Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null
    ধারাবাহিকভাবে প্রকাশিতব্য ভাবানুবাদ – মহাকবি সৈয়দ আলাওল শাহ্ রচিত অনুবাদকর্ম “পদ্মাবতী”

    মূলঃ জায়সী ও আলাওল
    অনুসৃত গ্রন্থঃ পদ্মাবতী / প্রথম খন্ড
    প্রকাশকালঃ জুলাই ১৯৮৪
    সম্পাদনাঃ দেবনাথ বন্দোপাধ্যায়

    ভাবানুবাদঃ আনোয়ার পারভেজ নূর শিশির

    ​ ​ ​ ​ ​ ​ ⌠সিংহলদ্বীপ বর্ণন খন্ড⌡
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ (তৃতীয় স্তবক)
    ​ ​ ​ ​ দ্বিতীয় পট / পদ্মাবতী কাব্য

    যদি কেউ সিংহলদ্বীপে পদার্পণ করে
    ​ ​ ​ ​ ​ তবে মনে হবে যেন কৈলাসে পৌছেছে
    এর চারিদিকে ঘন গগনস্পর্শী আম্রবৃক্ষ
    ​ ​ ​ ​ ​ তরুসমূহ যেন মলয়চন্দন প্রায় সুরভিত
    রাত্রি-বসন সমান এর পত্রপল্লব প্রচ্ছায়া
    ​ ​ ​ ​ ​ এমন স্নিগ্ধ যেন গ্রীষ্মেও শীতল আমেজ
    সূর্য অস্তে সুমেরু সমান মনোহর তরুদল
    ​ ​ ​ ​ ​ তাতে পিঙ্গলবর্ণ হয়ে ওঠে সমস্ত আকাশ
    শ্রান্ত পথিক এমন প্রাণশীতলি তরুছায়ে
    ​ ​ ​ ​ ​ প্রশান্তির স্পর্শে ভোলে কঠিন যাত্রাযাতনা
    তনুমন যার পেয়েছে এ অপ্রতিম ছায়াশ্রয়
    ​ ​ ​ ​ ​ কখনও সে আর ফেরে না রৌদ্রতপ্ত পথে
    বর্ণনাতীত সঘন এই দ্বীপস্থিত আম্রকানন
    ​ ​ ​ ​ ​ যেন ফুল ফসলে চির বসন্তময়তা সর্বক্ষণ

    তুলনামূলক মূল স্তবকঃ আলাওল
    null
    ___________________________________
    পূনশ্চঃ
    মাত্রাবৃত্ত মুক্তছন্দে রচিত উপরোক্ত ভাবানুবাদখানি দেবনাথ বন্দোপাধ্যায় সম্পাদিত পদ্মাবতী গ্রন্থ অনুসৃত একটি খন্ডভিক্তিক অনানুক্রমিক খসড়া প্রয়াস মাত্র। এটি ২০২৩ সালে আমার প্রথম ভাবানুবাদকর্ম। পরবর্তীতে গ্রন্থাকারে প্রকাশের প্রাক্কালে এটি যথাযথ অনুক্রমে সুসজ্জিত হবে বলে আশা করা যাচ্ছে। আমার ব্যক্তিগত প্রতীতি, এই ঐতিহাসিক কাব্যখানির ভাবানুবাদ প্রচলিত বাংলায় প্রকাশিত হলে প্রমিত বাংলার পাঠকগণ সাবলীলভাবেই এর কাব্যরস আহরণে সচেষ্ট হবেন।

    পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়। বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি উজ্জ্বল নিদর্শন আলাওলের অনুবাদ কাব্যগ্রন্থ ‘পদ্মাবতী’। মালিক মুহম্মদ জায়সীর ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ এটি। জায়সী হিন্দি ভাষায় তাঁর কাব্য রচনা করেন ১৫৪০ খ্রিস্টাব্দে। প্রায় ১০০ বছর পর আরাকানের বৌদ্ধ রাজার অমাত্য মাগন ঠাকুরের নির্দেশে আলাওল ১৬৪৮ খ্রিস্টাব্দে পদ্মাবতী রচনা করেন। কবি তখন মাগন ঠাকুরের সভাসদ এবং আশ্রিত। পদ্মাবতী কাব্যের কাহিনীতে ঐতিহাসিকতা কতটুকু তা নিশ্চিত হওয়া যায় নি। সম্ভবত কবিচিত্তের কল্পনাই জায়সী এবং আলাওল দুজনকেই প্রভাবিত করেছিল। বাংলায় পদ্মাবতী রচনায় আলাওল মূলত পয়ার ও ত্রিপদী ছন্দের আশ্রয় নিয়েছেন। মধ্যযুগের ধর্মীয় সাহিত্যের ঘনঘটার মধ্যে এই পদ্মাবতী কাব্যগ্রন্থ স্বতন্ত্ররীতির এক অনুপম শিল্পকর্ম। পদ্মাবতী মৌলিক না হলেও সাবলীল ভাষার ব্যবহার ও মার্জিত ছন্দের নিপুণ প্রয়োগে তা আলাওলের কবিপ্রতিভার স্বাক্ষর বহন করে।

    তথ্যসূত্রঃ আলাওল পদ্মাবতী, সৈয়দ আলী আহসান। ঢাকা: আহমদ পাবলিশিং হাউস, ১৯৬৮
    ______________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    13
    4 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar