Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ⌠কী জানতে বা জানাতে চায়
    এই নিষ্প্রাণ জ্বলো-জোনাকগুলো
    নির্জ্ঞান আমার কিছুই বোঝা হয়ে উঠছে না…
    কোনো শাব্দিক কথোপকথন নেই বলে যেন
    এই আগুনমুখো আলোক উৎসগুলো,
    ক্রমেই মহা বিরক্তিকর হয়ে উঠছে আমার বয়স্ক চোখে⌡
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠৩৭ নং আলোকচিত্র / অবাস্তব পৃথিবী⌡

    Firefly
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠আগুন জোনাকি⌡
    আস্ত রোস্টেড বীজসহ গ্রাউন্ড কফির
    ​ ​ ​ ​ ​ ধোঁয়া ওঠা সাদা মগ হাতে নিয়ে,
    ​ ​ ​ ​ ​ তোমার প্রেমকে বললাম, বলে ফেললাম
    এ দ্বিধাবিভক্ত জীবনকে ক্রমশ সম্পূর্ণ দহন করে
    ​ ​ ​ ​ ​ শুধু তার উত্তাপটুকু আমি নিলাম
    ​ ​ ​ ​ ​ অধঃক্ষেপণে যে ছাই রয়ে গেলো
    তার সবটুকুই তোমার হোক…

    আমার আমৃত্যু ব্যথিত প্রানের
    ​ ​ ​ ​ ​ দূর্নিবার্য ধুসর খয়েরী ছাই
    ​ ​ ​ ​ ​ তোমার প্রেমের শীতল অনুষঙ্গে
    কত টলটলে সবুজ ছিল একদিন!
    গ্রন্থমেলায় কবিতার বই অবিক্রিত প্রেমিকবিহীন
    ​ ​ ​ ​ ​ অথচ ক্রমেই তোমার অহর্নিশ প্রেম কেবল
    জ্বালাও পোড়াও করলো সারাজীবন…

    তুমি আর তোমার প্রেম যেন
    ​ ​ ​ ​ ​ নিজের চোখে নিজের পীঠ দেখা
    ​ ​ ​ ​ ​ জ্বলে পুড়ে মরে ছাই হয়ে গেলেও
    তোমাতেই আমার এ জন্মের শান্তি!

    ঘরের আলো নিভিয়ে দিয়ে চোখ বন্ধ কর
    ​ ​ ​ ​ ​ কেমন এক সমুদ্র-নীলাভ আমায় দেখছো…!
    যেন কোথায় এক মহাশূন্য নীহারিকায়
    ​ ​ ​ ​ ​ তুমি আমায় দেখেছিলে একদিন…
    তোমার প্রেমে পুড়বো বলেই সহস্র নীহারিকা ঘুরে এলাম… .. .
    _______________________________________________________
    উত্তরীয়ঃ
    এ জীবনকে খুব সহজে কঠিন সচ্ছ স্ফটিকের মত সংজ্ঞায়িত করলে এই দাড়ায় – তোমার থেকে তোমার প্রেমকে আলাদা করতে এ পৃথিবীতে যে সময়টুকু কেটে গেল তারই নাম জীবন… জগত সংসারে শুধু গৃহদাহই হলো, যতগুলো ফুলেল বসন্ত এলো তা কেবল মনের ভুল… এ যেন সগতোক্তি, বলার সাথেই বাতাসে মিলিয়ে যায় অথচ তার রেশ থেকে যায় মহাকালের মননে… এ জীবনে মৃত্যুর চেয়ে বেচে থাকাই কঠিন অথচ তাতেই সকলের কি ভীষণরকম আগ্রহ… আমাদের সবার প্রানেই আগুন জোনাকি আছে, যে তাকে টের পায় সেই শুধু জানে এর কী দহন-জ্বালা…
    _______________________________________________________
    সাম্প্রতিকতম -⌠তিনটি প্রশ্ন⌡ও ⌠নির্বাণ উপপাদ্য⌡
    ______________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    1 Share
    19
    29 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar