Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • 📌 ‘মা’

    তোমার কোলেই পৃথিবীর আলো দেখেছিলাম একদিন
    তোমার হাসি-মুখখানি আমার কাছে পৃথিবী সমান
    জানি না ঠিক কবে শুরু করেছিলাম ‘মা’ বলে ডাকতে,
    আমাকে, এ পৃথিবী দেখাবে বলে, তুমি উন্মুখ হয়ে থাকতে…!

    স্মরণে নেই তোমার অসহনীয় অবাক বেদনাশ্রু
    সন্তান অর্জনে নয়ন যখন ভারী অশ্রু ভারাক্রান্ত,
    অথচ আপাদমস্তক অপূর্ব এক আনন্দস্রোতে ভাসতে
    আমাকে, এ পৃথিবী দেখাবে বলে, তুমি উন্মুখ হয়ে থাকতে…!

    সামান্য আঁচড়’ও পেতে দিতে না তুমি
    অসম্ভব তোমার তুলনা খুঁজতে যাওয়া,
    ‘মা’ বলে ডাকি, ‘মা’ বলেই থাকি ডাকতে
    আমাকে, এ পৃথিবী দেখাবে বলে, তুমি উন্মুখ হয়ে থাকতে…!

    জীবনে হয়েছে অসংখ্য অজস্র ভুল ভ্রান্তি
    ‘মা’ তুমিই শুধু আদরে শুধরে দিয়েছো,
    সতত’ই সঠিক পথ ধরে শিখিয়েছো চলতে
    আমাকে, এ পৃথিবী দেখাবে বলে, তুমি উন্মুখ হয়ে থাকতে…!

    যাপিত জীবনের কঠিনতম দুঃসময়ে’ও
    সম্পূর্ণ নিঃস্বার্থভাবে থেকেছো পাশে,
    যা কিছু চেয়েছি, দিয়েছো তার’ও অধিকাংশ
    আমাকে, এ পৃথিবী দেখাবে বলে তুমি উন্মুখ থাকো…!

    এ জীবন ধন্য আমার ‘মা’ তোমাকে পেয়ে
    চির নতুন তুমি, আমার জীবনে বহমান
    তোমার কাছে শেখার আছে অনেক কিছু আজো…!
    আমাকে, এ পৃথিবী দেখাবে বলে, তুমি উন্মুখ থাকো…!

    বেদনা-মলিন দুঃসহ দীর্ঘ চলার পথে
    অদ্যাবধি তোমাকে একই রকম লাগে,
    তোমার ঋণ স্বীকার করি অকপট, অকুন্ঠ
    আমাকে এ পৃথিবী দেখাবে বলে, তুমি উন্মুখ থাকো…!


    উপরোক্ত লেখাখানি আমার ~The Mother~ এর অনুবাদ যা অন্তর্জালের বিভিন্ন পত্রপল্লবে ইতোমধ্যেই শোভা পাচ্ছে তবে এখানে এটার বাংলা মুদ্রণ দিতে পেরে খুব একান্ত ভালো লাগছে… আশা করি সবার কাছে ভালো লাগবে…! অতলান্তিক শুভেচ্ছা …
    ___________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    18
    13 Comments
    • মায়ের জন্য তুলে রাখা নিখাদ আবেগটুকুই যেন খুঁজে পেলাম শব্দের ভিড়ে! ধন্যবাদ কবি অনুবাদ দেয়ার জন্য! মায়ের কথা মায়ের ভাষায় পড়ার মত শান্তি আর হতে পারে কি! অবিরাম শুভেচ্ছা ও ভালোবাসা রইল!

    • মাকে নিয়ে অপূর্ব সুন্দর একটি কবিতার বাংলা অনুবাদ উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

      • আপনাদের কাছ থেকে নিরন্তর অনুপ্রেরণা ও উৎসাহ পেয়েছি এবং পাচ্ছি যার যোগ্য সত্যিই আমি নই… অন্তরের অন্তস্থল হতে শুভ কামনা ও প্রীতিমুগ্ধতা জানাই প্রিয়… শুভ হোক সব সময়…

    • মা….মা’গো আবার জনম হলে তোমার আঁচল তলে আর একটু শক্ত করে বেধে রেখো😍। শুভেচ্ছা রইলো কবি।

    • মা❤️❤️❤️

    • আমি কবি নই। লিখতে পারি না কবিতা। শুধু ছন্দ মিলিয়ে বাহবা কুড়াতে চাই। ছন্দের যে কী গভীরতা থাকতে পারে, তা এই মা কবিতার অনুবাদ পড়ে অনুভব করা যায়। কবি এখানে তার গভীর উপলব্ধী দিয়ে মায়ের বিশাল যাপিত জীবন স্বল্প শব্দচয়নে দারুণ মুন্সিয়ানার সাথে একটি চিত্রকল্প এঁকেছেন। ধন্যবাদ কবিকে।

    • পাঠে বিমোহিত।

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar