-
📌 কন্যা কবি – ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
বাল্টিমোর গৃহিণী ও ফুল বিক্রেতা ম্যেরি এলিজাবেথ ক্লার্ক ফ্র্যে, যিনি ম্যেরি ফ্র্যে নামেই বহুল পরিচিত, যখন প্রায় তার জীবনের শেষ প্রান্তে তখনই এটা নজরে আসে যে Do Not Stand at My Grave and Weep শিরোনামের কবিতাখানি তার রচিত যেটা প্রায় ৭০ বছর যাবৎ মানব-হৃদয়কে তার প্রিয়জন হারানোর ব্যথা কমাতে সহায়তা করে এসেছে। অতীতে কবিতাখানির রচনাস্বত্ব অনেকেই দাবী করেছেন তবে ১৯৯৮ সালে Dear Abby’র জনপ্রিয় কলাম-লেখক Abigail Van Buren প্রমাণ করেন যে কবিতাখানি ম্যেরি ফ্র্যে-ই রচনা।
ফ্র্যে ১৯৩২ সালের আগে কখনই কবিতা লেখেননি কিন্তু একটি বিশেষ ঘটনা তাকে এই মর্মস্পর্শী কবিতাখানি লিখতে অনুপ্রাণিত করে। ফ্র্যে এবং তার স্বামীর সাথে পরিচয় হয় এক ইহুদি তরুনী মার্গারেট শোয়ার্জকাফ্-এর সাথে। ফ্র্যে’র ভাষ্য অনুযায়ী, তাদের অতিথি তরুণীটি জার্মানীতে অবস্থানরত তার অসুস্থ্য মায়ের জন্য অত্যন্ত দুঃচিন্তাগ্রস্থ ছিল কিন্তু তাকে জার্মানিতে তখনই না ফেরার জন্য সতর্ক করে দেয়া হয়েছিল তৎকালীণ জার্মানিতে ক্রমবর্ধমান অস্থীতিশীল ইহুদি-বিদ্বেষের কারণে। যখন তার মা মৃত্যুবরণ করে, ভগ্নহৃদয় তরুণীটি ফ্র্যে-কে বলেছিল, “আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে একটু চোখের জলও ফেলতে পারলাম না…”
কবিতাখানির চরণগুলো প্রথম লিখিত হয় একটি বাদামী রঁঙের শপিং ব্যাগের উপর। ফ্র্যে পরবর্তীতে স্মরণ করেন, তার কাছে এই কবিতার বাণী এসেছিল হঠাৎ করেই এবং জীবন ও মৃত্যু সম্পর্কে তার অনুভূতির প্রকাশ পেয়েছিল এই কবিতাখানিতে। প্রাথমিকভাবে, যখন ১২ চরণের শিরোনামহীন কবিতাখানির উন্মুক্ত ও সহজবোধ্য ভাব তার পরিচিতদের কাছে জনপ্রিয়তা পেলো তিনি তখন এটা যথেষ্ট সংখ্যক অনুলিপি ব্যক্তিগতভাবে পৌছে দিলেন। প্রিয়জন হারানোর ব্যথায় এই কবিতার উল্লেখযোগ্য প্রভাবের কারণে এটা দ্রুত আরো জনপ্রিয় হয়ে উঠলো, প্রকাশিত হলো শেষকৃত্যানুষ্ঠানে বিলিকৃত অবাঞ্ছিত ও স্বাভাবিক সকল মৃত্যু-স্বান্তনামূলক পত্রের উপর আর সেটা পেরিয়ে যেতে লাগলো ভৌগলিক সীমানা আর পৌছে গেলো জাতি, ধর্ম ও সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে যারা প্রিয়জন হারানোর ব্যথায় মুহ্যমান।
বর্তমানে এই কবিতাখানি প্রায়ঃশই প্রাকৃতিক অথবা মনুষ্যঘটিত বিপর্যয়ে ব্যাপকভাবে হতাহত মানুষের স্মৃতির উদ্দেশে প্রকাশ করা হয়ে থাকে; উদাহরণস্বরুপ, ১৯৮৮ সালে দক্ষিণ-পশ্চিম স্কটল্যান্ড-এ সংঘটিত বোমাহামলা কিংবা ২০০১ সালে ন্যুইয়র্কে সংঘটিত সন্ত্রাসী হামলা।
ফ্র্যে ১৯০৫ সালের ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত ডেইট্যনের ওহিয়ো-তে জন্মগ্রহণ করেন, ৩ বছর বয়সে পিতামাতাকে হারান এবং ১২ বয়সে বাল্টিমোরে আসেন ও তার আত্মীয়-স্বজনের কাছে লালিত পালিত হন। ১৯২৭ সালে তিনি ক্লড ফ্র্যে’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি শুধু লেখালিখি করে যা উপার্জন করতেন তা বিভিন্ন দাতব্য কেন্দ্রে দান করতেন। তিনি কখনই তার লেখা কবিতা অথবা অন্য কোনো রচনার স্বত্ব সংরক্ষণ করেননি।
মহীয়সী কবি ম্যেরি এলিজাবেথ ফ্র্যে ২০০৪ সালের ১৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
মূলঃ ম্যেরি এলিজেবেথ ফ্র্যে
অনুবাদঃ আনোয়ার পারভেজ শিশিরআমি যেখানে নেই, তুমি কেন বৃথাই খোঁজো সেখানে?
আমাকে কোথাও খুঁজে পাবে না কেননা আমি নির্ঘুম…হাওয়ার তোড়ে আমার যাওয়া আসা
তুষার-কুঁচির হীরে চকমক অবয়বে আমি,
পাকা শস্য দানায় রোদের ঝলকানিতে,
মৃদুল কোমল বৃষ্টিতে আমাকে কেনো খোঁজো না!নীরব শিশু-ভোরে যখন জেগে ওঠো,
তোমার নির্জন কক্ষের বদ্ধ বাতাসে আমি মিশে থাকি;
তোমার কর্মচঞ্চল দিনের শুরুতে আমি, শেষেও…
কেনো মনে করো না, তোমার ব্যতিব্যস্ততায় আমি আছি?পৃথিবীর মাটিতে চোখ-রাখা চক্রাকারে উড়ন্ত পাখী আমি
রাতের তারার নরম আলোয় আমাকে কেনো যে খোঁজো না, বুঝি না!আমি যেখানে নেই, তুমি কেন বৃথাই খোঁজো সেখানে?
আমাকে কোথাও খুঁজে পাবে না কেননা আমি নির্ঘুম…
আমাকে কোথাও খুঁজে পাবে না কেননা আমি মৃত্যুহীন।মূল কবিতাঃ
Do not stand at my grave and weep
I am not there, I do not sleep
I am in a thousand winds that blow
I am the softly falling snow
I am the gentle showers of rain
I am the fields of ripening grain
I am in the morning hush
I am in the graceful rush
Of beautiful birds in circling flight
I am the starshine of the night
I am in the flowers that bloom
I am in a quiet room
I am the birds that sing
I am in each lovely thing
Do not stand at my grave and cry
I am not there I do not die– Mary Elizabeth Frye
তথ্যসূত্রঃ
১) Biographical discussion of Mary Elizabeth Frey on emilyspoetryblog
২) Poetry of Mary Elizabeth Frye on thehypertexts
৩) Analysis of Mary Elizabeth Frey poem on pennyspoetry
৪) A critical analysis of the influential poem of Mary Elizabeth Frye on highexistence
৫) An analytical background of Mary Elizabeth Frey on poemanalysis-
-
-
-
মূল কবিতাটি খুব ছন্দময়! অনুবাদে ছন্দ না থাকলেও মূলভাবটা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন কবিপ্রিয়! কবি ও কবিতা নিয়ে আপনার এই সুন্দর সংকলন সত্যিই প্রশংসনীয়! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!
-
খুব ভাল লাগল আপনার তথ্যসমৃদ্ধ লেখাটি পড়ে। কবিতাটি সত্যিই অত্যন্ত মর্মস্পর্শী ও অপরূপ ছন্দময়। কবিতার মূলভাব আপনি আপনার চমৎকার অনুবাদে সুন্দরভাবে পরিস্ফুটিত করেছেন। অনেক ধন্যবাদ ও অভিনন্দন আপনাকে।
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]


আপনি অনেক গুণীজন, শ্রদ্ধা আপনাকে