Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • 📌⌠ আমার কিছু নেই ⌡
    আমার আকাশে কোনো চাঁদ ওঠে না
    ​ ​ ​ ​ কেননা তাঁর হাসি মুখ কোথাও নেই
    খুঁজেই চলেছি আজও পাওয়া হয়নি
    ​ ​ ​ ​ কেন জল চাইতে মরীচিকা শুধু মেলে…!

    এই বোধের কোনো ব্যাখ্যা জানা নেই
    ​ ​ ​ ​ কারো কাছে কোনোদিন শুধানো হয়নি,
    তুমি যখন আমার সীমানায় থাকো না
    ​ ​ ​ ​ কেন এমন করে আষ্টেপৃষ্ঠে শীত লাগে…!

    বহু সহস্রাব্দী তাকে এই কথা বলা হয়নি
    ​ ​ ​ ​ তুমি ছাড়া সত্যি আর আমার কেউ নেই
    তুমি ছাড়া এ পোড়া চোখে ঘুম আসে না ​ ​
    ​ ​ ​ ​ কেন কোন্‌ দোষে আমাকে গেলে ফেলে…!

    যার পথ চেয়ে চেয়ে সময় কাটে না
    ​ ​ ​ ​ কত কত দিন যার মুখ দেখা হয়নি,
    যে আমার কাছে আজ বহুদিন নেই
    ​ ​ ​ ​ কেন তার স্মৃতি-বালুচর বুকে জাগে…!

    তার কথা, চোখ-চাওয়া, হাসি আর নেই
    ​ ​ ​ ​ তবুও এ হৃদয় তাকে কখনো ভোলে না,
    তার প্রেমের সুগন্ধ আজো অতীত হয়নি
    ​ ​ ​ ​ কেন অসীম বিরহে হিয়া অনুক্ষণ কাঁদে…!

    সে যে কোথায় ঠিকানা জানা হয়নি
    ​ ​ ​ ​ তার খবর জানাবে এমন কেউ নেই,
    কীভাবে তাকে ফিরে পাবো জানি না
    ​ ​ ​ ​ কেন সে আমায় বিনে সুতোয় তবু বাঁধে…!

    এই বোধের কোনো ব্যাখ্যা জানা নেই
    ​ ​ ​ ​ কারো কাছে কোনোদিন শুধানো হয়নি,
    তুমি যখন আমার সীমানায় থাকো না
    ​ ​ ​ ​ কেন এমন করে আষ্টেপৃষ্ঠে শীত লাগে…!
    _____________________________________
    “আজ বিষাদ ছুঁয়েছে বুক, বিষাদ ছুঁয়েছে বুক
    মন ভালো নেই, মন ভালো নেই;
    তোমার আসার কথা ছিলো, তোমার যাওয়ার কথা ছিল-
    আসা-যাওয়ার পথের ধারে
    ফুল ফোটানো কথা ছিলো
    সেসব কিছুই হলো না, কিছুই হলো না…”
    ________________ [ মন ভালো নেই / মহাদেব সাহা ]
    _______________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    19
    31 Comments
    • তোর চোখের কৈশোরী ভাব মনে করিয়ে দেয়, সেদিন বৃষ্টি ছিল, আমার অতীত মিষ্টি ছিল।

    • অসহায়তা থেকে বেরিয়ে আসো,

    • 🌈 হৃদয় ছুঁয়ে গেলো: সে যে কোথায় ঠিকানা জানা হয়নি
      ​ ​ ​ ​ তার খবর জানাবে এমন কেউ নেই,
      কীভাবে তাকে ফিরে পাবো জানি না
      ​ ​ ​ ​ কেন সে আমায় বিনে সুতোয় তবু বাঁধে…! চিরন্তন অভিজ্ঞতার কবিতা। Jagjit Singh-এর Chithi Na Koi Sandesh-এই গান শুনে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। 🌹

      • খুব খুশি ও উদ্বেলিত হ’লাম জগজিৎ সিং এর গানের কথা ভেবে… একটা কথা খুব মনে পড়ে… আমার আব্বা দুই জন শিল্পীর গান খুব পছন্দ করতেন, একজন হলেন উর্দু ভাষার কিংবদন্তি গজল-নওয়াজ মেহেদি হাসান সাহেব এবং আরেকজন হলেন জগজিৎ সিং’জি… আমার একেবারে ছোটবেলা এই দুইজন দিকপালের সুরে এখনো যেন সুরময় হয়ে আছে এবং সাথে সাথে অত্যন্ত প্রকটভাবে আব্বার স্মৃতিও… অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই কবিপ্রিয়…

    • অসাধারণ ! কবিতা ছাড়া কে বুঝতে পারে কবির মনের কথা…

      • প্রিয়কবি কাব্য রঙ, এত দারুন সুন্দর সত্যি কথা বলেছেন আপনি…! আসলেই কবিতা ছাড়া কবির মনের কথা কেউ বুঝতে পারবে না… আপনার মন্তব্যে খুব মুগ্ধ হ’লাম প্রিয়… শুভেচ্ছা ও কৃতজ্ঞতা কবি…

    • এই বোধের কোনো ব্যাখ্যা জানা নেই
      ​ ​ ​ ​ কারো কাছে কোনোদিন শুধানো হয়নি,
      তুমি যখন আমার সীমানায় থাকো না
      ​ ​ ​ ​ কেন এমন করে আষ্টেপৃষ্ঠে শীত লাগে…! সত্যি কিছু আবেগের, অনুভূতিরে ব্যাখ্যা হয় না। শুধু হৃদয়ে জানান দেয় আছে।

      • প্রিয় পৃথুলা, যতদিন হয়েছে এই পৃথিবীর বয়স, মনে হয় তার চেয়েও বেশি হবে মানুষের মনের অনুভূতির বয়স… বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না, আপনার পাশ দিয়ে হেঁটে চলে যাওয়া অপরিচিত লোকটা কি ব্যথা নিয়ে ঘুরে বেড়ায়…! সত্যিই কিছু অনুভূতির ব্যাখ্যা হয়তো হতে নেই তাহলে হয়তো এত গান, এত কবিতার সৃষ্টি হতো না… মুগ্ধতা ও শুভেচ্ছা জানাই প্রিয়…

    • মন জানে কত সহিতে যাতনা
      তুমি নেই তাই এতো বেদনা
      তবও স্বজন হবার অপার সাধনা।

    • শুধু মুগ্ধ হয়ে পড়লাম। কতটা আবেগ লেখার মাধ্যমে ফুটিয়ে তোলা যায় তার সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত হতে পারে এই লেখনী

    • ধন‍্যবাদ

    • দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত – -একথার অর্থ কি বুঝলাম না।

      • আমি আশা করেছিলাম যে আপনি এ কথাটার অর্থ বুঝতে পারবেন…!

        অন্তর্জালে লেখালেখি করার সুবাদে এটাই অভিজ্ঞতা হয়েছে যে অনেকের লেখাই অনেকে নিজের নামে প্রচারের অপচেষ্টা ক’রে, কখনো বা কবিতার সম্পূর্ণ থিম চুরি হ’য়ে যায় (যেটাকে Idea Theft’ও বলা হয়ে থাকে), অনেক সময় তাদের প্রকাশিত বইয়ে’ও অন্যের কবিতাকে নিজের কবিতায় আংশিক বা হুবহু ছাঁপে যেটা এ্যথিক্যাল কপিরাইট বিরুদ্ধ… আমার প্রকাশিত কবিতাগুলো তুলটে এজন্য আংশিক আকারে দেয়া রয়েছে, কোনো কবিতা বা অন্যান্য সাহিত্য, অরিজিনালের অর্ধেক অথবা তিন-চতুর্থাংশ… কবিতাগুলোর সম্পূর্ণ অবয়ব শুধু আমার প্রকাশিতব্য কবিতাগ্রন্থেই স্থান পাবে এবং সেখানেই আমার পাঠকগণ কবিতাগুলো সম্পূর্ণরূপে পাবে… প্রশ্নটি করার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই…

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 November 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন ও শুভেচ্ছা।

    • জনপ্রিয়তার অভিনন্দন কবিপ্রিয়!

    • অভিনন্দন

    • এই বোধের কোনো ব্যাখ্যা জানা নেই
      ​ ​ ​ ​ কারো কাছে কোনোদিন শুধানো হয়নি,
      তুমি যখন আমার সীমানায় থাকো না
      ​ ​ ​ ​ কেন এমন করে আষ্টেপৃষ্ঠে শীত লাগে…! দারুণ 🌹

    • বহু সহস্রাব্দী তাকে এই কথা বলা হয়নি
      ​ ​ ​ ​ তুমি ছাড়া সত্যি আর আমার কেউ নেই.সত্যি ই তাই কবিবর।

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar