Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠একদিন মিলনোৎসব হবে⌡
    রোজ রাতেই তোমার আনমোল হাত ছুঁয়ে
    শুতে যাই, তোমাকে আমার পাশে মনে করে,
    নিদেনপক্ষে তোমার উষ্ণতাটুকু… ফুলেল ওম্…

    কিন্তু নির্বাক ভোরে সে উষ্ণতার লেশমাত্রও থাকে না…
    আমার কাঁটাতার প্যাচানো বিছানার অসহায়,
    ভেঙে পড়া ঝাঁলরের সগত দীর্ঘ নিঃশ্বাসই শুধু শুনতে পাই…

    তোমার চলে যাওয়ার পর থেকেই
    আমার অহর্নিশি জলতেষ্টা পায়,
    অশ্রুও শুকিয়ে গিয়েছে বুকের মরুভূমির উত্তাপে…

    অনস্বীকার্যভাবে তোমাকে এখন প্রয়োজন,
    আমিই তোমাকে নির্বাচিত করেছিলাম একটি মাত্র ভোটে,
    শুধু শুধুই যুগাধিক সময়ের বর্নিল ঘটনঅঘটন,
    মুহূর্তের আবেশসহ স্মৃতির সরু গলি
    ক্রমান্বয়ে প্রশস্ত থেকে প্রশস্ততর হচ্ছে…

    প্রাণান্ত প্রার্থনা এখন একটাই প্রিয়,
    তোমার আমার আপাতঃ অসম্ভব মিলন,
    কোনোভাবেই আর দুজনকে হারানো চ’লবে না…

    একদিন খুব অসতর্কভাবে যেকোনো কিছুর বিনিময়ে,
    তোমাকে চেয়ে সহস্রাব্দির পাপ করেছিলাম…
    সচেতনচিত্তেই বলছি, এ পাপ আমার বার বার হোক…

    তোমাকে এখন প্রয়োজনাতীতভাবে প্রয়োজন,
    বিবশভাবে উদ্বিগ্ন হই থেকে থেকে,
    প্রিয়ার নেশাদায়ক চোখ কী
    আর কোথাও কোনোদিন খুঁজে পাওয়া যাবে?
    কামিনীর সন্ধ্যারাগটুকু ছাড়া
    সে আর কিছুই রেখে যায়নি…

    সবাইকে ব’লে রেখেছি,
    তোমাকে তথাপিও ভয়ানকভাবে প্রয়োজন
    কেননা সমুদ্রের অসূর্যস্পশ্যা তলদেশের মত নিখোঁজ
    এ আমার, ঘোর অন্ধকারে খুব একা লাগে…

    একটাই এখন উপরোধ,
    তুমি ঠিক যেখানে রয়েছো, যেমনভাবে
    তেমন করেই অপেক্ষা করতে থাকো,
    একদিন মিলনোৎসব হবে,
    একতীলও নড়ো না যেন,
    নাহলে আবার সূর্যগ্রহণ হতে পারে…!

    বরষার জলমুক্তো বৃষ্টিতে, নগ্ন পায়ে হঠাৎ একদিন,
    কোনো এক নাক্ষত্রিক ছবির মত সুন্দর দেশে,
    তোমার মায়াময় গাল ছুঁতে পাবো… এই দেখ আমি…
    তোমাকে ডাকবো, তোমাকে আলিঙ্গন করবো…
    তোমাকে ভালোবাসবো, আর কিছুতেই বিশ্রাম নেবো না…

    এ বিশুদ্ধ দৃশ্য অবলোকনে,
    যেখানেই হোক, হে পরম দয়াময় বিধাতা,
    শত সহস্র মহাকাল যেন তোমার না লেগে যায়…
    এ বিরহ যেমন তোমার সৃজন,
    এ মিলনের দায়’ও তোমার…

    তুমি পরম প্রেমময়, কেউ না জানুক, তুমি তো জানো
    প্রিয়তমের বিরহের কী জ্বালা, কেমন পোড়ায়…?
    _________________________________________________________
    সাম্প্রতিকতম – ⌠শূন্যগর্ভা প্রলাপ⌡, ⌠জীয়ন বিভীষিকা⌡, ⌠রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন⌡, ⌠সর্বনাশের সিম্ফোনি⌡, ⌠অনিশ্চিহ্ন⌡, ⌠ঘুঁড়ি⌡, ⌠প্রাত্যহিকী⌡, ⌠তেলাপোকা⌡, ⌠দূরত্ব ২৭৪ কিলোমিটার⌡⌠৩৭ নং এপিটাফ⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    11
    18 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar