Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • Hrito-Neel-Pratima-4
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠বিমূর্ত বিস্ময়⌡
    ভোরের মৃদু আদুরে আলোয়
    ​ ​ ​ ​ ​ ​ তোমার কাছে পৌছতে চেয়েছি
    তুমি আমাকে তবু দৃষ্টিহীন ক’রে চ’লে যাও
    ​ ​ ​ ​ ​ ​ তারপরও তোমাকে আমার স্থির ​
    ​ ​ ​ ​ ​ ​ পায়ের পাতা ভিজিয়ে দিয়ে
    লোনা জলের ঘ্রাণে ভালোবাসতে বলেছি
    ​ ​ ​ ​ ​ ​ সুমদ্র বালির মিহিন চাঁদরে
    আরও তবে কিছুক্ষণ আমার সাথে থেকে যাও…

    পৃথিবীর শান্ত বাতাসে কিভাবে যেন
    ​ ​ ​ ​ ​ ​ তোমার ভেজা নিঃশ্বাসের সুগন্ধ লেগে থাকে
    ​ ​ ​ ​ ​ ​ আমি সুখ পাই, আমি ঘুমিয়ে যাই
    তোমার দিব্য দর্শনে আমার চোখ মসৃন হয়
    ​ ​ ​ ​ ​ ​ এই যেন তুমি হারিয়ে হারিয়ে ফিরে এসে
    আমাকে তোমার বুকের কবোষ্ণ আশ্রয়ে রাখো…
    ​ ​ ​ ​ ​ ​ আমি অমলিন তৈলচিত্রের বিমূর্ত আঁচড় হই
    ​ ​ ​ ​ ​ ​ সুস্থির অবয়বে আমার অদৃশ্য অশ্রুপাত
    তুমি দেখে আবার আবারও বিলীন হয়ে যাও…

    কিভাবে এমনতর ঘোর অশনি ডাকে
    তুমি যেন আর নেই, তোমার ছায়াও অদৃশ্য
    ​ ​ ​ ​ ​ ​ ক্ষণিকের স্পর্শে কেন তবে
    ​ ​ ​ ​ ​ ​ এত দীঘল মেহনের সুখ ​ !
    আমাকে তোমার কাছে পৌছে যেতে
    মার্তন্ড রক্তিম, থেকে থেকে অস্থির করে দেয়
    সময়ের ত্বরণে কেন এত এত তারতম্য
    ​ ​ ​ ​ ​ ​ সফেন ঢেউয়ের ভাঙনে
    ​ ​ ​ ​ ​ ​ তোমার পায়েলের আওয়াজ শুনে
    আমি মহাসমুদ্রের নীল তোলপাড় ক’রে ফেলি… ​

    তোমার স্মিত অথচ তীক্ষ্ণ চোখ
    ​ ​ ​ ​ ​ ​ তীর্যক তারুন্যে আমাকে
    সুধোধ প্রেমিকের বরমাল্যের ভূষনে
    আপাদমস্তক হিরন্ময় স্ফটিক ক’রে তোলে
    আমি জেগে থাকি কখন তুমি আবির্ভূত হবে
    ​ ​ ​ ​ ​ ​ এই নীল দেবতার পায়ে এসে
    তোমার মোহিনী আঁচলের সুবর্ণ আদর মাখাবে
    আমি দাঁড়িয়ে রয়েছি ক্ষীণ অনাদিকালের প্রতীক্ষায় …
    _________________________________
    এমনই সব মুহূর্ত…
    সময়ে সময়ে যুগাধিক পুরোনো কবিতার খাতা যেন নতুন করে কথা ব’লে ওঠে…! ১৯৯৫ সালের কবিতার খাতার ধুলো মুছতে গিয়ে “হৃত নীল প্রতিমা” পেলাম… অপ্রতিম একটি বাষ্পাচ্ছন্ন মন নিয়ে যেন ২৮ বছর আগের একটি বিস্মৃত, অজনপ্রিয় ও বয়স্ক কবিতা’র কালান্তর ক’রতে খুব ইচ্ছে হলো…! মনের গতিবেগই এই মহাবিশ্বে সর্বোচ্চ সে মর্মে মর্মে অনুভূত হলো তবে এর তীব্রতা’র পরিমাপ, জানিনে, কোনো মানব সন্তানের পক্ষে সম্ভবপর কিনা… কথায় কাজে প্রেমে যে তাঁর মন দিয়েছে শরীরের আনবিক ক্ষয়ে সে কি আসলেই হারায়? ফুরায়? সে চ’লে গেলেও হারায় না হারায় না… যে একবার বিমূর্ত সময়ের কাছে নিজের সমস্ত বিকিয়েছে সে কি আর কখনও মাটির পৃথিবীর কাছে তার আক্ষেপের কারণ অনুসন্ধান করেছে…! জানা নেই…
    _________________________________________________________
    সাম্প্রতিকতম – ⌠একদিন মিলনোৎসব হবে⌡, ⌠শূন্যগর্ভা প্রলাপ⌡, ⌠জীয়ন বিভীষিকা⌡, ⌠রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন⌡, ⌠সর্বনাশের সিম্ফোনি⌡, ⌠অনিশ্চিহ্ন⌡, ⌠ঘুঁড়ি⌡, ⌠প্রাত্যহিকী⌡, ⌠তেলাপোকা⌡, ⌠দূরত্ব ২৭৪ কিলোমিটার⌡⌠৩৭ নং এপিটাফ⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    14
    7 Comments
    • দারুন সুন্দর লাগলো কবিতাটি, চোখের সামনে যেন চলচ্চিত্রের মত ভেসে উঠলো সব দৃশ্য/ অনন্য অসাধারণ প্রিয় কবি…

    • একাল আর সেকাল মিলে মনের মাঝে দারুণ এক সিম্ফোনি বেজে গেল! অভূতপূর্ব!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 08 February 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • হস্তাক্ষর ভালো।

    • এই দীর্ঘ অপেক্ষার অবসান হোক। ভালোবাসা আসুক বিরহী ভুবনে। শুভম

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar