Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠ভবিতব্য⌡
    “নিরন্তর এই পৃথিবীর পথে হেটে চলা, ঠিকানাবিহীন….
    ​ ​ ​ ​ ​ ​ আত্মীয়তার হাস্যকর বন্ধন, ক্ষনিকের প্রেম
    স্বার্থ-কার্পণ্যতাকে পূঁজি করে আগামীদিন
    ​ ​ ​ ​ ​ ​ বড় নিষ্ঠুর, বড় বৈরী এ জীবন
    কতদিনই বা বাঁচে একজন মানুষ, সততায়? বিশুদ্ধ রক্তে?”

    কয়েকটা সমুদ্র আর মরুভুমি !
    ​ ​ ​ ​ ​ ​ ​ এছাড়া কি আছে এই বারাঙ্গনার বুকে?
    দেখাশুনার প্রাচীর পেরিয়ে যেতে চায় আজ অবাধ্য স্নায়ূ…
    ​ ​ ​ ​ ​ ​ ​ চোখের সামনের সাংঘর্ষিক পৃথিবী,
    চোখ, মগজ আর মনন কে আঘাত করে যায় বারে বার…
    ​ ​ ​ ​ ​ ​ ​ পৃথিবী কি আসলেই এক নাগাড়ে ভালো ছিল কোনোদিন !

    তাই, আশা করি
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ মহাপ্রলয়ে দারুনভাবে এ পৃথিবী কম্পিত হোক,
    ইউটোপিয়্যান কল্পস্বর্গ সত্যি হয়ে যাক এখনই…!
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ সেই সাথে দৈববাণীর ব্যবস্থা থাকা বাঞ্ছণীয়।
    মানবজাতির উদ্দেশ্যে মহাপ্রভূ কিছু বলবেন
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অধিকাংশ বাধিয়ে রাখবেন !
    সেটা হবে না … … হোক সম্পূর্ণ বিজ্ঞাপন!

    পৃথিবীর মানুষ যখন মানুষ হত্যার উৎসবে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ রক্ত শারাব্ পানে উন্মত্ত,
    একই মায়ের সন্তান, জীবনের হুমকি,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ে বিরহী অতীত !
    মৃত্যু ! তুমি আমার প্রতি মুহূর্তের স্মৃতি, বিদ্রোহ ও প্রেম…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ নুতন করে স্মরণ করতে শেখাও !

    মৃত্যু, কত পুরোনো, প্রাকৃতিক অথচ কত নুতন, সার্বজনীন;
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ নিরপরাধ মানুষ হত্যায় যদি শান্তি প্রতিষ্ঠা হয় (!)
    মানুষ এভাবেই যদি পশু হবে,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কিতাবী জ্ঞানের প্রয়োগযোগ্যতা কোথায়?
    কেউ অন্যায় করছে, কেউ অন্যায় সহ্য করছে,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ দু প্রকার মানবসন্তানই একই গোত্রের, পাপী গোত্র…
    ‘মেমেন্তো মোরি’ সবাইকে একদিন মরতেই হবে,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অনিবার্য এ সত্যি !

    পাপী অথবা পূণ্যবান কেউই এ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকে না…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ পৃথিবীকে বসবাসের উপযোগী করে তুলতে
    চেষ্টা মহামানব সন্তানেরা কম করেনি;

    তবুও…… ইম্মরট্যাল লর্ড নির্বিকারচিত্তে তাঁর পুতুল খেলা জারি রেখেছেন…
    _________________________________________
    সাম্প্রতিকতম – ⌠হাত⌡⌠মহামায়া প্রশস্তি⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    14
    11 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar