-

⌠ফ্ল্যাশব্যাক অব দ্য উইক⌡
কেউ কেউ অন্ধকারে অতীতমুখী
আলোকিত হাতেগোনা স্বকীর্তিময়,
বিচ্ছিন্ন ঘটনা তথাপি’ও চলমান
ঘটমান বর্তমান আরশোলা স্বপ্রাণ,
নীল গ্রহ অজানা অনন্তের আশ্রয়…
জ্ঞানপাপী, আত্মতৃপ্ত অথবা স্বার্থপর
নির্ভীক, হটকারী কিংবা দূরাচার
যেখানে যেভাবে যার দেহ মানানসই,
পরিস্থিত নির্বিকার রসহীন মনে,
আত্মস্থ শরীর আদতে নিরাকার…
⌠জীয়ন বিভীষিকা⌡
মনের বিভিন্ন ধারণার যোগ বিয়োগ গুন ভাগ থেকে
পঙ্খীরাজ ঘোড়া, আলাদিনের প্রদীপ,
সোনার হরিণ অথবা স্বপ্নলোকের চাবি
ইত্যাদির দুরাশাও তার মনে আসে না…
তার বদলে তার মনে অসাধারণ সব ধারণা ধাক্কা খায়
সময়ের অসীমতা, শক্তির নিত্যতা, পরম আত্মা
সূর্যোদয়াস্ত, দেহ-মাটি, একতারা…
এগুলো সুস্পষ্ট ও প্রাঞ্জল বলেই
স্ব্তঃসিদ্ধ এগুলো তার কাছে,
‘স্পুন-রিভার অ্যানথোলোজি’র মতো সত্য-কথণ!
মিথ্যাচরণ মিশ্রিত নয়, একেবারে নির্ভেজাল জলের মত তরল…
⌠রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন⌡
প্রায়শই যে সব নিষিদ্ধ নিঁখোজ উদ্ধত সাপ
দেখা যেতো লোকারণ্যে
ঘাসের মধ্যে, ছাইয়ের মধ্যে
সেই নকশীকাঁথা সাপগুলো সহসা
মখমলি বরুনপাখা প্রজাপতি হয়ে উঠে
আমার ৯ কুঠুরি দিয়ে সেগুলো
হাজারে হাজার ঢুকে প’ড়ে
কুঞ্চিত ভ্রু চিন্তিত ভাঁঁজপড়া ললাটে
সুতীক্ষ্ণ চিৎকারে সকল প্রেতাত্মাকে
১টি মাত্র ফ্রিকোয়েন্সিতে জাগিয়ে তোলে…
⌠সর্বনাশের সিম্ফোনি⌡
দিনের বিবরে তোমার শান্ত চেহারা,
বাতাসে ওড়া তোমার চুলের ঝর্ণা,
গোলাপের পেলব পাপড়ি হাসি,
রিকশার পা-দানিতে দুজোড়া পা কাছাকছি
আমাদের কাছে আসা দারুন কিছুক্ষণ,
সন্ধ্যায় হারিয়ে ফেলার আশঙ্কা…
টেবিলে সাদা কাগজে শোয়া কলম,
লিখেছে কত কত দিন ভালোবাসি ভালোবাসি,
থেমে যাওয়া সময়ের পল্কা সুখ দোল,
অথচ দিনগুলো যেন শিশিরের মত শুকিয়ে গেল…
⌠অনিশ্চিহ্ন⌡
আমার অনিবার্য অপূর্বনির্ধারিত ঠিকানা
আমার উজ্জ্বল গন্তব্যের প্রভায়
মৃদুমন্দ হাসে, মাঝে মাঝে।
শৈশবে খুব সুন্দর ঘুঁড়ি উড়াতে পারতাম —
আজও আমি ঘুঁড়ি উড়িয়েই চলেছি,
সাঁদারঁঙা মনঘুঁড়ি – নাটাই সুতোবিহীন
অন্তহীন প্রতীক্ষায় চেয়ে আছি —
সূর্যের কতটা কাছাকাছি হলে
আমার ঘুঁড়িগুলোতে আগুন ধরবে…
⌠ঘুঁড়ি⌡
__________________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]9 Comments-
-
-
-
সপ্তাহ জুড়ে মুগ্ধতায় ভরিয়ে রেখেছেন কবিপ্রিয়! তবে, আপনার লেখা “নাত” ও নতুন অনুবাদ “পদ্মাবতী” এখন আর পাইনা কেন?
-
আমি একটু ঢাকার বাইরে গিয়েছিলাম… ব্যস্ততার কারণে নাত-ই-রাসুল এবং পদ্মাবতী অনুবাদের ধারাবাহিকতা বজায় রাখার সুযোগ কমই ঘটেছে… এখন থেকে আশা করি নিয়মিত শুক্রবারের নাত-ই-রাসুল এবং পদ্মাবতীর অনুবাদ সপ্তাহে অন্ততপক্ষে একটি দেয়ার চেষ্টা করবো রব্বের মেহেরবানিতে… আপনার প্রেরণাদায়ক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা, প্রীতিমুগ্ধতা ও প্রেম রইলো প্রিয়বন্ধু… শুভ ও মঙ্গল হোক…
-
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



ঝিরিঝিরি কবিতা।