Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠ দূরত্ব ২৭৪ কিলোমিটার ⌡
    উপবৃত্তাকার সড়ক নদীতে, ক্রমশ নঞর্থক সামনে চলা
    অসীম সংখ্যক নাভী পরিবর্তন,
    গাছ তলা ছেড়ে পাঁচ তলার স্বপ্ন-বিলাস;
    কোষ বিবশ ব্যথায় অস্ট্রেলিয়ান বিয়ার গলাধঃকরণ,
    পোষাকের মতন নারী বদল…
    …এসব হয় না আর;
    মাঝে দূরত্ব ২৭৪ কিলোমিটার…

    রাতের একান্ত স্বাধীন সময়ে আইবানেজ হাতে,
    কার্ট কোবেইনের অনিবার্য প্রভাবিত নোটেশ্যনের দ্যোতনা
    ওমর খৈয়াম ও ঈয়াসমিঁ মিশ্রিত রুবাই বিশ্লেষন;
    জীবন্ত সাঈদ আহমেদের সাথে বিশ্ব নাটকের স্মৃতি রোমন্থন,
    সত্তরোর্ধ মাতামহের লাইট শেড পোর্ট্রেটে রিটাচ্,
    পা ভাঁঙ্গা হাটা ছেড়ে, চার চাকা, ছয় চাকা,
    …এসব হয় না আর;
    মাঝে দূরত্ব ২৭৪ কিলোমিটার…

    জাতীয় আড্ডাখানা উত্তর বাগান থেকে হা করে চেয়ে দেখা,
    বেঙ্গল আর্ট গ্যালারিতে শাহাবুদ্দিন আহমেদের
    মার্কিন ক্যানভাসের প্রচন্ড গতিশীল দেহ ছোঁয়া,
    বিশ্ব সাহিত্য কেন্দ্রে ফ্রেন্‌চ, রাশ্যান, জ্যাপ্‌নিজ
    নান্দনিক চলচ্চিত্র প্রদর্শনী উপভোগ…
    আরজ আলী মাতব্বরের দীক্ষার দ্রাক্ষারসে কাঠ-মোল্লাদের ফেটানো,
    লোকাল বাসের হেলপারের ‘ফারাম্‌গে’ ‘ফারাম্‌গে’ চিৎকার শোনা,
    টোকাই বেজন্মা’দের মানুষের মত মানুষ করা,
    …এসব হয় না আর;
    মাঝে দূরত্ব ২৭৪ কিলোমিটার…

    ন্যাশনাল অ্যাসেম্বলির মেরুন সিড়িতে বসে দক্ষিণের আকাশ দেখা,
    চন্দ্রিমা উদ্যানের সবুজ কার্পেটের উপর
    ফুলওয়ালীর হাতে গোলাপ অর্পণ,
    ‘গ্যালাক্সি’র নিভু নিভু আলোয় রবীন্দ্র সংগীতের অসম ফোঁয়ারা,
    গ্র্যাফিক আর্টস ইনস্টিটিউট হোস্টেলে মাস কে মাস অজ্ঞাতবাস,
    বাপে তাড়ানো, মায়ে খেদানো
    বোহেমিয়ান যুবকের অন্তরঙ্গ বন্ধু হওয়া,
    ওদের বাড়ির ছাদ, রাতের আকাশ, রঙধনু চাঁদনী
    ওর গিটারে সেভেন্থ ইলেভেন্থ রিলেশ্যনে ‘বোসা নোভা’ রিদম্‌ আলাপ শোনা,
    … এসব হয় না আর,
    মাঝে দূরত্ব ২৭৪ কিলোমিটার থেকেই যায়…

    বাংলা একাডেমির বই মেলা ছেড়ে,
    ফুটপাতের ‘যেটা নিবেন ১০/২০ টাকা’র বিদেশী নভেল কেনা,
    একটু উত্তরে শাহবাগের মোড়ে আর্টিস্ট বন্ধুদের সাথে তুখোড় আড্ডা,
    টেলিগ্রাফ অফিসের ফোনে,
    দলছুট বান্ধবীর সাথে কম পয়্হার রস আলাপ,
    সংসদ ভবনের লেকের পাড়ে লম্বা চুলওয়ালা হিপ্পিদের সাথে,
    সিগারেটের আগায় মোহিনী পাতার নীল সাগরের তরঙ্গ তোলা,
    মিনারেল ওয়াটারের বোটলে,
    হোয়াইট্ স্পার্কলিং ‘স্মারনফ্‌’ সাটাও হয় না আর,

    এসব আর হয় না, হতে’ও নেই…
    মাঝের ২৭৪ কিলোমিটার দূরত্ব – টেন্ডস টু জিরো হয়,
    আর জীবনানন্দের কথাটা খুব মনে পড়ে…বিদিকভাবে মনে পড়ে,
    ‘আমার চিন্তা, প্রার্থনার সকল সময়, শূন্য মনে হয়, শূন্য মনে হয়…’
    ___________________________________________________________________
    ভয়েড বিলবোর্ডঃ
    হাংরিয়ালিস্ট গোছের এই লেখাখানি কেন্দ্রীয় ‘ঢাকা’ জীবনের, বিশেষত নব্বইয়ের দশক’কে ধারণ করে আছে যা কারো কারো লাইফ স্টাইলের সাথে নিঃসন্দেহেই যাবে না, তাদের কাছে আমার কোনো ব্যাখ্যা নেই, এসব নিতান্তই চাক্ষুষ চরিত্রের তেলেসমাতি যা কোনোমতেই অনুসরনীয় নয়… সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তরুণ প্রজন্মের জন্য এটা একটি “তিরস্কারপত্র”… এটা কিছুটা ২৭৪ কিলোমিটার দূরের মফস্বলে বসে “অর্ধেক রাজধানী তুমি অর্ধেক কল্পনা”র ঘৃতাগ্নি স্মৃতিখসড়া… কারো কারো মনন ও নয়ন আহত হলে, দোষ এই লেখার প্রথম পুরুষের, আমার নয়…
    ____________________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    16
    7 Comments
    • অসাধারণ এরপর আরেকটা টার্ম দরকার শুধু এই কবিতার জন্য! ভালোবাসা নেবেন মঞ্চগুরু!

      • প্রচন্ডভাবে প্রাণিত এবং আন্তরিক প্রীতিমুগ্ধ দারুন উদ্বেলিত মন্তব্যে… অতলান্তিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই প্রিয়বন্ধু…

    • সঠিক ‘তিরস্কারপত্র’ হয়েছে অনাগত ভবিষ্যত প্রজন্মের জন্য

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 January 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • ‘আমার চিন্তা, প্রার্থনার সকল সময়, শূন্য মনে হয়, শূন্য মনে হয়…’অসাধারণ মুগ্ধতা সহ শুভকামনা রইল কবি বন্ধু।

    • কবি ভাল লিখেছেন!

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar