Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​⌠জীয়ন বিভীষিকা⌡
    দশদিকে ঝুলন্ত এ পৃথিবী গ্রহ
    ​ ​ ​ ​ ​ ​ ​ আরো যতকাল নক্ষত্র দ্রুতিময়,
    পিতামাতা সন্তানের বিশুদ্ধ প্রেম
    ​ ​ ​ ​ ​ ​ ​ মমতা মায়ায় বাধা সহোদর ভ্রাতা
    একভাবে চিরস্থিত বদ্ধ জলাশয়…

    সদ্যজাত কুলশিশু বিগত জননী
    ​ ​ ​ ​ ​ ​ ​ স্মৃতিহীন স্বর্ণমৎস এদিক ওদিক,
    শুভ মঙ্গলাকাঙ্ক্ষী পরিজন আত্মীয়
    ​ ​ ​ ​ ​ ​ ​ পরিচয়পত্রধারী গৃহে বিভীষণ,
    জীবন অসংজ্ঞায়িত যন্ত্রণার অধিক…

    বিমূর্ত কায়াহীন স্নেহ আশীর্বাদ
    ​ ​ ​ ​ ​ ​ ​ নির্লিপ্ত মনস্তাপ তবুও প্রশান্তি,
    নির্মিলীন আত্মগ্লানি নিরহঙ্কারে
    ​ ​ ​ ​ ​ ​ ​ মুহূর্তে স্বস্তিপ্রাপ্ত যাপিত জীবন,
    মানব মননে দ্বিধারহিত সুতৃপ্তি…

    কেউ কেউ অন্ধকারে অতীতমুখী
    ​ ​ ​ ​ ​ ​ ​ আলোকিত হাতেগোনা স্বকীর্তিময়,
    বিচ্ছিন্ন ঘটনা তথাপি’ও চলমান
    ​ ​ ​ ​ ​ ​ ​ ঘটমান বর্তমান আরশোলা স্বপ্রাণ,
    নীল গ্রহ অজানা অনন্তের আশ্রয়…

    জ্ঞানপাপী, আত্মতৃপ্ত অথবা স্বার্থপর
    ​ ​ ​ ​ ​ ​ ​ নির্ভীক, হটকারী কিংবা দূরাচার
    যেখানে যেভাবে যার দেহ মানানসই,
    ​ ​ ​ ​ ​ ​ ​ পরিস্থিত নির্বিকার রসহীন মনে,
    আত্মস্থ শরীর আদতে নিরাকার…

    এক পক্ষ জীবিত বিভাজ্য নিঃশেষে
    ​ ​ ​ ​ ​ ​ ​ কর্কশ বাস্তবতায় অন্য পক্ষ মৃ্‌ত,
    কুশীলব নির্বাক, যাত্রাপালা সমাপন
    ​ ​ ​ ​ ​ ​ ​ যন্ত্রণার যাতাকল তেমনি সচল,
    মহাকালের অদৃশ্য হস্তে সকলই ধৃত… .. .
    ________________________________________
    নোটা বিনিঃ
    যে সমস্ত ছাঁইছুঁই আমি ভাবি সে সবই আংশিক আকৃতিতে এখানে প্রদর্শন করা হয়, আমি নিজে’ও নিশ্চিত নই যে কোন দুটি স্তবকের মাঝখানে কি রহস্যময় স্তবকসমূহ প্রদর্শিত হয়নি অথবা সমাপনী স্তবকের নিচের সিড়িগুলো কোন্‌ অনন্তে নিমজ্জিত…! এ্যালবার্ট আইন্‌স্টাইনের যান্ত্রিক কিংবা মানবিক বিভীষিকাময় চতুর্মাত্রিক পার্থিব জীবনে এটি একটি ক্রিয়াহীন কাব্য-কারণ অথবা কাব্য-কারণহীন ক্রিয়া… এটি পাঠের প্রতিক্রিয়ায় পাগলের মাথা খারাপ হয়ে কবি হলে সমস্যা নেই তবে কবির মাথা খারাপ হয়ে প্রেমিক হলে নিঃসন্দেহে বক্ষমান কবি নন, ঝুলন্ত পৃথিবীই এর জন্যে দায়ী থাকবে…
    __________________________________________________________
    সাম্প্রতিকতম – ⌠রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন⌡, ⌠সর্বনাশের সিম্ফোনি⌡, ⌠অনিশ্চিহ্ন⌡, ⌠ঘুঁড়ি⌡, ⌠প্রাত্যহিকী⌡, ⌠তেলাপোকা⌡, ⌠দূরত্ব ২৭৪ কিলোমিটার⌡⌠৩৭ নং এপিটাফ⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    15
    17 Comments
    • “কেউ কেউ অন্ধকারে অতীতমুখী
      ​ ​ ​ ​ ​ ​ ​ আলোকিত হাতেগোনা স্বকীর্তিময়,
      বিচ্ছিন্ন ঘটনা তথাপি’ও চলমান
      ​ ​ ​ ​ ​ ​ ​ ঘটমান বর্তমান আরশোলা স্বপ্রাণ,
      নীল গ্রহ অজানা অনন্তের আশ্রয়…” ভালো লাগলো কবিতার এই লাইন ক’টি! আপনার “নোটা বিনি” পড়ে উপলব্ধি হল, অনেক রকম ভাবনা আসে মাথায় আবার চলেও যায়। কিছু ভাবনা মনে জায়গা পায় আর কিছু ভাবনা কবিতার খাতায়! ভালোবাসা নেবেন!

      • সত্যিই জোয়ার ভাটার মতই কিছু ভাবনার আসা যাওয়া চলে মনের মধ্যে… দারুন সুন্দর অপূর্ব মন্তব্যের জন্যে প্রিয়বন্ধু আপনাকে জানাই আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা ও প্রীতিমুগ্ধতা… শুভ হোক…

    • আলো আঁধারে যাই।

    • অদ্ভুত সুন্দর ব্যতিক্রমী কবিতা, শুভেচ্ছা রইল প্রিয় কবি

    • ক্রিয়াপদবিহীন এই কবিতাটি সত্যিই খুব টানলো… শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় কবি

    • যেখানে যেভাবে যার দেহ মানানসই,
      ​ ​ ​ ​ ​ ​ ​ পরিস্থিত নির্বিকার রসহীন মনে,
      আত্মস্থ শরীর আদতে নিরাকার…😍

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 January 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • সুন্দর এ পৃথিবী অতি সুন্দর ময়
      প্রেম নদীর সম কবির চিত্ত রচন
      চিন্তাদুত্যি শত গভীর কাব্যময়
      অপূর্ব সমাহার সংযোজিত রতন।

      • প্রিয় সুহাস কবি, দারুন মোহিনী চারটি চরণে যে এক জনমের ভালোবাসা এসে দোলা দিয়ে যাচ্ছে… জানি এ ভালোবাসা ফুরাবার নয় যেমন চোখের জলের প্রেম’ও…

    • এটি পাঠের প্রতিক্রিয়ায় পাগলের মাথা খারাপ হয়ে কবি হলে সমস্যা নেই তবে কবির মাথা খারাপ হয়ে প্রেমিক হলে নিঃসন্দেহে বক্ষমান কবি নন, ঝুলন্ত পৃথিবীই এর জন্যে দায়ী থাকবে…প্রতক্ষে না হলেও পরোক্ষে কবির দায় অস্বীকার করা যায় না কিন্তু।

    • এটি পাঠের প্রতিক্রিয়ায় পাগলের মাথা খারাপ হয়ে কবি হলে সমস্যা নেই তবে কবির মাথা খারাপ হয়ে প্রেমিক হলে নিঃসন্দেহে বক্ষমান কবি নন, ঝুলন্ত পৃথিবীই এর জন্যে দায়ী থাকবে… প্রত্যক্ষ না হলেও পরোক্ষে কবির দায় অস্বীকার করা যায় না কিন্তু।

      • আচ্ছা তবে পরোক্ষভাবে এ দায় না হয় মাথা পেতে নিলাম কিন্তু আপনাকে নিশ্চয়ই মাঝে মাঝে হলেও এসে দেখা দিয়ে যেতে হবে মঞ্চে… আপনার মন্তব্যে যে নতুন করে আরও কিছু সহস্রাব্দী বাঁচতে ইচ্ছে করে প্রিয়…!

      • @anwar-parvez-nur-shishir আমি তো আপনার মতো মন্তব্যে প্রাণিত করতে পারি না। কিন্তু আপনার লেখা পড়লেই মন্তব্য করতে ইচ্ছে হয়। পরমকরুনাময় এর কাছে কামনা করি আরো শত সহস্রাব্দী বাঁচুন কবি।

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar