Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠সর্বনাশের সিম্ফোনি⌡
    আমার শতেক বারোয়ারী হাত
    আর নির্বিকল্প আরও সহস্রাধিক চোখ
    যেন গভীর গিরিখাতের মতন পাথুরে নির্জন
    আমাকে টেনে হিচড়ে নিয়ে যায়,
    গোলাপ আর কুল কাঁটার আংটায়…

    ছিঁড়ে খুঁড়ে খুবলে নিয়ে চলে
    কৈকেয়ী বনের পেলব চোরাবালির বুকে
    যেখানে কিলবিল করে বিষকুম্ভ সাপ,
    প্যাঁচপেঁচে কামাক্ষী আর্দ্রতায়
    কত কি প্রকারে আমাকে
    শূন্যগর্ভ ক’রে, শিরায় উপশিরায় কায়ায় মায়ায়
    কলঙ্কিত করা যাবে এরা জানে…
    এ জেনেও যে আমি কিছুতেই নীলকন্ঠ হব না
    কিছুতেই তাদের সরল অঙ্কে শায়িত হব না…

    তবু আমাকে গিঁটেয় গিঁটেয় বাঁচাতে
    পীনোন্নত অতিকাল্পনিক
    ৭ পাঁপড়ি নীলকাঞ্চন ফোটে
    আসলে এ ফুল সান্নিধ্যের প্রগাঢ়তায়
    সন্নিবেশিত পয়োমুক প্রটোকল…

    প্রায়শই যে সব নিষিদ্ধ নিঁখোজ উদ্ধত সাপ
    দেখা যেতো লোকারণ্যে
    ঘাসের মধ্যে, ছাইয়ের মধ্যে
    সেই নকশীকাঁথা সাপগুলো সহসা
    মখমলি বরুনপাখা প্রজাপতি হয়ে উঠে
    আমার ৯ কুঠুরি দিয়ে সেগুলো
    হাজারে হাজার ঢুকে প’ড়ে
    কুঞ্চিত ভ্রু চিন্তিত ভাঁঁজপড়া ললাটে
    সুতীক্ষ্ণ চিৎকারে সকল প্রেতাত্মাকে
    ১টি মাত্র ফ্রিকোয়েন্সিতে জাগিয়ে তোলে…

    একটুখানি নিশ্বাস নেয়ার সামান্যতম ফুরসত চাই
    এখানে জানালা নেই, জানালা নেই, জানালা নেই
    অবাধ্য প্রজাপতি হেসে খেলে কেঁদে
    সাঁতরে যায় অথবা ভেসে
    কি জানি কোন এক অনাবিষ্কৃত মহাদেশ আছে এ ভান্ডে
    কোন ১ মধুজলের লোভ এগুলোকে
    হাঁড় হাপিত্যেশ মার্তণ্ড মাতাল করে তোলে… (আংশিক)
    ______________________________________
    “হিংসার উপরে কালো ঘাস
    নীচে হাড়, মাটি জমা খুলি

    কারোর জানার কথা নয়

    মালসার মতো গোল পৃথিবী মুখের কাছে ধ’রে
    ভেতরের হাড় মাটি কয়লা তেল লোহা
    ফেলে দিয়ে, ফাঁকা ওই করোটিতে আমি রাত্রিভোর
    সশব্দ খাঁকারে রক্ত, দমকে দমকে রক্ত, ফেলি

    তলায় আকাশ বয়ে যায়…”
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠হিংসার উপরে | সূর্য পোড়া ছাই / জয় গোস্বামী⌡
    __________________________________________________________
    সাম্প্রতিকতম – ⌠অনিশ্চিহ্ন⌡, ⌠ঘুঁড়ি⌡, ⌠প্রাত্যহিকী⌡, ⌠তেলাপোকা⌡, ⌠দূরত্ব ২৭৪ কিলোমিটার⌡⌠৩৭ নং এপিটাফ⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    16
    12 Comments
    • মুগ্ধতা রাখিলাম🌹

    • খুব ভাল লাগল, শুভেচ্ছা রইল প্রিয় কবি

    • “সর্বনাশের সিম্ফোনি” দারুণ বাজলো মনের গহীনে! শেষে জয় গোস্বামীর রেফারেন্স দেখে খুব ভালো লাগলো! তার লেখা ভীষণ প্রিয় আমার!

    • আমার শতেক বারোয়ারী হাত
      আর নির্বিকল্প আরও সহস্রাধিক চোখ
      যেন গভীর গিরিখাতের মতন পাথুরে নির্জন
      আমাকে টেনে হিচড়ে নিয়ে যায়,
      গোলাপ আর কুল কাঁটার আংটায়…💞💞

    • মনোমুগ্ধকর… শুভেচ্ছা রইল প্রিয় কবি…

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 January 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • কবি অসাধারণ লিখেছেন!

    • প্রিয় ইশরাত জাহান রুনা, আপনার মন উদ্বেল করা এমন মোহিনী মন্তব্যে সত্যিই বড্ড আনন্দ পেলাম কবি… আমার অল্প কয়েকজন ভক্তের মধ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি… অতলান্তিক শুভকামনা, প্রীতিমুগ্ধতা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয়… শুভ হোক…

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar