Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ⌠নিঝুম জানে এ রাত্রি, কিভাবে জেগে রয়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ পীড়িত আত্মা, কোন্‌ গহীনের কথা কয়
    শান্ত দীঘল মোহিনী সুবাতাস এসে এসে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ নিয়ে যায় তাঁরে না দেখা অজানা দেশে⌡

    বিমূর্ত অর্থই কি দূর্বোধ্য…?! বিচ্ছিন্ন শ্বেত কৃষ্ণ স্বপ্নে মাঝে মাঝে দীর্ঘান্ধোকার টানেলের শেষ মাথা থেকে ভেসে আসে কিছু চিত্রনির্ভর নূরানী হায়্যারোগ্লিফিক্‌স… এসে পৌছতেই এগুলো অনুবাদিত হয়ে যায় প্রায়-বোধগম্য কোনো অত্যাধুনিক ভাষায়… যে যার মতো বুঝে নেয় এর জৈব-গাণিতিক সারাংশ… এর পর আবারও হায়্যারোগ্লিফিক্‌স, আরও এবং আবারও…

    null

    ⌠ইন্সটলেশ্যন স্টার্টস⌡ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ⇒

    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠তিনটি প্রশ্ন⌡
    প্রত্যেকের হৃদপিন্ডের দুই নিলয়ে
    ​ ​ ​ ​ ​ দুজন রক্তখেকো কবির বসতি আছে
    একজন কামার কবি, কুমার কবি অন্যজন
    ​ ​ ​ ​ ​ একজন গড়ার জন্যে ভাঙে,
    অন্যজন গড়ে ভাঙার জন্যে…

    বুঝতে পারলে ব্যাপারটা দ্বিপাক্ষিক, না পারলে ঐকিক।
    ​ ​ ​ ​ ​ তুই কোন্‌ কবির দলে – কোন্‌ কবি তোর রক্ত বেশি টানে?
    ​ ​ ​ ​ ​ দীর্ঘ দুষিত নীল নাকি হৃস্ব লাল বিশুদ্ধ…!
    এ হলো প্রথম প্রশ্ন।

    দুজনই কবি। পরস্পর আত্মমনোযোগী, পরস্পুরক।
    ​ ​ ​ ​ ​ কে কাকে অবহেলা করবে? আদৌ করবে কিনা?
    ​ ​ ​ ​ ​ তারা কী একে অপরের কাছে দায়বদ্ধ…!
    এ হলো দ্বিতীয় প্রশ্ন।

    মনে কর্‌, এ প্রশ্ন তোকে যে করেছে, সে কেউ না!
    ​ ​ ​ ​ ​ তুই কাকে উত্তর দিবি? আদৌ দিবি কিনা?
    ​ ​ ​ ​ ​ অসীম বিলীনে’ও সত্তা কি থাকে দ্বিধাবিভক্ত…!
    এ হলো তৃতীয় এবং শেষ প্রশ্ন।

    এ হলো কবি যুগের আদি প্রশ্ন। উত্তরাতীত প্রশ্ন।
    ​ ​ ​ ​ যে গুলো প্রশ্নই না, তার উত্তরের কোনো প্রশ্নই ওঠে না।
    নির্মুক্ত প্রহসন। মহাকালের। ও গুলো প্রশ্ন না…
    ~~~~~~~~~~~~~~~~~~~ ⇐ ⌠ইন্সটলেশ্যন রোল্‌স ব্যাক⌡
    _________________________________________________
    ⌠প্রাচীর প্রবাহি ​ তেলাকুচা ফল লতা
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আরও আরও বেশি স্রোতবাহি হয়ে ওঠে
    জানিনে কোথায় পায় এত কথকতা
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ স্বপ্নেরা প্রায়ই মুক্তিতে মাথা কোটে…⌡
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠শূন্য দিঘল রাত্রি / সূর্যাস্তের পদাবলী⌡
    _______________________________________________
    সাম্প্রতিকতম⌠বিদায় স্বরলিপি⌡
    ________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    16
    13 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar