Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null
    রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন

    রিয়্যাক্‌টেন্টসঃ
    ওদের চার বোনের নাম…
    বুদ্ধি, বিচার, অভিজ্ঞতা ও সজ্ঞা
    জ্ঞানদেবীর চতুর্মাত্রিক চোখের মনি !

    রিয়্যাক্‌শ্যনঃ
    বুদ্ধি মেয়েটি জানে
    বিশুদ্ধ বুদ্ধিই হলো সার্বিক ও নিশ্চিত জ্ঞানের উৎস…

    স্ব-ইন্দ্রিয় দ্বারাই সে বুঝতে পারে
    এ জ্ঞান পরিবর্তনশীল,
    ‘এ জ্ঞান, এ বাহ্য জ্ঞান সীমাবদ্ধ,
    স্বক্রিয় শুধু আত্মা !

    অনেকগুলোর মধ্যে এর একটি গুন – বুদ্ধি
    সূর্য, ভিসুভিয়াস এবং লালন কি জানে
    এ জ্ঞান অসঠিক, অসঙ্গত এবং অযথার্থ?

    জ্ঞানের প্রকৃত রূপ কি আদৌ দেখা সম্ভব, চর্মচক্ষু্তে, স্পর্শে!
    প্রাসাদ, মহাসমুদ্র, পর্বত
    এ সবের ধারণা সাধারণ মানুষের নিকট প্রাঞ্জল নয়…

    মনের বিভিন্ন ধারণার যোগ বিয়োগ গুন ভাগ থেকে
    পঙ্খীরাজ ঘোড়া, আলাদিনের প্রদীপ,
    সোনার হরিণ অথবা স্বপ্নলোকের চাবি
    ইত্যাদির দুরাশাও তার মনে আসে না…

    তার বদলে তার মনে অসাধারণ সব ধারণা ধাক্কা খায়
    সময়ের অসীমতা, শক্তির নিত্যতা, পরম আত্মা
    সূর্যোদয়াস্ত, দেহ-মাটি, একতারা…

    এগুলো সুস্পষ্ট ও প্রাঞ্জল বলেই
    স্ব্তঃসিদ্ধ এগুলো তার কাছে,
    ‘স্পুন-রিভার অ্যানথোলোজি’র মতো সত্য-কথণ!
    মিথ্যাচরণ মিশ্রিত নয়, একেবারে নির্ভেজাল জলের মত তরল…

    ক্যাটালিস্টঃ
    ‘ধুসর পথিক’ মাসাধিক পুরোনো খবরের কাগজের টিস্যুটার
    ক্ষয়ে ক্ষয়ে যাওয়া শব্দগুলো পড়ে…

    “কোনো সত্যই সম্পূর্ণ বিশুদ্ধ নয়,
    হলে সে সত্যের কোনো অস্তিত্বই থাকেনা”
    উপরে নীচে সে কয়েকবার মাথা নাড়ে।

    অভিজ্ঞতা অন্য দুবোনের সাথে বুদ্ধিদিদির কথা শুনছিলো,
    সে বলে বসলো,

    “তুমি দাও আকার, আমি দিই উপাদান,
    সময়বিহীন সাধনার তো কোনো মূল্যই নেই”

    বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিবিহীন লালনকে
    বুকের মধ্যে লালন করো;
    তুমিই হবে নিরবিচ্ছিন্ন অন্ধকার সমুদ্রে আলোক-স্তম্ভ,
    দিক্‌হারা নাবিক তোমার উপর চোখ রাখবেই…!

    অভিজ্ঞতার সংলাপ শেষ হতেই,
    বিচার ও সজ্ঞার চোখ চাওয়া-চাওয়ি;
    সাদা নীলাভ সুতীব্র আলোয় চারদিক থৈ থৈ করতে লাগলো…

    প্রোডাক্‌ট্‌সঃ
    সময় সময় এমন অবস্থাও ঘটে পৃথিবীতে,
    হয় সুস্থীর থাকে অথবা অদর্শনযোগ্য গতিতে ছুটতে থাকে সব ধরণের কাল, ভবিষ্যত-বর্তমান-অতীত…
    সময় আসে মহাজগতের সীমানা প্রাচীর ছোঁয়ার, যেখানে বিলীন হয় সময়, সমর্পিত হয় কারো কাছে…

    এক্সোস্পিরিচুয়্যেল এ্যানার্‌জিঃ
    স্বাভিমান আত্মসমর্পনের প্রাচীরভেদী আন্তরিক মনোবাঞ্ছা পূরণের অভিপ্রায়ে প্রায়শঃই মানব-সন্তান প্রিয়োতিপ্রিয়জনের অন্তরাত্মায় প্রতিঘাত করে থাকে, জানিনে এতে কোন্‌ কি ফলাফল আবির্ভূত হয়…! চেষ্টিত জ্ঞানেও সুরুচি হয় না, তবে কিভাবে কোথায় সেই পরমাকাঙ্খিত প্রভূর দরশন লব্ধ হবে এই ভাবনায় কালাতিক্রান্ত হতে থাকে… মহাপ্রভূ, তুমি কখন দেবে তোমার অজানিত, চিরকালীন অভূতপূর্ব গৃহাশ্রয়, তবেই সকল মনোদৈহিক কাল-যন্ত্রণার অবসান হতে পারতো…!
    __________________________________________________________
    সাম্প্রতিকতম – ⌠সর্বনাশের সিম্ফোনি⌡, ⌠অনিশ্চিহ্ন⌡, ⌠ঘুঁড়ি⌡, ⌠প্রাত্যহিকী⌡, ⌠তেলাপোকা⌡, ⌠দূরত্ব ২৭৪ কিলোমিটার⌡⌠৩৭ নং এপিটাফ⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    16
    12 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar