-
আনোয়ার পারভেজ নূর শিশির is with Navamoni Khatun and 86 others
📌⌠ পায়ের নিচে কার্নিশ ⌡
⎛ নিঃসঙ্গ মেঘান্ধ আকাশের হঠাৎ
তড়িৎ চাবুকাঘাত তাঁকে অবলিভিয়্যন থেকে
আমার কাছে আসতে শুধু
রুখে রুখে দিতে চায়…
চিলেকোঠার দরজা খুললেই
তাই কার্নিশই আমার প্রাপ্তি হতে থাকে…
ছত্রে ছত্রে শরীর শিহরিয়া
কালান্তিক স্করপিয়্যনের সাব-নোটেশ্যনে
এখনও তোমার চাহিদা চাহুনি অক্ষত…
পালাক্রমে যুদ্ধ, শিঁকেছেড়া দ্রব্যমূল্য
বিরান মেধার দেশে সততার মহামারী
এ অন্ধত্ব এবার ক্ষমা’র সীমা পেরিয়ে
আরও আরও চুড়ান্ত বধির করেছে
পান্ডুর লোক-লাজ আর ক্ষয়িষ্ণু সাজ-সজ্জা
পিপাসিত চোখে শত সহস্র ভ্রূণ চেয়ে থাকে
এ পৃথিবী কী সহস্রাব্দীর কোনো বছরে
এতটুকুও কন্দর্পকান্তি ছিল…!
আমি জানি, এ মরণ আমাকে ছোঁবে না
শুধু ধুয়ে দেবে বসরাই গোলাপজলে
ল্যভ অ্যাজ য়্যু গো ফ্রম হিয়্যের ট্যু ইটারনিটি…
লা’ পিয়্যেতা… লা’ পিয়্যেতা…
চোখের পরে চোখের শীতল চাওয়ায়
আদিগন্তের ব্যথা প্রলেপিত হয়
কয়েকটা তীব্র বিজলি ফিরে ফিরে এসে
আবার কোথাও মুহূর্তেই পালিয়ে যায়…⎠
_____________________
“এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
চাঁদ ডাকে : আয় আয় আয়
এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতাকাঠ ডাকে : আয় আয়
যেতে পারি
যে-কোন দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু, কেন যাবো?”
_____________________
[ যেতে পারি, কিন্তু কেন যাবো? / শক্তি চট্টোপাধ্যায় ]
_____________________
আবহমান বাংলা সাহিত্যে স্থিতাবস্থা ভাঙার আওয়াজ তুলে, ইশতেহার প্রকাশের মাধ্যমে, শিল্প ও সাহিত্যের যে একমাত্র আন্দোলন হয়েছে, তার নাম হাংরি আন্দোলন (Movement of Hungry Generation), যাকে অনেকে বলেন হাংরিয়্যালিস্ট, ক্ষুধিত, ক্ষুৎকাতর, ক্ষুধার্ত আন্দোলন । আর্তি বা কাতরতা শব্দগুলো মতাদর্শটিকে সঠিক তুলে ধরতে পারবে না বলে, আন্দোলনকারীরা শেষাবধি হাংরি শব্দটি গ্রহণ করেন। মলয় রায়চৌধুরী হাংরি শব্দটি আহরণ করেছিলেন ইংরেজি ভাষার কবি জ্যেফ্রি চসারের “In Sowre Hungry Tyme” বাক্যটি থেকে… ১৯৬১ সালের নভেম্বরে পাটনা শহর থেকে একটি ইশতেহার প্রকাশের মাধ্যমে হাংরি আন্দোলনের সূত্রপাত করেছিলেন সমীর রায়চৌধুরী, মলয় রায়চৌধুরী, শক্তি চট্টোপাধ্যায় এবং হারাধন ধাড়া ওরফে দেবী রায়… আগ্রহী কবিসাহিত্যিক বন্ধুরা “হাংরি জেনারেশন কী” লিখে অন্তর্জালে খুঁজলে এর উপর অপ্রতুল প্রবন্ধ ও নিবন্ধ পাবেন পরবর্তী পাঠের জন্য…
এই হাংরিয়্যালিস্টিক কবিতাটি’ও তেমনি ধারারই প্রতিনিধিত্ব ক’রবে ব’লে আমার বিশ্বাস… সকলের শুভ হোক…
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া এবং অন্যান্য আন্তর্জালিক পৃষ্ঠা…
_______________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]23 Comments-
-
বর্তমান সময়ের বেশিরভাগ শহুরে আধুনিক কবিতাসাহিত্য গুলো জান্তে বা অজান্তে হাংরিয়্যালিজম অনুসৃত… কিন্তু এই সাহিত্যকর্ম পাঠকের হৃদয়কে স্বস্তি দেয়া না, চোখকে আঘাত করে ব’লে আপামর জনপ্রিয়তার খেতাবও পায় না…! আপনার ‘লা পিয়্যেতা’ সম্পর্কে মন্তব্যে উদ্বেলিত হ’লাম… ইটালিয়্যান ভাস্কর, স্থপতি, চিত্রকর ও রেনেসাঁর কবি মাইকেলেঞ্জেলোর এক অত্যাতুলনীয় সৃষ্টি ‘লা পিয়্যেতা’ (La Pieta – ”Pity” / “করুণা”) ভ্যাটিক্যান সিটির সেইন্ট পিটার ব্যাসিলিকা গির্জায় প্রতিষ্ঠিত, যুবতী মা মরিয়মের কোলে শায়িত ক্রশবিদ্ধ পূর্ণ যুবক যিজাস ক্রাইস্টের নিথর দেহের ভাস্কর্য যেখানে মা মরিয়ম অশ্রুসিক্ত চোখে তার সন্তানের চোখে অনন্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছেন… এটা এমনই এক ভাস্কর্য যা যেকোনো দর্শকের চোখে পানি এনে ফেলবে এমনই এর মমতাপূর্ণ প্রতিকৃতি… আপনাকে জানাই অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রিয়…
-
অনেক ধন্যবাদ কবিপ্রিয়! হ্যাঁ, এই বার বুঝতে পেরেছি ‘লা পিয়্যেতা’ শব্দটা কেন এত আপন মনে হচ্ছিল। আমি অবশ্য প্রথমে গুগল সার্চ করেছিলাম। এই সম্পর্কে তেমন কিছু না পেলেও আপনার লেখা “মহাকাশের ডায়েরি” নামের চমৎকার কবিতাটি খুঁজে পেয়েছি! এখানের এই অংশটুকু সম্ভবত তার’ই সংক্ষিপ্ত রূপ।
সেখান থেকে সূত্র ধরে মাইকেলেঞ্জেলোর এই অত্যাতুলনীয় সৃষ্টির কথা কিছুটা জানতে পেরেছি। তবে সেখানে এই সৃষ্টিকর্মের নামটা ভিন্নভাবে লেখা দেখে পুরোপুরি নিশ্চিত হতে পারিনি।
তবে আপনার কাছ থেকে জেনে এখন স্বস্তি পাচ্ছি! ভালোবাসা জানবেন কবিপ্রিয়!
-
-
-

ধন্যবাদ । “হাংরি মুভমেন্ট: কালচারাল বাস্টার্ড আর হা-ভবঘুরেদের বিপ্লব” এই লং কীওয়ার্ড দিয়ে সার্চ দিলে যে আর্টিকেল আসে তা হাংরি মুভমেন্ট বুঝতে সহায়ক। -
হাংরি মুভমেন্ট নিয়ে বিস্তর পড়াশোনা করে এলাম।
বিপ্লব দেখে যারা বড় হয়েছে তারা যে বিপ্লবী হয়ে উঠবে এটাই মনে হল স্বাভাবিক। আর সেই সময়টাই ছিল একটা অস্থির, অস্থিতিশীল সময়। এখন মানুষ খুব শান্তিপ্রিয় হয়েছে সেই তুলনায়।
যে সকল কবি-সাহিত্যিক এই বিপ্লবের সাথে জড়িত তাদের কিছু কিছু টুকরো লেখা ও আর্ট পেলাম। দেখে আর পড়ে মাথাটা ঘুরে গেল মনে হল। যেই আর্টিকেলটা পড়ছিলাম, পড়তে পড়তে মনে হল “হাংরি মুভমেন্ট” আসলেই খুব দরকার ছিল সে সময়। নয়ত সাহিত্য গতানুগতিক হয়ে পড়ত, হারাতো তার উৎকর্ষতা!
অনেক ধন্যবাদ লেখকপ্রিয় এমন চমৎকার একটা ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!
-
-
-
-
শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আমার বরাবরই প্রিয়। আর আপনার এ কবিতা নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই। আমি মুগ্ধ।
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 November 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



শুভ সকাল কবিপ্রিয়! নতুন দিনের শুরুতেই সম্পূর্ণ নতুন এক স্বাদ পেলাম এই কবিতায়! “লা পিয়্যেতা…” শব্দটি কেন জানি খুব আপন মনে হচ্ছে কিন্তু শব্দটা একবারেই নতুন আমার কাছে। এই সম্পর্কে আরো বিস্তর জানতে চাই। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!