে / কারণ কী তুমি শুধু জানো…!
ত্যেরিয়া তু হি জানে কুছভি / কেবল তুমিই একমাত্র সর্বজ্ঞ
পাতা নি দুনিয়ানু… / দুনিয়ার সব লোকে অন্ধ
দুনিয়াতে জিন্দেগিদা মেলা / এই দুনিয়ার রঙের মেলা
থোড়ি দের্ দা / খুব অল্প সময়ের, ক্ষণিকের
হাস দেয়্যা রাত্ লাঙ্গে / সন্ধ্যে রাত হয়তো ভালোই কাটে
পাতা ন্যেই সাভের দা / কিন্তু সকাল পর্যন্ত থাকবো কিন জানা নেই…!
জিন্দেগি পাতা ন্যি / জানা নেই এ জীবন
কাদ্ মুক জানি / কতদিন এভাবে চলবে
ব্যে ম্যে তিড়কে কাড়ে দা পানি / আমি আসলে ভাঙা কলসির পানি
কাল তাক ন্যেহি র্যেহনা / কাল পর্যন্ত আমার সময় নেই…
কৌয়্যি ইস জাগদে রাচ্না কিতি / তুমি এই জগৎ বানিয়েছো
তু ইনসান বানায়্যা / তোমার বান্দার জন্যে
ইয়্যে ইনসান্ ন্যে ওত্থে / সেই তোমারই সৃষ্টি আজকে
ত্যেনু মন পুলহায়্যা / তোমাকে ভুলে গিয়েছে…!
সুরাজ চান্দ সিতারেঁ কিবভে / সূর্য চাঁদ তারকার দিকে দেখো
মান প্যে হাক্ জাতায়্যা / কিভাবে তারা রবের ধেয়ান করে
ভুল ব্যেয়ঠে কে তু কুদরাত দে / তুমি ভুলেই গিয়েছে তাঁর কুদরতের কথা
কাদ্ কাদ্ বিচ্ সাময়্যা / কিভাবে সারা দুনিয়া জুড়ে তা বিরাজ করছে
হার্ বেলে ত্যেরা নাম জাঁপে / সব কিছুই তার নাম জঁপছে
ম্যেরা রোম রোম লু / এমনকি আমার শরীরের প্রতিটি রোম’ও
বাকশ্যন হার্ বাকশ্ বান্দেনু / ক্ষমাকারী হে সর্বদ্রষ্টা আমাদের ক্ষমা করো
বাকশ্যন পুল্লানহারা / যারা তোমাকে ভুলে গিয়েছে…!
বাকশ্যন হার্ বাকশ্ বান্দেনু / ক্ষমাকারী হে সর্বদ্রষ্টা আমাদের ক্ষমা করো
গুন্যেহগার জাগ্ সারা… / এই দুনিয়ায় আমরা সবাই গুনাহগার
ত্যেরি ঔট ত্যেরে তে আঁশা / তোমার করুণা, তোমার উপরেই আশা
তু হি আন্ত সাহারা / তুমিই আমাদের শেষ ভরসা
ডুব দে দি পা পাকাড়্ লে / আমি ডুবে গেলে তুমিই আমাকে বাঁচাও
জাগ দে স্যের জ্যেড় হারা / তুমিই আমাদের রক্ষাকারী ত্রাণকর্তা
মান্বাতা হাথ জোড় খার্যোতি / তোমার সমস্ত বান্দা করজোড়ে
দার্জ কার্যে ত্যেনু…/ তোমার জাছে আরজি জানায়
লেখ্যা দিয়্যা লিখ্যিয়া তুমি আমাদের নসীব নির্দিষ্টকারী
লেখ্যেনওয়ালা তুয়্যে আমাদের ভাগ্যে কি আছে তুমিই জানো
মাথ্যে দিয়্যা লিখ্যিয়া মিট্যনওয়ালা তুয়্যে/ তুমিই আমাদের ভাগ্যের পরিবর্তনকারী
হ্যোন্দ ম্যেরি কাদ্ মুক জানি / আমি জানি না আমার ভাগ্যে কী আছে…!
ইকনা দে ঘার্ পুত্ত / কেউ পুত্র সন্তান লাভ করেছে
পুত্তা দে ঘার্ পুত্রে / কেউবা দেখেছে তাদের পপৌত্রকেও
ইকনা দে দার্তি / কেউ কন্যা সন্তান লাভ করেছে
দিয়্যাতে ঘার্ দৌত্রে / কেউবা দেখেছে তাদের পপৌত্রীকেও
ইকনা দে ঘার ইককো / কারো বা একটি সন্তান ছিল
ঔভি যাতা পার্ / হয়তো সে হারিয়ে ফেলেছে তাকে’ও
ত্যেনু কৌন কাহ্যে সাঁইবা / হে মহাপ্রভূ, কে তোমাকে বলতে পারে
তু ইঞ্জ নায়্যি ইঞ্জ কার্ ইয়্যা কার্ / তুমি ‘এভাবে’ না ‘ওভাবে’ দুনিয়া চালাও…!এই গানখানি নিয়ে বেশি কিছু বলার কোনো অপেক্ষাই রাখেনা। আমার সুন্দর মনের পাঠক যারা ইতোমধ্যেই গানখানির অনুবাদ পড়েছেন তারা নিশ্চয়ই বুঝেছেন এটি কোন মাত্রার সংগীত। আমি অনুরোধ করবো আমার এই অনুবাদটি সামনে রেখে আপনারা ইউটিউবে “Tu hi ik tu” সার্চ দিয়ে গানখানি শুনে নিতে পারেন এবং অবশ্যই শোনার পর এখানে কমেন্ট করে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না… সকলের জীবনের সকল সময় শুভ হোক…
__________________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]17 Comments-
-
-
-
মন শান্ত করার মত চমৎকার একটা গান।
এই গানের কোথাও একবারের জন্যেও মনে হয়নি কোন খুত রয়েছে। বিক্রমজিৎ সিং সাহনির সুমিষ্ট কন্ঠ সাথে জ্যোতি নূরাঁর কম্বিনেশন অসাধারণ! লুপে দিয়ে রেখে ইতিমধ্যে বেশ কয়েকবার শুনে ফেলেছি এবং এখনো চলছে।
নূরাঁ সিস্টারস এর গান ফোক ফেস্টে সরাসরি দেখার ও শোনার সুযোগ হয়েছিল আমার। খুব পাওয়ারফুল ভয়েস দুই বোনের। তবে এখন কেন জানি শুধু এক জনকেই দেখি সব জায়গায়।
সবশেষে, এত সুন্দর করে শিল্পী ও শিল্পকে উপস্থাপন করার জন্যে একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবিপ্রিয়!-
আপনি একেবারেই ঠিক বলেছেন প্রিয়, এ গানের যেন কোনভাবেই কোথাও খুঁত নেই… সত্যি বলতে, যে দুজন সুফী শিল্পী এই অবিস্মরণীয় গানটি কন্ঠে ও হৃদয়ে ধারণ করেছেন তাঁরা দুজনেই অত্যন্ত বিনয়ী ও কোমল হৃদয়ের মানুষ… ‘তু হি ইক তু’ প্রজেক্টের উপর আমি ১৯ মিনিটের একটা সাক্ষাতকার ভিডিওতে দেখেছি এই দুইজনের একে অন্যের প্রতি অপার শ্রদ্ধা ও ভালোবাসা… জ্যোতি ও সুলতানা নূরাঁ’জি পরিবেশিত এমন কোনো মিউজিক্যাল পারফ্যরমেন্স নেই যেটা আমি দেখিনি তবে আমি ঢাকা ফোক ফেস্টে যেতে পারিনি এটা আমার খুব আফসোস…
আসলে নূরাঁ সিস্টার্সএর মিউজিক্যাল লাইভ মানে হলো “টোটাল ম্যাডনেস” তবে এটা মানতেই হবে যে জ্যোতি নূরাঁ’জির মত এমন হায়্যার ভেলোসিটির ভোকালিস্ট সারা পৃথিবীতেই খুব কম রয়েছে… বলতে গেলে নূরাঁ সিস্টার্স শোনার পর ভালোবাসা থেকেই আমি পাঞ্জাবি ভাষা শিখতে শুরু করেছি… আমি খুব আনন্দিত হয়েছি যে আপনি গানখানি বার বার শুনেছেন শুনে, আমি যখন শুনি তখনও এটা এমন লুপেই থাকে… আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা আপনার অতুলনীয় মন্তব্যের জন্যে প্রিয় সজীব… শুভ হোক সকলেরই…
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 November 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



অসাধারন গান