Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • আমার সকল সুন্দর মনের কবি সাহিত্যিক বন্ধুদের’কে জানাই শীত ও স্বাধীনতার অমলিন উষ্ণ শুভেচ্ছা… ডিসেম্বর মাস আস’লে আমরা মনের অজান্তেই যেন বেশি আবেগাক্রান্ত হয়ে পড়ি হারানো ও পাওয়ার যন্ত্রণা সুখে… অর্থবহভাবে শুভ ও মঙ্গল হোক সবারই…
    ||

    ||
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠ স্বাধীনতার স্বগতোক্তি ⌡
    সুরম্য স্বাধীনতা
    তুমি আমার অজস্র নির্বাক কাটাকাটিতে ভরা
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ সচেতন চিত্তে ফেলে দেয়া কবিতার খাতা
    সহস্র প্রাণের স্বতঃস্বার্থ আত্মাহুতির বেদনা
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আপাতঃ প্রদর্শিত অথচ নিষ্প্রাণ চেতনা

    সুরভি স্বাধীনতা
    বিদেশি ভাষায় অকৃতকার্য ক্ষয়ে যাওয়া স্যান্ডেল
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ভাড়া খাওয়া ক্ষণিক শ্রমিকের উত্তেজিত প্যান্ডেল
    নিজের দিকে নিরিখ করা আত্মঘাতি মরণ শেল
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ সুখের স্বস্তির আবাসনে যখন কেবল দুঃখ উদ্বেল

    স্বতঃস্ফূর্ত স্বাধীনতা
    তুমি আমার আত্মদন্ড প্রজ্জ্বলিত ক্ষয়িষ্ণু প্রদীপ
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ক্ষয় ব্যথা আছে শরীর জুড়ে পূরণের স্বপ্নবিহীন
    শান্তি কবুতর যেখানে দিকভ্রান্ত ক্ষুধিত দানাহীন
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ বেঁচে থাকে আঁধপেটা কোনোমতে মৃতপ্রায় সঙ্গিন্‌

    সত্যাহত স্বাধীনতা
    তুমি আমার আত্মপীড়নের সাক্ষরিত ডায়েরি
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অনির্বাচিত পাঠক আতঙ্কে শব্দেরা যখন বৈরী
    পদে পদে আহত হয়ে ক্যোয়ারেন্টিনের ভুক্তভোগী
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ নিউরোন সৈনিকেরা তখনো নতুন যুদ্ধে তৈরি
    _______________________________________
    “এই বোধের কোনো ব্যাখ্যা জানা নেই
    ​ ​ ​ ​ ​ ​ ​ কারো কাছে কোনোদিন শুধানো হয়নি,
    তুমি যখন আমার সীমানায় থাকো না
    ​ ​ ​ ​ ​ ​ ​ কেন এমন করে আষ্টেপৃষ্ঠে শীত লাগে!”
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠ আমার কিছু নেই / নিখোঁজ পাঁজর ⌡

    আমার সকল দারুন সুন্দর মনের কবি সাহিত্যিক বন্ধুদের’কে শীতের কুয়াশা’র প্রীতিমুগ্ধ শুভেচ্ছা জানাই… সবাইকে আমার ধারাবাহিক সাম্প্রতিক বিশ্ব-সংগীত বিষয়ক লেখা ⌠ একটি গান – সহস্র মুগ্ধতা ⌡ – [ ৪ ] এবং ভাবানুবাদ কবিতা ⌠ শাশ্বতী ⌡ পাঠের আহ্বান ও আমন্ত্রণ জানাচ্ছি…
    সবারই শুভ ও মঙ্গল হোক…

    ফটো কৃতজ্ঞতাঃ i-onlinemedia,net
    _____________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    12
    12 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar