Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠প্রিয়ম পিঞ্জিরা⌡
    বুঝি আমার আর হবে না জানা,
    কোথায় থাকে মনের মানুষ, কোথায় ঠিকানা…!

    দিন-দুপুরে দেখতে না পাই, রাতের আশা বৃথা
    ​ ​ ​ ​ ​ আমার প্রাণে থাকে যে জন, চিনতে পারি না,
    অভাগারে কেউ পোঁছে না, কেউ দেয়না কথা
    ​ ​ ​ ​ ​ অন্তর-জ্বালা দ্বিগুন বাড়ে, জলেতে নেভে না
    যাপন করি শূন্য চোখে, প্রিয়মের প্রেম প্রথা…

    খুঁজি তারে পাহাড়-চুঁড়ায়, সর্ব সমতল
    ​ ​ ​ ​ ​ মাঝে মাঝে ভাবি বসে, এ কী কারখানা!
    কোথায় পাবো পিরিত-সাধনার ফলাফল
    ​ ​ ​ ​ ​ মন যেন ফেরারি পাখি, শোনে না মানা
    সারা দেহে আগুন জ্বালে বিরহ জীবন জল…

    ভাবে বসে অন্তর্যামী বন্ধুর মুখখানি
    ​ ​ ​ ​ ​ দিগন্ত চেয়ে চেয়ে চক্ষু হইল কানা,
    মনস্তাপে বাষ্পীভূত হইল চোখের পানি
    ​ ​ ​ ​ ​ জনম গেল বন্ধুর সনে মিলন হইল না
    সবার অলক্ষ্যে তোমায় আমি জীবনসাথী মানি…

    বুঝি আমার আর হবে না জানা,
    কোথায় থাকে মনের মানুষ, কোথায় ঠিকানা…!
    __________________________________
    তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার
    জনমে জনমে যুগে যুগে অনিবার…
    চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার–
    কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার
    জনমে জনমে যুগে যুগে অনিবার

    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর⌡
    __________________________________
    সাম্প্রতিকতম – ⌠কথোপকথন⌡⌠ শূন্য বিভক্তি ⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    17
    11 Comments
    • নাম ঠিকানায় জড়িয়েই পরিচয়
      সবাই মানুষ, শুধু কথাতেই হয়।

    • জলতরঙ্গের কবিতা।

    • বুঝি আমার আর হবে না জানা,
      কোথায় থাকে মনের মানুষ, কোথায় ঠিকানা…!.. আমি কবিতা টা অনেকবার পড়েছি এর আকুলতা বুঝতে পারছি হূদয় ছুঁয়ে যাচ্ছে কিন্ত কিছু লিখতে পারছিলাম না !! এত ব্যাথা কবিতাটায় । এ তো কবিতা না মনে হয় নোনাজলে কেউ অবিরাম ভিজছে তার ভালোবাসার জন্য । এই ভালোবাসা প্রিয়জন থেকে অনন্ত – অসীমে ছড়িয়ে পড়ছে এবং নামটা খুব সুন্দর !! ধন্যবাদ ।।

      • প্রিয়কবি, পেতে পেতে’ও হারিয়ে ফেলা মনের মানুষের জন্যে যে শব্দাঞ্জলি আমি কোমলতম মুহূর্তে ইথারে ভাসিয়ে দিই, এই আশা ক’রে এই বিশ্বাসে যেন ‘সে’ ‘প্রাণপ্রতিম’ যেখানেই থাকুক, শুনতে পাবেই আমার আকুলতা, তাঁর জন্যে বিরহ ব্যথা সুর, অনন্তে তাঁর আবশ্যিক মিলনাকাঙ্খা… এই শব্দিতা’টি সেগুলোর অন্যতম… অশ্রুবাষ্পাচ্ছন্ন চোখে আমি তাঁকে অবিশ্রান্ত খুঁজেই চলেছি…

        প্রিয় রেহানা আক্তার, কবি আপনার প্রতি অসীম কৃতজ্ঞতা ও হৃদয়োদ্বেলিত শ্রদ্ধা ‘প্রিয়ম পিঞ্জিরা’কে এমন ‘বিশেষ’ ক’রে উল্লেখ করার জন্যে… আপনার কাছে সত্যিই হৃদয়গ্রাহী লেগেছে জেনে আরও বিশ্বাস হচ্ছে আমার ‘মনের মানুষ’ নিশ্চিত ধীরে ধীরে যেন নিকটবর্তী হয়ে চলেছে, শুধু জানা নেই সেই দূরত্ব আরও কত মহাকাল…!

      • শুধু জানা নেই সেই দূরত্ব আরও কত মহাকাল…! ভালোবাসা রইল ।।

      • ঐকান্তিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আপনার প্রতিও প্রিয়কবি…

      • @rehana-akter, আমার কাছে বার বার মনে হয়েছে, আপনার মন্তব্য টা’ই একটা দারুন সুন্দর কাব্য…! এমন ক’রে শুধু কেউ কেউ বলতে পারে…!! আবারও বার বার আমার নিঃসীম প্রীতিমুগ্ধতা রইলো প্রিয়কবি…

    • কবি অতি চমৎকার লিখেছেন!

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar