-
আনোয়ার পারভেজ নূর শিশির is with Bappy Khan and 78 others
>
প্রতি শুক্রবার একটি নাত-ই-রাসুল [সাঃ] প্রকাশের চেষ্টা করবো বলে ইচ্ছে রয়েছে… তার’ই ধারাবাহিকতায় প্রিয়নবী হযরত মুহম্মদ [সাঃ] এর শানে একটি নাত পেশ ক’রলাম… আশা করি সকলেরই ভালো লাগবে… সবাইকে শুভেচ্ছা ও প্রীতিমুগ্ধতা…
⌠ নূর-উল-মুলক ⌡
স্বপনে এসো প্রিয় সাথী
জগত আলো ক’রে চোখের তারায়
দেখি মন ভ’রে হে ‘শাফিঈ’
দেখি মন ভ’রে হে ‘শাফিঈ’
এসো এসো তুমি হৃদয় আঙ্গিনায়
এসো প্রিয় আমার দুখের ‘দাওয়ায়’
এসো এসো ‘আল-আরাবী’…
দেখি নয়নে কত রঙ বেঁধেছে আমায়
ভুলে রব্ কাটে দিন অগণিত তাড়নায়
তোমারে দেখি আঁধার রাতে
এসেছো কাছে প্রদীপ হাতে
এসো প্রিয় আমার প্রিয় ‘হযরত’
এসো জীবনে আমার হয়ে ‘রহমত’
এসো এসো ‘হাবিব-ই-এলাহী’…
জানি ভুল করেও আমি মাফ পেয়ে যাই
সে কেবল হে প্রিয় তোমার প্রেমের মায়ায়
তোমারে পাবো ‘রোজ হাসরে’
মুক্তির পথ অকুল পাথারে
এসো প্রিয় আমার প্রিয় ‘আল-আমিন’
এসো সবারই গুনাহের হয়ে ‘জামিন’
এসো এসো ‘আল-আশরাফী’…
স্বপনে এসো প্রিয় সাথী
জগত আলো ক’রে চোখের তারায়
দেখি মন ভ’রে হে ‘শাফিঈ’
দেখি মন ভ’রে হে ‘শাফিঈ’…
_____________
শব্দ তরজমাঃ
‘শাফিঈ’ = সুপারিশকারী, ‘দাওয়ায়’ = বারান্দায়, ‘আল-আরাবী’ = আরববাসী, ‘হযরত’ = অতি সম্মানিত, ‘রহমত’ = দয়া, কৃপা, ‘হাবিব-ই-এলাহী’ = স্রষ্ঠার বন্ধু, ‘রোজ হাসরে’ = শেষ বিচারের দিনে, ‘আল-আমিন’ = বিশাসী, ‘আল-আশরাফী’ = শ্রেষ্ঠ
পূনশ্চঃ
সুরঃ এই নাত-ই-রাসুল’খানি ‘ঝুলন কামোদ ভৈরবী’ রাগের নোটেশ্যনে গীত হবে…
অনুসৃতব্য সুর ও ছন্দঃ “গগনে কৃষ্ণ মেঘ দোলে” – জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
_____________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]-
-
এসো প্রিয় আমার প্রিয় ‘হযরত’
এসো জীবনে আমার হয়ে ‘রহমত’
এসো এসো ‘হাবিব-ই-এলাহী’… মন ভরে গেলো। রাগ কামোদ এর সুর হলে সত্যি ভালো হবে। আপনি কি শাস্ত্রীয় সংগীত শিখেছেন ?-
প্রিয় এটি আসলে ঝুলন অঙ্গের কামোদ ভৈরবী মিশ্র রাগে গাওয়া যাবে… আপনি যদি কাজী নজরুল ইসলাম সাহেবের “গগনে কৃষ্ণ মেঘ দোলে” গানটি শুনে থাকেন তবে এই নাত-ই-রাসুল’খানির নোটেশ্যন নিশ্চয়ই বুঝতে পারবেন…
আমি আসলে প্রথাগতভাবে শাস্ত্রীয় সংগীত শিখিনি… নজরুল সংগীত শিখতে গিয়ে কিছু কিছু সময় ওস্তাদের কাছে তালিম নিয়েছি মাত্র… এই নাত-ই-রাসুল’খানি আপনার এবং আমার সব কবিসাহিত্যিক বন্ধুদের ভালো লেগে থাকলেই এই লেখা সার্থক হবে… আপনাকে জানাই অনেক শুভকামনা ও আন্তরিক ভালোবাসা প্রিয়কবি… -
@anwar-parvez-nur-shishir হ্যা আমিও তো তাই ভাবছিলাম। গগনে কৃষ্ণ মেঘ দোলে এই গান টি তো মিশ্র ভৈরবী। আমি ভেবেছিলাম আপনি কামোদে সুর দিয়েছেন। গানটি তো আমার প্রিয় অনেক বিশেষত সন্ধ্যা মুখোপাধ্যায় এর সংস্করণ টি। অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা নেবেন কবি।
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 November 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
সুপ্রিয় কবি সাহিত্যিকবন্ধু,
অনেক অনেক শুভকামনা ও প্রীতিমুগ্ধতা জানাই… যদি আপনাদের এই নাত-ই-রাসুল’খানি ভালো লেগে থাকে তবে আমার পূর্বের সাম্প্রতিকতম নাত-ই-রাসুল [সাঃ] “নূর-ই-এলাহি” পাঠের আমন্ত্রণ জানাচ্ছি… আশা করি সবার ভালো লাগবে…নিরন্তর পাশে থেকে প্রাণিত করার জন্য আমার সুন্দর মনের কবি সাহিত্যিকবন্ধুদের জানাই অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা… তুলট কলাকুশলী’কে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এই মঞ্চের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি… শুভ হোক মঙ্গল হোক সবারই…
-
-
-
-
-
সুপ্রিয় কবি সাহিত্যিকবন্ধু, যদি এই কবিতাটি ভালো লেগে থাকে তবে আমার সুন্দর মনের বন্ধুদের ভালোবাসাসিক্ত কবিতা⌠ অতুলনীয় ⌡পাঠের আমন্ত্রণ জানাচ্ছি… সবারই শুভ হোক মঙ্গল হোক…
-
প্রিয় কবি,
শুক্রবার হলেই অপেক্ষায় থাকি আপনার শব্দে নবীপ্রেমে সিক্ত হবার জন্য। আজকের নাত-ই-রাসুল খানি বেশ কয়েকবার পড়েছি। এই লেখাটি বুকমার্ক করে রেখেছিলাম আবার পড়ব বলে। সাথে যে নজরুল গীতিটি রেফারেন্স দিয়েছিলেন ব্যস্ততার কারনে শোনা হয়নি তাই।
“গগনে কৃষ্ণ মেঘ দোলে” গানটি শুনলাম। বলতে লজ্জা লাগছে এমন সুন্দর সৃষ্টির সাথে আগে পরিচয় ছিলনা! গানটি শুনে একটা বিষয় উপলদ্ধি হল, প্রেম বড় শুদ্ধ! আর এই শুদ্ধ প্রেমানল কবি শুধু নিজের অন্তরে পুষে রাখেনি সবার অন্তরে অন্তরে জ্বেলে দিয়েছে!কবিপ্রিয় সাহিত্যের এই ধারায় আপনি যেন আশীর্বাদ স্বরূপ! আপনার হাত ধরে বহুদূর এগিয়ে যেতে চাই! ভালোবাসা নেবেন!
-
প্রিয় সজিব,
প্রথমেই আপনার প্রতি রইলো মুগ্ধতাপূর্ণ আন্তরিক ভালোবাসা… আজকে’র নাত-ই-রাসুল’খানি লিখতে গিয়ে আমি এতই আবেগ বিহ্বল হয়ে পড়েছিলাম, এটির শিরোনাম যে আমার আরেকটি নাত-ই-রাসুলের সাথে মিলে গিয়েছিল খেয়ালই ক’রতে পারিনি… যে নাত-ই-রাসুল’খানিতে আমি এখন মন্তব্য লিখছি এটার নামই আসলে “হাবিব-ই-এলাহি” ছিল কিন্তু আজকের নাত-ই-রাসুল’খানি আমার অন্যান্য সাম্প্রতিক পোস্টে “হাবিব-ই-এলাহি” শিরোনামে প্রনোদিত করেছি ব’লে এটির শিরোনাম “নূর-উল-মুলক” ক’রতে হ’লো… আশা করি আমার সুন্দর মনের কবি সাহিত্যিকবন্ধুগণ আমার এই ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন…আপনাকে খুব জানাতে ইচ্ছে করছে, আমি কবি কাজী নজরুল ইসলাম সাহেবের ইসলামী এবং শ্যামা সংগীতের সুর ও রাগের উপর আমার নাত-ই-রাসুল সমুহ লেখা শুরু করেছি এবং এছাড়াও এ্যানাতোলিয়ান (তুরস্ক ভিক্তিক), ইজিপশিয়্যান, লেবানিজ সুরের উপর আমার গীতিকাব্য লেখা’র আশা রয়েছে… বিধাতা পরম করুণাময় একমাত্র ভালো জানেন আমার এই আশা পূর্ণ হবে কিনা…!
“গগনে কৃষ্ণ মেঘ দোলে” গান’খানি নিয়ে আর কি বলবো, এটি ‘কাজরি’ বা ‘কামোদ-ভৈরবী’ রাগে কাজী সাহেবের একটি অবিস্মরণীয় সৃষ্টি…! যেমনি এটির বানী তেমনি সুর, ভাবা যায় না…!
একটা সত্যি কথা বলি, মাঝে মাঝেই মনে হচ্ছে, তুলটের কাছে আমি সত্যিই অনেক ঋনী হয়ে যাচ্ছি কারণ এর খোঁজ না পেলে মনে হয় আমার লেখায় এমন ক’রে আর কোনদিন’ও বান আসতো না…!
আপনাকে হৃদয়োৎসারিত প্রেম ও প্রীতিমুগ্ধতা জানানো যেন কোনোদিনও না শেষ হয় প্রিয়…
-
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



চমৎকার লিখেছেন প্রিয়