-
⌠ফ্ল্যাশব্যাক অব দ্য উইক⌡
অনেক কল্পনাপ্রসূত ও অতিজাগতিক
ভাবনিসৃত প্রাকৃতিক দৃশ্যায়ন,
মানব হৃদয়ে স্থানিক ধারণার অবতারনা করলেও
কোথায় আর সেই দৃষ্টি
চিরকালীন স্থায়ীত্ব পায় বুঝিনে,
হয়তো তা বোঝার মতো
গ্রে-ম্যাটারের সমূহ স্বল্পতা রয়েছে;
ভাবনা ও চিন্তার আঁকর ঝেঁড়ে ঝেঁড়ে
যা পাওয়া যায় তাই ভালো, তা-ই শ্রেয়;
চাঁদের পার্থিব নীলাভ আলোকরশ্মিতে
নির্বিকারচিত্তে
অসামাজিক হয়ে যেতে ইচ্ছুক হই বার বার…
⌠সামান্য অনুরণন⌡
“সালাম, প্রিয় রাসুল আমার
দেখা দাও বারে বার
দাও বেঈমানে সুপথ আবার
আধাঁর হ’তে আলোতে আসার
মুমিনে ইয়াক্বিন-ই-আকবার
তুমি বন্ধু আ’ল্লা’হ তা’য়ালার
ইমাম তুমি মোদের সবার
পথ ভুলে কাঁদে গুনাহগার
পথ দেখাও হে দুলাল ‘কাবার”
⌠কাবার দুলাল⌡
পিচঢালা আর ইট বিছানো রাস্তা গলি
এতগুলো দিন রাত বুকে ধরে রেখেছে,
ছোট শহরের দুঃখিত রিকশাওয়ালা
ও তার মোষে ধরা ঘর্মাক্ত শার্ট
ব্যস্ত প্রহরে এক ছটাক আলস্য তৈরি করে…
উঠছি, উঠবো ক’রে ক’রে তো চুল পেকে গেলো
তারপরও আধুনিক স্বপ্নগুলো জ্যান্ত হয়ে ওঠে;
ব্যস্তসমস্ত রাজধানীর সুবর্ণ কোলাহলে
যশোরের বৃষ্টির দিনে খিচুড়ির ঘ্রাণ
মনে তেমন মাদকতা আনে কই !
বড্ড বেশি ঋণ হয়ে গেলো জন্মের কাছে!
পিতৃভূমির কাছে অনিবার্য ঋণ !
⌠পিতৃভূমি⌡
যেখানে আবাস আমার
যেখানে আমার নিত্য যাওয়া আসা
সেই আমার সুখের কুঁড়ে ঘরওয়ালা গ্রামে
তোমাকে একদিন মহানন্দে…
কোনো একদিন আমি ঠিক নিয়ে যাবো দেখো !
পুকুর ঘাটে বসে তুমি আমার নাঁওয়া দে’খো চেয়ে,
দে’খো কেমন ক’রে তোমার জন্যে আমি পদ্ম তুলে আনি…
তুমি কিভাবে খুশিতে কতখানি হাস্যোজ্জ্বল হবে,
তা যদি এখনই দেখা যেতো…!
তোমার জন্যে ‘কইতরি’ আম পেড়ে দেবো
তুমি মিষ্টি আঁচার বানিয়ে আমায় দেবো যখন তখন,
তোমার আঁচার ‘চেঁটে-খাওয়া আমাকে’ তুমি কিভাবে দেখবে
খুব ইচ্ছে করে এই পোঁড়া চোখ দুটো দিয়ে দেখি, জানো !
⌠অভিপ্রায়⌡
ভোরে মটরশুঁটির ক্ষেতে
তোমায় নিয়ে যাবার কথা ছিল
আর্দ্র ধুলোর মেঠো পথে
তোমার প্রতি পায়ের ছাপে
আমার পা মেলানোর কথা ছিল
তুমি যখন অন্য নীহারিকায়
তবে মলিন শিশির ভোরে
একটু একটু ক’রে ওঠা
বেকার সূর্যের হাসি দেখে
আমার আর কি হবে !
⌠প্রেম কিঞ্জল⌡
__________________________________________________________
আমার মঞ্চে তুলটে প্রকাশিত সকল সাহিত্যকর্ম পর্যায়ক্রমে গ্রন্থিত হতে থাকবে… আমি আশা এবং বিশ্বাস করি, আমাকে এবং আমার সাহিত্যকর্ম’কে যারা ভালোবেসে পাশে থেকেছেন তাঁরা সবাই আমার এই সাহিত্যযাত্রায় একই ভাবে প্রেরণা যুগিয়ে যাবেন…
__________________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]8 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]


সবটাই সুন্দর । ‘ভাবনা ও চিন্তার আঁকর ঝেঁড়ে ঝেঁড়ে
যা পাওয়া যায় তাই ভালো, তা-ই শ্রেয়;; এ লাইন দু’টো দারুণ লাগলো।