-

⌠নৈর্ব্যক্তিক নির্বাসন⌡
ডিসেম্বারে উপহারের ডায়েরিতে
রবি ঠাকুরের কোনো ক্যোটেশ্যন্ দিয়ে শুরু ফ্রন্ট পেইজ
ফ্লুর্যোসেন্ট রঙে
একটা ছোট্ট বিস্তারের কল্কা মাধুরীর আলপনা
শুরুটা এমন, শুভ বিবাহ লেখা
বর বরণের একটা গেইট সাজানো যেন…
কি ব্যাপার জানো তো !
বিগত ২ রজনী ৩ দিবস যাপিত হওয়ার পরও
যখন দেখলাম আমার প্রেমিক বিহীন কবিতা’র বই
মেলায় ভালো কাটতি যায়নি এবং
কোনো অটোগ্র্যাফপ্রার্থী’র উপস্থিতি
আরও অনেক পরের কথা,
যেটা আমি খুব বেশি আশা কোনোদিনই করিনে,
বেশি ভীড় আমার পছন্দ না,
“আভ্যন্তরীণ গোলযোগ !” বেধেছে…
আমার সুদূরদ্বীপবাসিনী, আমার মিঠাই’র সাথে
এই খেয়ালেই যেন কথা ক’য়ে যাই আমি…!
ইয়োরোপে একটা পোস্টডক্ ফান্ডের প্রচেষ্টায় আছি,
যদি হয় তবে আবারও একবার, বার বার,
বহুবার, অনেকবার টেমস্-এর পাড়ে নিশ্চয়
বিষাদিত অপ্রতুল বিকেল ও সন্ধ্যে কাটাবো…
থেকে থেকেই যাবো আওটার লন্ডন জোনের ব্যান্সটেড,
সাট্যন, বার্নহ্যাম, হ্যেইজ এ্যান্ড হার্লিংট্যন,
সিপেনহ্যাম, কলচেস্ট্যার, সাউথহলের নির্জন পার্কগুলোর
আরও নির্জন বেঞ্চগুলোর কাছে
যেখানে বসে আমি মিঠাই’র জন্যে
বর্ণিল মনে খুব অপেক্ষা করেছি…
যাবো আবারও শ্যাড্ওয়্যেলের কমার্শিয়্যাল রোডে
আমার ছোট্ট একরত্তি ঠিকানায়
যেখানে আমার যৌবনের অনেকগুলো
বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা ও সেকেন্ড কেটেছে,
আশা, নিরাশা, হতাশা ও প্রত্যাশায়
যার স্বাক্ষী রেখে এসেছি টেমস্-কে,
সে জানে আমার ব্যথা, আমার কথকতা
আমার দীর্ঘনিঃশ্বাস ও আমার বিচলিত হৃদয়ের ক্ষরণ…
“৩৭ ট্রিলোজি”*-র সুত্রপাত ঐ আবহাওয়ায়ই যে…!
“আহ্যিস্তা আহ্যিস্তা…
ইয়্যে কিসসা ক্যোইয়্যি জান্ প্যেহচান্
র্যঈস্ ইনসান্ ক্যি ন্যেহি হ্যে,
ইয়্যে কিসসা ই্যক মামুলিস্যি নাদাঁ ম্যেহমাঁ পারিন্দ্যে ক্যি,
জ্যিসকো আপনা ঘ্যর, আপনা সান্সার
অ্যওর তো অ্যওর আপনা পিয়্যারি মিঠাই ক্যি ফিক্যর থি,
র্যঙিন রৌশন্যি অ্যওর আচ্ছ্যে খাস্
জিন্দ্যেগি ক্যি খ্যওয়াব ভ্যি থ্যি…
আহ্যিস্তা আহ্যিস্তা…”
কিভাবেই যেন কত এমন অভিবাসন হয়ে চ’লে
কেউ কেউ আর কোনোদিনও ফিরে আসে না
হিম বুকে কাঁপা হাতে, কারো হাতে চিরকুট দেয়া বিকেলে
উপশহরের অজানিত চোখ চাওয়া রাস্তায়…
______________________________________________________________
পোস্টস্ক্রিপ্টঃ
‘৩৭ ট্রিলোজি’ একটি আংশিক সমাপ্ত চিত্রকাব্যত্রয়ী প্রকল্পনা, যার শুরু ছিল, মধ্যাবস্থা আছে কিন্তু পরিনতি থাকবে না… এসব কাব্যিক বাক্বিতন্ডা মানুষের জীবনেই বর্তমান, কেউ স্বীকার করেছে কেউ করেনি… কেউ কেউ পৃথিবীর সীমান্তবর্তী রাস্তায়’ও তাঁর কাব্যমানসী’কে কাঙ্খা ক’রে ভ্রমন ক’রে আসতে চায়…! হয়তো তখনও সে রাস্তায় শুকনো পাতার অমসৃন গৈরিক গালিচা তাকে একই রকম উপহাস ক’রবে… …
______________________________________________________________
সাম্প্রতিকতম – ⌠চন্দ্রগ্রহণ⌡, ⌠বহু কথায় প্রকাশ⌡ ও ⌠পরিযায়ী প্রতিশোধ⌡
______________________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]16 Comments -
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



কবি বন্ধু আপনার লেখা বরাবরই অসাধারণ মুগ্ধতা 💐