-

⌠ একটি গান – সহস্র মুগ্ধতা ⌡ – [ ৪ ]
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণ ভারতের মালায়লাম চলচ্চিত্র “এন্নু নিন্তে মঈদিন” যারা উপভোগ করেছেন তাদের নিশ্চয়ই এই বিশেষ গানটির কথা মনে আছে… গানটির শিরোনাম – “কাথিরুন্নু কাথিরুন্নু” যা’র অর্থ হলো “অপেক্ষায়…! অপেক্ষায়…!”কেরালার মুক্কামে ১৯৬০-১৯৭০ এর দশকে সেট করা, চলচ্চিত্রটি একটি বিখ্যাত সম্ভ্রান্ত হিন্দু থিয়া জমিদারের মেয়ে ও মুসলিম পরিবারের অন্তর্গত কাঞ্চনমালা ও মঈদিনের দুঃখজনক প্রেমের গল্প বলে । এই প্রেম নিষিদ্ধ হয়েছিল কারণ তাদের পরিবার তাদের প্রেমের সম্পর্কে আপত্তি করেছিল। এই বাস্তব ঘটনা নিয়ে চলচ্চিত্রটি নির্মান করেছেন প্রখ্যাত মালায়লাম পরিচালক ‘আর এস বিমল”…
মঈদিন একজন সামাজিক-রাজনৈতিক কর্মী হিসেবে স্থানান্তরিত হন এবং কাঞ্চনমালা ২২ বছর ধরে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে তার বাড়িতে বসবাস করেন। উভয়ই চিঠি ও ভাষার মাধ্যমে যোগাযোগ করত। অবশেষে, মঈদিন এবং কাঞ্চনা পালানোর সিদ্ধান্ত নেয় কিন্তু মঈদিন যখন তাদের পাসপোর্ট সংগ্রহ করে ফিরে আসছিল, তখন তিনি যে নৌকাটিতে ভ্রমণ করছিলেন সেটি ঘূর্ণিতে পড়ে যায়। যদিও মঈদিন সহযাত্রীদের বাঁচাতে পেরেছিল, কিন্তু সে নিজে ঘূর্ণিতে পড়ে মারা যায়। ৩ দিন পর তার লাশ পাওয়া যায়। তার মৃত্যুর খবর শুনে, কাঞ্চনা আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় কিন্তু মঈদিনের মা তাকে বাধা দেয়। শেষ পর্যন্ত, কাঞ্চনা মঈদিনের অবিবাহিত বিধবা হিসাবে মঈদিনের বাড়িতে থাকার জন্য বাড়ি ছেড়ে চলে যায়…
চলচ্চিত্রটি যে দুটি চরিত্রের প্রেম কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত তাদের দুজনের সাথে চলচ্চিত্রের পৃথিবীরাজ এবং পার্বতী’র ছবি
‘কাথিরুন্নু’ গানটির সূর এমন একটি মনের খোঁজ দেয় যে শুধু তার প্রিয়তমের জন্য প্রতিটি ক্ষণ অপেক্ষায় থাকে এবং অন্তরের অন্তঃস্থলে তাকে আকাঙ্খা করে যায়… এই গানটি’র সুরে এমন একটি বার্তা আছে যা গানের কথা’র মধ্যে খুঁজে পাওয়া সম্ভব নয়… যেন এর সুরের উপর কারো কারো ব্যথিত জীবনের যন্ত্রণাক্লিষ্ট অব্যক্ত কথাগুলো নিজে নিজেই আরোপিত হয়ে যেতে থাকে…!
যদি কোনো গান আপনাকে দ্বিতীয়বার শুনতে বাধ্য করে থাকে তাহলে ‘কাথিরুন্নু’ গানটি নিশ্চিতভাবে সেই অল্প কিছু গানের অন্যতম… গানটি সুর করেছেন মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রির প্রখ্যাত সুরকার ‘মধুসূদন জয়চন্দ্রাণন’ এবং কন্ঠমাধুর্যে ভ’রিয়ে দিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত কন্ঠশিল্পী ‘শ্রেয়া ঘোষাল’… ৪ মিনিট ১৮ সেকেন্ডের এই গানটি শুনতে আপনার মালায়লাম ভাষা জানার প্রয়োজন নেই, আমি এর একটি সহজবোধ্য ভাবানুবাদ এখানে দিয়েছি যাতে আপনার এই গানটির মর্মার্থ উপলব্ধি করতে পারেন…
গানের শিরোনামঃ ‘কাথিরুন্নু’ (অপেক্ষায়…)
গানের বানীঃ রফিক আহমেদ
সুর সংগীতঃ মধুসূদন জয়চন্দ্রাণন
কন্ঠ ব্যঞ্জনাঃ শ্রেয়া ঘোষাল
চলচ্চিত্রঃ ‘এন্নু নিন্তে মঈদিন’ (তোমার চিরদিনের মঈদিন)
চিত্রনাট্য ও পরিচালনাঃ আর এস বিমল
শ্রেষ্ঠাংশেঃ পৃথিবীরাজ সুকুমারাণ ও পার্বতী থিরুভোথু
চলচ্চিত্র মুক্তিঃ ২০১৫⌠অপেক্ষায়… অপেক্ষায়
নদী শুকিয়ে সরু হতে হতে
শূন্য হয়ে গেল…
গ্রীষ্মের পাপড়ির মত
আমার গাঁথা মালা শুকিয়ে গেল
তোমার ভাবনায় প্রিয়….
ছাঁয়ার মত ডানা ভেঙে গেল
বাতাসে আগুনের মত দুলে
মুখের হাসি সুতোর মত চিকন
তোমার অপেক্ষায় প্রিয়…
স্মৃতির তাপে সব পুড়ে গেল
আমার আকাঙ্খা নীরব থেকে গেল
আকাশে কালো মেঘ থেকে গেল
চোখের জল সূর্যের আলোয় শুকালো
বহু শতাব্দী কেটে গেল
তোমায় দেখার আশায় চোখ অন্ধ হয়ে গেল…
মনের মাঝি ভেসে চলে গেলে
আমার আকাঙ্খায় তবু রয়ে গেলে
ফুলেরা সব অসুরভিত থেকে থেকে
শুধু আগুনের ফুলকি হয়ে পুড়ে গেল
মন সাগরের অশ্রু ঢেউগুলো
চিরকাল তোমাকে খুঁজে গেল… ⌡এই গানখানি নিয়ে বেশি কিছু বলার কোনো অপেক্ষাই রাখেনা… আমার সুন্দর মনের পাঠক যারা ইতোমধ্যেই গানখানির অনুবাদ পড়েছেন তারা নিশ্চয়ই বুঝেছেন এটি একটি অনিন্দ্য সুন্দর বিরহ সংগীত। আমি অনুরোধ করবো আমার এই অনুবাদটি সামনে রেখে আপনারা ইউটিউবে “Kathirunnu Kathirunnu” সার্চ দিয়ে গানখানি শুনে নিতে পারেন [ অথবা এখানে ] এবং অবশ্যই শোনার পর এখানে কমেন্ট করে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না… সকলের জীবনের সকল সময় শুভ হোক…
___________________________________________________
সাম্প্রতিকতম – ⌠ একটি গান – সহস্র মুগ্ধতা ⌡ – [ ৩ ]
_____________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]10 Comments-
-
-
সুন্দর অনুবাদ করেছেন। মালায়লাম চলচ্চিত্র চার্লি দেখে না থাকলে দেখার অনুরোধ রইলো। গানগুলো বেশ ভালো লাগে।
-
-
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



once more
