-

⌠ইয়্যেসেনিনের বেহালা⌡
বিদায় বেলায় তুমি বারে বার ফিরে আসো
মৃত্যুকে তাই চকিতে সহসা দ্বিগুন নূতন লাগে,
হৃদয় জমিন ভরে যায় নীল অকরুণ দাগে
মৃত্যু যেন দেখতে ঠিক হৃদয় আকৃতি বাক্সো
ফিরে পেতে চাই আকাঙ্খিত জীবনের উৎস…
সাঁঝের আলোর ঘোরে মনে হয় যেন আমি ইয়্যেসেনিন[১]
এখনই সময় পিয়ে নিই নীল অমৃত জীবনহীন,
ব্লেডখানি দিয়ে বাহুতে আমার, বেহালার ছড় টানছি,
ভেনম্-ক্যুইন[২] গলায় ঢালার আজ নিশ্চিত শুভ দিন
পৌছে যাবো উল্কার বেগে যেখানে জীবন অমলিন…
রক্ত ঝরণা বইছে যেন বাজছে নূপুর রিন্ঝিন্
মৃদু উষ্ণ লবনাক্ত কবর-সাগরে[৩] ভাসছি,
জীবনে যখন কিছুতেই বাঁচা অসম্ভব প্রতিদিন,
প্রাণ-উৎসের কাছে অকালে, স্বেচ্ছায় ফিরে যাচ্ছি
ক্ষমা কর প্রভূ সবার যাতনা, যেমন আমি পাচ্ছি…
আমাকে কি কেউ দেখছে? প্রভূ তো দেখছেন ঠিক
সেখানেই যাচ্ছি, দহন ও জ্বালা নেই, নেই প্রতীক্ষা,
নির্বেদ অবসাদ, অপচয়, বিফলতা ধিক্ তোকে ধিক্
রক্তস্বরে প্রকাশিত হোক ‘পাপীর লিখিত দীক্ষা'[৪]
তবুও অশান্ত পৃথিবী, মনে রেখো এই অকবি’র তিতিক্ষা…
সততা সত্যবাদীতা কখনও গলায় পরায় ফাঁস
ক্ষুৎপিয়াসার মরণ কামড় অপরাহ্ণে সুপ্রকট
জীবন চরের বালুকা বেলায় একটু জলের আশ
মরণ হলেই খুলবে কালের অমিমাংসিত জট
কি এক বিষ্মিত আঁচড়ে একেঁছি অশুভ চিত্রপট…
পার্থিব প্রেমে পাগল সবাই, যে যার কাজে অস্থির
সময় আমারও স্বল্প তবু কত আরো কথা ছিল বলার
তর্জনীকে লেখনী বানায়ে শেষ কথা লিখি বন্দীর,
মৃত্যুই আমার চির আকাঙ্খিত মুক্তির কারাগার[৫]
প্রথম ও দ্বিতীয় মৃত্যুতে হবে কবি ও শব্দ একাকার…
টীকাঃ
১) সের্গেই ইয়্যেসেনিন [Sergei Yesenin] – (১৮৮৫-১৯২৫) – ২৮ ডিসেম্বর ১৯২৫ মাত্রাতিরিক্ত রক্তক্ষরণের মাধ্যমে আত্মহত্যা। রাশ্যান্ উন্মাদ কবি।
২) ভেনম-ক্যুইন – রূপক অর্থে যে বিষ প্রাণনাশে ব্যর্থ হয় না।
৩) কবর-সাগর – রূপক অর্থে পৃথিবীর বিশালায়তন কোনো কবরস্থান যার প্রত্যেকটি লাশ জীবনে দ্বিধাবিভক্ত ও আত্মঘাতক ছিল, ছিল স্ববিরোধী।
৪) পাপীর লিখিত দীক্ষা – সর্বজীবনবোধে ‘পরাজিত কবি’র শব্দ, বাক্য, উৎপ্রেক্ষা ও সুসজ্জিত কল্পচিত্র।
৫) মুক্তির কারাগার – রূপক অর্থে মৃত্যুর পর আত্মার রহস্যময় কারো তত্ত্বাবধানে নিজের সবিনয় সমর্পণ।
_________________________________________
একটি ক্ষুদ্র কৈফিয়তঃ
জীবনবোধের শব্দিতার অনেক নাছোড় পাঠক নেতিবাচক কাব্যের জন্যে কবি’কে কটুবাক্য নিক্ষেপ ক’রে থাকেন প্রায়শঃই… নেতিবাচক কাব্যের এই মিছিলে বড্ড কম কবি সাহিত্যিক নেই…! কবি তাঁর দৃষ্টিতে দেখা জীবন’কেই তাঁর কাব্যে তুলে ধ’রে সবাই’কে সতর্ক করতে চান তাঁর ‘আত্মদণ্ডের জবানবন্দী’তে… ভুলে গেলে চলবে না, একজন কবি, জীবনের জটীল চক্রে আসন্ন দুঃসহ যন্ত্রণার বিন্যাস ও উপভোগ্য আনন্দের সমাবেশের ঘটতে চলা অনুপলব্ধ উভয়পাক্ষিক প্রপঞ্চগুলোকে শুধুমাত্র একটি চিত্রশাব্দিক আকৃতি দেয়ার চেষ্টা ক’রে থাকেন অথচ এই সমস্ত প্রচেষ্টা নিয়ে অনেক কলঙ্কের উৎপত্তি ঘটে থাকে, কেউ কেউ প্রভাবিত হয়, কেউ বলে, “আমাদের যুগে এসব ছিল না…!”… প্রকৃতপক্ষে, কবি স্বতঃপরাজিত হয়ে’ও অন্যকে জয়ী দেখতে চায়, এতেই তাঁর প্রশান্তি এবং এই তাঁর একমাত্র পরিচয়… বক্ষমান কবিতাটি ট্রায়োলেট্ ফর্মেশ্যনে আমার লেখা বিশ্বসাহিত্যের অন্যতম আত্মদন্ডিত কবি সের্গেই ইয়্যেসেনিন’র জবানবন্দী…
_________________________________________
সাম্প্রতিকতম – ⌠প্রিয়ম পিঞ্জিরা⌡ ও ⌠ফ্ল্যাশব্যাক ফাইভ⌡
__________________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]10 Comments -
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



অনন্য কবিতা।