Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠দ্বারা দিয়া কর্তৃক⌡
    মন দিয়ে নয়
    মানুষ মাথা দিয়ে হেঁটে বেড়ায়
    দুর্দিন নয় জনান্তিকে বলি
    সুদিনেই আত্মমুক্তির উপায় ক’রতে হয়
    অন্তর ফাটলের উভমুখী ধাক্কায়
    মাত্র কয়েকটা কম্পনে ছিন্ন হয়ে যায়
    পৃথিবীর সাথে সমস্ত সম্পর্ক !
    ভাঙনের ঢেউয়ে চুরমার হতে পারে
    বহুতল বিলাসী কুড়েঘর
    ধুলি ধুসরিত বাতাসে কে কোথায় !

    ভাঙা ছাঁদের চাপে মন উড়াল
    শ’য়ে শ’য়ে বের হয়ে আসে
    হাত পা মাথা বিহীন মানুষের দল
    অশ্রুর ঘনীভূত হীরে
    শিশিরের শব্দে ঝ’রে পড়ে
    সুউচ্চ মিনারের নীল পাজঁরে
    দোদুল্যমান বর্ধিষ্ণু অক্ষয় অহংকার
    ক্ষুধার্ত তেল চিটচিটে কাক
    বেহালার তারে ঠাই বসে আছে
    রক্ত ধুলোর মিশ্রনে জানালার কাঁচ
    এখানে এখন আর কোনো ঘাস নেই !

    শুধু মেঘের উপর মেঘ
    সিন্দাবাদের জাহাজ নির্লিপ্ত বয়ে যায়
    ছিন্নমস্তা দুহিতার হাতের কাঁকনে
    লেগে আছে অনাগত মেহেদি
    এখানে কোনো কাকলী নেই
    প্রগতি জীবাশ্মের গনগনে ধোঁয়ায়
    এখানে এখন সভ্য বাতাসে
    আর কোনো কাকলী শোনা যায় না
    শুধু চকমকি ধাতব সাঁনাইয়ের সুর
    ঘিরে আছে নির্বাক দেহ বিবর !
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ( অসমাপ্ত )
    ________________________________________________
    সোমবার ৬/২/২০২৩ এ তুরস্ক ও সিরিয়ার ভয়ানক ভূমিকম্পে নিহত হাজার বিদেহি আত্মার স্মরণে…
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    18
    9 Comments
    • ছিন্নমস্তা দুহিতার হাতের কাঁকনে
      লেগে আছে অনাগত মেহেদি
      এখানে এখন সভ্য বাতাসে
      আর কোনো কাকলী শোনা যায় না
      শুধু চকমকি ধাতব সাঁনাইয়ের সুর
      ঘিরে আছে নির্বাক দেহ বিবর !
      ঘটনার কি চমৎকার বর্ণন। সত্যি ই! কি ঘটে গেলো বলুনতো ?

      • খবরটা দেখে আমিও আঁতকে উঠেছিলাম! খুব হৃদয়বিদারক! প্রকৃতির কাছে আমরা আরো একবার খুব অসহায় পড়লাম!

      • প্রিয় শিউলি ও সজীব, আপনাদের মায়াময় মন্তব্যের জন্যে কৃতজ্ঞতা জানাই… মানুষের জীবন যে আসলেই কত ক্ষণিকের সেটা এই সব তাৎক্ষণিক বিপর্যয়ের মধ্যে দিয়ে খুব প্রকটভাবে উপলব্ধ হয়… মৃত্যুর চেয়ে এমন পরম সত্য আর এই ধুলির ধরায় আর একটিও নেই… তাই গেয়ে যাই জীবনের জয়গান মৃত্যুকে ভালোবেসে…

    • বরাবর বার্তার আবরণে চমৎকার প্রকাশ…শুভকামনা

    • মনে হয় বিকেল বেলা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 February 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • এইসব ভাঙ্গাগড়ায়
      সময় ফুরায় আসা যাওয়ায়

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar